JAZZBAAT 24 BANGLA
০৯ নভে ২০২৬, ০৭:০২ পিএম
Breaking
Paresh Ram Das : ১৭ দিন পুলিশের চোখে ধুলো, শেষরক্ষা হল না, বিমানবন্দরে ধৃত পরেশরাম দাস Canning East : ফেস্টুন লাগানো নিয়ে বিবাদ, রাস্তায় রক্তাক্ত বিজেপি নেতা! উত্তপ্ত ক্যানিং... Barcelona: আতলেতিকোকে তাদের ঘরেই হারিয়ে লিগ শীর্ষে বার্সা, জোড়া গোলে নায়ক ফেরমিনো Priyanka Chopra: দীপাবলিতে চিংড়ি খেতেই বিপাকে প্রিয়াঙ্কা! একটি ছবিতেই নেটপাড়ায় তীব্র ট্র... ChatGPT: স্বামীকে বিষ খাইয়ে খুনের ছক! পরোক্ষে সাহায্য করেছিল কৃত্রিম বুদ্ধিমত্তা? Mallikarjun Kharge: ‘হিন্দু উৎসবের পরিচয় বদলাচ্ছে কংগ্রেস’, তীব্র আক্রমণে বিজেপি এক ক্লিকেই জানা যাবে কোন হোটেলে রয়েছে পোকামাকড়ের উপদ্রব মদ্যপ চালক ও বেপরোয়া গতির বিরুদ্ধে কড়া পদক্ষেপের সরকার Paresh Ram Das : ১৭ দিন পুলিশের চোখে ধুলো, শেষরক্ষা হল না, বিমানবন্দরে ধৃত পরেশরাম দাস Canning East : ফেস্টুন লাগানো নিয়ে বিবাদ, রাস্তায় রক্তাক্ত বিজেপি নেতা! উত্তপ্ত ক্যানিং... Barcelona: আতলেতিকোকে তাদের ঘরেই হারিয়ে লিগ শীর্ষে বার্সা, জোড়া গোলে নায়ক ফেরমিনো Priyanka Chopra: দীপাবলিতে চিংড়ি খেতেই বিপাকে প্রিয়াঙ্কা! একটি ছবিতেই নেটপাড়ায় তীব্র ট্র... ChatGPT: স্বামীকে বিষ খাইয়ে খুনের ছক! পরোক্ষে সাহায্য করেছিল কৃত্রিম বুদ্ধিমত্তা? Mallikarjun Kharge: ‘হিন্দু উৎসবের পরিচয় বদলাচ্ছে কংগ্রেস’, তীব্র আক্রমণে বিজেপি এক ক্লিকেই জানা যাবে কোন হোটেলে রয়েছে পোকামাকড়ের উপদ্রব মদ্যপ চালক ও বেপরোয়া গতির বিরুদ্ধে কড়া পদক্ষেপের সরকার

Paresh Ram Das : ১৭ দিন পুলিশের চোখে ধুলো, শেষরক্ষা হল না, বিমানবন্দরে ধৃত পরেশরাম দাস

Paresh Ram Das : ১৭ দিন পুলিশের চোখে ধুলো, শেষরক্ষা হল না, বিমানবন্দরে ধৃত পরেশরাম দাস
গ্রেফতার তৃণমূল বিধায়ক ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

নিউজ ডেস্ক : প্রায় ১৭ দিন ধরে পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন। শেষ পর্যন্ত মুম্বই পালানোর আগেই বিমানবন্দরে পুলিশের জালে ধরা পড়লেন ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাস। সোমবার সন্ধ্যায় কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁকে গ্রেফতার করে বারুইপুর জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি)। ধর্ষণ-সহ একাধিক গুরুতর অভিযোগে অভিযুক্ত এই বিধায়কের গ্রেপ্তারিকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।

পুলিশ সূত্রে খবর, গত কয়েকদিন ধরেই পরেশরাম দাসের গতিবিধির উপর নজর রাখছিলেন তদন্তকারীরা। গোপন সূত্রে খবর আসে, কলকাতা ছেড়ে মুম্বই যাওয়ার পরিকল্পনা করছেন তিনি। সেই খবর পেয়েই বিমানবন্দরে নজরদারি বাড়ানো হয়। বারুইপুর জেলা পুলিশের এসওজি দল বিধাননগর পুলিশের সহযোগিতায় বিমানবন্দরে পৌঁছে অপেক্ষা করতে থাকে। শেষ পর্যন্ত বিমানবন্দর থেকেই আটক করা হয় বিধায়ককে। পরে তাঁকে গ্রেপ্তার করা হয়। গোটা অভিযান চলে বারুইপুর জেলা পুলিশ সুপারের তত্ত্বাবধানে।

উল্লেখ্য, পরেশরাম দাসের বিরুদ্ধে ধর্ষণ, মারধর, প্রতারণা, অপরাধমূলক ষড়যন্ত্র এবং প্রাণনাশের হুমকির মতো একাধিক অভিযোগ রয়েছে। গত ৫ সেপ্টেম্বর ক্যানিং থানায় তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়। ভারতীয় দণ্ডবিধির ৩৭৬, ৩২৩, ৪২০, ১২০বি এবং ৫০৬ ধারায় মামলা রুজু করা হয়েছিল। পরবর্তী সময়ে ভারতীয় ন্যায় সংহিতার অধীনেও তদন্তের আইনি প্রক্রিয়া এগিয়েছে।

এই মামলার তদন্তভার রয়েছে সিআইডির হাতে। তদন্তের স্বার্থে পরেশরাম দাসকে দু’বার তলবও করা হয়েছিল। একবার তদন্তকারীদের মুখোমুখি হয়ে জিজ্ঞাসাবাদের উত্তর দিয়েছিলেন তিনি। তবে পরবর্তী সময়ে তদন্তে তাঁর সহযোগিতা নিয়ে প্রশ্ন ওঠে। অক্টোবরের শেষ সপ্তাহ থেকে আচমকাই তাঁর খোঁজ পাওয়া যাচ্ছিল না। ক্যানিংয়ে তাঁর বাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ চারজন তৃণমূল নেতাকে গ্রেপ্তার করলেও বিধায়ক অধরাই ছিলেন।

এরপর থেকেই তাঁর সন্ধানে তল্লাশি চালাচ্ছিল পুলিশ। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, জিজ্ঞাসাবাদ এড়াতেই মুম্বই যাওয়ার পরিকল্পনা করেছিলেন তিনি। যদিও এই বিষয়ে বিধায়কের বক্তব্য এখনও জানা যায়নি।

গ্রেফতারের পর পরেশরাম দাসকে বারুইপুর জেলা পুলিশের হেফাজতে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে তাঁকে একাধিক বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। পুলিশ জানিয়েছে, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মঙ্গলবার তাঁকে আদালতে পেশ করা হবে। ধর্ষণ মামলায় অভিযুক্ত বিধায়কের গ্রেফতারের পর তদন্তে আর কী কী তথ্য উঠে আসে, এখন সেদিকেই নজর।

2 Views 0 Likes 0 Comments

Related News

Canning East : ফেস্টুন লাগানো নিয়ে বিবাদ, রাস্তায় রক্তাক্ত বিজেপি নেতা! উত্তপ্ত ক্যানিং পূর্ব
মহানগর

Canning East : ফেস্টুন লাগানো নিয়ে বিবাদ, রাস্তায় রক্তাক্ত বিজেপি নেতা! উত্তপ্ত...

 নিউজ ডেস্ক : দলের অভ্যন্তরীণ সমীকরণ নিয়ে বেশ কিছুদিন ধরেই চর্চা চলছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং পূর্বে। আসন্ন রাজনৈতিক কর্মসূচিতে ঘিরে এলাকায় যখন প্রস্তুতি তুঙ্গে, ঠিক তখনই সামনে এলো এমন এক ঘটনা, যা নতুন করে বিজেপি...

০৯ নভে ২০২৬, ০৬:৪১ পিএম · 2 মিনিট
Diamond Harbour News : দলীয় কার্যালয়ে ১.০২ কোটি টাকা উদ্ধার, পুলিশের বিরুদ্ধে সরব অভিষেক
মহানগর

Diamond Harbour News : দলীয় কার্যালয়ে ১.০২ কোটি টাকা উদ্ধার, পুলিশের বিরুদ্ধে সর...

দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারের সরিষা এলাকায় তৃণমূল কংগ্রেসের একটি পার্টি অফিসে তল্লাশি চালিয়ে ১ কোটি ২ লক্ষ ৭৯ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ।

০৯ নভে ২০২৬, ০২:০১ পিএম · 2 মিনিট
Air Pollution: নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে বাজি-তাণ্ডব, কালীপুজোর রাতে দমবন্ধ তিলোত্তমা
মহানগর

Air Pollution: নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে বাজি-তাণ্ডব, কালীপুজোর রাতে দমবন্ধ তিলোত্তম...

শুক্রবার রাত থেকেই মহানগরের বাতাসে বারুদের গন্ধ ও ধূলিকণার পারদ চড়তে শুরু করেছিল। রবিবার রাতে তা পৌঁছল এক বিপজ্জনক চূড়ায়। রাত যত গভীর হয়েছে, আলোর উৎসবের আড়ালে ধোঁয়াশার চাদরে তত বেশি ঢাকা পড়েছে গোটা শহর।

০৯ নভে ২০২৬, ০১:২১ পিএম · 2 মিনিট
Doctor Death : নাগেরবাজারে তরুণ চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যু, তদন্তে পুলিশ
মহানগর

Doctor Death : নাগেরবাজারে তরুণ চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যু, তদন্তে পুলিশ

রবিবার সন্ধ্যায় নাগেরবাজারের একটি হোস্টেলের ঘর থেকে উদ্ধার হয় নীলরতন সরকার মেডিকেল কলেজ ও হাসপাতাল হাউস স্টাফ অভিজিৎ সরকারের (৩০) ঝুলন্ত দেহ।

০৯ নভে ২০২৬, ১১:২২ এএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.