JAZZBAAT 24 BANGLA
০৯ নভে ২০২৬, ০৯:০৮ পিএম
Breaking
আইআইটি-র প্রস্তুতি থেকে সমুদ্রের বুকে জাহাজের ক্যাপ্টেন! দক্ষিণ আফ্রিকা সফরের দলে ফিরলেন জেমাইমা, তিন ফরম্যাটেই নেতৃত্বে স্মৃতি সাইপ্রাসের প্রেসিডেন্টের প্রাসাদে প্রথম বার দীপাবলি উদ্‌যাপন Gita Path: দশ লক্ষ কণ্ঠে গীতাপাঠ! ২৯ ডিসেম্বর ব্রিগেডে মহাসমাবেশ, আমন্ত্রিত নরেন্দ্র মোদী-... Dhruv Rathee: রাজঘাটে ধ্রুব রাঠী, গান্ধীর সমাধিতে নীরব শ্রদ্ধায় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ... Paresh Ram Das : ১৭ দিন পুলিশের চোখে ধুলো, শেষরক্ষা হল না, বিমানবন্দরে ধৃত পরেশরাম দাস Canning East : ফেস্টুন লাগানো নিয়ে বিবাদ, রাস্তায় রক্তাক্ত বিজেপি নেতা! উত্তপ্ত ক্যানিং... Barcelona: আতলেতিকোকে তাদের ঘরেই হারিয়ে লিগ শীর্ষে বার্সা, জোড়া গোলে নায়ক ফেরমিনো আইআইটি-র প্রস্তুতি থেকে সমুদ্রের বুকে জাহাজের ক্যাপ্টেন! দক্ষিণ আফ্রিকা সফরের দলে ফিরলেন জেমাইমা, তিন ফরম্যাটেই নেতৃত্বে স্মৃতি সাইপ্রাসের প্রেসিডেন্টের প্রাসাদে প্রথম বার দীপাবলি উদ্‌যাপন Gita Path: দশ লক্ষ কণ্ঠে গীতাপাঠ! ২৯ ডিসেম্বর ব্রিগেডে মহাসমাবেশ, আমন্ত্রিত নরেন্দ্র মোদী-... Dhruv Rathee: রাজঘাটে ধ্রুব রাঠী, গান্ধীর সমাধিতে নীরব শ্রদ্ধায় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ... Paresh Ram Das : ১৭ দিন পুলিশের চোখে ধুলো, শেষরক্ষা হল না, বিমানবন্দরে ধৃত পরেশরাম দাস Canning East : ফেস্টুন লাগানো নিয়ে বিবাদ, রাস্তায় রক্তাক্ত বিজেপি নেতা! উত্তপ্ত ক্যানিং... Barcelona: আতলেতিকোকে তাদের ঘরেই হারিয়ে লিগ শীর্ষে বার্সা, জোড়া গোলে নায়ক ফেরমিনো

সাইপ্রাসের প্রেসিডেন্টের প্রাসাদে প্রথম বার দীপাবলি উদ্‌যাপন

সাইপ্রাসের প্রেসিডেন্টের প্রাসাদে প্রথম বার দীপাবলি উদ্‌যাপন

 

এই প্রথম দীপাবলি উদ্‌যাপিত হতে চলেছে সাইপ্রাসের প্রেসিডেন্টের সরকারি বাসভবন প্রেসিডেন্সিয়াল প্যালেসে। সোমবার প্রদীপ জ্বালিয়ে আলোর উৎসবের সূচনা করবেন অতিথিরা। তার পরে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজ। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সাইপ্রাসের প্রেসিডেন্ট নিকোস ক্রিস্টোডুলিডেস।

‘সাইপ্রাস গ্লোস: দীপাবলি ২০২৬’ নামে এই অনুষ্ঠানের আয়োজন করেছে হেল্প২লাইভ চ্যারিটেবল ফাউন্ডেশন। তাদের সঙ্গে সহযোগিতায় রয়েছে নিকোসিয়ায় ভারতীয় হাই কমিশন। আয়োজকদের প্রকাশিত বিবৃতি অনুযায়ী, অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেবেন জর্জ থিওফানুস, জর্জ পাপাডোপুলস এবং দ্য সালসাটুইনস-এর দীপক স্টিফেন।

হেল্প২লাইভের প্রতিষ্ঠাতা দীপক কুমার বলেন, ‘‘প্রথম বার প্রেসিডেন্টের প্রাসাদে আলোর উৎসব নিয়ে যেতে পারা এবং আমাদের কাছে গুরুত্বপূর্ণ দু’টি সংস্থার পাশে দাঁড়ানোর সুযোগ পাওয়া অত্যন্ত সম্মানের।’’

অনুষ্ঠান উপলক্ষে সাইপ্রাসের দু’টি স্বেচ্ছাসেবী সংস্থাকে মোট প্রায় ২১ লক্ষ টাকা অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি। আলকিওনিডেস চ্যারিটিকে দেওয়া হবে প্রায় ১০ লক্ষ ৫০ হাজার টাকা। সংস্থাটি বিপদে থাকা পরিবার ও অসুস্থ মানুষের পাশে দাঁড়ায়। একই পরিমাণ অর্থ পাবে রেডিওম্যারাথন ফাউন্ডেশন। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সহায়তায় কাজ করে এই সংস্থা।

ভারত ও সাইপ্রাসের সম্পর্কের ঘনিষ্ঠতার প্রতিফলন হিসাবেই এই আয়োজনকে দেখছে উদ্যোক্তারা। ২০২৫ সালের জুনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাইপ্রাস সফর এবং ২০২৬ সালের মে মাসে সাইপ্রাসের প্রেসিডেন্টের ভারত সফরের পর দু’দেশের সম্পর্ক আরও দৃঢ় হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়েছে।

২০২৫ সালের ডিসেম্বরে ইউনেস্কোর বিশ্বের অবস্তুগত সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় জায়গা করে নেয় দীপাবলি। আয়োজকদের বক্তব্য, এই উৎসব এখন শুধু সরকারি বৈঠক বা কূটনৈতিক সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ নেই। ভারতীয় ও সাইপ্রাসের মানুষের ঘর, উৎসব এবং প্রতিবেশী সম্পর্কেও ছড়িয়ে পড়ছে দুই দেশের বন্ধুত্ব।

উল্লেখ্য, গত ১৫ বছর ধরে সাইপ্রাসে সমাজসেবামূলক কাজ করে চলেছে হেল্প২লাইভ ফাউন্ডেশন।

1 Views 0 Likes 0 Comments

Related News

ChatGPT: স্বামীকে বিষ খাইয়ে খুনের ছক! পরোক্ষে সাহায্য করেছিল কৃত্রিম বুদ্ধিমত্তা?
বিদেশ

ChatGPT: স্বামীকে বিষ খাইয়ে খুনের ছক! পরোক্ষে সাহায্য করেছিল কৃত্রিম বুদ্ধিমত্তা?

ওয়াশিংটন, ৯ নভেম্বর: দাম্পত্য কলহের পরিণতি কি হতে পারত ভয়াবহ খুন? আর সেই খুনের পরিকল্পনায় কি পরোক্ষে সাহায্য করেছিল কৃত্রিম বুদ্ধিমত্তা? এমনই বিস্ফোরক অভিযোগ ঘিরে আমেরিকায় নতুন আইনি বিতর্ক। নিজের স্ত্রী স্বামীকে বিষ খাইয়...

০৯ নভে ২০২৬, ০৬:২৩ পিএম · 4 মিনিট
এক ক্লিকেই জানা যাবে কোন হোটেলে রয়েছে পোকামাকড়ের উপদ্রব
বিদেশ

এক ক্লিকেই জানা যাবে কোন হোটেলে রয়েছে পোকামাকড়ের উপদ্রব

বেজিং: বেড়াতে গিয়ে হোটেলের ঘরে ঢুকে বিছানায় ছারপোকার কামড় খেতে হয়েছে? কিংবা রাতভর চুলকানি আর অস্বস্তিতে ঘুম উড়েছে? এমন অভিজ্ঞতা থেকে পর্যটকদের রেহাই দিতে অভিনব উদ্যোগ চিনে। এ বার হোটেল বুক করার আগেই জানা যাবে সেখানে ছ...

০৯ নভে ২০২৬, ০৫:৫৯ পিএম · 4 মিনিট
Navneet Kaur: লন্ডনে উদ্ধার ভারতীয় বংশোদ্ভূত তরুণীর গুলিবিদ্ধ দেহ, ধৃত যুবক
বিদেশ

Navneet Kaur: লন্ডনে উদ্ধার ভারতীয় বংশোদ্ভূত তরুণীর গুলিবিদ্ধ দেহ, ধৃত যুবক

নিউজ ডেস্ক: পশ্চিম লন্ডনের একটি বাড়ি থেকে উদ্ধার হল ভারতীয় বংশোদ্ভূত ২৬ বছর বয়সি এক তরুণীর গুলিবিদ্ধ দেহ। এই ঘটনায় খুনের অভিযোগে ৩১ বছর বয়সি এক যুবককে অভিযুক্ত করেছে পুলিশ। ধৃত যুবকও ভারতীয় বংশোদ্ভূত। সোমবার তাঁকে আদালত...

০৯ নভে ২০২৬, ০৫:০৮ পিএম · 2 মিনিট
Marco Rubio: ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রয়োজন রয়েছে, দাবি মার্কিন বিদেশ সচিবের
বিদেশ

Marco Rubio: ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রয়োজন রয়েছে, দাবি মার্কিন বিদেশ সচিবের

নিউজ ডেস্ক: ইরানের বিরুদ্ধে আমেরিকার যুদ্ধ যে দেশের মানুষের মধ্যে খুব একটা জনপ্রিয় নয়, তা কার্যত স্বীকার করে নিলেন মার্কিন বিদেশসচিব মার্কো রুবিয়ো। তবে তাঁর দাবি, পরমাণু অস্ত্র তৈরির ইরানি উচ্চাকাঙ্ক্ষা রুখতে এবং বিশ্বকে...

০৯ নভে ২০২৬, ০৪:৫৮ পিএম · 3 মিনিট

Top Comments (0)

No approved comments yet.