JAZZBAAT 24 BANGLA
১৩ নভে ২০২৬, ০৮:২৯ পিএম
Breaking
অসুস্থ ছেলের চিকিৎসা করাতে কলকাতায় এসে ভয়াবহ অভিজ্ঞতা! ফেরার পথে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ... শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার উপরাষ্ট্রপতি প্রশিক্ষণের পথে ভয়াবহ দুর্ঘটনা! সজোরে আছড়ে পড়ল সেনার ট্রাক খানা জংশনে ট্রেনের ধাক্কায় ছিন্নভিন্ন মা-মেয়ের দেহ, শোকে স্তব্ধ দুই গ্রাম ইন্দ্রনীল সেন-কাণ্ডে ১৮ নভেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতে শুভ, শুভর অফিসেও পুলিশের তল্লাশি, উদ... West Bengal Police : রাজ্য পুলিশে বড় রদবদল, বদলি ৬ IPS ও WBPS আধিকারিক রক্ষাকবচ দিল না হাইকোর্ট, ৪০০ কোটির মাটি দুর্নীতি মামলায়ও বিপাকে অভিষেকের আপ্তসহায়ক Narendra Modi : ২১ নভেম্বর কলকাতায় মোদী! নিউ গড়িয়া-সেক্টর ফাইভ মেট্রো উদ্বোধনের অপেক্ষায়... অসুস্থ ছেলের চিকিৎসা করাতে কলকাতায় এসে ভয়াবহ অভিজ্ঞতা! ফেরার পথে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ... শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার উপরাষ্ট্রপতি প্রশিক্ষণের পথে ভয়াবহ দুর্ঘটনা! সজোরে আছড়ে পড়ল সেনার ট্রাক খানা জংশনে ট্রেনের ধাক্কায় ছিন্নভিন্ন মা-মেয়ের দেহ, শোকে স্তব্ধ দুই গ্রাম ইন্দ্রনীল সেন-কাণ্ডে ১৮ নভেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতে শুভ, শুভর অফিসেও পুলিশের তল্লাশি, উদ... West Bengal Police : রাজ্য পুলিশে বড় রদবদল, বদলি ৬ IPS ও WBPS আধিকারিক রক্ষাকবচ দিল না হাইকোর্ট, ৪০০ কোটির মাটি দুর্নীতি মামলায়ও বিপাকে অভিষেকের আপ্তসহায়ক Narendra Modi : ২১ নভেম্বর কলকাতায় মোদী! নিউ গড়িয়া-সেক্টর ফাইভ মেট্রো উদ্বোধনের অপেক্ষায়...

অসুস্থ ছেলের চিকিৎসা করাতে কলকাতায় এসে ভয়াবহ অভিজ্ঞতা! ফেরার পথে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩

অসুস্থ ছেলের চিকিৎসা করাতে কলকাতায় এসে ভয়াবহ অভিজ্ঞতা! ফেরার পথে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩
চিকিৎসা করাতে এসে গণধ*র্ষণের শিকার গৃহবধূ!* ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

নিউজ ডেস্ক: অসুস্থ সন্তানকে চিকিৎসা করাতে কলকাতায় এসেছিলেন। কিন্তু বাড়ি ফেরার পথে ভয়াবহ ঘটনার শিকার হলেন এক গৃহবধূ। দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের তালদি এলাকায় ওই মহিলাকে গণধর্ষণের অভিযোগ উঠেছে তিন যুবকের বিরুদ্ধে। ইতিমধ্যেই অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর তিরিশের ওই গৃহবধূর বাড়ি জীবনতলা এলাকায়। বৃহস্পতিবার অসুস্থ ছেলেকে নিয়ে কলকাতায় চিকিৎসা করাতে গিয়েছিলেন তিনি। চিকিৎসা করিয়ে বাড়ি ফেরার পথে রাত হয়ে যাওয়ায় ক্যানিংয়ের তালদি এলাকায় এক আত্মীয়ের বাড়িতে থাকার সিদ্ধান্ত নেন।

অভিযোগ, রাতে মোবাইল ফোনের চার্জ শেষ হয়ে যাওয়ায় পাশের একটি বাড়িতে ফোন চার্জ দিতে যান ওই মহিলা। পরে ফোন আনতে গেলে তিন যুবক তাঁকে জোর করে ধর্ষণ করে বলে অভিযোগ। এমনকী, ঘটনার কথা কাউকে জানালে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ নির্যাতিতার।

ঘটনার পর বিষয়টি পুলিশকে জানানো হলে দ্রুত তদন্ত শুরু করে ক্যানিং থানার পুলিশ। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে সুদীপ হালদার, রাজুলি সিং এবং শামিম মিস্ত্রি নামে তিন যুবককে গ্রেফতার করা হয়েছে। নির্যাতিতার শারীরিক পরীক্ষাও করানো হয়েছে বলে জানা গিয়েছে।

অভিযুক্তদের মধ্যে একজন স্থানীয় তৃণমূল নেতার ছেলে বলে দাবি করা হচ্ছে। যদিও এই পরিচয় নিয়ে পুলিশের তরফে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

কী কারণে এবং কীভাবে এই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে।

সন্তানের চিকিৎসার মতো জরুরি প্রয়োজনে বাড়ির বাইরে বেরিয়ে এমন ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হতে হওয়ায় এলাকায় নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। তদন্তের অগ্রগতির দিকে নজর রয়েছে স্থানীয় বাসিন্দাদের।

2 Views 0 Likes 0 Comments

Related News

প্রশিক্ষণের পথে ভয়াবহ দুর্ঘটনা! সজোরে আছড়ে পড়ল সেনার ট্রাক
দেশ

প্রশিক্ষণের পথে ভয়াবহ দুর্ঘটনা! সজোরে আছড়ে পড়ল সেনার ট্রাক

তেলঙ্গানার রঙ্গারেড্ডি জেলার চেভেল্লায় প্রশিক্ষণে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল সেনার ট্রাক। দুর্ঘটনায় আহত হয়েছেন ৮ জন জওয়ান। তাঁদের গোলকোন্ডা সেনা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

১৩ নভে ২০২৬, ০৮:২০ পিএম · 2 মিনিট
খানা জংশনে ট্রেনের ধাক্কায় ছিন্নভিন্ন মা-মেয়ের দেহ, শোকে স্তব্ধ দুই গ্রাম
দেশ

খানা জংশনে ট্রেনের ধাক্কায় ছিন্নভিন্ন মা-মেয়ের দেহ, শোকে স্তব্ধ দুই গ্রাম

ভাইফোঁটার আনন্দ কাটতে না কাটতেই পূর্ব বর্ধমানের খানা জংশনে নেমে এল শোকের ছায়া। শুক্রবার সকালে রেললাইন পারাপার করতে গিয়ে ডাউন আসানসোল-শিয়ালদহ ইন্টারসিটি এক্সপ্রেসের ধাক্কায় মৃত্যু হল পূজা দাস (৩০) ও তাঁর মেয়ে পল্লবী দাসের (১২)। মা ও মেয়ের আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ মঙ্গলকোটের কৃষ্ণবাটি এবং গলসির পারাজ গ্রাম।

১৩ নভে ২০২৬, ০৮:১৭ পিএম · 2 মিনিট
বায়ুসেনা কমান্ডারদের কড়া বার্তা রাজনাথের! ড্রোন-সাইবার যুদ্ধের প্রস্তুতিতে বিশেষ জোর
দেশ

বায়ুসেনা কমান্ডারদের কড়া বার্তা রাজনাথের! ড্রোন-সাইবার যুদ্ধের প্রস্তুতিতে বিশেষ...

বদলে যাওয়া যুদ্ধের পরিস্থিতিতে ভারতীয় বায়ুসেনাকে আরও আধুনিক ও শক্তিশালী হওয়ার বার্তা দিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। ড্রোন হামলা, সাইবার আক্রমণ, ইলেকট্রনিক ও মহাকাশ যুদ্ধের মোকাবিলায় বিশেষ প্রস্তুতির নির্দেশ দিয়েছেন তিনি। একই সঙ্গে নজরদারি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং দ্রুত পাল্টা আঘাত হানার সক্ষমতা বাড়ানোর উপর জোর দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী।

১৩ নভে ২০২৬, ০৭:১২ পিএম · 2 মিনিট
প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ফোনে আড়ি পাতার বিস্ফোরক অভিযোগ রাহুলের, ফের দিলেন বিতর্কের চ্যালেঞ্জ
দেশ

প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ফোনে আড়ি পাতার বিস্ফোরক অভিযোগ রাহুলের, ফের দিলেন বিতর্কে...

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশেই তাঁর ফোনে আড়ি পাতা হচ্ছে, ফের এমনই বিস্ফোরক অভিযোগ তুললেন রাহুল গান্ধী। নিজের মোবাইল ফোন তুলে ধরে সেটিতেই প্রমাণ রয়েছে বলে দাবি করেন তিনি। পাশাপাশি জাতীয় নিরাপত্তা, বিদেশি প্রভাব ও নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রীকে প্রকাশ্য বিতর্কে বসার চ্যালেঞ্জও ছুড়ে দিয়েছেন কংগ্রেস নেতা।

১৩ নভে ২০২৬, ০৬:৫৩ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.