JAZZBAAT 24 BANGLA
১৩ নভে ২০২৬, ০৫:৪৭ পিএম
Breaking
Child Murder : নিখোঁজের কয়েক ঘণ্টার মধ্যেই উদ্ধার শিশুর দেহ, গ্রেফতার ১৪ বছরের কিশোরী জাকির নায়েকের ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন উপর নিষেধাজ্ঞা আরও ৫ বছর বাড়ল একদিন মায়ের স্নেহ থেকে বঞ্চিত, আজ অন্য বাঁদরছানার ভরসা! বিশ্বজুড়ে Microsoft বিপর্যয়, কী বলছেন সাইবার বিশেষজ্ঞরা? দীর্ঘদিন অসুস্থ থাকার পর প্রয়াণ জয়ন্তর, শোকের ছায়া মৌসুমীর পরিবারে যুব অলিম্পিকে সোনার জোড়া ইতিহাস, বক্সিংয়ে নজির গড়লেন আম্বেকর ও গুঞ্জন সামরিক হামলা যতক্ষণ চলবে, ততক্ষণ পরমাণু দেখাব না, রাষ্ট্রপুঞ্জকে স্পষ্ট বার্তা ইরানের PUBG-র বন্ধুত্বের পরিণতি খুনে? বরাহনগরে তরুণী খুনে গ্রেফতার ধর্মবীর! Child Murder : নিখোঁজের কয়েক ঘণ্টার মধ্যেই উদ্ধার শিশুর দেহ, গ্রেফতার ১৪ বছরের কিশোরী জাকির নায়েকের ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন উপর নিষেধাজ্ঞা আরও ৫ বছর বাড়ল একদিন মায়ের স্নেহ থেকে বঞ্চিত, আজ অন্য বাঁদরছানার ভরসা! বিশ্বজুড়ে Microsoft বিপর্যয়, কী বলছেন সাইবার বিশেষজ্ঞরা? দীর্ঘদিন অসুস্থ থাকার পর প্রয়াণ জয়ন্তর, শোকের ছায়া মৌসুমীর পরিবারে যুব অলিম্পিকে সোনার জোড়া ইতিহাস, বক্সিংয়ে নজির গড়লেন আম্বেকর ও গুঞ্জন সামরিক হামলা যতক্ষণ চলবে, ততক্ষণ পরমাণু দেখাব না, রাষ্ট্রপুঞ্জকে স্পষ্ট বার্তা ইরানের PUBG-র বন্ধুত্বের পরিণতি খুনে? বরাহনগরে তরুণী খুনে গ্রেফতার ধর্মবীর!

Child Murder : নিখোঁজের কয়েক ঘণ্টার মধ্যেই উদ্ধার শিশুর দেহ, গ্রেফতার ১৪ বছরের কিশোরী

Child Murder : নিখোঁজের কয়েক ঘণ্টার মধ্যেই উদ্ধার শিশুর দেহ, গ্রেফতার ১৪ বছরের কিশোরী
শৈশবের বন্ধুত্বে রক্তের দাগ! ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক: শৈশব মানেই নিষ্পাপ হাসি, খুনসুটি আর একসঙ্গে বেড়ে ওঠার গল্প। কিন্তু সেই শৈশবের আড়ালেই যদি লুকিয়ে থাকে এমন ভয়ংকর ঘটনা, তাহলে  শিউড়ে উঠতে হয়। প্রতিবেশী দুই শিশুর মধ্যে কি এমন ঘটেছিল, যার পরিণতি হতে পারে এতটা মর্মান্তিক? মুর্শিদাবাদের নওদার একটি ঘটনা ঘিরে এখন এমনই নানা প্রশ্ন উঠতে শুরু করেছে।

মুর্শিদাবাদের নওদা থানার বালি গ্রামের কুঠিপাড়া এলাকায় ৯ বছরের এক নাবালিকাকে খুনের অভিযোগ উঠেছে ১৪ বছরের এক কিশোরীর বিরুদ্ধে। জানা গিয়েছে, মৃত শিশুর নাম মল্লিকা খাতুন। স্থানীয় শিশু শিক্ষা কেন্দ্রের তৃতীয় শ্রেণীর ছাত্রী ছিল সে। এই ঘটনায় অভিযুক্ত কিশোরীকে গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, সোনা ও রুপোর গয়নার লোভেই এই হত্যাকান্ড ঘটানো হয়েছে।

পরিবার সূত্রে জানা গিয়েছে, গত ১২ নভেম্বর মল্লিকার মা সারভানু বিবি ছোট ছেলেকে চিকিৎসকের কাছে নিয়ে বেলডাঙ্গায় গিয়েছিলেন। সেই সময় বাড়িতে একাই ছিল মল্লিকা। এরপর থেকেই তাঁর আর কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। বাড়ি ফিরে মেয়েকে দেখতে না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন পরিবারের সদস্যরা। শুরু করা হয় খোঁজাখুঁজি। শেষ পর্যন্ত রাতেই নওদা থানায় নিখোঁজ ডায়েরি করা হয়।

এরপর পুলিশও তল্লাশি শুরু করে। অভিযোগ, খোঁজাখুঁজির একপর্যায়ে পাশের বাড়ির ১৪ বছরের কিশোরীর ঘরে পৌঁছয় তদন্তকারীরা। এরপর সেখানে একটি খাটের নিচে লুকিয়ে রাখা অবস্থায় উদ্ধার হয় মল্লিকার নিথর প্রাণহীন দেহ। বৃহস্পতিবার গভীর রাতে প্রায় ১২ টা নাগাদ এই দেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

পুলিশের প্রাথমিক অনুমান, মল্লিকার কানে থাকা সোনার দুল এবং গলায় ও হাতে থাকা রুপোর গয়নার প্রতি লোভ থেকেই তাঁকে বাড়িতে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল। এরপর শ্বাস রোধ করে খুনের অভিযোগ উঠেছে অভিযুক্তের বিরুদ্ধে। পুলিশ সূত্রে খবর, জেরায় হত্যার কথা স্বীকার করেছে ওই কিশোরী। তবে ঘটনার পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে তদন্তকারীরা। মাত্র ৯ বছরের একটি শিশুর এমন পরিণতি এবং ঘটনায় আরেক নাবালিকার নাম জড়িয়ে পড়া, দুই পরিবারকে গভীর শোকের মুখে ঠেলে দিয়েছে।

1 Views 0 Likes 0 Comments

Related News

PUBG-র বন্ধুত্বের পরিণতি খুনে? বরাহনগরে তরুণী খুনে গ্রেফতার ধর্মবীর!
রাজ্য

PUBG-র বন্ধুত্বের পরিণতি খুনে? বরাহনগরে তরুণী খুনে গ্রেফতার ধর্মবীর!

PUBG খেলতে গিয়েই পরিচয়, তারপর ঘনিষ্ঠতা! উত্তর ২৪ পরগনার বরাহনগরে ২৬ বছরের তরুণী অঞ্জলি সাউয়ের রহস্যমৃত্যুর ঘটনায় সামনে এসেছে অনলাইন গেমিংয়ের যোগ। তদন্তে নেমে দিল্লি থেকে ধর্মবীর নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। খুনের নেপথ্যে কী কারণ, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

১৩ নভে ২০২৬, ০৪:২৭ পিএম · 2 মিনিট
Canning: ঘাড়ে কামড় বসাতেই আতঙ্ক! বিরল সরীসৃপকে টুকরো করে কৌটোয় ভরে হাসপাতালে ছুটলেন যুবক
রাজ্য

Canning: ঘাড়ে কামড় বসাতেই আতঙ্ক! বিরল সরীসৃপকে টুকরো করে কৌটোয় ভরে হাসপাতালে ছু...

ক্যানিং: রাতে ঘুমোতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। ঘরে মশারি টাঙানোর সময় আচমকাই ঘাড়ের উপর এসে পড়ে একটি সরীসৃপ প্রাণী। কিছু বুঝে ওঠার আগেই ঘাড়ে কামড় বসিয়ে দেয় সেটি। যন্ত্রণায় ও আতঙ্কে চিৎকার করে ওঠেন যুবক। এরপর যা ...

১২ নভে ২০২৬, ০৪:৪৮ পিএম · 2 মিনিট
Jahangir Khan: ফলতায় জাহাঙ্গিরের বহুতল ভাঙতে কড়া নজরদারি প্রশাসনের
রাজ্য

Jahangir Khan: ফলতায় জাহাঙ্গিরের বহুতল ভাঙতে কড়া নজরদারি প্রশাসনের

দক্ষিণ ২৪ পরগনা: ফলতার তৃণমূল নেতা জাহাঙ্গির খানের বেআইনি বহুতল ভাঙার কাজ ঘিরে প্রশাসনিক তৎপরতা অব্যাহত। বুধবার শুরু হয়েছিল ভাঙার কাজ। বৃহস্পতিবার দ্বিতীয় দিনেও সকাল থেকে জোরকদমে চলছে সেই প্রক্রিয়া। বহুতলের একের পর এক অং...

১২ নভে ২০২৬, ০১:৫১ পিএম · 2 মিনিট
Canning: বিধায়ককে আড়ালের অভিযোগে ডিমোবিলাইজ সিভিক ভলান্টিয়ার! পরেশরাম যোগে বড় পদক্ষেপ পুলিশের
রাজ্য

Canning: বিধায়ককে আড়ালের অভিযোগে ডিমোবিলাইজ সিভিক ভলান্টিয়ার! পরেশরাম যোগে বড় পদ...

ক্যানিং: একাধিক মামলায় দীর্ঘ ১৭ দিন ধরে ফেরার থাকা ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাসকে পুলিশের নজর এড়িয়ে থাকতে সাহায্য করার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। এবার সেই অভিযোগের জেরেই কাজ হারালেন সিভিক ভলান্টিয়ার বিকাশ সাহান...

১২ নভে ২০২৬, ০১:৩৬ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.