JAZZBAAT 24 BANGLA
০৯ নভে ২০২৬, ০৬:৪৮ পিএম
Breaking
Canning East : ফেস্টুন লাগানো নিয়ে বিবাদ, রাস্তায় রক্তাক্ত বিজেপি নেতা! উত্তপ্ত ক্যানিং... Barcelona: আতলেতিকোকে তাদের ঘরেই হারিয়ে লিগ শীর্ষে বার্সা, জোড়া গোলে নায়ক ফেরমিনো Priyanka Chopra: দীপাবলিতে চিংড়ি খেতেই বিপাকে প্রিয়াঙ্কা! একটি ছবিতেই নেটপাড়ায় তীব্র ট্র... ChatGPT: স্বামীকে বিষ খাইয়ে খুনের ছক! পরোক্ষে সাহায্য করেছিল কৃত্রিম বুদ্ধিমত্তা? Mallikarjun Kharge: ‘হিন্দু উৎসবের পরিচয় বদলাচ্ছে কংগ্রেস’, তীব্র আক্রমণে বিজেপি এক ক্লিকেই জানা যাবে কোন হোটেলে রয়েছে পোকামাকড়ের উপদ্রব মদ্যপ চালক ও বেপরোয়া গতির বিরুদ্ধে কড়া পদক্ষেপের সরকার Vozinha: বিশ্বকাপের নায়ক ভোজিনহোর হাতে কোলো কোলোর মুকুট Canning East : ফেস্টুন লাগানো নিয়ে বিবাদ, রাস্তায় রক্তাক্ত বিজেপি নেতা! উত্তপ্ত ক্যানিং... Barcelona: আতলেতিকোকে তাদের ঘরেই হারিয়ে লিগ শীর্ষে বার্সা, জোড়া গোলে নায়ক ফেরমিনো Priyanka Chopra: দীপাবলিতে চিংড়ি খেতেই বিপাকে প্রিয়াঙ্কা! একটি ছবিতেই নেটপাড়ায় তীব্র ট্র... ChatGPT: স্বামীকে বিষ খাইয়ে খুনের ছক! পরোক্ষে সাহায্য করেছিল কৃত্রিম বুদ্ধিমত্তা? Mallikarjun Kharge: ‘হিন্দু উৎসবের পরিচয় বদলাচ্ছে কংগ্রেস’, তীব্র আক্রমণে বিজেপি এক ক্লিকেই জানা যাবে কোন হোটেলে রয়েছে পোকামাকড়ের উপদ্রব মদ্যপ চালক ও বেপরোয়া গতির বিরুদ্ধে কড়া পদক্ষেপের সরকার Vozinha: বিশ্বকাপের নায়ক ভোজিনহোর হাতে কোলো কোলোর মুকুট

Barcelona: আতলেতিকোকে তাদের ঘরেই হারিয়ে লিগ শীর্ষে বার্সা, জোড়া গোলে নায়ক ফেরমিনো

Barcelona: আতলেতিকোকে তাদের ঘরেই হারিয়ে লিগ শীর্ষে বার্সা, জোড়া গোলে নায়ক ফেরমিনো
ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: টানা দুই বড় ধাক্কার পর ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ ছিল বার্সেলোনার সামনে। একদিকে পিএসজি ও রিয়াল মাদ্রিদের কাছে হার, অন্যদিকে লিগের শীর্ষস্থান ধরে রাখার চাপ। সেই পরীক্ষায় কঠিনতম মঞ্চেই নিজেদের প্রমাণ করল হান্সি ফ্লিকের দল। আতলেতিকো মাদ্রিদের ঘরের মাঠে ২-১ গোলে জিতে লা লিগার শীর্ষস্থান আরও মজবুত করল বার্সেলোনা। আর এই জয়ের নায়ক ফেরমিনো লোপেজ। তাঁর জোড়া গোলেই শেষ হাসি হাসল কাতালান ক্লাব।

মাদ্রিদের রিয়াধ এয়ার মেত্রোপলিতানোয় ম্যাচের শুরু থেকেই আক্রমণের ঝড় তুলেছিল দিয়েগো সিমিওনের দল। প্রথম মিনিটেই বার্সেলোনার রক্ষণকে পরীক্ষা দিতে হয়। পাও কুবার্সির দুরন্ত ক্লিয়ারেন্সে বেঁচে যায় দল। দ্বিতীয় মিনিটে আলেক্স বায়েনার শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। তিন মিনিটের মধ্যে কর্নারও আদায় করে নেয় আতলেতিকো। শুরু থেকেই বার্সার রক্ষণকে চাপে রাখছিলেন হুলিয়ান আলভারেজ, মার্কোস ইয়োরেন্তে ও লি কাং-ইনরা।

১০ মিনিটেই সেই আক্রমণের পুরস্কার পায় আতলেতিকো। আলভারেজের পাস থেকে গোল করে দলকে এগিয়ে দেন জুলিয়ানো সিমিওনে। এরপর ব্যবধান বাড়ানোর একাধিক সুযোগ পেয়েছিল স্বাগতিকরা। আলভারেজের শট কোনও রকমে সামলান বার্সার গোলকিপার হোয়ান গার্সিয়া। ডেভিড হানকোর সামনে গোলের সুযোগ এলেও তা কাজে লাগেনি। লির শটও আটকে দেন গার্সিয়া। অন্য দিকে, লামিনে ইয়ামালের একটি শট জালের বাইরে লাগে।

প্রথমার্ধের শেষ মুহূর্তে সমতায় ফেরে বার্সেলোনা। পেদ্রির দুরন্ত ব্যক্তিগত দক্ষতায় তৈরি হয় গোলের সুযোগ। তাঁর পাস পেয়ে ৪৫ মিনিটে গোল করেন ফেরমিনো লোপেজ। আতলেতিকোর মার্ক পুবিলের গায়ে লেগে বলের গতিপথ বদলালেও গোলের কৃতিত্ব ফেরমিনোরই।

বিরতির পর ফ্রেঙ্কি ডি ইয়ংকে নামিয়ে মাঝমাঠের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করেন ফ্লিক। তাতে ম্যাচের ছবিও বদলাতে শুরু করে। বার্সেলোনার আক্রমণ বাড়ে, পিছিয়ে যেতে থাকে আতলেতিকো। যদিও ৫৫ মিনিটে গোলের সুযোগ পেয়েছিলেন আলভারেজ। কিন্তু তাঁর শট ক্রসবারের উপর দিয়ে চলে যায়। আলভারেজের পাস থেকে বায়েনার সামনেও সুযোগ এসেছিল, কিন্তু তিনিও কাজে লাগাতে পারেননি।

শেষ পর্যন্ত ৬৬ মিনিটে ব্যবধান বাড়ায় বার্সেলোনা। ইয়ামালের নিখুঁত পাস ধরে দ্বিতীয়বার জালে বল জড়ান ফেরমিন। চলতি মরশুমে এটি তাঁর অষ্টম গোল। এরপর সমতায় ফেরার মরিয়া চেষ্টা করে আতলেতিকো। আলভারেজের একটি শট প্রতিপক্ষের গায়ে লেগে বিপজ্জনকভাবে গোলের দিকে গেলেও শেষ পর্যন্ত রক্ষা পায় বার্সেলোনা।

শেষদিকে রক্ষণ সামলে জয় নিশ্চিত করে ফ্লিকের দল। সাত ম্যাচের জয়ের ধারাও থামল আতলেতিকোর। তবে লড়াইয়ে কোনও খামতি রাখেনি সিমিওনের দল। এই জয়ের ফলে লিগের শীর্ষে নিজেদের জায়গা ধরে রাখল বার্সেলোনা। কঠিন মাঠে এই জয় শুধু তিন পয়েন্ট নয়, সাম্প্রতিক ব্যর্থতার পর আত্মবিশ্বাস ফেরানোর বড় রসদও।

3 Views 0 Likes 0 Comments

Related News

Vozinha: বিশ্বকাপের নায়ক ভোজিনহোর হাতে কোলো কোলোর মুকুট
ময়দান

Vozinha: বিশ্বকাপের নায়ক ভোজিনহোর হাতে কোলো কোলোর মুকুট

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের মঞ্চে স্পেনের বিরুদ্ধে অবিশ্বাস্য পারফরম্যান্স করে রাতারাতি তারকা হয়ে উঠেছিলেন। কিন্তু ক্লাব ফুটবলে এসে প্রথম একাদশে জায়গা পাওয়াই ছিল কঠিন। সেই ভোজিনহোই এ বার হয়ে উঠলেন কোলো কোলোর শিরোপা জয়ের অ...

০৯ নভে ২০২৬, ০৫:৫৬ পিএম · 2 মিনিট
Gautam Gambhir: তৃতীয় ওয়ান ডের পরেই ভাগ হবে কোচিং স্টাফ, কঠিন সিদ্ধান্ত গম্ভীরের
ময়দান

Gautam Gambhir: তৃতীয় ওয়ান ডের পরেই ভাগ হবে কোচিং স্টাফ, কঠিন সিদ্ধান্ত গম্ভীরের

স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজ শেষ হওয়ার আগেই ভারতীয় দলের কোচিং বিভাগে বড়সড় পরিবর্তনের পরিকল্পনা। তৃতীয় এক দিনের ম্যাচের পরেই দু’ভাগে ভাগ হয়ে যেতে পারে গৌতম গম্ভীরের কোচিং স্টাফ। এক দিকে চলবে পা...

০৯ নভে ২০২৬, ০৫:৫৫ পিএম · 2 মিনিট
অক্ষরের আগে রাহুলকে নামানো উচিত ছিল, গম্ভীরকে তোপ শ্রীকান্তের
ময়দান

অক্ষরের আগে রাহুলকে নামানো উচিত ছিল, গম্ভীরকে তোপ শ্রীকান্তের

স্পোর্টস ডেস্ক: ভারতীয় দলের ব্যাটিং অর্ডার নিয়ে নতুন করে বিতর্ক। নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় এক দিনের ম্যাচে অক্ষর পটেলকে লোকেশ রাহুলের আগে ব্যাট করতে পাঠানোর সিদ্ধান্তের সমালোচনা করলেন প্রাক্তন ভারত অধিনায়ক কৃষ্ণমাচ...

০৯ নভে ২০২৬, ০৫:৫৩ পিএম · 1 মিনিট
India vs New Zealand: টেস্টের পেস আক্রমণে বাড়তি জোর, নিউজিল্যান্ডে থেকে যাচ্ছেন নবি-গুরনুর-অর্শদীপ
ময়দান

India vs New Zealand: টেস্টের পেস আক্রমণে বাড়তি জোর, নিউজিল্যান্ডে থেকে যাচ্ছেন ন...

স্পোর্টস ডেস্ক: একদিনের সিরিজের লড়াই এখনও শেষ হয়নি। অথচ ভারতীয় শিবিরে শুরু হয়ে গিয়েছে টেস্টের প্রস্তুতি। ১৯ নভেম্বর থেকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সিরিজ। সেই লড়াইয়ে নামার আগে পরিবেশের সঙ্গে মা...

০৯ নভে ২০২৬, ০৫:১১ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.