JAZZBAAT 24 BANGLA
১০ নভে ২০২৬, ০৩:৩৩ পিএম
Breaking
Mitchell Starc: খোয়াজার বোমায় আট বছর আগের কেলেঙ্কারি নিয়ে পাল্টা মুখ খুললেন স্টার্ক Arjun Tendulkar: বিয়ের পরে প্রথম দীপাবলি, নতুন বউকে নিয়ে উৎসবে মাতলেন অর্জুন তেন্ডুলকর Donald Trump: রাষ্ট্রপুঞ্জের এই অনুষ্ঠানে অংশ নেবে না আমেরিকা! নজির গড়তে চলেছে ট্রাম্প প্... India vs New Zealand: চার ঘণ্টা অপেক্ষার পরও খেলা হল না, হতাশ গিলরা Bangladesh: বাংলাদেশে মাদ্রাসায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৭৯ পড়ুয়া, চার জনের অবস্থা আশঙ্কাজনক ছেলের দলবদল ফাঁস করলেন অর্শদীপের বাবা, হার্দিককে নিয়ে রাখলেন রহস্য! Weather News : ফের বৃষ্টির ভ্রুকুটি! কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সতর্কবার্তা Paresh Ram Das: পুলিশের গোপন খবর পৌঁছে যেত বিধায়কের কানে! পরেশরামের ‘স্পাই’ সিভিক ভলান্টিয়... Mitchell Starc: খোয়াজার বোমায় আট বছর আগের কেলেঙ্কারি নিয়ে পাল্টা মুখ খুললেন স্টার্ক Arjun Tendulkar: বিয়ের পরে প্রথম দীপাবলি, নতুন বউকে নিয়ে উৎসবে মাতলেন অর্জুন তেন্ডুলকর Donald Trump: রাষ্ট্রপুঞ্জের এই অনুষ্ঠানে অংশ নেবে না আমেরিকা! নজির গড়তে চলেছে ট্রাম্প প্... India vs New Zealand: চার ঘণ্টা অপেক্ষার পরও খেলা হল না, হতাশ গিলরা Bangladesh: বাংলাদেশে মাদ্রাসায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৭৯ পড়ুয়া, চার জনের অবস্থা আশঙ্কাজনক ছেলের দলবদল ফাঁস করলেন অর্শদীপের বাবা, হার্দিককে নিয়ে রাখলেন রহস্য! Weather News : ফের বৃষ্টির ভ্রুকুটি! কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সতর্কবার্তা Paresh Ram Das: পুলিশের গোপন খবর পৌঁছে যেত বিধায়কের কানে! পরেশরামের ‘স্পাই’ সিভিক ভলান্টিয়...

Diamond Harbour News : দলীয় কার্যালয়ে ১.০২ কোটি টাকা উদ্ধার, পুলিশের বিরুদ্ধে সরব অভিষেক

Diamond Harbour News : দলীয় কার্যালয়ে ১.০২ কোটি টাকা উদ্ধার, পুলিশের বিরুদ্ধে সরব অভিষেক
বিস্ফোরক অভিষেক ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

নিউজ ডেস্ক : একটি দলীয় কার্যালয়কে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। তদন্তকারীদের হাতে এসেছে এমন কিছু তথ্য, যার সূত্র ধরে সামনে এসেছে বিপুল পরিমাণ নগদ অর্থের সন্ধান। কিন্তু সেই টাকা কোথা থেকে এল, কার বা কি উদ্দেশ্যে সেখানে রাখা হয়েছিল, তা নিয়ে এখনও কাটেনি ধোঁয়াশা। ঘটনার তদন্ত যতই এগোচ্ছে তত বাড়ছে রাজনৈতিক বিতর্ক। অন্যদিকে, পুলিশের ভূমিকা নিয়ে পাল্টা প্রশ্ন তুলতে শুরু করেছে তৃণমূল নেতৃত্ব। ফলে ঘটনাকে কেন্দ্র করে প্রশাসনিক তদন্তের পাশাপাশি রাজনৈতিক সংঘাতও তীব্র হচ্ছে।

দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারের সরিষা এলাকায় তৃণমূল কংগ্রেসের একটি পার্টি অফিসে তল্লাশি চালিয়ে ১ কোটি ২ লক্ষ ৭৯ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার এই অভিযান চালানো হয়। ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার অভিষেক মজুমদার জানিয়েছেন, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়কে জিজ্ঞাসাবাদ করার পরই ওই টাকার সন্ধান পাওয়া যায়। এরপর সংশ্লিষ্ট দলীয় কার্যালয়ে তল্লাশি চালিয়ে নগদ অর্থ উদ্ধার করেন তদন্তকারীরা।

তবে, পুলিশের এই বক্তব্য মানতে নারাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, গোটা ঘটনাটি পুলিশের সাজানো। প্রায় সাড়ে পাঁচ মাস আগে ওই পার্টি অফিসে বিজেপি কর্মীরা ভাঙচুর চালিয়েছেন বলে দাবি করেছেন তিনি। সেই সময় বিষয়টি পুলিশ কেউ জানানো হয়েছিল বলে দাবি করেন তৃণমূল সাংসদ। তাঁর প্রশ্ন, এতদিন পর সেই কার্যালয় থেকে টাকা উদ্ধারের ঘটনাকে কীভাবে দেখা হচ্ছে? এই ঘটনায় আইনি লড়াইয়ের পথে হাঁটার ইঙ্গিত দিয়েছেন তিনি। প্রয়োজনে কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত যাওয়ার কথা জানান অভিষেক।

অন্যদিকে, সুমিত রায়ের পরিবার ও পুলিশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছে। সুমিতের স্ত্রী সুস্মিতা রায়ের দাবি, তাঁর স্বামীর ওপর চাপ সৃষ্টি করে জোরপূর্বক ভাবে স্বীকারোক্তি আদায়ের চেষ্টা চলছে। এই অভিযোগের ভিত্তিতে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছেন তিনি। আদালতের অনুমতি পাওয়ার পরই মামলাটি করা হয়েছে বলে জানা গিয়েছে। সোমবার, ৯ নভেম্বর বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের এজলাসে মামলাটির শুনানি হওয়ার কথা।

একদিকে কোটি টাকার নগদ উদ্ধার, অন্যদিকে পুলিশের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত পদক্ষেপ এবং জোর করে স্বীকারোক্তি আদায়ের অভিযোগ, সব মিলিয়ে সরিষার ঘটনা এখন রাজ্য রাজনীতির অন্যতম আলোচ্য বিষয়। উদ্ধার হওয়া অর্থের উৎস এবং অভিযোগ গুলির সত্যতা নির্ধারণে তদন্ত ও আদালতের শুনানির দিকেই নজর রয়েছে।

5 Views 0 Likes 0 Comments

Related News

Calcutta High Court: ৩ সেপ্টেম্বর থেকে তালাবন্ধ অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস! কেন এখনও খুলছে না? রাজ্যের কাছে রিপোর্ট তলব হাইকোর্টের
মহানগর

Calcutta High Court: ৩ সেপ্টেম্বর থেকে তালাবন্ধ অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস! ক...

কলকাতা: দীর্ঘদিন ধরে বন্ধ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিস। গত ৩ সেপ্টেম্বর থেকে বন্ধ রয়েছে এই কার্যালয়। এবার সেই অফিস খোলা নিয়ে রাজ্য সরকারের কাছে রিপোর্ট তলব করল কলকাতা ...

১০ নভে ২০২৬, ০২:১৬ পিএম · 2 মিনিট
Garia Murder Case: চপস্টিক নাকি খোঁপার কাঁটা! গড়িয়ায় ইঞ্জিনিয়র খুনে এখনও অধরা অস্ত্র, প্রেমিকা ও মায়ের বয়ানে মিলছে না একাধিক তথ্য
মহানগর

Garia Murder Case: চপস্টিক নাকি খোঁপার কাঁটা! গড়িয়ায় ইঞ্জিনিয়র খুনে এখনও অধরা অস্...

কলকাতা: গড়িয়ায় সফটওয়্যার ইঞ্জিনিয়র সার্থক সরকার খুনের ঘটনায় ক্রমশ ঘনীভূত হচ্ছে রহস্য। ঠিক কী দিয়ে খুন করা হয়েছিল ২৫ বছরের ওই যুবককে? চপস্টিক, নাকি খোঁপার কাঁটা? খুনে ব্যবহৃত অস্ত্রের সন্ধান না মেলায় তদন্তে নতুন করে ধোঁয়...

১০ নভে ২০২৬, ০২:১৫ পিএম · 2 মিনিট
Kolkata Police: মুখ্যমন্ত্রীকে নিয়ে সমাজমাধ্যমে আপত্তিকর পোস্ট,সাসপেন্ড কলকাতা পুলিশের ইনস্পেক্টর
মহানগর

Kolkata Police: মুখ্যমন্ত্রীকে নিয়ে সমাজমাধ্যমে আপত্তিকর পোস্ট,সাসপেন্ড কলকাতা পুল...

লালবাজার সূত্রে খবর, সার্ভিস রুল বা সরকারি চাকরির আচরণবিধি লঙ্ঘনের দায়েই তাঁর বিরুদ্ধে এই পদক্ষেপ। সাসপেন্ড হওয়া ইকলাখ আহমেদ কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পুলিশ আউটপোস্টের ইন-চার্জের দায়িত্বে কর্মরত ছিলেন।

১০ নভে ২০২৬, ০১:৪১ পিএম · 2 মিনিট
Kalighat Incident : পুলিশের উপর হামলা ও ভাঙচুরের অভিযোগ, কালীঘাট কাণ্ডে তদন্তে নয়া মোড়
মহানগর

Kalighat Incident : পুলিশের উপর হামলা ও ভাঙচুরের অভিযোগ, কালীঘাট কাণ্ডে তদন্তে নয়...

এই ঘটনায় পটুয়াপাড়ার একাধিক মৃৎশিল্পীর তৈরি প্রতিমা ও কাজের সামগ্রী ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ। অভিষেকের কার্যালয়েও ভাঙচুরের অভিযোগ সামনে এসেছে।

১০ নভে ২০২৬, ০১:৩৩ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.