JAZZBAAT 24 BANGLA
১২ নভে ২০২৬, ০৩:৪৯ পিএম
Breaking
Marcel Schmelzer: ভারতীয় ফুটবলের ভিতটাই নড়বড়ে! জার্মান কিংবদন্তির সাফ কথা, পেশাদার হওয়ার... Mitchell Marsh: বল বিকৃতি বিতর্কে প্রশ্ন শুনেই ছক্কা হাঁকালেন মিচেল মার্শ! আট বছর আগের কেল... Mohammad Kaif: গুজরাত ছেড়ে মুম্বইয়ে ফেরাই কাল হয়েছে হার্দিকের, দলবদলের পর বার্তা কাইফের Sunil Chhetri: আন্তর্জাতিক বড় সম্মান সুনীলকে, বিশ্বের তারকাদের সঙ্গে এক বন্ধনীতে ভারতীয়... Merab Dvalishvili: হোটেলের লবিতে অতর্কিত হামলা! রক্তাক্ত ইউএফসি তারকা মেরাব Shah Rukh Khan: দুবাইয়ে শাহরুখের নামে আবাসন প্রকল্প, প্রথম দিনেই বিক্রি ৫০ কোটির সব পেন্টহ... Axar Patel: অধিনায়কত্বের বোঝা আর বইতে চান না অক্ষর! নিলামের আগেই দিল্লি ক্যাপিটালসে বড় ইঙ... প্রতি সেকেন্ডে বাড়ছে ভারতের জনসংখ্যা! AIIMS-এর ডিজিটাল বোর্ডে ভেসে উঠছে ১৪৮ কোটির বিস্ময়ক... Marcel Schmelzer: ভারতীয় ফুটবলের ভিতটাই নড়বড়ে! জার্মান কিংবদন্তির সাফ কথা, পেশাদার হওয়ার... Mitchell Marsh: বল বিকৃতি বিতর্কে প্রশ্ন শুনেই ছক্কা হাঁকালেন মিচেল মার্শ! আট বছর আগের কেল... Mohammad Kaif: গুজরাত ছেড়ে মুম্বইয়ে ফেরাই কাল হয়েছে হার্দিকের, দলবদলের পর বার্তা কাইফের Sunil Chhetri: আন্তর্জাতিক বড় সম্মান সুনীলকে, বিশ্বের তারকাদের সঙ্গে এক বন্ধনীতে ভারতীয়... Merab Dvalishvili: হোটেলের লবিতে অতর্কিত হামলা! রক্তাক্ত ইউএফসি তারকা মেরাব Shah Rukh Khan: দুবাইয়ে শাহরুখের নামে আবাসন প্রকল্প, প্রথম দিনেই বিক্রি ৫০ কোটির সব পেন্টহ... Axar Patel: অধিনায়কত্বের বোঝা আর বইতে চান না অক্ষর! নিলামের আগেই দিল্লি ক্যাপিটালসে বড় ইঙ... প্রতি সেকেন্ডে বাড়ছে ভারতের জনসংখ্যা! AIIMS-এর ডিজিটাল বোর্ডে ভেসে উঠছে ১৪৮ কোটির বিস্ময়ক...

Shah Rukh Khan: দুবাইয়ে শাহরুখের নামে আবাসন প্রকল্প, প্রথম দিনেই বিক্রি ৫০ কোটির সব পেন্টহাউস

Shah Rukh Khan: দুবাইয়ে শাহরুখের নামে আবাসন প্রকল্প, প্রথম দিনেই বিক্রি ৫০ কোটির সব পেন্টহাউস
ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

নিউজ ডেস্ক: বলিউড বাদশা শাহরুখ খানের নামে দুবাইয়ে নতুন আবাসন প্রকল্প চালু করল ডানিউব প্রপার্টিজ। ‘শাহরুখজ রেসিডেন্সেস বাই ডানিউব’ নামের এই প্রকল্পের উদ্বোধনের দিনেই বিক্রি হয়ে গেল প্রতিটি পেন্টহাউস। প্রতিটির দাম ভারতীয় মুদ্রায় প্রায় ৫০ কোটি টাকা। বৃহস্পতিবার দুবাইয়ে এই প্রকল্পের বুকিং শুরু হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহরুখ খান, তাঁর স্ত্রী তথা ইন্টেরিয়র ডিজাইনার গৌরী খান এবং পরিচালক কর্ণ জোহর।

দুবাইয়ের মেরিটাইম সিটিতে তৈরি হচ্ছে এই বিলাসবহুল আবাসন প্রকল্প। ডানিউব গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান রিজওয়ান সাজান জানিয়েছেন, উদ্বোধনের আগেই ক্রেতাদের কাছ থেকে ৫০০টি আগ্রহপত্র বা এক্সপ্রেশন অব ইন্টারেস্ট (ইওআই) জমা পড়েছে। যদিও প্রকল্পে মোট কতগুলি আবাসন তৈরি হচ্ছে কিংবা এর সামগ্রিক নির্মাণ ব্যয় কত, তা জানাননি তিনি।

এই প্রকল্পে অ্যাপার্টমেন্টের দাম শুরু হচ্ছে ১৬ লক্ষ ৫০ হাজার দিরহাম থেকে, ভারতীয় মুদ্রায় যা প্রায় ৪ কোটি ২০ লক্ষ টাকা। ক্রেতাদের জন্য রয়েছে ৩০:৭০ অনুপাতের কিস্তির ব্যবস্থা। অর্থাৎ, নির্মাণ চলাকালীন ৩০ শতাংশ টাকা দিতে হবে। বাকি ৭০ শতাংশ দিতে হবে ফ্ল্যাটের দখল পাওয়ার সময়।

প্রকল্পের পেন্টহাউসগুলির অন্দরসজ্জার দায়িত্বে রয়েছেন গৌরী খান। তিনি বলেন, ‘পেন্টহাউসগুলির ক্ষেত্রে এমন একটি পরিবেশ তৈরি করতে চেয়েছিলাম, যা একই সঙ্গে মার্জিত, উষ্ণ এবং স্বতন্ত্র। পাশাপাশি জলঘেঁষা অবস্থানের সৌন্দর্যও যাতে পুরোপুরি ফুটে ওঠে, সে দিকে নজর রেখেছি। আমার এই নকশার ভাবনা এত ভালো সাড়া পেয়েছে দেখে বিশেষ ভাবে আনন্দিত।’

শাহরুখের কথায়, ‘রাজকীয় ভাবে জীবনযাপনের ধারণাটাই এই প্রকল্পের নানা অভিজ্ঞতার মধ্যে দিয়ে বাস্তব রূপ পেয়েছে।’ ডানিউব কর্তা সাজানের বক্তব্য, ‘অসাধারণ নকশা, অর্থবহ অভিজ্ঞতা এবং দীর্ঘস্থায়ী মূল্য—এই তিনের মেলবন্ধনে এমন আবাসন তৈরি করাই আমাদের লক্ষ্য। বিশেষ করে পেন্টহাউসের সব ক’টি বিক্রি হয়ে যাওয়া আমাদের দলের কাছে গর্বের মুহূর্ত।’

এই আবাসন প্রকল্পে থাকছে ৪০টিরও বেশি বিলাসবহুল সুযোগ-সুবিধা। তার মধ্যে রয়েছে ক্রায়োথেরাপি, হাইপারবারিক অক্সিজেন থেরাপি, রেড লাইট থেরাপি এবং ইনফ্রারেড সনা-সহ বিশেষ ‘লংজেভিটি লাউঞ্জ’। এ ছাড়াও থাকছে জলকেন্দ্রিক বিনোদনের জায়গা, খেলাধুলোর পরিকাঠামো, শিশুদের ডে-কেয়ার, সাইক্লিং ও জগিং ট্র্যাক, ছাদের উপর বিশেষ ‘কিংস ক্লাব’ এবং ব্যক্তিগত ইয়ট ব্যবহারের সুবিধা।

এর আগে ২০২৫ সালে শেখ জায়েদ রোডে ‘শাহরুখজ বাই ডানিউব’ নামে একটি বাণিজ্যিক ভবন তৈরি করেছিল সংস্থাটি। প্রায় ৩৫০০ কোটি টাকা ব্যয়ে তৈরি ওই এক মিলিয়ন বর্গফুটের প্রকল্পটি উদ্বোধনের দিনেই বিক্রি হয়ে যায়। সংস্থার দাবি, সেটি বিক্রি করে ৫০০০ কোটি টাকারও বেশি অর্থ পেয়েছিল তারা।

1 Views 0 Likes 0 Comments

Related News

দুবাইতে ‘তু মিল যায়ে’ গানে শাহরুখ খানের ঝোড়ো পারফরম্যান্স, উচ্ছ্বাসে ভাসলেন ভক্তরা
বিনোদন

দুবাইতে ‘তু মিল যায়ে’ গানে শাহরুখ খানের ঝোড়ো পারফরম্যান্স, উচ্ছ্বাসে ভাসলেন ভক্তর...

দুবাইয়ের মঞ্চে নিজের আসন্ন ছবি ‘কিং’-এর গান ‘তু মিল যায়ে’-তে দুর্দান্ত পারফরম্যান্স করে ভক্তদের মাতালেন শাহরুখ খান। ‘শাহরুখজ রেসিডেন্সেস’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তাঁর নাচ ও সিগনেচার পোজের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল। এবার ছবির মুক্তির অপেক্ষায় অনুরাগীরা।

১২ নভে ২০২৬, ০২:০২ পিএম · 2 মিনিট
ফুটবল ছেড়ে কোন নতুন দুনিয়ায় পা রাখতে চলেছেন রোনাল্ডো? ভিন ডিজেলের পোস্ট ঘিরে তুমুল চর্চা!
বিনোদন

ফুটবল ছেড়ে কোন নতুন দুনিয়ায় পা রাখতে চলেছেন রোনাল্ডো? ভিন ডিজেলের পোস্ট ঘিরে তুমু...

ফুটবল মাঠের পর এবার হলিউডে অভিষেকের পথে ক্রিশ্চিয়ানো রোনালদো। ভিন ডিজেলের ইনস্টাগ্রাম পোস্ট থেকে জানা গিয়েছে, ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’-এর চূড়ান্ত কিস্তিতে পর্তুগিজ মহাতারকার জন্য বিশেষ চরিত্র তৈরি করা হয়েছে। তবে তাঁর চরিত্রের বিস্তারিত এখনও প্রকাশ করেননি নির্মাতারা।

১২ নভে ২০২৬, ০১:৫৭ পিএম · 2 মিনিট
Taslima Nasrin: লকেটে আয়াত, করিনার পোশাকে আপত্তি! ধর্মীয় গোঁড়ামিকে তীব্র কটাক্ষ তসলিমার
বিনোদন

Taslima Nasrin: লকেটে আয়াত, করিনার পোশাকে আপত্তি! ধর্মীয় গোঁড়ামিকে তীব্র কটাক্ষ ত...

নিউজ ডেস্ক: ধর্মের স্বঘোষিত পাহারাদারদের কাণ্ডকারখানা দেখে অবাক হওয়া ছাড়া উপায় নেই! বলিউড অভিনেত্রী করিনা কাপুর খানের গলায় একটি পান্নার লকেট। সেই লকেটে খোদাই করা রয়েছে পবিত্র কোরানের আয়াতুল কুরসি। আর সেই লকেট পরেই বিতর্...

১২ নভে ২০২৬, ০১:৪৯ পিএম · 2 মিনিট
ছেলের মৃত্যুর প্রতিশোধে ন্যাড়া হুমা কুরেশি! ‘মহারানি ৫’-এর প্রোমোয় রানি ভারতীর ভয়ংকর অবতার
বিনোদন

ছেলের মৃত্যুর প্রতিশোধে ন্যাড়া হুমা কুরেশি! ‘মহারানি ৫’-এর প্রোমোয় রানি ভারতীর ভয়...

'মহারানি’ সিজন ৫-এর প্রথম প্রোমো প্রকাশ্যে আসতেই চর্চায় হুমা কুরেশির সম্পূর্ণ ন্যাড়া মাথার লুক। ছেলে জয়ের মৃত্যুর পর শোককে শক্তিতে পরিণত করে প্রতিশোধের পথে হাঁটবেন রানি ভারতী। ২০২৭ সালের ফেব্রুয়ারিতে সোনি লিভে মুক্তি পাবে সিরিজটির পঞ্চম সিজন।

১২ নভে ২০২৬, ০১:২০ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.