কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইনে যুক্ত হতে চলেছে বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত ৪.৫ কিলোমিটারের নতুন অংশ। গৌরকিশোর ঘোষ, নলবন ও সেক্টর ফাইভ—যুক্ত হবে তিনটি নতুন স্টেশন। ট্রায়াল রান শুরু হয়েছে। মেট্রো কর্তৃপক্ষের লক্ষ্য, ডিসেম্বরের শেষ অথবা ২০২৭ সালের জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে কাজ সম্পূর্ণ করা। তবে যাত্রী পরিষেবা শুরুর আগে প্রয়োজন নিরাপত্তা পরীক্ষা ও CRS-এর ছাড়পত্র।
কলকাতা মেট্রোয় আসছে নতুন সংযোগ!

নিউ গড়িয়া থেকে সেক্টর ফাইভ যাত্রা হবে আরও সহজ। চালুর অপেক্ষায় নতুন ৪.৫ কিলোমিটার মেট্রো রুট!
কোথায় তৈরি হচ্ছে নতুন রুট?

কলকাতা মেট্রোর Orange Line-এ যুক্ত হতে চলেছে বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত ৪.৫ কিলোমিটার নতুন অংশ।
এর ফলে নিউ গড়িয়া থেকে সল্টলেকের IT Hub পর্যন্ত সরাসরি মেট্রো যোগাযোগের পথ খুলবে।
যুক্ত হচ্ছে কোন কোন স্টেশন?

নতুন অংশে থাকছে তিনটি স্টেশন
১. গৌরকিশোর ঘোষ
২. নলবন
৩. IT Centre
এই তিনটি স্টেশন চালু হলে Orange Line-এর যাত্রী পরিষেবা আরও বিস্তৃত হবে।
কতটা বদলাবে যাতায়াত?

এখন নিউ গড়িয়া থেকে বেলেঘাটা পর্যন্ত Orange Line-এ মেট্রো চলছে।
নতুন অংশ চালু হলে যাত্রীরা সরাসরি সেক্টর ফাইভ পর্যন্ত পৌঁছতে পারবেন। বিশেষ করে EM Bypass ও দক্ষিণ কলকাতা থেকে IT Hub-এ যাতায়াতকারীরা উপকৃত হতে পারেন।
Green Line-এর সঙ্গে হবে সংযোগ!

সেক্টর ফাইভে Orange Line-এর সঙ্গে Green Line-এর সংযোগ তৈরি হবে।
ফলে যাত্রীরা সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ, এসপ্ল্যানেড এবং হাওড়া ময়দানমুখী মেট্রো পরিষেবার সঙ্গে সংযোগ পাবেন।
কবে থেকে শুরু হবে পরিষেবা?

বেলেঘাটা-সেক্টর ফাইভ অংশে ট্রায়াল রান শুরু হয়েছে ১০ অক্টোবর।
মেট্রো কর্তৃপক্ষের সাম্প্রতিক বক্তব্য অনুযায়ী, ডিসেম্বরের শেষ অথবা ২০২৭ সালের জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে অংশটির কাজ সম্পূর্ণ করার লক্ষ্য রয়েছে।
তবে যাত্রী পরিষেবা শুরুর আগে নিরাপত্তা পরীক্ষা ও প্রয়োজনীয় ছাড়পত্র বাধ্যতামূলক।




