JAZZBAAT 24 BANGLA
১৩ নভে ২০২৬, ০৪:৩৭ পিএম
Breaking
যুব অলিম্পিকে সোনার জোড়া ইতিহাস, বক্সিংয়ে নজির গড়লেন আম্বেকর ও গুঞ্জন সামরিক হামলা যতক্ষণ চলবে, ততক্ষণ পরমাণু দেখাব না, রাষ্ট্রপুঞ্জকে স্পষ্ট বার্তা ইরানের PUBG-র বন্ধুত্বের পরিণতি খুনে? বরাহনগরে তরুণী খুনে গ্রেফতার ধর্মবীর! Manipur Violence : মণিপুরে ফের রক্তাক্ত হামলা, জঙ্গি হামলায় মৃত ৪ শচীনের লজ্জার রেকর্ডে ভাগ বসালেন কোহলি, নিউজিল্যান্ডের বিরুদ্ধে ব্যর্থতার দিনেই নজির শামি-কারেনকে পেতে বড় চাল রাজস্থানের, লখনউয়ের সঙ্গে দর কষাকষি! অনলাইন প্রতারণা থেকে মানুষ পাচার, সরব হবে আমেরিকা-চিন-সহ একাধিক দেশ কূটনীতিতে বড় চাল আফগানিস্তানের! পাকিস্তানকে দূরে সরিয়ে এবার পুতিনের রাশিয়ার সঙ্গে বন্ধুত্... যুব অলিম্পিকে সোনার জোড়া ইতিহাস, বক্সিংয়ে নজির গড়লেন আম্বেকর ও গুঞ্জন সামরিক হামলা যতক্ষণ চলবে, ততক্ষণ পরমাণু দেখাব না, রাষ্ট্রপুঞ্জকে স্পষ্ট বার্তা ইরানের PUBG-র বন্ধুত্বের পরিণতি খুনে? বরাহনগরে তরুণী খুনে গ্রেফতার ধর্মবীর! Manipur Violence : মণিপুরে ফের রক্তাক্ত হামলা, জঙ্গি হামলায় মৃত ৪ শচীনের লজ্জার রেকর্ডে ভাগ বসালেন কোহলি, নিউজিল্যান্ডের বিরুদ্ধে ব্যর্থতার দিনেই নজির শামি-কারেনকে পেতে বড় চাল রাজস্থানের, লখনউয়ের সঙ্গে দর কষাকষি! অনলাইন প্রতারণা থেকে মানুষ পাচার, সরব হবে আমেরিকা-চিন-সহ একাধিক দেশ কূটনীতিতে বড় চাল আফগানিস্তানের! পাকিস্তানকে দূরে সরিয়ে এবার পুতিনের রাশিয়ার সঙ্গে বন্ধুত্...

যুব অলিম্পিকে সোনার জোড়া ইতিহাস, বক্সিংয়ে নজির গড়লেন আম্বেকর ও গুঞ্জন

যুব অলিম্পিকে সোনার জোড়া ইতিহাস, বক্সিংয়ে নজির গড়লেন আম্বেকর ও গুঞ্জন
বক্সিংয়ে নতুন নজির আম্বেকর-গুঞ্জনের! ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: একদিনেই জোড়া সোনা। আর তাতেই যুব অলিম্পিকের মঞ্চে ভারতীয় বক্সিংয়ের ইতিহাসে লেখা হয়ে গেল নতুন অধ্যায়। পুরুষ ও মহিলা, দুই বিভাগেই সোনার পদক জিতে নজির গড়লেন আম্বেকর ও গুঞ্জন। শুধু তাই নয়, যুব অলিম্পিকে বক্সিংয়ে প্রথম সোনা জয়ের কৃতিত্ব অর্জন করলেন আম্বেকর। আর গুঞ্জন হয়ে উঠলেন এই প্রতিযোগিতায় ভারতের প্রথম মহিলা বক্সার, যিনি সোনার পদক জিতলেন। সেনেগালের ডাকারে বৃহস্পতিবার ভারতীয় বক্সিংয়ের এই সাফল্য নিঃসন্দেহে স্মরণীয় হয়ে থাকল।

পুরুষদের ৫০ কেজি বিভাগের ফাইনালে আয়ারল্যান্ডের ক্রিস্টেন জুবানির মুখোমুখি হয়েছিলেন লায়েরেনলাকপাম আম্বেকর মেইতেই। শুরু থেকেই দুই বক্সারের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলে। শেষ পর্যন্ত বিচারকদের ৩-২ সিদ্ধান্তে প্রতিপক্ষকে হারিয়ে সোনা নিশ্চিত করেন মণিপুরের এই তরুণ। আম্বেকরের এই জয় ভারতীয় বক্সিংয়ের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ, এর আগে যুব অলিম্পিকে বক্সিংয়ে ভারতের সেরা সাফল্য ছিল শিবা থাপার রুপো। ২০১০ সালে ৬০ কেজি বিভাগে সেই পদক জিতেছিলেন তিনি। এবার সেই ইতিহাসকে ছাপিয়ে গেলেন আম্বেকর।

ফাইনালে ওঠার পথেও দুরন্ত ছন্দে ছিলেন তিনি। কোয়ার্টার ফাইনালে নামিবিয়ার আব্রাহাম কালেঙ্গাকে প্রথম রাউন্ডেই থামিয়ে দেন। এরপর সেমিফাইনালে কলম্বিয়ার ইজ্জন জেফরি গালিয়া আরেভালোকে ৫-০ ব্যবধানে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেন। শেষ লড়াইয়ে চাপের মুখেও স্নায়ুর নিয়ন্ত্রণ ধরে রেখে সোনা জেতেন মণিপুরের এই বক্সার। পটিয়ালার জাতীয় ক্রীড়া প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নেন তিনি।

আম্বেকরের সাফল্যের পরই ভারতের সোনার ভাণ্ডারে দ্বিতীয় পদকটি যোগ করেন গুঞ্জন। মহিলাদের ৪৮ কেজি বিভাগের ফাইনালে আলজেরিয়ার বৌথাইনা বেনসালাহকে একেবারে একপেশে লড়াইয়ে ৫-০ ব্যবধানে হারান হরিয়ানার এই বক্সার। পাঁচ বিচারকের প্রত্যেকেই গুঞ্জনের পক্ষে রায় দেন। ফলে কোনও সংশয়ের অবকাশ না রেখেই সোনা জিতে নেন তিনি।

ফাইনালের আগেও দুর্দান্ত পারফরম্যান্স ছিল গুঞ্জনের। কোয়ার্টার ফাইনালে মেক্সিকোর আতেনা সোফিয়া জুয়ারেজ কালোরোকে ৫-০ ব্যবধানে হারিয়েছিলেন। সেমিফাইনালে ব্রিটেনের লিলি বাসেটের বিরুদ্ধে ৪-১ ব্যবধানে জয় পান তিনি।

এর আগে ২০১০ সালের যুব অলিম্পিকে বিকাশ কৃষ্ণ ব্রোঞ্জ এবং শিবা থাপা রুপো জিতেছিলেন। এবার একই দিনে জোড়া সোনা জিতে ভারতীয় বক্সিংকে নতুন উচ্চতায় পৌঁছে দিলেন আম্বেকর ও গুঞ্জন। যুব অলিম্পিকে ভারতের এটিই সর্বকালের সেরা পারফরম্যান্স।

2 Views 0 Likes 0 Comments

Related News

শচীনের লজ্জার রেকর্ডে ভাগ বসালেন কোহলি, নিউজিল্যান্ডের বিরুদ্ধে ব্যর্থতার দিনেই নজির
ময়দান

শচীনের লজ্জার রেকর্ডে ভাগ বসালেন কোহলি, নিউজিল্যান্ডের বিরুদ্ধে ব্যর্থতার দিনেই নজ...

শচীন তেন্ডুলকারের সঙ্গে বিরাট কোহলির তুলনা নতুন কিছু নয়। ব্যাট হাতে একের পর এক নজির গড়েছেন দু’জনেই। তবে এ বার এমন একটি রেকর্ডে শচীনের পাশে নাম লেখালেন কোহলি, যা কোনও ব্যাটারই চাইবেন না। এক দিনের আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের হয়ে সবচেয়ে বেশি বার শূন্য রানে আউট হওয়ার নজিরে শচীনের সঙ্গে একাসনে বসে পড়লেন কোহলি।

১৩ নভে ২০২৬, ০৪:২৩ পিএম · 2 মিনিট
শামি-কারেনকে পেতে বড় চাল রাজস্থানের, লখনউয়ের সঙ্গে দর কষাকষি!
ময়দান

শামি-কারেনকে পেতে বড় চাল রাজস্থানের, লখনউয়ের সঙ্গে দর কষাকষি!

আইপিএলের নতুন মরশুমের আগে মহম্মদ শামি ও স্যাম কারেনকে দলে পেতে লখনউ সুপার জায়ান্টসের সঙ্গে দলবদলের আলোচনা চালাচ্ছে রাজস্থান রয়্যালস। সম্ভাব্য এই চুক্তিতে লখনউয়ের স্পিনার মনিমারণ সিদ্ধার্থের নামও উঠে এসেছে। অন্যদিকে, যশস্বী জয়সওয়ালকে ঘিরেও তৈরি হয়েছে নতুন জল্পনা।

১৩ নভে ২০২৬, ০৪:২০ পিএম · 2 মিনিট
আট বছর পর ফের মুখ খুলে বিস্ফোরক ওয়ার্নার
ময়দান

আট বছর পর ফের মুখ খুলে বিস্ফোরক ওয়ার্নার

উসমান খোয়াজার আত্মজীবনী ঘিরে ফের উত্তপ্ত অস্ট্রেলীয় ক্রিকেট। ২০১৮ সালের কেপ টাউন টেস্টের বল বিকৃতি বিতর্কে খোয়াজার পাশে দাঁড়িয়ে প্যাট কামিন্সকে আক্রমণ করলেন ডেভিড ওয়ার্নার। তাঁর অভিযোগ, সতীর্থকে বলির পাঁঠা করেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক।

১৩ নভে ২০২৬, ০৩:৩২ পিএম · 2 মিনিট
প্রথম ওভারেই শেষ ভারতের লড়াই! শূন্য রানে তিন উইকেট হারিয়ে ৮৯-তে শেষ, ২৪৪ রানে জয় নিউজিল্যান্ডের
ময়দান

প্রথম ওভারেই শেষ ভারতের লড়াই! শূন্য রানে তিন উইকেট হারিয়ে ৮৯-তে শেষ, ২৪৪ রানে জয়...

নিউজিল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ এক দিনের ম্যাচে লজ্জার হার ভারতের। প্রথম ওভারেই কোনও রান না করে রোহিত শর্মা, বিরাট কোহলি ও শ্রেয়স আয়ারের উইকেট হারায় দল। শেষ পর্যন্ত ৮৯ রানে গুটিয়ে যায় ভারতের ইনিংস। ২৪৪ রানে জিতে সিরিজে ব্যবধান কমাল নিউজিল্যান্ড।

১৩ নভে ২০২৬, ০৩:০৬ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.