JAZZBAAT 24 BANGLA
১০ নভে ২০২৬, ০৯:০৮ পিএম
Breaking
ভক্তের ভিড়েও লুকিয়ে বিপদ? টাইগার-কাণ্ডের পর বলিউড তারকাদের জনসংযোগে লাগাম পুলিশের সূর্য পোড়া ছাই যিনি কুড়িয়ে ছিলেন চূর্ণির পাড়ে, সেই শব্দকর্মী জয় গোস্বামীর আজ ৭২’তম জন... বক্স অফিসে দুই রণবীরের মহারণ! এক সোমবারেই ১০৭ কোটির ব্যবসা, কাঁপছে ‘ধুরন্ধর ২’-এর সিংহাসন Aparajita Adhya: ভাইফোঁটায় দাদার দীর্ঘায়ু কামনা অপরাজিতা আঢ্যর, অরূপ বিশ্বাসের নিমন্ত্রণ ক... Ramayana: চর্চায় বাংলার ‘সীতা’! রামের নয়, সীতার যন্ত্রণাই ছিল ১৯৮০-র ছবির কেন্দ্র Sonia Gandhi: প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছা ছিল প্রণবের! ‘‘পিছন থেকে সরকার চালানোর’ অভিযোগ ওড়... Bangladesh Politics : রাজনৈতিক সংঘাত, শ্রমিক বিক্ষোভ! উত্তপ্ত বাংলাদেশের রাজধানী ঢাকা ফ্লু ঠেকাতে কতটা কার্যকর ভ্যাকসিন? টিকা নিলে কতটা কমে সংক্রমণের ঝুঁকি? ভক্তের ভিড়েও লুকিয়ে বিপদ? টাইগার-কাণ্ডের পর বলিউড তারকাদের জনসংযোগে লাগাম পুলিশের সূর্য পোড়া ছাই যিনি কুড়িয়ে ছিলেন চূর্ণির পাড়ে, সেই শব্দকর্মী জয় গোস্বামীর আজ ৭২’তম জন... বক্স অফিসে দুই রণবীরের মহারণ! এক সোমবারেই ১০৭ কোটির ব্যবসা, কাঁপছে ‘ধুরন্ধর ২’-এর সিংহাসন Aparajita Adhya: ভাইফোঁটায় দাদার দীর্ঘায়ু কামনা অপরাজিতা আঢ্যর, অরূপ বিশ্বাসের নিমন্ত্রণ ক... Ramayana: চর্চায় বাংলার ‘সীতা’! রামের নয়, সীতার যন্ত্রণাই ছিল ১৯৮০-র ছবির কেন্দ্র Sonia Gandhi: প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছা ছিল প্রণবের! ‘‘পিছন থেকে সরকার চালানোর’ অভিযোগ ওড়... Bangladesh Politics : রাজনৈতিক সংঘাত, শ্রমিক বিক্ষোভ! উত্তপ্ত বাংলাদেশের রাজধানী ঢাকা ফ্লু ঠেকাতে কতটা কার্যকর ভ্যাকসিন? টিকা নিলে কতটা কমে সংক্রমণের ঝুঁকি?

সূর্য পোড়া ছাই যিনি কুড়িয়ে ছিলেন চূর্ণির পাড়ে, সেই শব্দকর্মী জয় গোস্বামীর আজ ৭২’তম জন্মদিন আজ

সূর্য পোড়া ছাই যিনি কুড়িয়ে ছিলেন চূর্ণির পাড়ে, সেই শব্দকর্মী  জয় গোস্বামীর আজ ৭২’তম জন্মদিন আজ
ছবি: সংগৃহীত

স্বাগত ভট্টাচার্য্য : বাংলা কবিতার উত্তর-জীবনানন্দ পর্বের অন্যতম প্রধান কান্ডারি, শব্দ ও চিত্রকল্পের জাদুকর কবি জয় গোস্বামীর আজ ৭২তম জন্মদিন। ১৯৫৪ সালের ১০ নভেম্বর কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন বিংশ শতাব্দীর শেষভাগের এই প্রবাদপ্রতিম বাঙালি কবি। বিশেষ এই দিনে সকাল থেকেই দেশ ও বিদেশের অগুনতি পাঠক ও সাহিত্যপ্রেমীদের শুভেচ্ছাবার্তায় ভাসছেন তিনি। কবির বিখ্যাত ও পাঠকপ্রিয় কাব্যগ্রন্থ ‘সূর্য পোড়া ছাই’ এবং ‘পাগলী তোমার সঙ্গে’-র পঙ্‌ক্তিগুলো আজও সমানভাবে বাঙালি মননকে আলোড়িত করে চলেছে।

কলকাতায় জন্ম হলেও কবির শৈশব ও কৈশোরের সোনালী দিনগুলো কেটেছে নদীয়ার রানাঘাটে চূর্ণী নদীর তীরে। মাত্র আট বছর বয়সে তিনি পিতৃহারা হন। তাঁর পিতা মধু গোস্বামী ছিলেন ব্রিটিশবিরোধী আন্দোলনের একজন লড়াকু বিপ্লবী। পিতার মৃত্যুর পর মা সবিতা গোস্বামীর (যিনি পেশায় ছিলেন শিক্ষিকা) হাত ধরে কবির আসল জীবনসংগ্রাম ও পথচলা শুরু হয়। রানাঘাট হাই স্কুলে একাদশ শ্রেণী পর্যন্ত পড়ার পর তাঁর প্রথাগত শিক্ষার সমাপ্তি ঘটলেও, সাহিত্যের আঙিনায় তাঁর শিক্ষার কোনো শেষ ছিল না।

শৈশব থেকেই জয় গোস্বামীর সুর ও গানের প্রতি এক অমোঘ আকর্ষণ ছিল। গানের সেই ভেতরের বাণী ও সুরের অভীপ্সা থেকেই তাঁর মনে কবিতার বীজ বোনা হয়। মাত্র ১৩-১৪ বছর বয়সে তাঁর প্রথম কবিতা লেখা এবং সত্তরের দশকে লিটল ম্যাগাজিনের হাত ধরে বাংলা সাহিত্য জগতে তাঁর জয়যাত্রা শুরু। পরবর্তীতে সাহিত্য পত্রিকা ‘দেশ’-এ তাঁর কবিতা প্রকাশিত হওয়ার পর কবি হিসেবে তাঁর খ্যাতি চারদিকে ছড়িয়ে পড়ে।

১৯৭৬ সালে মায়ের থেকে ধার নেওয়া সামান্য টাকা দিয়ে প্রকাশ করেছিলেন তাঁর প্রথম কাব্যপুস্তিকা ‘ক্রিসমাস ও শীতের সনেটগুচ্ছ’। এরপর একে একে আত্মপ্রকাশ করে ‘প্রত্নজীব’, ‘আলেয়া হ্রদ’, ‘উন্মাদের পাঠক্রম’, ‘বজ্রবিদ্যুৎ-ভর্তি খাতা’ এবং তাঁর কালজয়ী কাব্যোপন্যাস ‘যারা বৃষ্টিতে ভিজেছিল’। চমৎকার চিত্রকল্প, অনন্য উপমা ও মরমী ভাষার মেলবন্ধনে তাঁর কবিতা পাঠককে এক অন্য ভুবনে নিয়ে যায়। সাহিত্যকর্মে অসামান্য অবদানের জন্য তিনি দু'বার মর্যাদাপূর্ণ ' আনন্  পুরস্কার’ লাভ করেন। এছাড়া ২০০০ সালে ‘পাগলী তোমার সঙ্গে’ কাব্যগ্রন্থের জন্য ভারতের সর্বোচ্চ সাহিত্য সম্মান ‘সাহিত্য অকাদেমি পুরস্কার’ এবং পরবর্তীতে পশ্চিমবঙ্গ সরকারের ‘বঙ্গবিভূষণ’ উপাধিতে ভূষিত হন।

কবিতা প্রকাশের ৫০ বছর পূর্তিতে ২০২৩ সালের ডিসেম্বরে এক আকস্মিক ও ঐতিহাসিক সিদ্ধান্ত নেন কবি। তিনি ঘোষণা করেন যে, বাণিজ্যিকভাবে কোনো পত্রপত্রিকায় বা মুদ্রণ মাধ্যমে তিনি আর নিজের কবিতা প্রকাশ করবেন না। তবে মুদ্রণ জগত থেকে দূরত্ব বাড়ালেও নিভৃতে ও অন্তরালে নিজের মনে প্রতিনিয়ত শব্দের বুণন চালিয়ে যাচ্ছেন এই শব্দশ্রমিক। বয়সজনিত কিছু শারীরিক অসুস্থতা থাকলেও বাংলা সাহিত্যের এই প্রবাদপ্রতিম পুরুষ আজও প্রতিটি কবিতা প্রেমীর হৃদয়ে সমানভাবে অমলিন।

9 Views 0 Likes 0 Comments

Related News

দারিদ্র্যের ঘরে জন্ম, বিশ্বসাহিত্যে রাজত্ব! নোবেল পেয়েও মায়ের কথা ভোলেননি আলবেয়ার কামু
মতামত

দারিদ্র্যের ঘরে জন্ম, বিশ্বসাহিত্যে রাজত্ব! নোবেল পেয়েও মায়ের কথা ভোলেননি আলবেয়ার...

দারিদ্র্য, অসুস্থতা আর জীবনের কঠিন বাস্তবতার সঙ্গে লড়াই করেই বিশ্বসাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ লেখক হয়ে উঠেছিলেন আলবেয়ার কামু। ১৯৫৭ সালে সাহিত্যে নোবেল পাওয়ার পরও ভোলেননি নিজের শৈশবের সেই শিক্ষককে, যিনি এক দরিদ্র শিশুর প্রতিভা চিনতে পেরেছিলেন। তাঁর জীবন আজও কৃতজ্ঞতা, সংগ্রাম ও মানবিকতার এক অনন্য গল্প।

০৭ নভে ২০২৬, ০৮:০৬ পিএম · 2 মিনিট
বিরোধীদের নিশানা করতে গিয়ে আত্মঘাতী পথে বিজেপি?
মতামত

বিরোধীদের নিশানা করতে গিয়ে আত্মঘাতী পথে বিজেপি?

নিউজ ডেস্ক: গণতন্ত্র বাঁচানোর ডাক দিয়েছে বিজেপি। স্লোগান, ‘গণতন্ত্র বাঁচাও, অরাজকতা হটাও’। কলকাতার পর এ বার শিলিগুড়ি। সোমবার কলকাতার কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত মিছিলের নেতৃত্বে ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিত...

০৩ নভে ২০২৬, ০২:৩২ পিএম · 4 মিনিট
নীল-সাদা থেকে গেরুয়া-কালো, KIFF-এর নতুন লোগোয় শিল্পের নান্দনিকতা নাকি রঙের রাজনীতি?
মতামত

নীল-সাদা থেকে গেরুয়া-কালো, KIFF-এর নতুন লোগোয় শিল্পের নান্দনিকতা নাকি রঙের রাজনীত...

৩২তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের নতুন লোগো ঘিরে শুরু হয়েছে নান্দনিকতা ও রঙের রাজনীতি নিয়ে বিতর্ক। সন্দীপ রায়ের নকশায় তৈরি কালো-গেরুয়া লোগো কি শুধুই চলচ্চিত্রের শিল্পসত্তার প্রতিফলন, নাকি এর রঙের বিন্যাসে রয়েছে রাজনৈতিক বার্তার ইঙ্গিত? পুরনো নীল-সাদা পরিচয় বদলের পর উঠছে এমনই নানা প্রশ্ন।

০২ নভে ২০২৬, ০৮:৪১ পিএম · 3 মিনিট
Sukumar Ray: শব্দের জাদুতে আজও অমর, কল্পনার রাজ্যে চিরকালীন! ১৩৯’তম জন্মবর্ষে সুকুমার রায়
মতামত

Sukumar Ray: শব্দের জাদুতে আজও অমর, কল্পনার রাজ্যে চিরকালীন! ১৩৯’তম জন্মবর্ষে সুকু...

শব্দের অদ্ভুত খেলা, উদ্ভট কল্পনা আর সূক্ষ্ম ব্যঙ্গের জাদুতে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছিলেন সুকুমার রায়। তাঁর জন্মবার্ষিকীতে ফিরে দেখা ননসেন্স সাহিত্যের এই অনন্য স্রষ্টার জীবন, সাহিত্যকীর্তি ও অমর সৃষ্টির কথা।

৩০ অক্টো ২০২৬, ০৭:৫৩ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.