JAZZBAAT 24 BANGLA
১৩ নভে ২০২৬, ০৪:৫৭ পিএম
Breaking
বিশ্বজুড়ে Microsoft বিপর্যয়, কী বলছেন সাইবার বিশেষজ্ঞরা? দীর্ঘদিন অসুস্থ থাকার পর প্রয়াণ জয়ন্তর, শোকের ছায়া মৌসুমীর পরিবারে যুব অলিম্পিকে সোনার জোড়া ইতিহাস, বক্সিংয়ে নজির গড়লেন আম্বেকর ও গুঞ্জন সামরিক হামলা যতক্ষণ চলবে, ততক্ষণ পরমাণু দেখাব না, রাষ্ট্রপুঞ্জকে স্পষ্ট বার্তা ইরানের PUBG-র বন্ধুত্বের পরিণতি খুনে? বরাহনগরে তরুণী খুনে গ্রেফতার ধর্মবীর! Manipur Violence : মণিপুরে ফের রক্তাক্ত হামলা, জঙ্গি হামলায় মৃত ৪ শচীনের লজ্জার রেকর্ডে ভাগ বসালেন কোহলি, নিউজিল্যান্ডের বিরুদ্ধে ব্যর্থতার দিনেই নজির শামি-কারেনকে পেতে বড় চাল রাজস্থানের, লখনউয়ের সঙ্গে দর কষাকষি! বিশ্বজুড়ে Microsoft বিপর্যয়, কী বলছেন সাইবার বিশেষজ্ঞরা? দীর্ঘদিন অসুস্থ থাকার পর প্রয়াণ জয়ন্তর, শোকের ছায়া মৌসুমীর পরিবারে যুব অলিম্পিকে সোনার জোড়া ইতিহাস, বক্সিংয়ে নজির গড়লেন আম্বেকর ও গুঞ্জন সামরিক হামলা যতক্ষণ চলবে, ততক্ষণ পরমাণু দেখাব না, রাষ্ট্রপুঞ্জকে স্পষ্ট বার্তা ইরানের PUBG-র বন্ধুত্বের পরিণতি খুনে? বরাহনগরে তরুণী খুনে গ্রেফতার ধর্মবীর! Manipur Violence : মণিপুরে ফের রক্তাক্ত হামলা, জঙ্গি হামলায় মৃত ৪ শচীনের লজ্জার রেকর্ডে ভাগ বসালেন কোহলি, নিউজিল্যান্ডের বিরুদ্ধে ব্যর্থতার দিনেই নজির শামি-কারেনকে পেতে বড় চাল রাজস্থানের, লখনউয়ের সঙ্গে দর কষাকষি!

বিশ্বজুড়ে Microsoft বিপর্যয়, কী বলছেন সাইবার বিশেষজ্ঞরা?

বিশ্বজুড়ে Microsoft বিপর্যয়, কী বলছেন সাইবার বিশেষজ্ঞরা?
ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক: বিশ্বজুড়ে Microsoft-এর পরিষেবায় মহা বিপর্যয়। Outlook, Microsoft Teams, Copilot-সহ Microsoft 365-এর একাধিক অ্যাপ ব্যবহারে সমস্যায় পড়েন লক্ষাধিক ব্যবহারকারী। প্রায় ১১ ঘণ্টা ধরেই অচল রয়েছে বিশ্বের অন্যতম সেরা সংস্থা। তার জেরে দিল্লিতে বিমান চলাচল ব্যাহত হতে শুরু করল। ইতিমধ্যেই রাজধানীতে তিনটি বিমান বাতিল হয়েছে।

সাইবার বিশেষজ্ঞ সুশোভন মুখার্জি বলেন,  যাঁরা অফিসের কাজ বা গুরুত্বপূর্ণ নথি Microsoft-এর ক্লাউডে রাখেন। তাঁরা রীতিমতো চিন্তায় পড়ে গিয়েছে। অনেক সময় ক্লাউড থেকে নিজস্ব পাসওয়ার্ড, মেল আইডি দেখতে পাওয়া যায়। ইমেল আদানপ্রদানেও সমস্যা হতে পারে। ইমেল ব্যবহারের অভিযোগ সামনে এসেছে। এছাড়াও ব্যক্তিগত তথ্য বা ডেটা হারিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে বিভিন্ন প্রতিষ্ঠান ব্যবহারকারীদের এ বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে।

এটি কি সার্ভারের সমস্যা নাকি সাইবার অ্যাটাক? এই প্রসঙ্গে সাইবার বিশেষজ্ঞ সুশোভন মুখার্জি আরও বলেন, এখনও পর্যন্ত জানা যায়নি এই সমস্যার মূল কারণ। সেই কারণে সাইবার অ্যাটাকের কথাও বলা যাচ্ছে না। যদি কোনও প্রতিষ্ঠানে সাইবার হামলা ঘটে তাহলে মাইক্রোসফটে দ্রুত তা নিয়ন্ত্রণ এবং সিস্টেম পুনরুদ্ধারের জন্য প্রস্তুত থাকা অবশ্যই প্রয়োজন। অসংখ্য আন্তর্জাতিক কোম্পানি দৈনন্দিন কাজে এই সফটওয়্যারের ওপর নির্ভরশীল। তাই এর প্রভাবে অন্যান্য সেবাও ব্যাহত হওয়ার শঙ্কা রয়েছে।

সংস্থার তরফে জানানো হয়েছে, Microsoft-এর সঙ্গে সংযুক্ত কিছু কানেক্টর এবং টুল ব্যবহারে সমস্যা হচ্ছে। নতুন সংযোগ তৈরিতেও বিঘ্ন ঘটছে। তবে ChatGPT সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গিয়েছে, এমন নয়। মূলত Microsoft-এর পরিকাঠামোর উপর নির্ভরশীল নির্দিষ্ট কিছু পরিষেবাই প্রভাবিত হয়েছে। একইভাবে Anthropic-এর Microsoft 365 কানেক্টরেও সমস্যা দেখা দিয়েছে। এদিকে, এই ঘটনার পিছনে সাইবার হামলার কোনও প্রমাণ মেলেনি বলে জানিয়েছে Microsoft। সংস্থার প্রাথমিক বক্তব্য অনুযায়ী, এটি মূলত প্রযুক্তিগত ত্রুটি এবং সার্ভারের উপর অতিরিক্ত চাপের কারণে তৈরি হওয়া সমস্যা। পরিষেবা পুনরুদ্ধারের জন্য কাজ চালাচ্ছে সংস্থা। তবে বিশ্বজুড়ে বিপুল সংখ্যক ব্যবহারকারী নির্ভরশীল থাকায় এই বিভ্রাট নতুন করে প্রশ্ন তুলেছে বড় প্রযুক্তি সংস্থাগুলির সার্ভার নির্ভরতা এবং পরিষেবার স্থায়িত্ব নিয়ে।

1 Views 0 Likes 0 Comments

Related News

Manipur Violence : মণিপুরে ফের রক্তাক্ত হামলা, জঙ্গি হামলায় মৃত ৪
দেশ

Manipur Violence : মণিপুরে ফের রক্তাক্ত হামলা, জঙ্গি হামলায় মৃত ৪

শুক্রবার যাত্রীবাহী দুটি গাড়িকে লক্ষ্য করে চলে এলোপাথাড়ি গুলি। কিছু সন্দেহভাজন দুষ্কৃতীরা গুলি চালায় বলে জানা গিয়েছে। ‌ এই গুলির হামলায় মহিলা সহ চার জনের মৃত্যু হয়েছে।

১৩ নভে ২০২৬, ০৪:২৩ পিএম · 1 মিনিট
‘নতুন মা এনে দেব’,স্ত্রীকে খুনের পর দুই মেয়েকে বলল বাবা! বিহারে নৃশংস হত্যাকাণ্ডে শিউরে উঠল মুঙ্গের
দেশ

‘নতুন মা এনে দেব’,স্ত্রীকে খুনের পর দুই মেয়েকে বলল বাবা! বিহারে নৃশংস হত্যাকাণ্ডে...

বিহারের মুঙ্গেরে পারিবারিক অশান্তির জেরে স্ত্রীকে খুনের অভিযোগ উঠল ৫৫ বছরের অবসরপ্রাপ্ত রেলচালকের বিরুদ্ধে। মায়ের রক্তাক্ত দেহের সামনে দাঁড়িয়ে দুই মেয়েকে অভিযুক্তের বলা ‘নতুন মা এনে দেব’ মন্তব্য ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। পণের দাবিতে নির্যাতনের অভিযোগও তুলেছে মৃতার পরিবার।

১৩ নভে ২০২৬, ০৩:৩৫ পিএম · 2 মিনিট
তিনবার ঘুমপাড়ানি গুলি, তারপরই গর্ভপাত! বক্সার ‘ডুয়ার্স রানি’কে নিয়ে তোলপাড়
দেশ

তিনবার ঘুমপাড়ানি গুলি, তারপরই গর্ভপাত! বক্সার ‘ডুয়ার্স রানি’কে নিয়ে তোলপাড়

বক্সা টাইগার রিজার্ভে বাঘের সংখ্যা বাড়ানোর উদ্যোগের মধ্যেই বিপাকে ‘ডুয়ার্স রানি’। তিনবার ট্রাঙ্কুলাইজ করার পর বাঘিনির গর্ভপাতের অভিযোগ উঠেছে। উদ্ধার হয়েছে তিনটি মৃত ভ্রূণ। ঘটনার তদন্তে বক্সায় পৌঁছেছে কেন্দ্রীয় বিশেষজ্ঞ দল।

১৩ নভে ২০২৬, ০৩:২১ পিএম · 2 মিনিট
পর্যটন শিল্প: ভারতের সঙ্গে বিমান যোগাযোগ বাড়াতে উদ্যোগী মালয়েশিয়া
দেশ

পর্যটন শিল্প: ভারতের সঙ্গে বিমান যোগাযোগ বাড়াতে উদ্যোগী মালয়েশিয়া

ভারতীয় পর্যটকদের আকৃষ্ট করতে সরাসরি বিমান যোগাযোগ বাড়ানোর পরিকল্পনা মালয়েশিয়ার। ভারত, চিন ও মধ্য এশিয়ার গুরুত্বপূর্ণ শহরগুলির সঙ্গে নতুন বিমানপথ চালু করতে বিশেষ অনুদান দেবে সে দেশের সরকার। ২০২৭ সালের বাজেটে পর্যটন ও যোগাযোগ পরিকাঠামোর উন্নয়নে বরাদ্দ করা হয়েছে ৯৩৫ মিলিয়ন মালয়েশীয় রিঙ্গিত।

১৩ নভে ২০২৬, ০৩:০২ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.