JAZZBAAT 24 BANGLA
০৯ নভে ২০২৬, ০২:১৫ পিএম
Breaking
Diamond Harbour News : দলীয় কার্যালয়ে ১.০২ কোটি টাকা উদ্ধার, পুলিশের বিরুদ্ধে সরব অভিষেক Sikkim: প্রথম আন্তর্জাতিক প্যারাগ্লাইডিং চ্যাম্পিয়নশিপ সিকিমে Sheikh Hasina: এবার দিল্লির দূতাবাসে নতুন পাসপোর্ট-এনআইডির আবেদন শেখ হাসিনার Virat Kohli: অজি সফরে বিরাটকে কীভাবে সামলেছিলেন, ফাঁস করলেন প্রাক্তন ভারতীয় কোচ India vs New Zealand: গম্ভীরের হাতে চূড়ান্ত সিদ্ধান্ত, নিউজিল্যান্ড সফরেই দু’ভাগ ভারতীয় দ... India A vs New Zealand A: বৃষ্টিতে ভেসে গেল ভারত ‘এ’–নিউজিল্যান্ড ‘এ’ ম্যাচ, বুমরাহ-প্রসিদ... Air Pollution: নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে বাজি-তাণ্ডব, কালীপুজোর রাতে দমবন্ধ তিলোত্তমা Usman Khawaja: খোয়াজার দাবিকে কটাক্ষ অস্ট্রেলীয় ক্রিকেটারের Diamond Harbour News : দলীয় কার্যালয়ে ১.০২ কোটি টাকা উদ্ধার, পুলিশের বিরুদ্ধে সরব অভিষেক Sikkim: প্রথম আন্তর্জাতিক প্যারাগ্লাইডিং চ্যাম্পিয়নশিপ সিকিমে Sheikh Hasina: এবার দিল্লির দূতাবাসে নতুন পাসপোর্ট-এনআইডির আবেদন শেখ হাসিনার Virat Kohli: অজি সফরে বিরাটকে কীভাবে সামলেছিলেন, ফাঁস করলেন প্রাক্তন ভারতীয় কোচ India vs New Zealand: গম্ভীরের হাতে চূড়ান্ত সিদ্ধান্ত, নিউজিল্যান্ড সফরেই দু’ভাগ ভারতীয় দ... India A vs New Zealand A: বৃষ্টিতে ভেসে গেল ভারত ‘এ’–নিউজিল্যান্ড ‘এ’ ম্যাচ, বুমরাহ-প্রসিদ... Air Pollution: নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে বাজি-তাণ্ডব, কালীপুজোর রাতে দমবন্ধ তিলোত্তমা Usman Khawaja: খোয়াজার দাবিকে কটাক্ষ অস্ট্রেলীয় ক্রিকেটারের

Air Pollution: নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে বাজি-তাণ্ডব, কালীপুজোর রাতে দমবন্ধ তিলোত্তমা

Air Pollution: নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে বাজি-তাণ্ডব, কালীপুজোর রাতে দমবন্ধ তিলোত্তমা
ছবি: এ আই ও গ্রাফিক্স দ্বারা নির্মিত

নিউজ ডেস্ক: কাগজে-কলমে কড়া নির্দেশিকা ছিল। নির্দিষ্ট সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছিল ঘড়ির কাঁটা মেপে। এমনকী নিষিদ্ধ শব্দবাজি রুখতে পুলিশি তৎপরতার দাবিও ছিল জোরদার। কিন্তু বাস্তব ছবিটা বদলাল না এতটুকুও। কালীপুজোর রাতে সমস্ত সরকারি নিষেধাজ্ঞাকে কার্যত তুড়ি মেরে উড়িয়ে দেদার ফাটল বাজি। আর তার খেসারত দিতে গিয়ে উৎসবের রাত গড়াতেই এক মারাত্মক গ্যাস চেম্বারে পরিণত হল কলকাতা ও সংলগ্ন এলাকা।

শুক্রবার রাত থেকেই মহানগরের বাতাসে বারুদের গন্ধ ও ধূলিকণার পারদ চড়তে শুরু করেছিল। রবিবার রাতে তা পৌঁছল এক বিপজ্জনক চূড়ায়। রাত যত গভীর হয়েছে, আলোর উৎসবের আড়ালে ধোঁয়াশার চাদরে তত বেশি ঢাকা পড়েছে গোটা শহর। রাত একটা নাগাদ কলকাতার সার্বিক বায়ুর গুণমান সূচক বা একিউআই পৌঁছে যায় প্রায় ৫০০-র কাছাকাছি। যা চিকিৎসকদের পরিভাষায় চরম বিপজ্জনক বা ‘সিভিয়ার’। অথচ মাত্র ক’দিন আগেই, গত বৃহস্পতিবার শহরের একিউআই ছিল ৭০ থেকে ৮০-র মধ্যে যাকে পরিবেশবিদরা সহনশীল বলেই গণ্য করেন। রবিবার সন্ধ্যা ৬টা বাজতেই সেই সূচক ২০০ স্পর্শ করে এবং মধ্যরাতে তা আক্ষরিক অর্থেই নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে। বাতাসে বিষের মাত্রার আসল ছবিটা স্পষ্ট হয়েছে অতিক্ষুদ্র ধূলিকণার পরিসংখ্যানে। 

সরকারি নথি অনুযায়ী, কালীপুজোর রাতে কলকাতায় প্রতি ঘনমিটার বাতাসে পিএম ২.৫-এর মাত্রা পৌঁছেছিল ২৯৩ মাইক্রোগ্রামে। পাশাপাশি পিএম ১০-এর পরিমাণ গিয়ে ঠেকেছিল প্রতি ঘনমিটারে ৩৫৪ মাইক্রোগ্রামে। নিঃশ্বাসের সঙ্গে এই বিপুল পরিমাণ বিষাক্ত কণা শরীরে প্রবেশ করায় শ্বাসকষ্টের সমস্যায় ভুগেছেন বহু প্রবীণ ও শিশু।

দূষণের এই ভয়াল রূপ সবচেয়ে বেশি আছড়ে পড়েছে উত্তর ও সংলগ্ন কলকাতার ওপর। রাত দু’টোর হিসাব বলছে, কাঁকুড়গাছিতে একিউআই ছাড়িয়ে গিয়েছিল ৬১০-এর মারাত্মক সীমা! কার্যত শ্বাস নেওয়ার অযোগ্য হয়ে পড়েছিল সেখানকার পরিবেশ। একই রকম দমবন্ধ পরিস্থিতি তৈরি হয় মানিকতলা (৫৩৮), বেনিয়াপুকুর (৫২৮), তালতলা (৪৬৯), কাশীপুর (৪৯০) কিংবা লেবুতলায় (৪৯১)। দক্ষিণ সিঁথি ও পাইকপাড়াতেও সূচক ঘোরাফেরা করেছে যথাক্রমে ৪১৯ ও ৩৫৯-এর ঘরে। বাদ যায়নি সল্টলেকও, বিধাননগর পুর এলাকায় একিউআই পৌঁছয় ৪৯০-এ।

মধ্য ও দক্ষিণ কলকাতার হালও ছিল একই রকম করুণ। ফোর্ট উইলিয়াম, এলগিন রোড, ময়দান চত্বরে সূচক সাড়ে চারশো থেকে পাঁচশোর মধ্যে ওঠানামা করে। দক্ষিণে বালিগঞ্জে দূষণের মাত্রা ছিল ৪৭৪, লেক টেরাসে ৪৪৬, আর ভবানীপুর ও চেতলায় তা ৪২০ ছাড়িয়ে যায়। ঢাকুরিয়া ও সাউথ সিটি চত্বরেও বাতাসে ছিল তীব্র ঝাঁঝ।

তবে আশঙ্কার এই আবহে একটাই ক্ষীণ সান্ত্বনা শহরের বাতাস এমন চূড়ান্ত বিষাক্ত রূপ নেওয়া সত্ত্বেও দেশের সবচেয়ে দূষিত দশটি শহরের তালিকায় কলকাতার নাম ওঠেনি। কিন্তু তাতে স্বস্তির অবকাশ কোথায়? নজরদারি ও সচেতনতার ফাঁক গলে উৎসবের রাতে যে ভাবে নিয়ম ভাঙা চলল, তা ফের একবার নগরবাসীর দায়িত্ববোধ আর প্রশাসনের কড়াকড়ি নিয়ে বড়সড় প্রশ্ন তুলেছে।

3 Views 0 Likes 0 Comments

Related News

Diamond Harbour News : দলীয় কার্যালয়ে ১.০২ কোটি টাকা উদ্ধার, পুলিশের বিরুদ্ধে সরব অভিষেক
মহানগর

Diamond Harbour News : দলীয় কার্যালয়ে ১.০২ কোটি টাকা উদ্ধার, পুলিশের বিরুদ্ধে সর...

দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারের সরিষা এলাকায় তৃণমূল কংগ্রেসের একটি পার্টি অফিসে তল্লাশি চালিয়ে ১ কোটি ২ লক্ষ ৭৯ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ।

০৯ নভে ২০২৬, ০২:০১ পিএম · 2 মিনিট
Doctor Death : নাগেরবাজারে তরুণ চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যু, তদন্তে পুলিশ
মহানগর

Doctor Death : নাগেরবাজারে তরুণ চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যু, তদন্তে পুলিশ

রবিবার সন্ধ্যায় নাগেরবাজারের একটি হোস্টেলের ঘর থেকে উদ্ধার হয় নীলরতন সরকার মেডিকেল কলেজ ও হাসপাতাল হাউস স্টাফ অভিজিৎ সরকারের (৩০) ঝুলন্ত দেহ।

০৯ নভে ২০২৬, ১১:২২ এএম · 2 মিনিট
Mamata Banerjee: আরতি থেকে ভোগ রান্না, মমতার বাড়ির কালীপুজোয় এলেন কারা?
মহানগর

Mamata Banerjee: আরতি থেকে ভোগ রান্না, মমতার বাড়ির কালীপুজোয় এলেন কারা?

কলকাতা, নিউজ ডেস্ক: কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে শুরু হল দীর্ঘদিনের ঐতিহ্যবাহী কালীপুজো। বছরের পর বছর ধরে চলে আসা এই পুজো ঘিরে এবারও বাড়িতে তৈরি হয়েছে বিশেষ ধর্মীয় আবহ। এবার ৪৯ বছরে পা দি...

০৮ নভে ২০২৬, ০৮:৫৫ পিএম · 1 মিনিট
Abhisek Banerjee: কালীঘাটকাণ্ডে অভিষেকের বিরুদ্ধে FIR, পুলিশকে চড় মারার অভিযোগে গ্রেফতার দুই
মহানগর

Abhisek Banerjee: কালীঘাটকাণ্ডে অভিষেকের বিরুদ্ধে FIR, পুলিশকে চড় মারার অভিযোগে গ...

কলকাতা, নিউজ ডেস্ক: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনের রাতে উত্তেজনা ছড়িয়েছিল কালীঘাটে। এবার ঘটনায় গ্রেফতার করা হল ২জনকে। পুলিশকে চড় মারার অভিযোগে গ্রেফতার একবালপুরের ২ যুবক।   পুলিশের উপর হামলার ঘটনায় দু’টি স্বতঃ...

০৮ নভে ২০২৬, ০৬:১৩ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.