JAZZBAAT 24 BANGLA
১৩ নভে ২০২৬, ০৮:৪১ পিএম
Breaking
মহাকালেশ্বর মন্দিরে ভস্ম আরতি দেখলেন সুরেশ রায়না, ভাইরাল প্রাক্তন ক্রিকেটারের ছবি মহিলা ফুটবলে নামার প্রস্তুতি মোহনবাগানের, ইস্টবেঙ্গলকে খোঁচা দিয়ে কী বললেন দেবাশিস? অসুস্থ ছেলের চিকিৎসা করাতে কলকাতায় এসে ভয়াবহ অভিজ্ঞতা! ফেরার পথে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ... শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার উপরাষ্ট্রপতি প্রশিক্ষণের পথে ভয়াবহ দুর্ঘটনা! সজোরে আছড়ে পড়ল সেনার ট্রাক খানা জংশনে ট্রেনের ধাক্কায় ছিন্নভিন্ন মা-মেয়ের দেহ, শোকে স্তব্ধ দুই গ্রাম ইন্দ্রনীল সেন-কাণ্ডে ১৮ নভেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতে শুভ, শুভর অফিসেও পুলিশের তল্লাশি, উদ... West Bengal Police : রাজ্য পুলিশে বড় রদবদল, বদলি ৬ IPS ও WBPS আধিকারিক মহাকালেশ্বর মন্দিরে ভস্ম আরতি দেখলেন সুরেশ রায়না, ভাইরাল প্রাক্তন ক্রিকেটারের ছবি মহিলা ফুটবলে নামার প্রস্তুতি মোহনবাগানের, ইস্টবেঙ্গলকে খোঁচা দিয়ে কী বললেন দেবাশিস? অসুস্থ ছেলের চিকিৎসা করাতে কলকাতায় এসে ভয়াবহ অভিজ্ঞতা! ফেরার পথে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ... শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার উপরাষ্ট্রপতি প্রশিক্ষণের পথে ভয়াবহ দুর্ঘটনা! সজোরে আছড়ে পড়ল সেনার ট্রাক খানা জংশনে ট্রেনের ধাক্কায় ছিন্নভিন্ন মা-মেয়ের দেহ, শোকে স্তব্ধ দুই গ্রাম ইন্দ্রনীল সেন-কাণ্ডে ১৮ নভেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতে শুভ, শুভর অফিসেও পুলিশের তল্লাশি, উদ... West Bengal Police : রাজ্য পুলিশে বড় রদবদল, বদলি ৬ IPS ও WBPS আধিকারিক

শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার উপরাষ্ট্রপতি

শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার উপরাষ্ট্রপতি
ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক: শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিতর্ক! পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার উপরাষ্ট্রপতি।শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিতর্কের জেরেই কি সরে দাঁড়ালেন গিবরান? যা নিয়ে কার্যত উঠছে প্রশ্ন। 

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রবোও সুবিয়ান্তো বৃহস্পতিবার (১২ নভেম্বর) গিবরানের পদত্যাগপত্র গ্রহণ করেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, পদত্যাগের আগে দু’জনের মধ্যে একাধিকবার আলোচনা হয়। পদত্যাগপত্র গ্রহণের পর গিবরানকে আলিঙ্গনও করেন প্রেসিডেন্ট। প্রবোও জানান, ভারাক্রান্ত মনেই তিনি এই সিদ্ধান্ত মেনে নিয়েছেন। একইসঙ্গে গত দু’বছরে গিবরানের কাজের প্রশংসাও করেন তিনি। 

প্রসঙ্গত, ২০২৪ সালে ইন্দোনেশিয়ার উপরাষ্ট্রপতি নির্বাচিত হন ৩৯ বছর বয়সি গিবরান। তিনি দেশের প্রাক্তন প্রেসিডেন্ট জোকো উইদোদোর ছেলে। সিঙ্গাপুরে পড়াশোনা করেছিলেন গিবরান। নির্বাচনে প্রার্থী হওয়ার সময় বিদেশের শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র জমা দিয়েছিলেন তিনি। কিন্তু তাঁর সেই শিক্ষাগত যোগ্যতা  নিয়ে প্রশ্ন ওঠে। সম্প্রতি আদালতের রায়ে তাঁর বিদেশের শিক্ষাগত যোগ্যতার শংসাপত্রের বৈধতা নিয়ে জটিলতাও তৈরি হয়। এরপরই সংসদে তাঁকে সরানোর প্রক্রিয়া শুরু করার উদ্যোগ নেন একাংশের সাংসদ। শেষ পর্যন্ত পদত্যাগের সিদ্ধান্ত নেন গিবরান।

তবে নিজের পদত্যাগের সঙ্গে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিতর্কের কোনও সম্পর্ক নেই বলেই দাবি করেছেন গিবরান। তাঁর দাবি, সরকারের কাজের ধারাবাহিকতা বজায় রাখতেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

3 Views 0 Likes 0 Comments

Related News

বাংলাদেশের গলিকেই ‘নোংরা ভারত’ সাজিয়ে চিনে প্রচার!
বিদেশ

বাংলাদেশের গলিকেই ‘নোংরা ভারত’ সাজিয়ে চিনে প্রচার!

ঢাকার বিভিন্ন ঘিঞ্জি এলাকার ছবি ও ভিডিও চিনের সোশ্যাল মিডিয়ায় ‘নিউ দিল্লি’ বলে প্রচারের অভিযোগ উঠেছে একাধিক চিনা ব্লগারের বিরুদ্ধে। দারিদ্র্য, অপরিচ্ছন্নতা ও নিম্নমানের জীবনযাত্রার দৃশ্য দেখিয়ে ভারতের ভাবমূর্তি খারাপ করার চেষ্টা চলছে বলে দাবি। ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ভারতের বিদেশ মন্ত্রক।

১৩ নভে ২০২৬, ০৬:৪৫ পিএম · 2 মিনিট
জাকির নায়েকের ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন উপর নিষেধাজ্ঞা আরও ৫ বছর বাড়ল
বিদেশ

জাকির নায়েকের ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন উপর নিষেধাজ্ঞা আরও ৫ বছর বাড়ল

নিউজ ডেস্ক: ফের পাঁচ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হল বিতর্কিত ইসলাম ধর্মপ্রচারক জাকির নায়েকের সংস্থা ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন (IRF)-কে। শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। বেআইন...

১৩ নভে ২০২৬, ০৫:২৭ পিএম · 2 মিনিট
সামরিক হামলা যতক্ষণ চলবে, ততক্ষণ পরমাণু দেখাব না, রাষ্ট্রপুঞ্জকে স্পষ্ট বার্তা ইরানের
বিদেশ

সামরিক হামলা যতক্ষণ চলবে, ততক্ষণ পরমাণু দেখাব না, রাষ্ট্রপুঞ্জকে স্পষ্ট বার্তা ইরা...

আমেরিকার সামরিক হামলার হুমকি অব্যাহত থাকলে পরমাণু কেন্দ্রগুলিতে আন্তর্জাতিক পরিদর্শন ফের শুরু করতে দেবে না ইরান। আইএইএ-র গোপন রিপোর্টে উঠে এসেছে তেহরানের এই অবস্থান। এদিকে, ইরানের বিপুল পরিমাণ উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত নিয়ে উদ্বেগ বাড়ছে আন্তর্জাতিক মহলে।

১৩ নভে ২০২৬, ০৪:৩১ পিএম · 2 মিনিট
অনলাইন প্রতারণা থেকে মানুষ পাচার, সরব হবে আমেরিকা-চিন-সহ একাধিক দেশ
বিদেশ

অনলাইন প্রতারণা থেকে মানুষ পাচার, সরব হবে আমেরিকা-চিন-সহ একাধিক দেশ

দক্ষিণ-পূর্ব এশিয়ায় অনলাইন প্রতারণা ও মানব পাচারের বাড়বাড়ন্ত রুখতে আন্তর্জাতিক সহযোগিতার পথে হাঁটতে চলেছে একাধিক দেশ। আসিয়ান শীর্ষ সম্মেলনে আমেরিকা ও চিন-সহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা অপরাধচক্র দমনে তথ্য আদানপ্রদান, প্রযুক্তির অপব্যবহার রোধ এবং যৌথ পদক্ষেপ নিয়ে আলোচনা করবেন।

১৩ নভে ২০২৬, ০৪:১৬ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.