JAZZBAAT 24 BANGLA
১২ নভে ২০২৬, ০৩:৪৯ পিএম
Breaking
Marcel Schmelzer: ভারতীয় ফুটবলের ভিতটাই নড়বড়ে! জার্মান কিংবদন্তির সাফ কথা, পেশাদার হওয়ার... Mitchell Marsh: বল বিকৃতি বিতর্কে প্রশ্ন শুনেই ছক্কা হাঁকালেন মিচেল মার্শ! আট বছর আগের কেল... Mohammad Kaif: গুজরাত ছেড়ে মুম্বইয়ে ফেরাই কাল হয়েছে হার্দিকের, দলবদলের পর বার্তা কাইফের Sunil Chhetri: আন্তর্জাতিক বড় সম্মান সুনীলকে, বিশ্বের তারকাদের সঙ্গে এক বন্ধনীতে ভারতীয়... Merab Dvalishvili: হোটেলের লবিতে অতর্কিত হামলা! রক্তাক্ত ইউএফসি তারকা মেরাব Shah Rukh Khan: দুবাইয়ে শাহরুখের নামে আবাসন প্রকল্প, প্রথম দিনেই বিক্রি ৫০ কোটির সব পেন্টহ... Axar Patel: অধিনায়কত্বের বোঝা আর বইতে চান না অক্ষর! নিলামের আগেই দিল্লি ক্যাপিটালসে বড় ইঙ... প্রতি সেকেন্ডে বাড়ছে ভারতের জনসংখ্যা! AIIMS-এর ডিজিটাল বোর্ডে ভেসে উঠছে ১৪৮ কোটির বিস্ময়ক... Marcel Schmelzer: ভারতীয় ফুটবলের ভিতটাই নড়বড়ে! জার্মান কিংবদন্তির সাফ কথা, পেশাদার হওয়ার... Mitchell Marsh: বল বিকৃতি বিতর্কে প্রশ্ন শুনেই ছক্কা হাঁকালেন মিচেল মার্শ! আট বছর আগের কেল... Mohammad Kaif: গুজরাত ছেড়ে মুম্বইয়ে ফেরাই কাল হয়েছে হার্দিকের, দলবদলের পর বার্তা কাইফের Sunil Chhetri: আন্তর্জাতিক বড় সম্মান সুনীলকে, বিশ্বের তারকাদের সঙ্গে এক বন্ধনীতে ভারতীয়... Merab Dvalishvili: হোটেলের লবিতে অতর্কিত হামলা! রক্তাক্ত ইউএফসি তারকা মেরাব Shah Rukh Khan: দুবাইয়ে শাহরুখের নামে আবাসন প্রকল্প, প্রথম দিনেই বিক্রি ৫০ কোটির সব পেন্টহ... Axar Patel: অধিনায়কত্বের বোঝা আর বইতে চান না অক্ষর! নিলামের আগেই দিল্লি ক্যাপিটালসে বড় ইঙ... প্রতি সেকেন্ডে বাড়ছে ভারতের জনসংখ্যা! AIIMS-এর ডিজিটাল বোর্ডে ভেসে উঠছে ১৪৮ কোটির বিস্ময়ক...

Merab Dvalishvili: হোটেলের লবিতে অতর্কিত হামলা! রক্তাক্ত ইউএফসি তারকা মেরাব

Merab Dvalishvili: হোটেলের লবিতে অতর্কিত হামলা!  রক্তাক্ত ইউএফসি তারকা মেরাব
ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক: আখড়ায় প্রতিপক্ষকে কাবু করার লড়াই, আর এবার হোটেলের লবিতেই অতর্কিত হামলার শিকার! আবু ধাবিতে ভয়াবহ মারধরের ঘটনায় রক্তাক্ত প্রাক্তন ইউএফসি ব্যান্টামওয়েট চ্যাম্পিয়ন মেরাব দাভালিশভিলি। অভিযোগ, পেশাদার মিশ্র মার্শাল আর্টের আর এক তারকা উসমান নুরমাগোমেদভ এবং তাঁর সঙ্গীরা পিছন থেকে আক্রমণ করেন মেরাবকে। মুহূর্তের মধ্যে হোটেলের লবি পরিণত হয় রণক্ষেত্রে। দু’জনের বিরুদ্ধে প্রায় ১২ থেকে ১৫ জনের হামলার অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

চলতি সপ্তাহান্তে সংযুক্ত আরব আমিরশাহির আবু ধাবিতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল রিয়েল আমেরিকান ফ্রিস্টাইলের লড়াই। সেই প্রতিযোগিতায় যোগ দিতেই সেখানে গিয়েছিলেন মেরাব। কিন্তু প্রতিযোগিতার আগে হোটেলেই এমন ঘটনার মুখে পড়তে হবে, তা সম্ভবত কল্পনাও করেননি তিনি। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, পিছন থেকে মেরাবের কাছে এগিয়ে আসছেন উসমান। এরপরই তাঁকে আঘাত করা হয়। শুরু হয়ে যায় হাতাহাতি। অভিযোগ, নিরাপত্তারক্ষীদের বাধার মধ্যেই মেরাব ও তাঁর এক তরুণ সঙ্গীকে ঘিরে ধরে মারধর করেন একাধিক ব্যক্তি। এমনকী তাঁরা মাটিতে পড়ে যাওয়ার পরেও লাথি মারা হয় বলে অভিযোগ।

https://x.com/WayneTechSPFX/status/2120625293064884724?a=C7woKb8S3hF4v9O1Eu4&s=20

মুখ রক্তে ভেসে যাওয়ার পর নিজের সমাজমাধ্যমে একটি ভিডিয়ো প্রকাশ করেন মেরাব। সেখানে ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন, মাত্র দু’জন আবু ধাবিতে এসেছিলেন তাঁরা। অথচ উসমান, উমর এবং তাঁদের সঙ্গীরা পিছন থেকে দল বেঁধে হামলা চালান। মেরাবের প্রশ্ন, সত্যিকারের যোদ্ধা হলে সামনে এসে লড়াই করার সাহস দেখানো উচিত। পিছন থেকে এতজন মিলে দু’জনের উপর ঝাঁপিয়ে পড়াকে কোনওভাবেই বীরত্ব বলা যায় না। তাঁর দাবি, প্রায় ২০ জন মিলে দু’জনকে আক্রমণ করেছিলেন। মাটিতে পড়ে যাওয়ার পরেও তাঁদের মারধর করা হয়েছে।

এই ঘটনায় মেরাবের পাশে দাঁড়িয়েছেন জর্জিয়ার আর এক তারকা যোদ্ধা ইলিয়া তোপুরিয়া। উসমান ও তাঁর সঙ্গীদের কাপুরুষ বলে আক্রমণ করেছেন তিনি। তাঁর দাবি, ঘটনায় জড়িত কয়েকজনকে আটক করেছে আবু ধাবির প্রশাসন।

তবে ঘটনাকে একতরফা ভাবে দেখতে নারাজ ইউএফসি-র দুই বিভাগের চ্যাম্পিয়ন ইসলাম মাখাচেভ। দীর্ঘদিনের সতীর্থ উসমানের পাশে দাঁড়িয়ে তিনি পুরনো বিবাদের প্রসঙ্গ টেনে এনেছেন। তাঁর বক্তব্য, মেরাবের বিরুদ্ধে এখন যাঁরা সরব হচ্ছেন, তাঁরা এর আগে কেন চুপ ছিলেন? গত জুলাইয়ে জর্জিয়ায় রিয়েল আমেরিকান ফ্রিস্টাইলের একটি প্রতিযোগিতায় এক দাগেস্তানি কুস্তিগিরের সঙ্গে মেরাবের বিবাদের সূত্রপাত হয়েছিল বলে দাবি ইসলাম। তাঁর অভিযোগ, সেই সময় মেরাবই প্রথম ওই কুস্তিগিরকে চড় মেরেছিলেন এবং তাঁর মাকে অপমান করেছিলেন।

উল্লেখ্য, উমর নুরমাগোমেদভের সঙ্গে ২০২৫ সালের শুরুতে ইউএফসি ৩১১ প্রতিযোগিতায় লড়াইয়ের পর থেকেই মেরাবের সঙ্গে নুরমাগোমেদভ পরিবারের সম্পর্ক তিক্ত। পুরনো সেই শত্রুতাই কি এ বার হোটেলের লবিতে এমন ভয়াবহ সংঘর্ষের কারণ? প্রশ্ন উঠছে। তবে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং সংশ্লিষ্ট সকলের বক্তব্য সামনে আসার অপেক্ষা রয়েছে।

4 Views 0 Likes 0 Comments

Related News

Mexico: মেক্সিকোয় সাংবাদিকদের বিপদ শুধু দুষ্কৃতীদের হাতে নয়! অভিযোগ প্রশাসনের বিরুদ্ধেও
বিদেশ

Mexico: মেক্সিকোয় সাংবাদিকদের বিপদ শুধু দুষ্কৃতীদের হাতে নয়! অভিযোগ প্রশাসনের বিরু...

নিউজ ডেস্ক: খবর প্রকাশের জন্য প্রাণনাশের হুমকি, বন্দুকবাজের হামলা, অপহরণ কিংবা ভয় দেখানো—মেক্সিকোয় সাংবাদিকদের কাছে এগুলি নতুন ঘটনা নয়। কিন্তু তাঁদের নিরাপত্তা দেওয়ার জন্য যে সরকারি ব্যবস্থা তৈরি করা হয়েছে, সেই ব্যবস্থার...

১২ নভে ২০২৬, ০২:৩৭ পিএম · 6 মিনিট
Gaza: যুদ্ধবিরতির মাঝেই হাসপাতালে রক্তস্নান, গাজায় ইজরায়েলি হামলায় ঝরল ৬ প্রাণ!
বিদেশ

Gaza: যুদ্ধবিরতির মাঝেই হাসপাতালে রক্তস্নান, গাজায় ইজরায়েলি হামলায় ঝরল ৬ প্রাণ!

কায়রো: দক্ষিণ গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে ইজরায়েলি বিমান হামলায় এক চিকিৎসক-সহ অন্তত ছ’জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ১২ জন। যদিও গাজার সিভিল ডিফেন্সের দাবি, আহতের সংখ্যা ২০-এর বেশি। বৃহস্পতিবার ভোরে হাসপাতালের...

১২ নভে ২০২৬, ০২:৩৬ পিএম · 2 মিনিট
Sunita Williams: নিউ ইয়র্কের ভেটেরান্স ডে প্যারেডে গ্র্যান্ড মার্শালের দায়িত্বে ভারতীয় বংশোদ্ভূত সুনীতা উইলিয়ামস
বিদেশ

Sunita Williams: নিউ ইয়র্কের ভেটেরান্স ডে প্যারেডে গ্র্যান্ড মার্শালের দায়িত্বে ভা...

নিউ ইয়র্ক: মহাকাশে দীর্ঘ সময় কাটানো, একাধিক অভিযানে অংশ নেওয়া এবং মার্কিন নৌবাহিনীতে দায়িত্ব পালনের অভিজ্ঞতা—এ বার সেই সব কিছুর স্বীকৃতি পেলেন ভারতীয় বংশোদ্ভূত নাসার অবসরপ্রাপ্ত মহাকাশচারী সুনীতা ‘সুনি’ উইলিয়ামস। নিউ ইয়র...

১২ নভে ২০২৬, ০২:৩৫ পিএম · 3 মিনিট
ভিয়েতনামের বিমানবন্দরে ভারতীয়দের কাণ্ড দেখে তাজ্জব নেটপাড়া! চেয়ার ফাঁকা থাকলেও মেঝেতেই কেন ‘ভান্ডারা’?
বিদেশ

ভিয়েতনামের বিমানবন্দরে ভারতীয়দের কাণ্ড দেখে তাজ্জব নেটপাড়া! চেয়ার ফাঁকা থাকলেও মে...

ভিয়েতনামের একটি আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনালের মেঝেতে খবরের কাগজ বিছিয়ে খাওয়াদাওয়া করছেন একদল ভারতীয় পর্যটক। ভিডিয়োটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই বিদেশের মাটিতে ভারতীয়দের নাগরিক বোধ ও জনসমক্ষে আচরণ নিয়ে শুরু হয়েছে বিতর্ক। যদিও একাংশের মতে, নিজেদের খাবার একসঙ্গে বসে খাওয়ার মধ্যে আপত্তিকর কিছু নেই।

১২ নভে ২০২৬, ০২:৩৩ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.