JAZZBAAT 24 BANGLA
১৪ নভে ২০২৬, ০৬:১৩ পিএম
Breaking
ব্রিটেনে নাবালিকাকে ধর্ষণের দায়ে দোষী তিন পাকিস্তানি পৃথিবী ক্রমশ উষ্ণ হচ্ছে, অথচ কিছু শহরে কমছে তাপমাত্রা! নেপথ্যে কী কারণ? শেষ সিজনে নতুন চমক, করণের কফির আড্ডায় এবার সময় রায়না! সঙ্গে তন্ময় ও ফারহা Bay of Bengal : কেঁদো দ্বীপের কাছে ভয়াবহ দুর্ঘটনা, সমুদ্রে তলিয়ে গেল মৎস্যজীবী ভটভটি Empire State Building: বিয়ের প্রস্তাব দিতে উঠে পড়লেন এম্পায়ার স্টেটের মাথায়! প্রেমের রোমা... Kulgam Attack: কুলগামে সিআরপিএফের উপর হামলায় লস্কর-যোগ! তদন্তে উঠে এল পাকিস্তানি জঙ্গিদের... Pakistan: ভাইরাল হওয়ার নেশায় মর্মান্তিক পরিণতি! ভিডিওর শুটিংয়ে খাঁচা থেকে বাঘিনী বের করতেই... Children's Day: ১৪ নভেম্বরেই কেন শিশু দিবস? ২০ নভেম্বর নয় কেন ব্রিটেনে নাবালিকাকে ধর্ষণের দায়ে দোষী তিন পাকিস্তানি পৃথিবী ক্রমশ উষ্ণ হচ্ছে, অথচ কিছু শহরে কমছে তাপমাত্রা! নেপথ্যে কী কারণ? শেষ সিজনে নতুন চমক, করণের কফির আড্ডায় এবার সময় রায়না! সঙ্গে তন্ময় ও ফারহা Bay of Bengal : কেঁদো দ্বীপের কাছে ভয়াবহ দুর্ঘটনা, সমুদ্রে তলিয়ে গেল মৎস্যজীবী ভটভটি Empire State Building: বিয়ের প্রস্তাব দিতে উঠে পড়লেন এম্পায়ার স্টেটের মাথায়! প্রেমের রোমা... Kulgam Attack: কুলগামে সিআরপিএফের উপর হামলায় লস্কর-যোগ! তদন্তে উঠে এল পাকিস্তানি জঙ্গিদের... Pakistan: ভাইরাল হওয়ার নেশায় মর্মান্তিক পরিণতি! ভিডিওর শুটিংয়ে খাঁচা থেকে বাঘিনী বের করতেই... Children's Day: ১৪ নভেম্বরেই কেন শিশু দিবস? ২০ নভেম্বর নয় কেন

ব্রিটেনে নাবালিকাকে ধর্ষণের দায়ে দোষী তিন পাকিস্তানি

ব্রিটেনে নাবালিকাকে ধর্ষণের দায়ে দোষী তিন পাকিস্তানি
ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

নিউজ ডেস্ক: ব্রিটেনে এক নাবালিকাকে ধর্ষণ ও যৌন নির্যাতনের ঘটনায় দোষী সাব্যস্ত হলেন পাকিস্তানি বংশোদ্ভূত তিন ব্যক্তি। ২০০৮ থেকে ২০১০ সালের মধ্যে ইংল্যান্ডের দক্ষিণ ইয়র্কশায়ারের রথারহ্যামে ওই কিশোরীকে একাধিক বার ধর্ষণ ও যৌন শোষণের অভিযোগ উঠেছিল তাঁদের বিরুদ্ধে। বৃহস্পতিবার শেফিল্ড ক্রাউন কোর্টে মুদাসার হুসেন (৩৭), গাজানফর হুসেন (৪২) এবং কামির ইফজল খান (৩৭)-কে দোষী সাব্যস্ত করা হয়েছে। ঘটনার সময় নির্যাতিতার বয়স ছিল মাত্র ১৩ বছর।

ব্রিটেনের ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ)-র দীর্ঘ তদন্তে উঠে এসেছে, অভিযুক্তেরা পৃথক ভাবে ওই কিশোরীকে নিজেদের জালে জড়িয়েছিলেন। মুদাসার ও কামির মাদক, মদ এবং উপহারের প্রলোভন দেখিয়ে কিশোরীর সঙ্গে সম্পর্ক তৈরি করেন। পরে তাঁকে একাধিক বার ধর্ষণ করেন। মুদাসারের বিরুদ্ধে ধর্ষণের ১২টি অভিযোগ প্রমাণিত হয়েছে। কামিরের বিরুদ্ধে ধর্ষণের দু’টি এবং যৌন শোষণের উদ্দেশ্যে পাচারের একটি অভিযোগ প্রমাণিত হয়েছে। অন্য দিকে, মুদাসারের ভাই গাজানফরও সুযোগ বুঝে ওই কিশোরীকে ধর্ষণ করেন। তাঁর বিরুদ্ধে একটি ধর্ষণের অভিযোগ প্রমাণিত হয়েছে।

তবে বিচারের সময় আদালতে উপস্থিত ছিলেন না মুদাসার ও কামির। তদন্তকারীদের অনুমান, বিচার শুরুর আগেই তাঁরা পাকিস্তানে পালিয়ে গিয়েছেন। তাঁদের খোঁজে সাধারণ মানুষের কাছে তথ্য চেয়ে আবেদন জানিয়েছে এনসিএ। গাজানফরকে অবশ্য হেফাজতে রাখা হয়েছে। তাঁর সাজা ঘোষণার শুনানি বাকি।

এনসিএ-র অপারেশন স্টোভউডের প্রধান ফিলিপ মার্শাল জানিয়েছেন, মুদাসার ও কামির বিচার এড়ানোর চেষ্টা করেছেন। কিন্তু তাঁদের খুঁজে বের করে আদালতের দেওয়া সাজা কার্যকর করতে তদন্তকারীরা বদ্ধপরিকর। তিনি বলেন, ‘‘ওই দুই ব্যক্তির খোঁজে ব্রিটেন এবং বিদেশে বিভিন্ন সূত্র ধরে তদন্ত চালানো হচ্ছে। তাঁদের সম্পর্কে সামান্য কোনও তথ্যও কারও জানা থাকলে আমাদের জানানোর আবেদন করছি।’’

ব্রিটেনের ক্রাউন প্রসিকিউশন সার্ভিসের বিশেষ আইনজীবী মেলিসা গার্নার জানিয়েছেন, মুদাসার ও কামির আলাদা আলাদা ভাবে ওই কিশোরীর সঙ্গে সম্পর্ক তৈরি করে তাঁকে মদ, মাদক এবং উপহার দিয়েছিলেন। ২০০৮ থেকে ২০১০ সালের মধ্যে রথারহ্যামের বিভিন্ন জায়গায় তাঁকে একাধিক বার ধর্ষণ করা হয়। গার্নারের কথায়, ‘‘গাজানফরও সুযোগ পেয়ে ওই অসহায় কিশোরীর উপর নির্যাতন চালান। তাঁদের অত্যাচারে নির্যাতিতার জীবনে গুরুতর ও দীর্ঘস্থায়ী ক্ষত তৈরি হয়েছে। এই মামলায় তাঁর সাহস ও লড়াইকে স্বীকৃতি দিতে চাই। বিচারপ্রক্রিয়া শেষ পর্যন্ত এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তাঁর দৃঢ়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল।’’

ঘটনার সূত্রপাত অবশ্য আরও পরে। অপারেশন স্টোভউডের তদন্তকারীরা এক প্রাপ্তবয়স্ক মহিলার সঙ্গে যোগাযোগ করেন। তাঁদের তদন্তে ইঙ্গিত মিলেছিল, শৈশবে তিনি যৌন নির্যাতনের শিকার হয়ে থাকতে পারেন। বর্তমানে তিরিশের কোঠায় থাকা ওই মহিলা তদন্তকারীদের জানান, ২০০৮ থেকে ২০১০ সালের মধ্যে তিন ব্যক্তি তাঁকে যৌন নির্যাতন করেছিলেন।

আদালতে জানানো হয়, রথারহ্যামের একটি বাড়িতে যাতায়াতের সূত্রে মুদাসারের সঙ্গে পরিচয় হয়েছিল কিশোরীর। মুদাসারকে তিনি ‘মাডি’ নামে চিনতেন। প্রায় ১৮ মাস ধরে বাড়ি, গাড়ি এবং বিভিন্ন প্রকাশ্য জায়গায় তাঁকে অসংখ্য বার নির্যাতন করা হয়। এমনকি ভয় দেখাতে বেসবল ব্যাট ব্যবহার করেছিলেন মুদাসার। পরে কিছু সময়ের জন্য ব্রিটেন ছেড়ে চলে যান তিনি। সেই সময় এক বন্ধুর সঙ্গে বাইরে বেরিয়ে মুদাসারের ভাই গাজানফরের সঙ্গে পরিচয় হয় কিশোরীর। তাঁর ডাকনাম ছিল ‘গুচি’। প্রথমে ওই কিশোরী জানতেনই না যে তিনি মুদাসারের ভাই।

পরে স্থানীয় একটি খাবারের দোকানে যাতায়াতের সময় কামিরের সঙ্গে পরিচয় হয় তাঁর। তদন্তকারীরা জানিয়েছেন, অত্যন্ত পরিকল্পিত ভাবে কিশোরীর সঙ্গে সম্পর্ক তৈরি করেছিলেন কামির। নির্যাতিতার দেওয়া বর্ণনা, অভিযুক্তদের গাড়ির বিবরণ এবং অপরাধের জায়গাগুলির সূত্র ধরে তদন্তকারীরা সাক্ষীদের বয়ান, ফোনের রেকর্ড ও বিভিন্ন নথি সংগ্রহ করেন। সেই তথ্যপ্রমাণের ভিত্তিতেই ২০২৫ সালের মার্চে তিন জনকে গ্রেফতার করে অভিযুক্ত করা হয়।

উল্লেখ্য, ১৯৯৭ থেকে ২০১৩ সালের মধ্যে দক্ষিণ ইয়র্কশায়ারে শিশুদের যৌন নির্যাতন ও শোষণের একাধিক ঘটনা নিয়ে তদন্ত করছে অপারেশন স্টোভউড।

2 Views 0 Likes 0 Comments

Related News

Empire State Building: বিয়ের প্রস্তাব দিতে উঠে পড়লেন এম্পায়ার স্টেটের মাথায়! প্রেমের রোমাঞ্চের পর জেল-বিতাড়নের আশঙ্কা
বিদেশ

Empire State Building: বিয়ের প্রস্তাব দিতে উঠে পড়লেন এম্পায়ার স্টেটের মাথায়! প্রে...

নিউ ইয়র্ক: প্রেমের প্রস্তাব দিতে গিয়ে এমন কাণ্ড ঘটাবেন, তা বোধহয় নিজেরাও ভাবেননি। নিউ ইয়র্কের বিখ্যাত এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের মাথায় উঠে বান্ধবীকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন রাশিয়ার এক যুগল। হাতে ছিল শান্তির বার্তা লেখা প...

১৪ নভে ২০২৬, ০৫:০৯ পিএম · 4 মিনিট
Pakistan: ভাইরাল হওয়ার নেশায় মর্মান্তিক পরিণতি! ভিডিওর শুটিংয়ে খাঁচা থেকে বাঘিনী বের করতেই হামলা
বিদেশ

Pakistan: ভাইরাল হওয়ার নেশায় মর্মান্তিক পরিণতি! ভিডিওর শুটিংয়ে খাঁচা থেকে বাঘিনী ব...

নিউজ ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা পাওয়ার দৌড় কতটা বিপজ্জনক হয়ে উঠতে পারে, তারই মর্মান্তিক উদাহরণ পাকিস্তানের এই ঘটনা। বুধবার, 11 নভেম্বর লাহোরের কাহনা এলাকার একটি বেসরকারি ফার্মহাউসে ঘটেছে এই ঘটনা। পুলিশ সূত্রে খবর,...

১৪ নভে ২০২৬, ০৫:০২ পিএম · 2 মিনিট
Strait of Hormuz : হরমুজে ফের যুদ্ধের আশঙ্কা, মাইন বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত দুই জাহাজ
বিদেশ

Strait of Hormuz : হরমুজে ফের যুদ্ধের আশঙ্কা, মাইন বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত দুই জাহাজ

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (IRGC)নৌবাহিনীর দাবী হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতের সময় নো-মাইনে ধাক্কা লাগে দুটি তেলবাহী জাহাজের। এরপরেই জাহাজ দুটিতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে এবং আগুন ধরে যায়। ১৪ নভেম্বর এই ঘটনার কথা প্রকাশে এসেছে।

১৪ নভে ২০২৬, ০৩:৪৮ পিএম · 1 মিনিট
Dark Magic Mushroom: ফ্লোরিডার জলাভূমিতে ‘ডার্ক ম্যাজিক মাশরুম’-এর সন্ধান, বিজ্ঞানীদের বিস্ময়
বিদেশ

Dark Magic Mushroom: ফ্লোরিডার জলাভূমিতে ‘ডার্ক ম্যাজিক মাশরুম’-এর সন্ধান, বিজ্ঞান...

নিউজ ডেস্ক: দেখতে আর পাঁচটা সাধারণ বাদামি মাশরুমের মতোই। আকারেও এত ছোট যে বুড়ো আঙুলের নখের উপর অনায়াসে জায়গা হয়ে যেতে পারে। কিন্তু তার ভিতরে লুকিয়ে রয়েছে প্রকৃতির এক ভয়ংকর রাসায়নিক বিস্ময়। একই মাশরুমে রয়েছে হ্যালুসিনেশন...

১৪ নভে ২০২৬, ০৩:২২ পিএম · 3 মিনিট

Top Comments (0)

No approved comments yet.