JAZZBAAT 24 BANGLA
১৩ নভে ২০২৬, ০৩:৩৫ পিএম
Breaking
আট বছর পর ফের মুখ খুলে বিস্ফোরক ওয়ার্নার ৪০৩ আসনেই বড় ছক! ওয়েইসির নতুন জোটের চাপে এবার আসরে অখিলেশ, বৈঠকে ডাকলেন সব বিধানসভার নেত... তিনবার ঘুমপাড়ানি গুলি, তারপরই গর্ভপাত! বক্সার ‘ডুয়ার্স রানি’কে নিয়ে তোলপাড় পরকীয়ার অভিযোগে বিদায়, তবু ‘বস’-কেই চান কর্মীরা! জেনসেন হুয়াংকে ফেরাতে এনভিডিয়ার অন্দরে বি... প্রাচীন চিনের ‘সুন্দরী ফাঁদ’ কি এবার নিশানা করেছে এনভিডিয়ার প্রধানকে? জি২০ সম্মেলনের আগেই ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি! প্রথম ওভারেই শেষ ভারতের লড়াই! শূন্য রানে তিন উইকেট হারিয়ে ৮৯-তে শেষ, ২৪৪ রানে জয় নিউজিল্য... পর্যটন শিল্প: ভারতের সঙ্গে বিমান যোগাযোগ বাড়াতে উদ্যোগী মালয়েশিয়া আট বছর পর ফের মুখ খুলে বিস্ফোরক ওয়ার্নার ৪০৩ আসনেই বড় ছক! ওয়েইসির নতুন জোটের চাপে এবার আসরে অখিলেশ, বৈঠকে ডাকলেন সব বিধানসভার নেত... তিনবার ঘুমপাড়ানি গুলি, তারপরই গর্ভপাত! বক্সার ‘ডুয়ার্স রানি’কে নিয়ে তোলপাড় পরকীয়ার অভিযোগে বিদায়, তবু ‘বস’-কেই চান কর্মীরা! জেনসেন হুয়াংকে ফেরাতে এনভিডিয়ার অন্দরে বি... প্রাচীন চিনের ‘সুন্দরী ফাঁদ’ কি এবার নিশানা করেছে এনভিডিয়ার প্রধানকে? জি২০ সম্মেলনের আগেই ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি! প্রথম ওভারেই শেষ ভারতের লড়াই! শূন্য রানে তিন উইকেট হারিয়ে ৮৯-তে শেষ, ২৪৪ রানে জয় নিউজিল্য... পর্যটন শিল্প: ভারতের সঙ্গে বিমান যোগাযোগ বাড়াতে উদ্যোগী মালয়েশিয়া

আট বছর পর ফের মুখ খুলে বিস্ফোরক ওয়ার্নার

আট বছর পর ফের মুখ খুলে বিস্ফোরক ওয়ার্নার
ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: আট বছর আগের বল বিকৃতি বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না অস্ট্রেলীয় ক্রিকেটের। উসমান খোয়াজার আত্মজীবনীতে ২০১৮ সালের কেপ টাউন টেস্টের ঘটনা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। এ বার সেই বিতর্কে সতীর্থের পাশে দাঁড়িয়ে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সকে সরাসরি আক্রমণ করলেন ডেভিড ওয়ার্নার। তাঁর অভিযোগ, খোয়াজাকে কার্যত বলির পাঁঠা করেছেন কামিন্স। একই সঙ্গে অস্ট্রেলিয়ার প্রাক্তন ওপেনারের দাবি, খোয়াজার বইয়ে লেখা ঘটনাগুলি সত্যি।

খোয়াজার আত্মজীবনী ‘সাবর’-এ দাবি করা হয়েছে, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কেপ টাউন টেস্টে বল বিকৃতির পরিকল্পনা সম্পর্কে অস্ট্রেলিয়া দলের প্রত্যেকেই জানতেন। সেই সময় দলের ক্রিকেটার ক্যামেরন ব্যানক্রফটের পাশে বসে বল বিকৃতির পরিকল্পনার কথা শুনেছিলেন বলেও জানিয়েছেন খোয়াজা। তাঁর এই বক্তব্য ঘিরেই নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।

শুক্রবার সিডনিতে সাংবাদিক বৈঠক করে খোয়াজার অভিযোগ উড়িয়ে দেন কামিন্স। তাঁর দাবি, বল বিকৃতির জন্য মাঠে স্যান্ডপেপার ব্যবহার করা হবে, সে বিষয়ে তিনি কিছুই জানতেন না। খোয়াজার বক্তব্যকে ‘সম্পূর্ণ অর্থহীন’ বলেও উল্লেখ করেন অস্ট্রেলিয়ার অধিনায়ক। কামিন্সের এই মন্তব্যের পরেই মুখ খোলেন ওয়ার্নার।

অস্ট্রেলিয়ার প্রথম এক দিনের ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে ধারাভাষ্য দেওয়ার সময় ফক্স ক্রিকেটকে ওয়ার্নার বলেন, “আমি এখনও উজির পাশে রয়েছি। ওর বইয়ে যা লেখা হয়েছে, তা সত্যি। আমি ওকে পুরোপুরি সমর্থন করি। এই মুহূর্তে ওর জন্য আমার খারাপ লাগছে। আমার মনে হচ্ছে, আজ অধিনায়ক উজিকে কার্যত বলির পাঁঠা করলেন। এতে আমি অত্যন্ত হতাশ।”

শুধু খোয়াজার পাশে দাঁড়ানোই নয়, ২০১৮ সালের ঘটনার তদন্ত নিয়েও ফের প্রশ্ন তুলেছেন ওয়ার্নার। তাঁর মতে, ক্রিকেট অস্ট্রেলিয়ার তদন্ত যথাযথ ছিল না। দ্রুত বিষয়টি মিটিয়ে ফেলার জন্য তাড়াহুড়ো করা হয়েছিল। সেই তদন্তে নিজেদের বক্তব্য বিস্তারিত ভাবে তুলে ধরার সুযোগও পাননি তাঁরা।

২০১৮ সালের মার্চে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কেপ টাউন টেস্টে বল বিকৃতির ঘটনায় ক্যামেরন ব্যানক্রফটকে স্যান্ডপেপার ব্যবহার করতে দেখা যায়। তদন্তের পর তৎকালীন অধিনায়ক স্টিভ স্মিথ ও সহ-অধিনায়ক ওয়ার্নারকে এক বছরের জন্য নির্বাসিত করে ক্রিকেট অস্ট্রেলিয়া। ব্যানক্রফটের নির্বাসন ছিল ন'মাসের। সেই ঘটনার পর আট বছর কেটে গেলেও বিতর্কের অবসান হয়নি।

ওয়ার্নারের দাবি, এই ঘটনার মূল্য এখনও দিতে হচ্ছে তাঁদের। তাঁর কথায়, তিনি, স্মিথ ও ব্যানক্রফট—তিন জনই দীর্ঘ দিন ধরে সমালোচনা ও অপমানের মুখোমুখি হচ্ছেন। অন্য দিকে, কামিন্স নিজের অবস্থানে অনড়। ফলে খোয়াজার আত্মজীবনী ঘিরে অস্ট্রেলীয় ক্রিকেটের পুরনো ক্ষত ফের প্রকাশ্যে চলে এল।

2 Views 0 Likes 0 Comments

Related News

প্রথম ওভারেই শেষ ভারতের লড়াই! শূন্য রানে তিন উইকেট হারিয়ে ৮৯-তে শেষ, ২৪৪ রানে জয় নিউজিল্যান্ডের
ময়দান

প্রথম ওভারেই শেষ ভারতের লড়াই! শূন্য রানে তিন উইকেট হারিয়ে ৮৯-তে শেষ, ২৪৪ রানে জয়...

নিউজিল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ এক দিনের ম্যাচে লজ্জার হার ভারতের। প্রথম ওভারেই কোনও রান না করে রোহিত শর্মা, বিরাট কোহলি ও শ্রেয়স আয়ারের উইকেট হারায় দল। শেষ পর্যন্ত ৮৯ রানে গুটিয়ে যায় ভারতের ইনিংস। ২৪৪ রানে জিতে সিরিজে ব্যবধান কমাল নিউজিল্যান্ড।

১৩ নভে ২০২৬, ০৩:০৬ পিএম · 2 মিনিট
শেষ চারের লড়াইয়ে লক্ষ্য সেন, অপ্রত্যাশিত হারে বিদায় শ্রীকান্তের!
ময়দান

শেষ চারের লড়াইয়ে লক্ষ্য সেন, অপ্রত্যাশিত হারে বিদায় শ্রীকান্তের!

জাপানের কুমামোতো মাস্টার্সে সেমিফাইনালে পৌঁছে গেলেন লক্ষ্য সেন। কোয়ার্টার ফাইনালে ইউশি তানাকাকে সরাসরি গেমে হারালেন ভারতীয় শাটলার। অন্যদিকে দ্বিতীয় গেমে ১২-৫ এগিয়ে থেকেও ম্যাচ হেরে প্রতিযোগিতা থেকে বিদায় নিলেন কিদাম্বি শ্রীকান্ত।

১৩ নভে ২০২৬, ০৩:০০ পিএম · 2 মিনিট
রক্ষণে দুর্বলতা, ইতালির কাছে হার জিদানের ফ্রান্সের, হারকে ‘প্রক্রিয়ার অঙ্গ’ বলছেন কোচ
ময়দান

রক্ষণে দুর্বলতা, ইতালির কাছে হার জিদানের ফ্রান্সের, হারকে ‘প্রক্রিয়ার অঙ্গ’ বলছেন...

প্রথম ধাক্কাটা খেতেই হল জিনেদিন জিদানকে। ফ্রান্সের কোচ হওয়ার পর প্রথম হারের মুখ দেখলেন তিনি। বৃহস্পতিবার উয়েফা নেশনস লিগের ম্যাচে ইতালির কাছে ১-৩ গোলে হারল ফ্রান্স। তবে এই হার নিয়ে এখনই উদ্বিগ্ন হতে রাজি নন জিদান। বরং দলের উন্নতির পথে এই ধাক্কাকে ‘প্রক্রিয়ার অঙ্গ’ হিসাবেই দেখছেন তিনি। যদিও দলের রক্ষণাত্মক দুর্বলতা নিয়ে যথেষ্ট অসন্তুষ্ট ফ্রান্সের কোচ।

১৩ নভে ২০২৬, ০২:৪৮ পিএম · 2 মিনিট
সিএবির কমিটিতে বিজেপির বিধায়ক-নেতাদের ভিড়! প্রশাসনে এলেন রীতেশ, সজলরা
ময়দান

সিএবির কমিটিতে বিজেপির বিধায়ক-নেতাদের ভিড়! প্রশাসনে এলেন রীতেশ, সজলরা

বাংলার ক্রীড়াক্ষেত্রকে রাজনীতির প্রভাবমুক্ত করার কথা বারবার বলেছে নতুন সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী থেকে ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ— দু’জনেই এই বিষয়ে সরব হয়েছেন। অথচ বঙ্গ ক্রিকেটের নিয়ামক সংস্থা সিএবির নতুন কমিটি ঘিরে তৈরি হয়েছে উলটপুরাণ। একাধিক কমিটিতে জায়গা পেয়েছেন বিজেপির বিধায়ক ও নেতারা। তাঁদের মধ্যে রয়েছেন বরানগরের বিধায়ক সজল ঘোষ, রীতেশ তিওয়ারি-সহ মোট তিন বিধায়ক। পাশাপাশি জায়গা পেয়েছেন বিজেপির দুই জেলা সভাপতিও। ফলে ক্রীড়া প্রশাসনকে রাজনীতিমুক্ত রাখার প্রতিশ্রুতি নিয়েই উঠছে প্রশ্ন।

১৩ নভে ২০২৬, ০১:১০ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.