JAZZBAAT 24 BANGLA
১৪ নভে ২০২৬, ০৩:২২ পিএম
Breaking
বদলে গিয়েছে কার্টুনের দুনিয়া, শিশুদের শৈশব নিয়েই উদ্বিগ্ন কলকাতার অভিভাবকেরা Indian Railways: পুরো ভাড়া, অর্ধেক সিট! বন্ধ হতে পারে রেলের RAC ব্যবস্থা? রেইন্ডার্সের হ্যাটট্রিক ও টিম্বারের জোড়া গোলে গ্রীসের বিরূদ্ধে নেদারল্যান্ডসের ৭-০ ব্যবধা... Chhattisgarh‌: খেলতে খেলতে মুখে বাজি পুরল শিশু, তারপরেই মর্মান্তিক পরিণতি! রোনালদোর ৭ নম্বর জার্সিতে মাঠে নামবে গোটা পর্তুগাল! প্রিয় অধিনায়ককে বিদায় জানাতে অভিনব উদ্... Meditation: ধ্যান কি আদৌ সবার জন্য নিরাপদ? মানসিক শান্তির বদলে বাড়তে পারে উদ্বেগ-অবসাদ! Prasun Banerjee: এনসিপিআইয়ে মোহভঙ্গ? পাঁচ মাসেই ‘ঘরে ফেরার’ ইঙ্গিত হাওড়ার সাংসদ প্রসূন বন... ১০ দিন আগেই নিতে হবে অনুমতি! রামলীলা ময়দানে বিক্ষোভে কড়াকড়ি দিল্লি পুলিশ বদলে গিয়েছে কার্টুনের দুনিয়া, শিশুদের শৈশব নিয়েই উদ্বিগ্ন কলকাতার অভিভাবকেরা Indian Railways: পুরো ভাড়া, অর্ধেক সিট! বন্ধ হতে পারে রেলের RAC ব্যবস্থা? রেইন্ডার্সের হ্যাটট্রিক ও টিম্বারের জোড়া গোলে গ্রীসের বিরূদ্ধে নেদারল্যান্ডসের ৭-০ ব্যবধা... Chhattisgarh‌: খেলতে খেলতে মুখে বাজি পুরল শিশু, তারপরেই মর্মান্তিক পরিণতি! রোনালদোর ৭ নম্বর জার্সিতে মাঠে নামবে গোটা পর্তুগাল! প্রিয় অধিনায়ককে বিদায় জানাতে অভিনব উদ্... Meditation: ধ্যান কি আদৌ সবার জন্য নিরাপদ? মানসিক শান্তির বদলে বাড়তে পারে উদ্বেগ-অবসাদ! Prasun Banerjee: এনসিপিআইয়ে মোহভঙ্গ? পাঁচ মাসেই ‘ঘরে ফেরার’ ইঙ্গিত হাওড়ার সাংসদ প্রসূন বন... ১০ দিন আগেই নিতে হবে অনুমতি! রামলীলা ময়দানে বিক্ষোভে কড়াকড়ি দিল্লি পুলিশ

বদলে গিয়েছে কার্টুনের দুনিয়া, শিশুদের শৈশব নিয়েই উদ্বিগ্ন কলকাতার অভিভাবকেরা

বদলে গিয়েছে কার্টুনের দুনিয়া, শিশুদের শৈশব নিয়েই উদ্বিগ্ন কলকাতার অভিভাবকেরা
ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

কলকাতা: একটা সময় ছিল, বিকেল হলেই টেলিভিশনের সামনে বসে পড়ত শিশুরা। কার্টুন নেটওয়ার্ক কিংবা পোগোতে চোখ রেখে টম অ্যান্ড জেরি, নডি, অসওয়াল্ড, থমাস অ্যান্ড ফ্রেন্ডসের দুনিয়ায় হারিয়ে যেত এক একটা প্রজন্ম। সেই কার্টুনে ছিল মজা, দুষ্টুমি, কল্পনা আর ছোট ছোট জীবনের পাঠ। মারপিট বা ধুন্ধুমার অ্যাকশনের চেয়ে অনেক বেশি গুরুত্ব পেত বন্ধুত্ব, সহমর্মিতা, কৌতূহল এবং সহজ-সরল গল্প। 

কিন্তু সময়ের সঙ্গে বদলে গিয়েছে কার্টুনের ভাষা, চরিত্র, গল্প বলার ধরন। এমনকি শিশুদের দেখার অভ্যাসও। এখন টেলিভিশনের নির্দিষ্ট সময়ে কার্টুন দেখার বদলে মোবাইলের পর্দায় একের পর এক ভিডিও, ঝলমলে রং, দ্রুত দৃশ্য পরিবর্তন আর চড়া শব্দের ভিড়ে বড় হচ্ছে নতুন প্রজন্ম। শিশু দিবসে সেই পরিবর্তন নিয়েই উদ্বেগ প্রকাশ করলেন কলকাতার একাধিক অভিভাবক।

গল্পের জায়গা নিয়েছে অ্যাকশন, সরলতার বদলে চোখধাঁধানো দৃশ্য

এক সময়ের জনপ্রিয় কার্টুনগুলির দিকে তাকালে দেখা যায়, গল্পের গতি ছিল তুলনামূলক ধীর। চরিত্রগুলির নিজস্ব বৈশিষ্ট্য ছিল। ছোটখাটো ঘটনা, দৈনন্দিন জীবনের অভিজ্ঞতা কিংবা বন্ধুত্বের টানাপড়েনের মধ্য দিয়েই তৈরি হত গল্প। নীল রঙের অক্টোপাস অসওয়াল্ডের কথা ধরা যাক। তার সাধারণ জীবনযাপনের ছোট ছোট অভিজ্ঞতার মধ্যেই শিশুরা শিখত ভালবাসা, সহযোগিতা ও সহমর্মিতার মতো মূল্যবোধ। নডি, মিফি অ্যান্ড ফ্রেন্ডস কিংবা থমাস অ্যান্ড ফ্রেন্ডসের মতো কার্টুনেও বিনোদনের পাশাপাশি থাকত সহজ কিছু জীবনবোধ।

কিন্তু বর্তমানের বহু জনপ্রিয় কার্টুনে সেই ধীরস্থির গল্প বলার ধরন অনেকটাই উধাও। শিক্ষক ও অভিভাবক হিমাদ্রি শেখরের কথায়, আগের কার্টুনগুলিতে ছিল সরলতা, নিরীহ দুষ্টুমি এবং চরিত্রের স্বতন্ত্র বৈশিষ্ট্য। এখনকার অনেক অ্যানিমেশনে দ্রুত দৃশ্য বদল, তীব্র রঙের ব্যবহার এবং অতিরিক্ত উত্তেজনামূলক উপস্থাপনা শিশুদের মনোযোগ ধরে রাখার প্রধান কৌশল হয়ে উঠেছে। তাঁর ভাষায়, এই ধরনের বিনোদনকে বলা যায় ‘ক্যালকুলেটেড ডোপামিন হিট’ অর্থাৎ এমনভাবে তৈরি করা বিষয়বস্তু, যা মুহূর্তের মধ্যে শিশুর মনোযোগ ও উত্তেজনা বাড়িয়ে দিতে পারে।

মোটু-পাতলু থেকে লিটল সিংহম, লড়াইই কি এখন বিনোদনের মূল উপাদান?

বর্তমানের জনপ্রিয় কার্টুনগুলির মধ্যে মোটু-পাতলু কিংবা লিটল সিংহমের মতো চরিত্র শিশুদের কাছে পরিচিত। এই ধরনের বহু অনুষ্ঠানে গল্পের বড় অংশ জুড়ে থাকে শত্রুর সঙ্গে লড়াই, ধাওয়া, মারপিট এবং শেষ পর্যন্ত নায়কের জয়। আগের দিনের কার্টুনেও দুষ্টুমি বা সংঘাত ছিল, কিন্তু তা সব সময় গল্পের মূল চালিকাশক্তি হয়ে উঠত না। এখন অনেক ক্ষেত্রেই অ্যাকশন ও উত্তেজনাই দর্শক ধরে রাখার অন্যতম উপাদান।

শিক্ষিকা ও মা মানালি দাসের মতে, কার্টুন এখন আগের তুলনায় অনেক বেশি চড়া এবং দ্রুতগতির। বিনোদনের পাশাপাশি শিশুদের মধ্যে সহজ নৈতিক মূল্যবোধ ও ধৈর্যের বিকাশ হওয়াও জরুরি। কিন্তু দ্রুত দৃশ্য পরিবর্তন এবং অ্যাকশননির্ভর গল্পের ভিড়ে শিশুরা কৌতূহল, অপেক্ষা করার অভ্যাস এবং ছোট ছোট মুহূর্ত উপভোগ করার সুযোগ হারাচ্ছে কি না, সেই প্রশ্ন থেকেই যাচ্ছে।

কার্টুন নেটওয়ার্ক-পোগোর জায়গায় ইউটিউব, বদলে গিয়েছে দেখার অভ্যাস

শুধু কার্টুনের বিষয়বস্তু নয়, দেখার মাধ্যমেও এসেছে বড় পরিবর্তন। আগে নির্দিষ্ট সময়ে টেলিভিশনে প্রিয় অনুষ্ঠান দেখার জন্য অপেক্ষা করতে হত। এখন স্মার্টফোন বা ট্যাব হাতে থাকলেই পছন্দের ভিডিও হাজির। ইউটিউবের মতো ডিজিটাল প্ল্যাটফর্মে একটির পর একটি ভিডিও দেখার সুযোগ রয়েছে। কোকোমেলনের মতো অ্যানিমেটেড কনটেন্টও শিশুদের মধ্যে জনপ্রিয়তা পেয়েছে।
ফলে কার্টুন দেখার অভিজ্ঞতা এখন অনেক বেশি ব্যক্তিনির্ভর এবং তাৎক্ষণিক। একটি ভিডিও শেষ হওয়ার আগেই পরের ভিডিওর আকর্ষণ তৈরি হয়। ঝলমলে রং, দ্রুত শব্দ ও দৃশ্যের পরিবর্তন শিশুদের মনোযোগ টানতে পারে। 

তবে এই অভ্যাসের ফলে দীর্ঘ সময় ধরে কোনও গল্পে মন দেওয়া কিংবা ধৈর্য ধরে কিছু দেখার প্রবণতা কমছে কি না, তা নিয়ে অভিভাবকদের উদ্বেগ বাড়ছে। গৃহবধূ এবং ক্ষুদ্র পোশাক ব্যবসার সঙ্গে যুক্ত শিবা আজহারের মতে, আগের কার্টুনে বিনোদনের পাশাপাশি কোমলতা, সরলতা এবং আবেগ বোঝার শিক্ষা ছিল। বর্তমানের অনেক কার্টুনে অতিরিক্ত উত্তেজনামূলক দৃশ্যের আধিক্য দেখা যায়। তাঁর মতে, কার্টুনের কাজ শুধু শিশুকে ব্যস্ত রাখা নয়, বরং তার কল্পনাশক্তি ও আবেগের পরিণতিও গড়ে তোলা।

শুধু সময় কাটানো নয়, ব্যক্তিত্ব গড়ারও মাধ্যম কার্টুন

সিনিয়র ট্রেনিং ম্যানেজার ও অভিভাবক ইন্দ্রজিৎ ধরের মতে, টম অ্যান্ড জেরি কিংবা নডির মতো কার্টুনের নিজস্ব আকর্ষণ ছিল। সেগুলির চরিত্র ও গল্পে সরলতা এবং নিষ্পাপ আনন্দের জায়গা ছিল। বর্তমানের বহু অ্যানিমেশন অ্যাকশন ও দৃশ্যগত উত্তেজনার উপর বেশি নির্ভরশীল। অথচ কার্টুনের ভূমিকা শিশুকে কিছু ক্ষণের জন্য ব্যস্ত রাখার মধ্যেই সীমাবদ্ধ থাকা উচিত নয়। তার কল্পনাশক্তি, সহমর্মিতা, কৌতূহল এবং ব্যক্তিত্ব গঠনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।

অবশ্য সব আধুনিক কার্টুনই যে খারাপ, এমন সিদ্ধান্তে পৌঁছনোর সুযোগ নেই। সময়ের সঙ্গে অ্যানিমেশনের প্রযুক্তি, গল্প বলার ধরন এবং শিশুদের আগ্রহ বদলাবে, সেটাই স্বাভাবিক। নতুন প্রজন্মের জন্য মানসম্মত, সৃজনশীল ও শিক্ষামূলক অনুষ্ঠানও তৈরি হচ্ছে। কিন্তু সমস্যা তৈরি হয় যখন বিনোদনের একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়ায় শিশুর মনোযোগ যত বেশি সম্ভব সময় ধরে আটকে রাখা।

অভিভাবকদের সামনে নতুন চ্যালেঞ্জ

বিশেষজ্ঞদের মতে, শিশুদের পর্দা থেকে সম্পূর্ণ দূরে রাখা বাস্তবসম্মত সমাধান নয়। বরং তারা কী দেখছে, কতক্ষণ দেখছে এবং সেই বিষয়বস্তু তাদের বয়সের উপযোগী কি না, সে দিকে নজর দেওয়া জরুরি। পাশাপাশি বই পড়া, বাইরে খেলাধুলা, ছবি আঁকা, গল্প শোনা এবং পরিবারের সঙ্গে সময় কাটানোর অভ্যাসও গড়ে তুলতে হবে। শিশুদের সঙ্গে বসে কার্টুন দেখা এবং গল্পের চরিত্র বা ঘটনা নিয়ে কথা বলাও তাদের মধ্যে সমালোচনামূলক ভাবনা ও মূল্যবোধ গড়ে তুলতে সাহায্য করতে পারে।

আসলে কার্টুনের বদল শুধু বিনোদনের বদল নয়, বদলে যাওয়া শৈশবেরও প্রতিচ্ছবি। এক সময় যে কার্টুন শিশুদের কল্পনার জগৎ খুলে দিত, এখন তার অনেকটাই পরিণত হয়েছে দ্রুত মনোযোগ কেড়ে নেওয়ার উপকরণে। প্রযুক্তি এগোবে, অ্যানিমেশন আরও উন্নত হবে, এটাই স্বাভাবিক। কিন্তু সেই দৌড়ে গল্পের মাধুর্য, চরিত্রের মানবিকতা আর শৈশবের সরল আনন্দ যেন হারিয়ে না যায়, কলকাতার অভিভাবকদের উদ্বেগ মূলত সেখানেই।

1 Views 0 Likes 0 Comments

Related News

Prasun Banerjee: এনসিপিআইয়ে মোহভঙ্গ? পাঁচ মাসেই ‘ঘরে ফেরার’ ইঙ্গিত হাওড়ার সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়ের
মহানগর

Prasun Banerjee: এনসিপিআইয়ে মোহভঙ্গ? পাঁচ মাসেই ‘ঘরে ফেরার’ ইঙ্গিত হাওড়ার সাংসদ প...

কলকাতা: দলবদলের পাঁচ মাসের মধ্যেই কি ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরে ফিরতে চাইছেন হাওড়ার সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়? শুক্রবার কলকাতায় প্রয়াত কংগ্রেস নেতা প্রিয়রঞ্জন দাশমুন্সির জন্মদিন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁর ...

১৪ নভে ২০২৬, ০১:৪৬ পিএম · 3 মিনিট
Abhishek Banerjee : ২ মে-র সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে FIR, আজ দুপুর ১২টায় থানায় হাজিরার নির্দেশ
মহানগর

Abhishek Banerjee : ২ মে-র সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে FIR, আজ দুপুর ১২টায় থানায়...

২ মে সোশ্যাল মিডিয়ায় করা একটি পোস্টেকে ঘিরে শুরু হয়েছে বিতর্ক। সেই পোস্টের জেরে ভবানীপুর থানায় দায়ের হয়েছে এফআইআর।

১৪ নভে ২০২৬, ১০:৫৫ এএম · 1 মিনিট
Abhishek Banerjee : পুলিশকে হুমকির অভিযোগ! অভিষেকের বাড়িতে পুলিশের নোটিস
মহানগর

Abhishek Banerjee : পুলিশকে হুমকির অভিযোগ! অভিষেকের বাড়িতে পুলিশের নোটিস

নিউজ ডেস্ক: রাজনৈতিক সংঘাত যেন বঙ্গ রাজনীতির অন্যতম অঙ্গ হয়ে উঠেছে। একের পর এক বিতর্কে নাম জড়াচ্ছে তৃণমূলের যুবরাজের। এবার নতুন করে আইনি জটিলতায় জড়িয়ে পড়লেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায...

১৪ নভে ২০২৬, ০৯:১৯ এএম · 2 মিনিট
Narendra Modi : ২১ নভেম্বর কলকাতায় মোদী! নিউ গড়িয়া-সেক্টর ফাইভ মেট্রো উদ্বোধনের অপেক্ষায় শহর?
মহানগর

Narendra Modi : ২১ নভেম্বর কলকাতায় মোদী! নিউ গড়িয়া-সেক্টর ফাইভ মেট্রো উদ্বোধনের অ...

আগামী ২১ নভেম্বর, শনিবার কলকাতায় আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

১৩ নভে ২০২৬, ০৭:৩০ পিএম · 1 মিনিট

Top Comments (0)

No approved comments yet.