JAZZBAAT 24 BANGLA
১৩ নভে ২০২৬, ০৫:৪০ পিএম
Breaking
জাকির নায়েকের ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন উপর নিষেধাজ্ঞা আরও ৫ বছর বাড়ল একদিন মায়ের স্নেহ থেকে বঞ্চিত, আজ অন্য বাঁদরছানার ভরসা! বিশ্বজুড়ে Microsoft বিপর্যয়, কী বলছেন সাইবার বিশেষজ্ঞরা? দীর্ঘদিন অসুস্থ থাকার পর প্রয়াণ জয়ন্তর, শোকের ছায়া মৌসুমীর পরিবারে যুব অলিম্পিকে সোনার জোড়া ইতিহাস, বক্সিংয়ে নজির গড়লেন আম্বেকর ও গুঞ্জন সামরিক হামলা যতক্ষণ চলবে, ততক্ষণ পরমাণু দেখাব না, রাষ্ট্রপুঞ্জকে স্পষ্ট বার্তা ইরানের PUBG-র বন্ধুত্বের পরিণতি খুনে? বরাহনগরে তরুণী খুনে গ্রেফতার ধর্মবীর! Manipur Violence : মণিপুরে ফের রক্তাক্ত হামলা, জঙ্গি হামলায় মৃত ৪ জাকির নায়েকের ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন উপর নিষেধাজ্ঞা আরও ৫ বছর বাড়ল একদিন মায়ের স্নেহ থেকে বঞ্চিত, আজ অন্য বাঁদরছানার ভরসা! বিশ্বজুড়ে Microsoft বিপর্যয়, কী বলছেন সাইবার বিশেষজ্ঞরা? দীর্ঘদিন অসুস্থ থাকার পর প্রয়াণ জয়ন্তর, শোকের ছায়া মৌসুমীর পরিবারে যুব অলিম্পিকে সোনার জোড়া ইতিহাস, বক্সিংয়ে নজির গড়লেন আম্বেকর ও গুঞ্জন সামরিক হামলা যতক্ষণ চলবে, ততক্ষণ পরমাণু দেখাব না, রাষ্ট্রপুঞ্জকে স্পষ্ট বার্তা ইরানের PUBG-র বন্ধুত্বের পরিণতি খুনে? বরাহনগরে তরুণী খুনে গ্রেফতার ধর্মবীর! Manipur Violence : মণিপুরে ফের রক্তাক্ত হামলা, জঙ্গি হামলায় মৃত ৪

একদিন মায়ের স্নেহ থেকে বঞ্চিত, আজ অন্য বাঁদরছানার ভরসা!

একদিন মায়ের স্নেহ থেকে বঞ্চিত, আজ অন্য বাঁদরছানার ভরসা!
কেমন আছে সেই পুতুল আঁকড়ে বড় হওয়া পাঞ্চ? ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

নিউজ ডেস্ক: শৈশবে মায়ের স্নেহ থেকে বঞ্চিত হয়েছিল পাঞ্চ। এক বিশাল কমলা রঙের পুতুলকে আঁকড়ে ধরেই কেটেছিল তার শৈশব। নিজের দলের অন্য বাঁদরদের কাছেও বিশেষ গ্রহণযোগ্যতা পায়নি সে। কখনও উপেক্ষা, কখনও আবার আক্রমণাত্মক আচরণের শিকার হতে হয়েছিল তাকে। সেই ছোট্ট বাঁদরছানাই আজ বড় হয়ে অন্য এক সদ্যোজাত বাঁদরছানার পাশে দাঁড়াচ্ছে। তার খেয়াল রাখছে, হয়ে উঠছে তার ভরসা। কথা হচ্ছে সমাজমাধ্যমে একসময় ভাইরাল হওয়া জাপানের বাঁদরছানা পাঞ্চকে নিয়ে।

 সমাজমাধ্যমে নজর কেড়েছিল পাঞ্চ। চিড়িয়াখানায় তার কিছু ছবি ছড়িয়ে পড়তেই আবেগপ্রবণ হয়ে পড়েন নেটিজেনরা। ছবিতে দেখা যায়, একটি বিশাল কমলা রঙের ওরাংওটাংয়ের নরম খেলনা আঁকড়ে ধরে রয়েছে ছোট্ট বাঁদরছানাটি। জন্মের পর মায়ের কাছ থেকে প্রত্যাখ্যাত হওয়ার কারণে অন্য বাঁদরদের সঙ্গে মানিয়ে নিতে সমস্যা হচ্ছিল তার। সেই সময় চিড়িয়াখানার এক কর্মী তাকে ওই খেলনাটি দিয়েছিলেন। মাতৃস্নেহের বিকল্প সঙ্গী হিসেবে খেলনাটি পাঞ্চকে মানসিক স্বস্তি দেওয়ার পাশাপাশি তার পেশির বিকাশেও সাহায্য করেছিল।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিয়োয় দেখা যাচ্ছে, এক সদ্যোজাত বাঁদরছানার কাছে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে সে। এরপর ছোট্ট বাঁদরছানাটির পাশে শুয়ে পড়ে। তার কাছেই বেশ কিছুক্ষণ থাকে পাঞ্চ। ভিডিয়োটি এক্স হ্যান্ডলে শেয়ার করেন মেলিসা ওং নামে এক ব্যবহারকারী। পাঞ্চের পুরনো দিনের কথা মনে করিয়ে দিয়ে তিনি লেখেন, যে বাঁদরছানাটি একসময় নিজের কমলা রঙের পুতুল আঁকড়ে থাকত, আজ সে-ই অন্য এক ছোট্ট প্রাণীর খেয়াল রাখছে।


সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে ধরা পড়েছে পাঞ্চের বদলে যাওয়া জীবন। সেখানে অন্য বাঁদরদের সঙ্গে বেশ আনন্দে খেলতে দেখা যাচ্ছে তাকে। চিড়িয়াখানার এক কর্মীর তরফে জানানো হয়েছে, পাঞ্চ-সহ অন্যান্য প্রাণীদের শারীরিক অবস্থা নিয়মিত পর্যবেক্ষণ করা হয়। ঋতু ও আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে তাদের খাবার এবং পরিচর্যাতেও প্রয়োজনীয় বদল আনা হয়।


একসময় যে পাঞ্চ একা একা থাকত 
আজ সে-ই নিজের দলের সঙ্গে অনেক বেশি স্বচ্ছন্দ। তার এই পরিবর্তন নিঃসন্দেহে নজর কেড়েছে নেটিজেনদের। তবে তার সুস্থতা ও বিকাশের দিকে এখনও নিয়মিত নজর রাখছেন চিড়িয়াখানার কর্মীরা।

মা-র স্নেহ না পেয়ে বেড়ে ওঠা পাঞ্চ   অন্যের কাছ থেকে যে সঙ্গ ও আশ্রয় পেয়েছিল, আজ যেন সেই স্নেহই ফিরিয়ে দিচ্ছে অন্য এক সদ্যোজাতকে। কঠিন অভিজ্ঞতা পেরিয়েও যে মমতা ছড়িয়ে দেওয়া যায়, পাঞ্চের নতুন এই ভিডিয়োগুলি যেন সেই বার্তাই দিচ্ছে।

2 Views 0 Likes 0 Comments

Related News

বিশ্বজুড়ে Microsoft বিপর্যয়, কী বলছেন সাইবার বিশেষজ্ঞরা?
দেশ

বিশ্বজুড়ে Microsoft বিপর্যয়, কী বলছেন সাইবার বিশেষজ্ঞরা?

নিউজ ডেস্ক: বিশ্বজুড়ে Microsoft-এর পরিষেবায় মহা বিপর্যয়। Outlook, Microsoft Teams, Copilot-সহ Microsoft 365-এর একাধিক অ্যাপ ব্যবহারে সমস্যায় পড়েন লক্ষাধিক ব্যবহারকারী। প্রায় ১১ ঘণ্টা ধরেই অচল রয়েছে বিশ্বের অন্যতম সেরা ...

১৩ নভে ২০২৬, ০৪:৫৪ পিএম · 2 মিনিট
Manipur Violence : মণিপুরে ফের রক্তাক্ত হামলা, জঙ্গি হামলায় মৃত ৪
দেশ

Manipur Violence : মণিপুরে ফের রক্তাক্ত হামলা, জঙ্গি হামলায় মৃত ৪

শুক্রবার যাত্রীবাহী দুটি গাড়িকে লক্ষ্য করে চলে এলোপাথাড়ি গুলি। কিছু সন্দেহভাজন দুষ্কৃতীরা গুলি চালায় বলে জানা গিয়েছে। ‌ এই গুলির হামলায় মহিলা সহ চার জনের মৃত্যু হয়েছে।

১৩ নভে ২০২৬, ০৪:২৩ পিএম · 1 মিনিট
‘নতুন মা এনে দেব’,স্ত্রীকে খুনের পর দুই মেয়েকে বলল বাবা! বিহারে নৃশংস হত্যাকাণ্ডে শিউরে উঠল মুঙ্গের
দেশ

‘নতুন মা এনে দেব’,স্ত্রীকে খুনের পর দুই মেয়েকে বলল বাবা! বিহারে নৃশংস হত্যাকাণ্ডে...

বিহারের মুঙ্গেরে পারিবারিক অশান্তির জেরে স্ত্রীকে খুনের অভিযোগ উঠল ৫৫ বছরের অবসরপ্রাপ্ত রেলচালকের বিরুদ্ধে। মায়ের রক্তাক্ত দেহের সামনে দাঁড়িয়ে দুই মেয়েকে অভিযুক্তের বলা ‘নতুন মা এনে দেব’ মন্তব্য ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। পণের দাবিতে নির্যাতনের অভিযোগও তুলেছে মৃতার পরিবার।

১৩ নভে ২০২৬, ০৩:৩৫ পিএম · 2 মিনিট
তিনবার ঘুমপাড়ানি গুলি, তারপরই গর্ভপাত! বক্সার ‘ডুয়ার্স রানি’কে নিয়ে তোলপাড়
দেশ

তিনবার ঘুমপাড়ানি গুলি, তারপরই গর্ভপাত! বক্সার ‘ডুয়ার্স রানি’কে নিয়ে তোলপাড়

বক্সা টাইগার রিজার্ভে বাঘের সংখ্যা বাড়ানোর উদ্যোগের মধ্যেই বিপাকে ‘ডুয়ার্স রানি’। তিনবার ট্রাঙ্কুলাইজ করার পর বাঘিনির গর্ভপাতের অভিযোগ উঠেছে। উদ্ধার হয়েছে তিনটি মৃত ভ্রূণ। ঘটনার তদন্তে বক্সায় পৌঁছেছে কেন্দ্রীয় বিশেষজ্ঞ দল।

১৩ নভে ২০২৬, ০৩:২১ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.