JAZZBAAT 24 BANGLA
১০ নভে ২০২৬, ০৮:০৯ পিএম
Breaking
বক্স অফিসে দুই রণবীরের মহারণ! এক সোমবারেই ১০৭ কোটির ব্যবসা, কাঁপছে ‘ধুরন্ধর ২’-এর সিংহাসন Aparajita Adhya: ভাইফোঁটায় দাদার দীর্ঘায়ু কামনা অপরাজিতা আঢ্যর, অরূপ বিশ্বাসের নিমন্ত্রণ ক... Ramayana: চর্চায় বাংলার ‘সীতা’! রামের নয়, সীতার যন্ত্রণাই ছিল ১৯৮০-র ছবির কেন্দ্র Sonia Gandhi: প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছা ছিল প্রণবের! ‘‘পিছন থেকে সরকার চালানোর’ অভিযোগ ওড়... Bangladesh Politics : রাজনৈতিক সংঘাত, শ্রমিক বিক্ষোভ! উত্তপ্ত বাংলাদেশের রাজধানী ঢাকা ফ্লু ঠেকাতে কতটা কার্যকর ভ্যাকসিন? টিকা নিলে কতটা কমে সংক্রমণের ঝুঁকি? Bangladesh: জামিন পেয়েও মেলেনি মুক্তি, হাসপাতালে মৃত্যু নেতার Iran: ইরানের ভয়ে ইংল্যান্ডের ঘাঁটি থেকে বিমান সরাল পেন্টাগন বক্স অফিসে দুই রণবীরের মহারণ! এক সোমবারেই ১০৭ কোটির ব্যবসা, কাঁপছে ‘ধুরন্ধর ২’-এর সিংহাসন Aparajita Adhya: ভাইফোঁটায় দাদার দীর্ঘায়ু কামনা অপরাজিতা আঢ্যর, অরূপ বিশ্বাসের নিমন্ত্রণ ক... Ramayana: চর্চায় বাংলার ‘সীতা’! রামের নয়, সীতার যন্ত্রণাই ছিল ১৯৮০-র ছবির কেন্দ্র Sonia Gandhi: প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছা ছিল প্রণবের! ‘‘পিছন থেকে সরকার চালানোর’ অভিযোগ ওড়... Bangladesh Politics : রাজনৈতিক সংঘাত, শ্রমিক বিক্ষোভ! উত্তপ্ত বাংলাদেশের রাজধানী ঢাকা ফ্লু ঠেকাতে কতটা কার্যকর ভ্যাকসিন? টিকা নিলে কতটা কমে সংক্রমণের ঝুঁকি? Bangladesh: জামিন পেয়েও মেলেনি মুক্তি, হাসপাতালে মৃত্যু নেতার Iran: ইরানের ভয়ে ইংল্যান্ডের ঘাঁটি থেকে বিমান সরাল পেন্টাগন

Ramayana: চর্চায় বাংলার ‘সীতা’! রামের নয়, সীতার যন্ত্রণাই ছিল ১৯৮০-র ছবির কেন্দ্র

Ramayana: চর্চায় বাংলার ‘সীতা’! রামের নয়, সীতার যন্ত্রণাই ছিল ১৯৮০-র ছবির কেন্দ্র
ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক: রণবীরের 'রামায়ণ' নিয়ে বলিউডের বক্স অফিসে চর্চা তুঙ্গে। এই ছবি ঘিরে দর্শকদের উন্মাদনাও চোখে পড়ার মতো। বিশেষ করে দুরন্ত ভিএফএক্স নিয়ে প্রশংসা কুড়োচ্ছে ছবিটি। তবে জানেন কি, আটের দশকেই বাংলায় তৈরি হয়েছিল রামায়ণের এক অন্য আখ্যান? যেখানে রাম নয়, বরং মুখ্য হয়ে উঠেছিলেন সীতা! ১৯৮০ সালে মুক্তিপ্রাপ্ত পরিচালক অর্ধেন্দু চট্টোপাধ্যায়ের বাংলা ছবি ‘সীতা’ আজও বাংলা সিনেমার ইতিহাসে এক উল্লেখযোগ্য সংযোজন।

সীতাকে বার বার সতীত্বের প্রমাণ দিতে হয়েছিল। তাঁর জীবনসংগ্রাম, বঞ্চনা এবং যন্ত্রণার কাহিনিকেই বড়পর্দায় তুলে ধরেছিলেন অর্ধেন্দু। নাম ভূমিকায় অভিনয় করেছিলেন চিরসবুজ অভিনেত্রী সন্ধ্যা রায়। ছবিতে রামের চরিত্রে দেখা গিয়েছিল অসীম কুমারকে এবং লক্ষ্মণের ভূমিকায় ছিলেন মৃণাল মুখোপাধ্যায়।

ছবিকে কেন্দ্র করে যে গল্প ছিল তা ছিল আকর্ষণের কেন্দ্রবিন্দু। প্রথমে রামের চরিত্রে অভিনয়ের কথা ছিল বিশ্বজিতের। কিন্তু চিত্রনাট্যে রামকে যেভাবে অ্যান্টি-হিরোর আদলে তুলে ধরা হয়েছিল, তাতে অভিনয়ের সুযোগ সীমিত মনে হওয়ায় তিনি প্রস্তাব ফিরিয়ে দেন বলে জানা যায়। পরবর্তীতে অসীম কুমারকে রামের চরিত্রে বেছে নেওয়া হয়।

রাম চন্দ্রকে বীর পুরুষ হিসেবে দেখানো হয়নি সেই ছবিতে। বরং প্রজারঞ্জক হওয়ার চাপে স্ত্রী সীতাকে বনবাসে পাঠানোর সিদ্ধান্ত এবং তার পরবর্তী অপরাধবোধের দিকটিও তুলে ধরা হয়েছিল। অগ্নিপরীক্ষা, বনবাস এবং সীতার অসহায়তার দৃশ্যগুলিতে সন্ধ্যা রায়ের অভিনয় দর্শকদের আবেগাপ্লুত করেছিল।

মান্না দে, আরতি মুখোপাধ্যায়, হেমন্ত মুখোপাধ্যায়, বনশ্রী সেনগুপ্ত ও সুধীন সরকারের কণ্ঠে একাধিক গান ছবিটিকে বিশেষ মাত্রা দিয়েছিল। ‘অন্ধকারের অন্তরেতে অশ্রু বাদল ঝরে’ গানটির নতুন উপস্থাপনা এবং ‘আর কারও নাম যেন সীতা না হয়’ গানটি বিশেষভাবে উল্লেখযোগ্য। কৈকেয়ীর চরিত্রে গীতা দে-র অভিনয়ও দর্শকের নজর কেড়েছিল।

সন্ধ্যা রায় শুধু সিনেমার পর্দাতেই নয় যাত্রার মঞ্চেও দর্শকদের মুগ্ধ করেছিলেন। ‘সীতা সীমন্তিনী’ যাত্রাপালা গ্রামবাংলায় ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গীত পরিচালনা সেই পালার আকর্ষণ আরও বাড়িয়ে দিয়েছিল।

রামায়ণ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে এবার সেই আবহে ফিরে দেখা যায়, বহু বছর আগেই বাংলা সিনেমা সীতার যন্ত্রণা, সামাজিক বঞ্চনা এবং নারীর আত্মমর্যাদার প্রশ্নকে বড়পর্দায় তুলে ধরেছিল। আর সেই আখ্যানের কেন্দ্রে ছিলেন সন্ধ্যা রায়।

3 Views 0 Likes 0 Comments

Related News

বক্স অফিসে দুই রণবীরের মহারণ! এক সোমবারেই ১০৭ কোটির ব্যবসা, কাঁপছে ‘ধুরন্ধর ২’-এর সিংহাসন
বিনোদন

বক্স অফিসে দুই রণবীরের মহারণ! এক সোমবারেই ১০৭ কোটির ব্যবসা, কাঁপছে ‘ধুরন্ধর ২’-এর...

১০৭.৫০ কোটি টাকার সোমবারের সংগ্রহ, বুকমাইশোর টিকিট বিক্রির পরিসংখ্যান এবং আন্তর্জাতিক বক্স অফিসের অঙ্ক প্রকাশের আগে নির্ভরযোগ্য ট্রেড সূত্রে যাচাই করে নেবেন।

১০ নভে ২০২৬, ০৮:০১ পিএম · 2 মিনিট
Aparajita Adhya: ভাইফোঁটায় দাদার দীর্ঘায়ু কামনা অপরাজিতা আঢ্যর, অরূপ বিশ্বাসের নিমন্ত্রণ কি এ বার অধরাই?
বিনোদন

Aparajita Adhya: ভাইফোঁটায় দাদার দীর্ঘায়ু কামনা অপরাজিতা আঢ্যর, অরূপ বিশ্বাসের নিম...

নিউজ ডেস্ক: ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমের দুয়ারে পড়ল কাঁটা। ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে তাঁর দীর্ঘায়ু কামনা। বাঙালির ঘরে ঘরে ভাইফোঁটার এই চিরাচরিত রীতি পালিত হয় অত্যন্ত নিষ্ঠা ও ভালোবাসার সঙ্গে। উৎসবের আনন্দে মেতে ওঠেন ত...

১০ নভে ২০২৬, ০৭:৫৬ পিএম · 2 মিনিট
কারও কাঁচির কোপ চুলে, কারও স্মৃতিতে আগুন! বিগ বসের নমিনেশন টাস্কে আবেগের ঝড়
বিনোদন

কারও কাঁচির কোপ চুলে, কারও স্মৃতিতে আগুন! বিগ বসের নমিনেশন টাস্কে আবেগের ঝড়

বিনোদন ডেস্ক: প্রতি সপ্তাহের মতো এবারও বিগ বস বাংলা-র ঘরে নেমে এলো আশঙ্কার কালো মেঘ। সোমবারের পর্বে অনুষ্ঠিত হলো চলতি সপ্তাহের সবথেকে রোমহর্ষক ও আবেগঘন নমিনেশন টাস্ক। আর এই একটি টাস্কই ওলটপালট করে দিল ঘরের চেনা সমীকরণ। স...

১০ নভে ২০২৬, ০৬:৫৩ পিএম · 3 মিনিট
দীপাবলির আনন্দের মাঝেই শোকের ছায়া টলিউডে, পিতৃহারা অভিনেতা সোহম চক্রবর্তী
বিনোদন

দীপাবলির আনন্দের মাঝেই শোকের ছায়া টলিউডে, পিতৃহারা অভিনেতা সোহম চক্রবর্তী

৮০ বছর বয়সে প্রয়াত হলেন অভিনেতা তথা বিধায়ক সোহম চক্রবর্তীর বাবা সুব্রত চক্রবর্তী। গত ৯ নভেম্বর রাতে কলকাতার এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বাবার প্রয়াণে শোকস্তব্ধ সোহম ও তাঁর পরিবার। তাঁর মৃত্যুতে টলিউড ও রাজনৈতিক মহলেও নেমে এসেছে শোকের ছায়া।

১০ নভে ২০২৬, ০১:৩৩ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.