JAZZBAAT 24 BANGLA
১০ নভে ২০২৬, ০৪:১৫ পিএম
Breaking
Sonia Gandhi: স্মৃতিকথায় সোনিয়া, শিকড় ছেড়ে ভারতের নাগরিকত্ব গ্রহণের দিনটি আজও স্পষ্ট Mitchell Starc: খোয়াজার বোমায় আট বছর আগের কেলেঙ্কারি নিয়ে পাল্টা মুখ খুললেন স্টার্ক Arjun Tendulkar: বিয়ের পরে প্রথম দীপাবলি, নতুন বউকে নিয়ে উৎসবে মাতলেন অর্জুন তেন্ডুলকর Donald Trump: রাষ্ট্রপুঞ্জের এই অনুষ্ঠানে অংশ নেবে না আমেরিকা! নজির গড়তে চলেছে ট্রাম্প প্... India vs New Zealand: চার ঘণ্টা অপেক্ষার পরও খেলা হল না, হতাশ গিলরা Bangladesh: বাংলাদেশে মাদ্রাসায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৭৯ পড়ুয়া, চার জনের অবস্থা আশঙ্কাজনক ছেলের দলবদল ফাঁস করলেন অর্শদীপের বাবা, হার্দিককে নিয়ে রাখলেন রহস্য! Weather News : ফের বৃষ্টির ভ্রুকুটি! কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সতর্কবার্তা Sonia Gandhi: স্মৃতিকথায় সোনিয়া, শিকড় ছেড়ে ভারতের নাগরিকত্ব গ্রহণের দিনটি আজও স্পষ্ট Mitchell Starc: খোয়াজার বোমায় আট বছর আগের কেলেঙ্কারি নিয়ে পাল্টা মুখ খুললেন স্টার্ক Arjun Tendulkar: বিয়ের পরে প্রথম দীপাবলি, নতুন বউকে নিয়ে উৎসবে মাতলেন অর্জুন তেন্ডুলকর Donald Trump: রাষ্ট্রপুঞ্জের এই অনুষ্ঠানে অংশ নেবে না আমেরিকা! নজির গড়তে চলেছে ট্রাম্প প্... India vs New Zealand: চার ঘণ্টা অপেক্ষার পরও খেলা হল না, হতাশ গিলরা Bangladesh: বাংলাদেশে মাদ্রাসায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৭৯ পড়ুয়া, চার জনের অবস্থা আশঙ্কাজনক ছেলের দলবদল ফাঁস করলেন অর্শদীপের বাবা, হার্দিককে নিয়ে রাখলেন রহস্য! Weather News : ফের বৃষ্টির ভ্রুকুটি! কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সতর্কবার্তা

Sonia Gandhi: স্মৃতিকথায় সোনিয়া, শিকড় ছেড়ে ভারতের নাগরিকত্ব গ্রহণের দিনটি আজও স্পষ্ট

Sonia Gandhi: স্মৃতিকথায় সোনিয়া, শিকড় ছেড়ে ভারতের নাগরিকত্ব গ্রহণের দিনটি আজও স্পষ্ট
ছবি: এ আই ও গ্রাফিক্স দ্বারা নির্মিত

নিউজ ডেস্ক: রাজনীতির আলোকবৃত্তে তাঁর ভারতীয় পরিচয় নিয়ে বিরোধীদের প্রশ্ন তোলার ইতিহাস নতুন নয়। কিন্তু সেই বিতর্কিত অধ্যায়ের আড়ালে থাকা গভীর ব্যক্তিগত টানাপোড়েন ও অনুভূতির কথা এবার প্রকাশ্যে আনলেন কংগ্রেস সংসদীয় দলের সভানেত্রী সোনিয়া গান্ধী। নিজের স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অফ লাভ’-এ তিনি তুলে ধরেছেন সেই আবেগঘন মুহূর্তের কথা, যেদিন ইতালির দূতাবাস ভবনে দাঁড়িয়ে তিনি আজীবনের মতো ত্যাগ করেছিলেন জন্মভূমির পাসপোর্ট এবং আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছিলেন ভারতের নাগরিকত্ব।

সোনিয়ার স্মৃতিচারণায় উঠে এসেছে, রাজীব গান্ধীর সঙ্গে গাঁটছড়া বেঁধে এদেশে আসার পরেও বহু বছর নিজের ইতালীয় পাসপোর্টটি তিনি সযত্নে রেখে দিয়েছিলেন। এর কারণ শুধুই ইতালি গিয়ে মা-বাবার সঙ্গে দেখা করার আইনি সুবিধা ছিল না, এই নথির সঙ্গে জড়িয়ে ছিল তাঁর শিকড়।

 তিনি লিখেছেন, যে স্বাধীন ও গর্বিত ইতালির জন্য তাঁর দেশপ্রেমিক বাবা সহযোদ্ধাদের নিয়ে লড়াই করেছিলেন, সেই অস্তিত্বের স্মৃতিটুকুই বয়ে এনেছিলেন এদেশে। তবে সময়ের নিয়মে ইতালির সঙ্গে সংযোগ আলগা হতে থাকে, বিপরীতে ভারতই হয়ে ওঠে তাঁর ঘরবাড়ি, সংস্কৃতি ও চিন্তার কেন্দ্রবিন্দু।

বইটিতে নির্দিষ্ট সালের উল্লেখ না থাকলেও সরকারি নথি অনুযায়ী, ১৯৮৩ সালে আনুষ্ঠানিকভাবে এই বদল ঘটে। বিশেষ করে ১৯৮১ সালে উপনির্বাচনে জিতে রাজীব গান্ধী সক্রিয় রাজনীতি ও জনজীবনের কেন্দ্রবিন্দুতে আসার পর সোনিয়া অনুভব করেন, আবেগের পাশাপাশি আইনিভাবেও এই দেশকে আপন করে নেওয়ার সময় এসেছে।

সেই সিদ্ধান্তের বাস্তবায়ন অবশ্য মোটেও সহজ ছিল না। ইতালীয় রাষ্ট্রদূতের বাসভবনে গিয়ে যখন তিনি প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু করেন, তখন এক দূতাবাস কর্তা তাঁর হাতে একটি ঘোষণাপত্র তুলে দেন। নির্দেশ দেওয়া হয়, নথির বক্তব্য পড়ে বুঝে রাষ্ট্রদূতের সামনে তা স্পষ্ট গলায় জোরে পাঠ করতে হবে যেখানে লেখা ছিল, নাগরিকত্ব ত্যাগের এই পদক্ষেপ চূড়ান্ত এবং অপরিবর্তনীয়।

সেই মুহূর্তের মানসিক অবস্থার বর্ণনা দিতে গিয়ে সোনিয়া লিখেছেন, নিজের হৃৎস্পন্দন তীব্র হয়ে উঠেছিল, মুখমণ্ডল লাল হয়ে আসছিল এবং ভেতরের অস্থিরতা ঢাকতে রীতিমতো লড়াই করতে হচ্ছিল তাঁকে। নিজের বিয়ের দিনের স্মৃতি টেনে তিনি উল্লেখ করেন, পদবি পরিবর্তনের দিনেও ঠিক এমন এক আত্মপরিচয় হারানোর অস্বস্তি ঘিরে ধরেছিল তাঁকে। পাসপোর্টের মতো একটি পরিচয়পত্র জমা দেওয়ার মধ্য দিয়ে যেন নিজের অতীত অস্তিত্বের শেষ চিহ্নটুকুও মুছে গেল এমন এক অনুভূতির মুখোমুখি হতে হয়েছিল তাঁকে।

উল্লেখ্য, ভারতীয় রাজনীতিতে সোনিয়া গান্ধীর নাগরিকত্ব গ্রহণের সময়কাল এবং ১৯৮০ সালে তাঁর ভোটার তালিকায় অন্তর্ভুক্তি নিয়ে বিরোধীরা, বিশেষ করে বিজেপি নেতৃত্ব, দীর্ঘদিন ধরেই রাজনৈতিক প্রশ্ন তুলে এসেছে।

2 Views 0 Likes 0 Comments

Related News

Kotagiri: উটির ভিড় নয়, সাই পল্লবীর শিকড়ের টানে এবার পর্যটকদের নজর নীলগিরির এই পাহাড়ি শহরে!
জানা-অজানা

Kotagiri: উটির ভিড় নয়, সাই পল্লবীর শিকড়ের টানে এবার পর্যটকদের নজর নীলগিরির এই পা...

নিউজ ডেস্ক: পাহাড় মানেই কি উটি, দার্জিলিং কিংবা সিমলা? পর্যটকদের পরিচিত গন্তব্যের বাইরে এমন কিছু পাহাড়ি শহর রয়েছে, যাদের সৌন্দর্য এখনও অনেকটাই আড়ালে। তেমনই একটি জায়গা তামিলনাড়ুর নীলগিরি জেলার কোটাগিরি। চায়ের বাগান, ম...

০৮ নভে ২০২৬, ০৫:৩৭ পিএম · 3 মিনিট
২৮০০ বছর আগেও নেশায় বুঁদ মানুষ! সাইবেরিয়ার প্রাচীন সমাধিতে মিলল গাঁজার প্রমাণ
জানা-অজানা

২৮০০ বছর আগেও নেশায় বুঁদ মানুষ! সাইবেরিয়ার প্রাচীন সমাধিতে মিলল গাঁজার প্রমাণ

বিশেষ প্রতিবেদন: মানুষের সঙ্গে গাঁজার সম্পর্ক কত দিনের? এত দিন প্রত্নতাত্ত্বিকদের ধারণা ছিল, প্রাচীন সভ্যতায় নেশার উপাদান হিসেবে গাঁজার ব্যবহার শুরু হয়েছিল আনুমানিক ২৫০০ বছর আগে। কিন্তু সাইবেরিয়ায় এক রাজকীয় সমাধির ভিতর থ...

০৮ নভে ২০২৬, ০১:৫১ পিএম · 4 মিনিট
Kashi: গঙ্গার বুকে স্বর্গের আলো! দেবতাদের দীপাবলি দেখতে কেন ভিড় জমে কাশীতে?
জানা-অজানা

Kashi: গঙ্গার বুকে স্বর্গের আলো! দেবতাদের দীপাবলি দেখতে কেন ভিড় জমে কাশীতে?

বারাণসী: এক দিকে প্রাচীন মন্দিরের ঘণ্টাধ্বনি, অন্য দিকে গঙ্গার বুকে ভেসে থাকা অসংখ্য প্রদীপের আলো। ঘাটের প্রতিটি সিঁড়ি সেজে উঠেছে মাটির প্রদীপে। কোথাও শঙ্খধ্বনি, কোথাও বৈদিক মন্ত্রোচ্চারণ, আবার কোথাও আরতির আগুনে আলোকিত ...

০৮ নভে ২০২৬, ০১:৪৬ পিএম · 4 মিনিট
Dhanteras: ধনতেরাসে রেকর্ড কেনাকাটা! সোনা-রুপো থেকে গাড়ি, উৎসবের বাজারে ১.২৫ লক্ষ কোটির ব্যবসা
জানা-অজানা

Dhanteras: ধনতেরাসে রেকর্ড কেনাকাটা! সোনা-রুপো থেকে গাড়ি, উৎসবের বাজারে ১.২৫ লক্ষ...

অল ইন্ডিয়া জুয়েলার্স এন্ড গোল্ডস্মিথ ফেডারেশনের দেওয়া তথ্য অনুযায়ী, ধনতেরাসের প্রথম দিনেই গত বছরের তুলনায় গয়নার বিক্রির পরিমাণ প্রায় ৫০ শতাংশ বেড়েছে। ফলে, সোনার দোকানগুলিতে ক্রেতাদের ভিড় ছিল চোখে পড়ার মতো।

০৭ নভে ২০২৬, ০৪:৫৯ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.