JAZZBAAT 24 BANGLA
১৩ নভে ২০২৬, ০৬:৪১ পিএম
Breaking
Kaziranga Accident : ট্রাক-ট্রাভেলারের মুখোমুখি সংঘর্ষ, অসমে মৃত অন্তত ২৩ অনুমতি ছাড়াই চলছিল হোটেল! নিউমার্কেট অগ্নিকাণ্ডে ৩৫০ পাতার চার্জশিট জমা লালবাজারের ছটপুজোয় কলকাতার রাস্তায় গোলাপজল স্প্রে! বিশেষ উদ্যোগ পুরসভার মানুষের আগেই সিদ্ধান্ত কাকের! মাত্র ২৩৫ মিলিসেকেন্ডেই বুঝে যায় গতির দিক, বলছে গবেষণা এলাকার দায়িত্বে কোন পুলিশ অফিসার? এবার এক ক্লিকেই মিলবে তথ্য, চালু 'পুলিশ মিত্র' অ্যাপ Child Murder : নিখোঁজের কয়েক ঘণ্টার মধ্যেই উদ্ধার শিশুর দেহ, গ্রেফতার ১৪ বছরের কিশোরী জাকির নায়েকের ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন উপর নিষেধাজ্ঞা আরও ৫ বছর বাড়ল একদিন মায়ের স্নেহ থেকে বঞ্চিত, আজ অন্য বাঁদরছানার ভরসা! Kaziranga Accident : ট্রাক-ট্রাভেলারের মুখোমুখি সংঘর্ষ, অসমে মৃত অন্তত ২৩ অনুমতি ছাড়াই চলছিল হোটেল! নিউমার্কেট অগ্নিকাণ্ডে ৩৫০ পাতার চার্জশিট জমা লালবাজারের ছটপুজোয় কলকাতার রাস্তায় গোলাপজল স্প্রে! বিশেষ উদ্যোগ পুরসভার মানুষের আগেই সিদ্ধান্ত কাকের! মাত্র ২৩৫ মিলিসেকেন্ডেই বুঝে যায় গতির দিক, বলছে গবেষণা এলাকার দায়িত্বে কোন পুলিশ অফিসার? এবার এক ক্লিকেই মিলবে তথ্য, চালু 'পুলিশ মিত্র' অ্যাপ Child Murder : নিখোঁজের কয়েক ঘণ্টার মধ্যেই উদ্ধার শিশুর দেহ, গ্রেফতার ১৪ বছরের কিশোরী জাকির নায়েকের ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন উপর নিষেধাজ্ঞা আরও ৫ বছর বাড়ল একদিন মায়ের স্নেহ থেকে বঞ্চিত, আজ অন্য বাঁদরছানার ভরসা!

মানুষের আগেই সিদ্ধান্ত কাকের! মাত্র ২৩৫ মিলিসেকেন্ডেই বুঝে যায় গতির দিক, বলছে গবেষণা

মানুষের আগেই সিদ্ধান্ত কাকের!  মাত্র ২৩৫ মিলিসেকেন্ডেই বুঝে যায় গতির দিক, বলছে গবেষণা
মানুষের থেকেও দ্রুত সিদ্ধান্ত নেয় কাক? ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

নিউজ ডেস্ক: মানুষের বুদ্ধিমত্তা নিয়ে আমাদের গর্বের শেষ নেই। কিন্তু এবার বিজ্ঞানীদের গবেষণায় উঠে এল এমন এক তথ্য, যা জানলে অবাক হতে হয়। সিদ্ধান্ত নেওয়ার গতিতে মানুষকেও পিছনে ফেলে দিতে পারে কাক! শুধু তাই নয়, বাঁদরের থেকেও দ্রুত দৃশ্য দেখে সিদ্ধান্ত নিতে সক্ষম এই পাখি। সম্প্রতি 'সায়েন্স' জার্নালে প্রকাশিত একটি গবেষণায় উঠে এসেছে এমনই চমকপ্রদ তথ্য। গবেষণায় দেখা গিয়েছে, মাত্র ২৩৫ মিলিসেকেন্ডে চলমান কোনও বস্তুর গতির দিক বুঝে নিতে পারে কাক।

পরীক্ষায় দুটি ক্যারিয়ন ক্রো বা দাঁড়কাককে নিয়ে গবেষণা চালানো হয়। তাদের সামনে চলমান বিন্দুর গতিপথ দেখানো হয়েছিল। সেই বিন্দু কোন দিকে যাচ্ছে, তা চিহ্নিত করতে বলা হয় পাখি দুটিকে। গবেষকদের পর্যবেক্ষণ অনুযায়ী, গড়ে মাত্র ২৩৫ মিলিসেকেন্ডের মধ্যেই সঠিক সিদ্ধান্ত নিতে পেরেছে তারা। আর সংকেত স্পষ্ট থাকলে তাদের নির্ভুলতার হার পৌঁছেছে প্রায় ১০০ শতাংশে।

সবচেয়ে আশ্চর্যের বিষয়, কাকের মস্তিষ্কের কোষ মাত্র ৭০ মিলিসেকেন্ডের মধ্যেই গতির দিক আলাদা করে চিনতে শুরু করে। অর্থাৎ চোখে কোনও দৃশ্য ধরা পড়ার পর খুব অল্প সময়ের মধ্যেই মস্তিষ্ক সেই তথ্য বিশ্লেষণ করতে শুরু করে। সাধারণত মানুষের মস্তিষ্কের গঠন এবং পাখির মস্তিষ্কের গঠন একেবারেই আলাদা। কিন্তু গবেষণায় দেখা যাচ্ছে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কাকের মস্তিষ্কেও এমন কিছু প্রক্রিয়া কাজ করে, যা মানুষের মস্তিষ্কের সঙ্গে অনেকটাই সাদৃশ্যপূর্ণ।

এই গবেষণা আবারও প্রমাণ করল, প্রাণীদের বুদ্ধিমত্তা নিয়ে আমাদের প্রচলিত ধারণা বদলানোর সময় এসেছে। এতদিন কাককে অনেকেই সাধারণ পাখি হিসেবেই দেখেছেন। কিন্তু তাদের দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বিজ্ঞানীদের নতুন করে ভাবাচ্ছে। মানুষের মতো জটিল মস্তিষ্ক না থাকলেও পরিবেশ বুঝে দ্রুত প্রতিক্রিয়া জানানোর ক্ষেত্রে কাক যে অসাধারণ দক্ষ, তা স্পষ্ট এই গবেষণায়।

2 Views 0 Likes 0 Comments

Related News

Sonia Gandhi: স্মৃতিকথায় সোনিয়া, শিকড় ছেড়ে ভারতের নাগরিকত্ব গ্রহণের দিনটি আজও স্পষ্ট
জানা-অজানা

Sonia Gandhi: স্মৃতিকথায় সোনিয়া, শিকড় ছেড়ে ভারতের নাগরিকত্ব গ্রহণের দিনটি আজও...

সোনিয়ার স্মৃতিচারণায় উঠে এসেছে, রাজীব গান্ধীর সঙ্গে গাঁটছড়া বেঁধে এদেশে আসার পরেও বহু বছর নিজের ইতালীয় পাসপোর্টটি তিনি সযত্নে রেখে দিয়েছিলেন। এর কারণ শুধুই ইতালি গিয়ে মা-বাবার সঙ্গে দেখা করার আইনি সুবিধা ছিল না, এই নথির সঙ্গে জড়িয়ে ছিল তাঁর শিকড়।

১০ নভে ২০২৬, ০৩:৫৫ পিএম · 2 মিনিট
Kotagiri: উটির ভিড় নয়, সাই পল্লবীর শিকড়ের টানে এবার পর্যটকদের নজর নীলগিরির এই পাহাড়ি শহরে!
জানা-অজানা

Kotagiri: উটির ভিড় নয়, সাই পল্লবীর শিকড়ের টানে এবার পর্যটকদের নজর নীলগিরির এই পা...

নিউজ ডেস্ক: পাহাড় মানেই কি উটি, দার্জিলিং কিংবা সিমলা? পর্যটকদের পরিচিত গন্তব্যের বাইরে এমন কিছু পাহাড়ি শহর রয়েছে, যাদের সৌন্দর্য এখনও অনেকটাই আড়ালে। তেমনই একটি জায়গা তামিলনাড়ুর নীলগিরি জেলার কোটাগিরি। চায়ের বাগান, ম...

০৮ নভে ২০২৬, ০৫:৩৭ পিএম · 3 মিনিট
২৮০০ বছর আগেও নেশায় বুঁদ মানুষ! সাইবেরিয়ার প্রাচীন সমাধিতে মিলল গাঁজার প্রমাণ
জানা-অজানা

২৮০০ বছর আগেও নেশায় বুঁদ মানুষ! সাইবেরিয়ার প্রাচীন সমাধিতে মিলল গাঁজার প্রমাণ

বিশেষ প্রতিবেদন: মানুষের সঙ্গে গাঁজার সম্পর্ক কত দিনের? এত দিন প্রত্নতাত্ত্বিকদের ধারণা ছিল, প্রাচীন সভ্যতায় নেশার উপাদান হিসেবে গাঁজার ব্যবহার শুরু হয়েছিল আনুমানিক ২৫০০ বছর আগে। কিন্তু সাইবেরিয়ায় এক রাজকীয় সমাধির ভিতর থ...

০৮ নভে ২০২৬, ০১:৫১ পিএম · 4 মিনিট
Kashi: গঙ্গার বুকে স্বর্গের আলো! দেবতাদের দীপাবলি দেখতে কেন ভিড় জমে কাশীতে?
জানা-অজানা

Kashi: গঙ্গার বুকে স্বর্গের আলো! দেবতাদের দীপাবলি দেখতে কেন ভিড় জমে কাশীতে?

বারাণসী: এক দিকে প্রাচীন মন্দিরের ঘণ্টাধ্বনি, অন্য দিকে গঙ্গার বুকে ভেসে থাকা অসংখ্য প্রদীপের আলো। ঘাটের প্রতিটি সিঁড়ি সেজে উঠেছে মাটির প্রদীপে। কোথাও শঙ্খধ্বনি, কোথাও বৈদিক মন্ত্রোচ্চারণ, আবার কোথাও আরতির আগুনে আলোকিত ...

০৮ নভে ২০২৬, ০১:৪৬ পিএম · 4 মিনিট

Top Comments (0)

No approved comments yet.