কলকাতা, নিউজ ডেস্ক: কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে শুরু হল দীর্ঘদিনের ঐতিহ্যবাহী কালীপুজো। বছরের পর বছর ধরে চলে আসা এই পুজো ঘিরে এবারও বাড়িতে তৈরি হয়েছে বিশেষ ধর্মীয় আবহ। এবার ৪৯ বছরে পা দিল এই পুজো। রবিবার সন্ধ্যায় প্রদীপ নিয়ে নিজেই আরতি করতে বেরোন মমতা বন্দ্যোপাধ্যায়।
মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কালীপুজো দীর্ঘদিন ধরেই পরিচিত। প্রতি কালীপুজোর ভিড় জমত সাংসদ, বিধায়ক থেকে তৃণমূলের নেতা-কর্মীদের। অন্য বছরের তুলনায় এবার মমতার বাড়ির কালীপুজোয় তুলনায় ভিড় কম। কিন্ত কোনও খামতি রাখা হয়নি পুজো আরাধনায় নিয়ম-নিষ্ঠা ও রীতি মেনেই আয়োজন করা হয়েছে দেবী কালীর আরাধনার। দীপান্বিতা অমাবস্যার রাতে মায়ের পুজোকে কেন্দ্র করে কালীঘাটের বাসভবনে বিশেষ আয়োজন।
রাজনৈতিক ব্যস্ততার পাশাপাশি প্রতি বছর এই পুজোর সঙ্গে মমতার ব্যক্তিগত ও পারিবারিক আবেগও জড়িয়ে থাকে। রাজনৈতিক পরিবর্তন হলেও আগের মতোই উপবাস রেখে নিষ্ঠার সাথে মা কালীর পুজো ও সমস্ত আচার-অনুষ্ঠান তদারকি করছেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর। প্রতি বছরের মতো এবারও তিনি নিজের হাতে মায়ের ভোগ রান্না করেছেন।
এবারের পুজোয় উপস্থিত ছিলেন কুণাল ঘোষ, সৌগত রায়, দোলা সেন, শোভনদেব চট্টোপাধ্যায় এবং বিমান বন্দ্যোপাধ্যায়। এছাড়াও ছিলেন শ্রেয়া পাণ্ডে, উপাসনা-সহ দলের কর্মী ও সমর্থকরা। সব মিলিয়ে এবারের কালীপুজোয় ধর্মীয় আয়োজনের পাশাপাশি রাজনৈতিক মহলে বিশেষ চর্চার শুরু হয়েছে।




