JAZZBAAT 24 BANGLA
১৩ নভে ২০২৬, ০৪:৪৭ পিএম
Breaking
দীর্ঘদিন অসুস্থ থাকার পর প্রয়াণ জয়ন্তর, শোকের ছায়া মৌসুমীর পরিবারে যুব অলিম্পিকে সোনার জোড়া ইতিহাস, বক্সিংয়ে নজির গড়লেন আম্বেকর ও গুঞ্জন সামরিক হামলা যতক্ষণ চলবে, ততক্ষণ পরমাণু দেখাব না, রাষ্ট্রপুঞ্জকে স্পষ্ট বার্তা ইরানের PUBG-র বন্ধুত্বের পরিণতি খুনে? বরাহনগরে তরুণী খুনে গ্রেফতার ধর্মবীর! Manipur Violence : মণিপুরে ফের রক্তাক্ত হামলা, জঙ্গি হামলায় মৃত ৪ শচীনের লজ্জার রেকর্ডে ভাগ বসালেন কোহলি, নিউজিল্যান্ডের বিরুদ্ধে ব্যর্থতার দিনেই নজির শামি-কারেনকে পেতে বড় চাল রাজস্থানের, লখনউয়ের সঙ্গে দর কষাকষি! অনলাইন প্রতারণা থেকে মানুষ পাচার, সরব হবে আমেরিকা-চিন-সহ একাধিক দেশ দীর্ঘদিন অসুস্থ থাকার পর প্রয়াণ জয়ন্তর, শোকের ছায়া মৌসুমীর পরিবারে যুব অলিম্পিকে সোনার জোড়া ইতিহাস, বক্সিংয়ে নজির গড়লেন আম্বেকর ও গুঞ্জন সামরিক হামলা যতক্ষণ চলবে, ততক্ষণ পরমাণু দেখাব না, রাষ্ট্রপুঞ্জকে স্পষ্ট বার্তা ইরানের PUBG-র বন্ধুত্বের পরিণতি খুনে? বরাহনগরে তরুণী খুনে গ্রেফতার ধর্মবীর! Manipur Violence : মণিপুরে ফের রক্তাক্ত হামলা, জঙ্গি হামলায় মৃত ৪ শচীনের লজ্জার রেকর্ডে ভাগ বসালেন কোহলি, নিউজিল্যান্ডের বিরুদ্ধে ব্যর্থতার দিনেই নজির শামি-কারেনকে পেতে বড় চাল রাজস্থানের, লখনউয়ের সঙ্গে দর কষাকষি! অনলাইন প্রতারণা থেকে মানুষ পাচার, সরব হবে আমেরিকা-চিন-সহ একাধিক দেশ

PUBG-র বন্ধুত্বের পরিণতি খুনে? বরাহনগরে তরুণী খুনে গ্রেফতার ধর্মবীর!

PUBG-র বন্ধুত্বের পরিণতি খুনে? বরাহনগরে তরুণী খুনে গ্রেফতার ধর্মবীর!
বরাহনগরে তরুণী খুনে গ্রেফতার ধর্মবীর! ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

নিউজ ডেস্ক: অনলাইন গেম PUBG খেলতে গিয়েই পরিচয়। ধীরে ধীরে বাড়ে যোগাযোগ, তৈরি হয় ঘনিষ্ঠতা। কিন্তু সেই অনলাইন বন্ধুত্বের পরিণতি যে এমন মর্মান্তিক হতে পারে, তা ভাবতেও পারেননি কেউ। উত্তর ২৪ পরগনার বরাহনগরে ২৬ বছরের তরুণী অঞ্জলি সাউয়ের রহস্যমৃত্যুর ঘটনায় সামনে এসেছে PUBG-র যোগ। এই ঘটনায় দিল্লি থেকে গ্রেফতার করা হয়েছে ধর্মবীর নামে এক যুবককে। তাঁকে অঞ্জলির অনলাইন গেমিং সঙ্গী বলে সন্দেহ পুলিশের। ঘটনার সূত্রপাত গত ১০ নভেম্বর। বরাহনগরের শীতলামাতা লেনের লেকপল্লি এলাকায় দিদি ও জামাইবাবুর ফাঁকা ফ্ল্যাটে গিয়েছিলেন অঞ্জলি। ওই ফ্ল্যাটটি কর্মসূত্রে দিদি ও জামাইবাবু ব্যবহার করতেন। মঙ্গলবার বিকেল থেকে অঞ্জলির সঙ্গে পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বারবার ফোন করেও কোনও উত্তর না মেলায় সন্দেহ হয় পরিবারের। পরে প্রতিবেশীদের সাহায্যে দরজা ভেঙে ফ্ল্যাটের ভিতর থেকে উদ্ধার হয় অঞ্জলির নিথর দেহ।

প্রাথমিক ময়নাতদন্তে উঠে এসেছে আরও ভয়ংকর তথ্য। তদন্তকারীদের অনুমান, প্রথমে ভারী কোনও বস্তু দিয়ে মাথায় আঘাত করা হয় অঞ্জলিকে। মুখে ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্নও মিলেছে। পরে তাঁকে শ্বাসরোধ করে খুন করা হয় বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। অঞ্জলির বাবা রাজেন্দ্রপ্রসাদ সাউয়ের দাবি, প্রায় দেড় বছর আগে টিবি ধরা পড়ার পর থেকেই PUBG খেলায় আসক্ত হয়ে পড়েছিলেন তাঁর মেয়ে। গেম খেলতে গিয়েই বেশ কয়েকজন অচেনা ব্যক্তির সঙ্গে পরিচয় হয়েছিল তাঁর। তাঁদের মধ্যে ধর্মবীর নামে এক যুবকের সঙ্গে যোগাযোগ তৈরি হয়। এমনকী, বিশেষ আধ্যাত্মিক সাধনার কথা বলেও অঞ্জলিকে ওই যুবক প্রভাবিত করেছিলেন বলে অভিযোগ পরিবারের।
অন্যদিকে, অঞ্জলির নিখোঁজ মোবাইল থেকেও পরিবারের কাছে এসেছিল রহস্যজনক বার্তা। এমনকী, খুনের পরেও ওই ফোন থেকে হুমকিমূলক মেসেজ ও হোয়াটসঅ্যাপ কল আসে বলে অভিযোগ।

তদন্তে নেমে মোবাইলের অবস্থান এবং অন্যান্য সূত্র ধরে দিল্লি থেকে ধর্মবীরকে গ্রেফতার করে পুলিশ। PUBG খেলাকে কেন্দ্র করে কোনও বিবাদ থেকেই এই খুন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় আরও কেউ জড়িত কি না, সেই সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা। তবে ঠিক কী কারণে অঞ্জলিকে খুন করা হল, তা ধৃতকে জিজ্ঞাসাবাদের পরই স্পষ্ট হবে। অনলাইন গেমের পরিচয় কি শেষ পর্যন্ত ডেকে আনল এই ভয়াবহ পরিণতি? সেই প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ।

4 Views 0 Likes 0 Comments

Related News

Canning: ঘাড়ে কামড় বসাতেই আতঙ্ক! বিরল সরীসৃপকে টুকরো করে কৌটোয় ভরে হাসপাতালে ছুটলেন যুবক
রাজ্য

Canning: ঘাড়ে কামড় বসাতেই আতঙ্ক! বিরল সরীসৃপকে টুকরো করে কৌটোয় ভরে হাসপাতালে ছু...

ক্যানিং: রাতে ঘুমোতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। ঘরে মশারি টাঙানোর সময় আচমকাই ঘাড়ের উপর এসে পড়ে একটি সরীসৃপ প্রাণী। কিছু বুঝে ওঠার আগেই ঘাড়ে কামড় বসিয়ে দেয় সেটি। যন্ত্রণায় ও আতঙ্কে চিৎকার করে ওঠেন যুবক। এরপর যা ...

১২ নভে ২০২৬, ০৪:৪৮ পিএম · 2 মিনিট
Jahangir Khan: ফলতায় জাহাঙ্গিরের বহুতল ভাঙতে কড়া নজরদারি প্রশাসনের
রাজ্য

Jahangir Khan: ফলতায় জাহাঙ্গিরের বহুতল ভাঙতে কড়া নজরদারি প্রশাসনের

দক্ষিণ ২৪ পরগনা: ফলতার তৃণমূল নেতা জাহাঙ্গির খানের বেআইনি বহুতল ভাঙার কাজ ঘিরে প্রশাসনিক তৎপরতা অব্যাহত। বুধবার শুরু হয়েছিল ভাঙার কাজ। বৃহস্পতিবার দ্বিতীয় দিনেও সকাল থেকে জোরকদমে চলছে সেই প্রক্রিয়া। বহুতলের একের পর এক অং...

১২ নভে ২০২৬, ০১:৫১ পিএম · 2 মিনিট
Canning: বিধায়ককে আড়ালের অভিযোগে ডিমোবিলাইজ সিভিক ভলান্টিয়ার! পরেশরাম যোগে বড় পদক্ষেপ পুলিশের
রাজ্য

Canning: বিধায়ককে আড়ালের অভিযোগে ডিমোবিলাইজ সিভিক ভলান্টিয়ার! পরেশরাম যোগে বড় পদ...

ক্যানিং: একাধিক মামলায় দীর্ঘ ১৭ দিন ধরে ফেরার থাকা ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাসকে পুলিশের নজর এড়িয়ে থাকতে সাহায্য করার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। এবার সেই অভিযোগের জেরেই কাজ হারালেন সিভিক ভলান্টিয়ার বিকাশ সাহান...

১২ নভে ২০২৬, ০১:৩৬ পিএম · 2 মিনিট
Suvendu Adhikari: ৩৪ বছরের বাম শাসন আর ১৫ বছরের তৃণমূলকে এক বন্ধনীতে ফেলে বিস্ফোরক শুভেন্দু, হাওড়া থেকে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
রাজ্য

Suvendu Adhikari: ৩৪ বছরের বাম শাসন আর ১৫ বছরের তৃণমূলকে এক বন্ধনীতে ফেলে বিস্ফোরক...

নিউজ ডেস্ক: ছটপুজোর আগে হাওড়ার কাজিপাড়ার অনুষ্ঠান মঞ্চ থেকে রাজনৈতিক আক্রমণে সরব হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবারের ওই অনুষ্ঠান থেকেই বিগত বামফ্রন্ট সরকার এবং তৃণমূল কংগ্রেসকে একযোগে নিশানা করেন তিনি। তা...

১২ নভে ২০২৬, ০১:১১ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.