JAZZBAAT 24 BANGLA
১৩ নভে ২০২৬, ০৭:০৭ পিএম
Breaking
বিশ্বচ্যাম্পিয়নশিপের আগে প্রতিপক্ষের কাছেই শিক্ষা নিচ্ছেন গুকেশ! Chhath Puja : ছট পুজোয় বন্ধ বাগবাজারের মায়ের ঘাট, বিকল্প ব্যবস্থা পুলিশের বাংলাদেশের গলিকেই ‘নোংরা ভারত’ সাজিয়ে চিনে প্রচার! বাড়ির বাইরে ২৫ জন পুলিশ-আধাসেনা, শীতের মধ্যে নির্বাচন ঘিরে তীব্র সংঘাত Kaziranga Accident : ট্রাক-ট্রাভেলারের মুখোমুখি সংঘর্ষ, অসমে মৃত অন্তত ২৩ অনুমতি ছাড়াই চলছিল হোটেল! নিউমার্কেট অগ্নিকাণ্ডে ৩৫০ পাতার চার্জশিট জমা লালবাজারের ছটপুজোয় কলকাতার রাস্তায় গোলাপজল স্প্রে! বিশেষ উদ্যোগ পুরসভার মানুষের আগেই সিদ্ধান্ত কাকের! মাত্র ২৩৫ মিলিসেকেন্ডেই বুঝে যায় গতির দিক, বলছে গবেষণা বিশ্বচ্যাম্পিয়নশিপের আগে প্রতিপক্ষের কাছেই শিক্ষা নিচ্ছেন গুকেশ! Chhath Puja : ছট পুজোয় বন্ধ বাগবাজারের মায়ের ঘাট, বিকল্প ব্যবস্থা পুলিশের বাংলাদেশের গলিকেই ‘নোংরা ভারত’ সাজিয়ে চিনে প্রচার! বাড়ির বাইরে ২৫ জন পুলিশ-আধাসেনা, শীতের মধ্যে নির্বাচন ঘিরে তীব্র সংঘাত Kaziranga Accident : ট্রাক-ট্রাভেলারের মুখোমুখি সংঘর্ষ, অসমে মৃত অন্তত ২৩ অনুমতি ছাড়াই চলছিল হোটেল! নিউমার্কেট অগ্নিকাণ্ডে ৩৫০ পাতার চার্জশিট জমা লালবাজারের ছটপুজোয় কলকাতার রাস্তায় গোলাপজল স্প্রে! বিশেষ উদ্যোগ পুরসভার মানুষের আগেই সিদ্ধান্ত কাকের! মাত্র ২৩৫ মিলিসেকেন্ডেই বুঝে যায় গতির দিক, বলছে গবেষণা

বাড়ির বাইরে ২৫ জন পুলিশ-আধাসেনা, শীতের মধ্যে নির্বাচন ঘিরে তীব্র সংঘাত

বাড়ির বাইরে ২৫ জন পুলিশ-আধাসেনা, শীতের মধ্যে নির্বাচন ঘিরে তীব্র সংঘাত
লেহে গৃহবন্দি সোনম ওয়াংচুক! ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

নিউজ ডেস্ক: লাদাখে ফের উত্তেজনা! জলবায়ু আন্দোলনকর্মী তথা লেহ অ্যাপেক্স বডির সদস্য সোনম ওয়াংচুকের দাবি, তাঁকে কার্যত গৃহবন্দি করে রাখা হয়েছে। তাঁর বাড়ির বাইরে মোতায়েন করা হয়েছে ২০ থেকে ২৫ জন সশস্ত্র পুলিশ ও আধাসেনা। বাড়ির বাইরে বেরিয়ে কোনও প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেওয়ার সুযোগও দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন তিনি। লাদাখ অটোনোমাস হিল ডেভেলপমেন্ট কাউন্সিলের (LAHDC) নির্বাচন শীতের মধ্যে আয়োজনের সিদ্ধান্তের বিরোধিতা করতেই প্রশাসনের এই পদক্ষেপ বলে দাবি ওয়াংচুকের।

ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার। লেহে প্রস্তাবিত একটি প্রতিবাদস্থল থেকে ওয়াংচুককে সরিয়ে নিয়ে যায় পুলিশ। পরে তাঁকে তাঁর বাড়িতে পৌঁছে দেওয়া হয়। সেই সময় লেহ অ্যাপেক্স বডি (LAB) এবং কার্গিল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্সের (KDA) অন্যান্য প্রতিনিধিদের সঙ্গে অবস্থান বিক্ষোভে বসার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। কিন্তু পুলিশি হস্তক্ষেপে সেই কর্মসূচি ভেস্তে যায়।

এর পরেই সমাজমাধ্যমে একটি বার্তা দিয়ে নিজেকে গৃহবন্দি বলে দাবি করেন ওয়াংচুক। প্রশাসনের তরফে তাঁকে শুধুমাত্র বাড়িতে থাকার পরামর্শ দেওয়া হয়েছে বলে যে বক্তব্য জানানো হয়েছে, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। তাঁর বক্তব্য, বাড়ির বাইরে এত সংখ্যক নিরাপত্তারক্ষী মোতায়েন রেখে চলাফেরায় বাধা দেওয়া হলে সেটিকে কীভাবে শুধুমাত্র পরামর্শ বলা যায়?

ওয়াংচুকের অভিযোগ, ২০২৫ সালের ২৪ সেপ্টেম্বর লেহে ঘটে যাওয়া ঘটনার বিচারবিভাগীয় তদন্ত কমিশনের রিপোর্ট এখনও প্রকাশ্যে আনা হয়নি। এই বিলম্বের বিরুদ্ধে প্রশ্ন তোলার পাশাপাশি ডিসেম্বর মাসে হিল কাউন্সিল নির্বাচন আয়োজনের সিদ্ধান্তেরও বিরোধিতা করেছেন তিনি।

তাঁর যুক্তি, ডিসেম্বর মাসে লাদাখে তীব্র শীতের কারণে বহু মানুষ, বিশেষত পড়ুয়া এবং কাজের প্রয়োজনে অন্যত্র চলে যাওয়া বাসিন্দারা এলাকায় থাকেন না। ফলে ওই সময়ে নির্বাচন হলে সাধারণ মানুষের অংশগ্রহণ উল্লেখযোগ্যভাবে কমে যেতে পারে। পাশাপাশি হিল কাউন্সিলগুলির হাতে পর্যাপ্ত ক্ষমতা নেই বলেও অভিযোগ তুলেছেন তিনি।

এই বিধিনিষেধের বিরুদ্ধে আইনি লড়াইয়েরও হুঁশিয়ারি দিয়েছেন ওয়াংচুক। ম্যাজিস্ট্রেট, হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার কথা জানিয়েছেন তিনি। তাঁর প্রশ্ন, আনুষ্ঠানিকভাবে গ্রেফতার না করেও কীভাবে কাউকে শান্তিপূর্ণ প্রতিবাদে অংশ নিতে বাধা দেওয়া যায়?

অন্যদিকে, লাদাখ পুলিশ প্রশাসনের পদক্ষেপের পক্ষে সাফাই দিয়েছে। পুলিশের বক্তব্য, লাদাখের মুখ্য নির্বাচনী আধিকারিক এবং লেহের জেলাশাসকের জারি করা নিষেধাজ্ঞা মেনেই ওয়াংচুককে বাড়িতে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

নির্বাচন প্রক্রিয়া চলাকালীন লেহ পুরসভার সীমানার মধ্যে মিছিল, প্রতিবাদ এবং জনসমাবেশ নিয়ন্ত্রণে বিধিনিষেধ জারি রয়েছে। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ নম্বর ধারায় জারি হওয়া নির্দেশ অনুযায়ী, আগামী ৬০ দিন অনুমতি ছাড়া কোনও জনসমাবেশে অংশ নেওয়ার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা রয়েছে।

সব মিলিয়ে শীতের মধ্যে নির্বাচন আয়োজন, প্রশাসনিক বিধিনিষেধ এবং ওয়াংচুকের প্রতিবাদ এই তিনকে ঘিরে লাদাখের রাজনৈতিক পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে।

6 Views 0 Likes 0 Comments

Related News

একদিন মায়ের স্নেহ থেকে বঞ্চিত, আজ অন্য বাঁদরছানার ভরসা!
দেশ

একদিন মায়ের স্নেহ থেকে বঞ্চিত, আজ অন্য বাঁদরছানার ভরসা!

একসময় মায়ের স্নেহ থেকে বঞ্চিত হয়ে কমলা রঙের পুতুল আঁকড়ে দিন কাটত পাঞ্চের। নিজের দলের বাঁদরদের কাছেও সহজে জায়গা করে নিতে পারেনি সে। সময়ের সঙ্গে বদলেছে পরিস্থিতি। আজ সেই পাঞ্চই অন্য এক সদ্যোজাত বাঁদরছানার পাশে দাঁড়াচ্ছে। সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে তার এই মমতামাখা মুহূর্ত।

১৩ নভে ২০২৬, ০৫:১৮ পিএম · 2 মিনিট
বিশ্বজুড়ে Microsoft বিপর্যয়, কী বলছেন সাইবার বিশেষজ্ঞরা?
দেশ

বিশ্বজুড়ে Microsoft বিপর্যয়, কী বলছেন সাইবার বিশেষজ্ঞরা?

নিউজ ডেস্ক: বিশ্বজুড়ে Microsoft-এর পরিষেবায় মহা বিপর্যয়। Outlook, Microsoft Teams, Copilot-সহ Microsoft 365-এর একাধিক অ্যাপ ব্যবহারে সমস্যায় পড়েন লক্ষাধিক ব্যবহারকারী। প্রায় ১১ ঘণ্টা ধরেই অচল রয়েছে বিশ্বের অন্যতম সেরা ...

১৩ নভে ২০২৬, ০৪:৫৪ পিএম · 2 মিনিট
Manipur Violence : মণিপুরে ফের রক্তাক্ত হামলা, জঙ্গি হামলায় মৃত ৪
দেশ

Manipur Violence : মণিপুরে ফের রক্তাক্ত হামলা, জঙ্গি হামলায় মৃত ৪

শুক্রবার যাত্রীবাহী দুটি গাড়িকে লক্ষ্য করে চলে এলোপাথাড়ি গুলি। কিছু সন্দেহভাজন দুষ্কৃতীরা গুলি চালায় বলে জানা গিয়েছে। ‌ এই গুলির হামলায় মহিলা সহ চার জনের মৃত্যু হয়েছে।

১৩ নভে ২০২৬, ০৪:২৩ পিএম · 1 মিনিট
‘নতুন মা এনে দেব’,স্ত্রীকে খুনের পর দুই মেয়েকে বলল বাবা! বিহারে নৃশংস হত্যাকাণ্ডে শিউরে উঠল মুঙ্গের
দেশ

‘নতুন মা এনে দেব’,স্ত্রীকে খুনের পর দুই মেয়েকে বলল বাবা! বিহারে নৃশংস হত্যাকাণ্ডে...

বিহারের মুঙ্গেরে পারিবারিক অশান্তির জেরে স্ত্রীকে খুনের অভিযোগ উঠল ৫৫ বছরের অবসরপ্রাপ্ত রেলচালকের বিরুদ্ধে। মায়ের রক্তাক্ত দেহের সামনে দাঁড়িয়ে দুই মেয়েকে অভিযুক্তের বলা ‘নতুন মা এনে দেব’ মন্তব্য ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। পণের দাবিতে নির্যাতনের অভিযোগও তুলেছে মৃতার পরিবার।

১৩ নভে ২০২৬, ০৩:৩৫ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.