JAZZBAAT 24 BANGLA
১২ নভে ২০২৬, ০৫:১৪ পিএম
Breaking
Agnimitra Paul: তারকেশ্বরের সাফল্য তুলে ধরে পুরসভাগুলিকে দিলেন বড় বার্তা Abhishek Banerjee: কমিশনে জমা পড়ার আগেই উধাও হতে পারে ‘আসল তৃণমূলের’ নথি! কালীঘাটে হামলা... Narendra Modi: ২০৪৭-এর ডেডলাইন বেঁধে দিলেন মোদী! সাংবাদিকদের সামনে তুলে ধরলেন উন্নত ভারতের... Bangladesh: ভারতের বিরুদ্ধে অপপ্রচার! বাংলাদেশে নজরদারিতে চিনা ভ্লগাররা Auqib Nabi: গতি নয়, অস্ত্র দক্ষতা! নিউজিল্যান্ডের মাটিতে নিজের শক্তিতেই বাজিমাত করতে চান অ... Canning: ঘাড়ে কামড় বসাতেই আতঙ্ক! বিরল সরীসৃপকে টুকরো করে কৌটোয় ভরে হাসপাতালে ছুটলেন যুব... Niraj Kumar: ঝোড়ো হাওয়াকেও হার মানালেন নীরজ, বিশ্বমঞ্চে পদক জিতেই অলিম্পিকের ছাড়পত্র! Calcutta High Court: ৪০০ কোটির মাটি চুরি মামলায় ফের ধাক্কা! সুমিতের রক্ষাকবচের আর্জি খারিজ... Agnimitra Paul: তারকেশ্বরের সাফল্য তুলে ধরে পুরসভাগুলিকে দিলেন বড় বার্তা Abhishek Banerjee: কমিশনে জমা পড়ার আগেই উধাও হতে পারে ‘আসল তৃণমূলের’ নথি! কালীঘাটে হামলা... Narendra Modi: ২০৪৭-এর ডেডলাইন বেঁধে দিলেন মোদী! সাংবাদিকদের সামনে তুলে ধরলেন উন্নত ভারতের... Bangladesh: ভারতের বিরুদ্ধে অপপ্রচার! বাংলাদেশে নজরদারিতে চিনা ভ্লগাররা Auqib Nabi: গতি নয়, অস্ত্র দক্ষতা! নিউজিল্যান্ডের মাটিতে নিজের শক্তিতেই বাজিমাত করতে চান অ... Canning: ঘাড়ে কামড় বসাতেই আতঙ্ক! বিরল সরীসৃপকে টুকরো করে কৌটোয় ভরে হাসপাতালে ছুটলেন যুব... Niraj Kumar: ঝোড়ো হাওয়াকেও হার মানালেন নীরজ, বিশ্বমঞ্চে পদক জিতেই অলিম্পিকের ছাড়পত্র! Calcutta High Court: ৪০০ কোটির মাটি চুরি মামলায় ফের ধাক্কা! সুমিতের রক্ষাকবচের আর্জি খারিজ...

Abhishek Banerjee: কমিশনে জমা পড়ার আগেই উধাও হতে পারে ‘আসল তৃণমূলের’ নথি! কালীঘাটে হামলা ও নজরদারির অভিযোগ অভিষেকের

Abhishek Banerjee: কমিশনে জমা পড়ার আগেই উধাও হতে পারে ‘আসল তৃণমূলের’ নথি! কালীঘাটে হামলা ও নজরদারির অভিযোগ অভিষেকের
ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

কলকাতা: নিজেদের ‘আসল তৃণমূল’ হিসেবে প্রমাণ করতে নির্বাচন কমিশনের কাছে যে সমস্ত নথি ও হলফনামা জমা দেওয়ার প্রস্তুতি চলছে, সেগুলি লুট হয়ে যেতে পারে! এমনই আশঙ্কা প্রকাশ করে এবার সরাসরি জাতীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুধু নথি লুটের আশঙ্কাই নয়, তাঁর কালীঘাটের বাড়ি ও কার্যালয়ে হামলা এবং লাগাতার নজরদারির অভিযোগও তুলেছেন তিনি। বৃহস্পতিবার আইনজীবীর মাধ্যমে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার-সহ তিন নির্বাচন কমিশনারকে চিঠি পাঠিয়েছেন অভিষেক।

অভিষেকের আইনজীবী অর্ককুমার নাগের পাঠানো ওই চিঠিতে অভিযোগ করা হয়েছে, গত ৬ ও ৭ নভেম্বরের মধ্যবর্তী রাতে একদল দুষ্কৃতী অভিষেকের কালীঘাটের বাসভবন এবং কার্যালয়ে হামলা চালায়। তাঁর দাবি, ঘটনাটি কোনও বিচ্ছিন্ন হামলা নয়। বরং নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়ার জন্য তৈরি করা মমতা বন্দ্যোপাধ্যায়পন্থী তৃণমূলের গুরুত্বপূর্ণ হলফনামা ও নথিপত্র দখল করার উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে।

চিঠিতে আরও দাবি করা হয়েছে, হামলার আগে পুলিশের গাড়ি ব্যবহার করে কয়েক জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি ওই এলাকায় নজরদারি চালিয়েছিল। তাঁরা বাড়ি ও কার্যালয়ের ছবি তুলেছিলেন বলেও অভিযোগ। শুধু তাই নয়, গত ১০ ও ১১ নভেম্বরও একই ধরনের নজরদারির ঘটনা চোখে পড়েছে বলে নির্বাচন কমিশনকে জানিয়েছেন অভিষেকের আইনজীবী। ফলে গুরুত্বপূর্ণ নথিপত্রের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

অভিযোগের এখানেই শেষ নয়। বৃহস্পতিবার ভোরে সরকারি আধিকারিকেরা অভিষেকের বাসভবনের সামনে উপস্থিত হয়ে পুলিশের তৈরি করা নিরাপত্তা গেট ভেঙে ফেলেছেন বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে। আগের হামলা এবং পরবর্তী নজরদারির ঘটনাগুলির পর এই পদক্ষেপ সাংসদের ব্যক্তিগত নিরাপত্তার পাশাপাশি নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়ার জন্য প্রস্তুত নথির সুরক্ষা নিয়েও প্রশ্ন তুলেছে বলে দাবি করা হয়েছে।

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, নির্বাচন কমিশনার সুখবীর সিংহ সঁধু এবং বিবেক জোশীকে পাঠানো চিঠির প্রতিলিপি দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কলকাতার পুলিশ কমিশনার এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককেও।

উল্লেখযোগ্যভাবে, তৃণমূলের দুই শিবিরের মধ্যে ‘আসল দল’ কার, তা নিয়ে নির্বাচন কমিশনের কাছে নিজেদের অবস্থান প্রতিষ্ঠার লড়াই চলছে। এর আগে গত ২৬ অক্টোবর অধুনা গণতান্ত্রিক তৃণমূলের নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ও নথি ছিনতাইয়ের আশঙ্কা প্রকাশ করেছিলেন। তাঁর অভিযোগ ছিল, হলফনামা নিয়ে সড়কপথে দিল্লি যাওয়ার সময় তাঁদের ট্রাকে হামলা চালিয়ে নথিপত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। সেই ঘটনার পিছনে মমতা বন্দ্যোপাধ্যায়পন্থী কালীঘাট শিবিরের যোগ রয়েছে বলেও অভিযোগ তুলেছিলেন তিনি।

দুই শিবিরের তরফে পরপর নথি লুট ও হামলার অভিযোগ ঘিরে তৃণমূলের দলীয় পরিচয় নিয়ে চলা সংঘাত এবার আরও উত্তপ্ত হয়ে উঠল। নির্বাচন কমিশন এই অভিযোগগুলির পরিপ্রেক্ষিতে কী পদক্ষেপ করে, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

1 Views 0 Likes 0 Comments

Related News

Agnimitra Paul: তারকেশ্বরের সাফল্য তুলে ধরে পুরসভাগুলিকে দিলেন বড় বার্তা
মহানগর

Agnimitra Paul: তারকেশ্বরের সাফল্য তুলে ধরে পুরসভাগুলিকে দিলেন বড় বার্তা

কলকাতা: স্বচ্ছতার মঞ্চে দেশের একাধিক শহরের সাফল্যের কথা তুলে ধরে এবার পশ্চিমবঙ্গের পুরসভাগুলিকে নতুন চ্যালেঞ্জ দিলেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তাঁর লক্ষ্য, আগামী দিনে দেশের পরিচ্ছন্নতম শহরের তালিকায় পশ্চিমবঙ্গের ক...

১২ নভে ২০২৬, ০৫:১০ পিএম · 3 মিনিট
Calcutta High Court: ৪০০ কোটির মাটি চুরি মামলায় ফের ধাক্কা! সুমিতের রক্ষাকবচের আর্জি খারিজ হাইকোর্টে
মহানগর

Calcutta High Court: ৪০০ কোটির মাটি চুরি মামলায় ফের ধাক্কা! সুমিতের রক্ষাকবচের আর্...

নিউজ ডেস্ক: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়ের আইনি জটিলতা যেন কিছুতেই কাটছে না। একের পর এক মামলায় নতুন করে বিপাকে পড়ছেন তিনি। এবার বিষ্ণুপুরের প্রায় ৪০০ কোটি টাকার মাটি চুরি ও দুর্নীতির মামলায় তাঁকে নতুন করে...

১২ নভে ২০২৬, ০৪:১৫ পিএম · 2 মিনিট
Kunal Ghosh: নয়নার সঙ্গে ছবি পোস্ট করে কাকে নিশানা করলেন কুণাল?
মহানগর

Kunal Ghosh: নয়নার সঙ্গে ছবি পোস্ট করে কাকে নিশানা করলেন কুণাল?

কলকাতা: রাজনীতির ময়দানে বিতর্ক, কটাক্ষ আর পাল্টা আক্রমণ লেগেই রয়েছে। কিন্তু এবার সেই রাজনৈতিক সংঘাতের মাঝেই ব্যক্তিগত সম্পর্কের কথা তুলে ধরলেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। বেলেঘাটার বিধায়কের একটি ফেসবুক পোস্ট ঘিরে নতুন করে চ...

১২ নভে ২০২৬, ০১:৪০ পিএম · 2 মিনিট
Abhishek Banerjee: অভিষেকের বাড়ির সামনে শহিদ বেদি ভাঙল বুলডোজার, নতুন করে বিতর্ক
মহানগর

Abhishek Banerjee: অভিষেকের বাড়ির সামনে শহিদ বেদি ভাঙল বুলডোজার, নতুন করে বিতর্ক

পুরসভা ও প্রশাসনের এই পদক্ষেপকে ঘিরে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন তৃণমূল নেতৃত্ব। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এক তৃণমূল নেতা এই অভিযানকে সরাসরি 'রাজনৈতিক প্রতিহিংসা' বলে আক্রমণ করেন।

১২ নভে ২০২৬, ০১:১১ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.