JAZZBAAT 24 BANGLA
১৫ নভে ২০২৬, ০৫:৩৭ পিএম
Breaking
Australia: অস্ট্রেলিয়ায় নতুন আইন, সিলের ৩০ মিটারের মধ্যে গেলেই শাস্তি ছয় বছর পরেও স্মৃতিতে অমর ‘অপু’, ‘ফেলুদা’! প্রয়াণ দিবসে ফিরে দেখা সৌমিত্র চট্টোপাধ্যায়ের... India vs New Zealand: পেসারদের দাপটে ২২ রানে জিতে একদিনের সিরিজও ভারতের ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’-র কাউন্টডাউন শুরু, ফিরছে MCU-র পুরনো স্মৃতি সুগারের চোখরাঙানি নাকি রসগোল্লা, বাঙালির টান কোন দিকে? Siang Dam: চিন সীমান্তে কৌশলগত ঢাল নাকি আদিবাসীদের অস্তিত্বের সংকট? বাঁধের গর্জনে বিপন্ন অ... ছটের শাড়ি বিলি করতে গিয়ে ‘চোর চোর’ স্লোগান! বিজেপি বিধায়ক কৌস্তভকে ঘিরে বিক্ষোভ ব্যারাক... India Pakistan Relations : দিল্লিতে পাকিস্তানের মন্ত্রী,বরফ গলবে দুই দেশের সম্পর্কে? Australia: অস্ট্রেলিয়ায় নতুন আইন, সিলের ৩০ মিটারের মধ্যে গেলেই শাস্তি ছয় বছর পরেও স্মৃতিতে অমর ‘অপু’, ‘ফেলুদা’! প্রয়াণ দিবসে ফিরে দেখা সৌমিত্র চট্টোপাধ্যায়ের... India vs New Zealand: পেসারদের দাপটে ২২ রানে জিতে একদিনের সিরিজও ভারতের ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’-র কাউন্টডাউন শুরু, ফিরছে MCU-র পুরনো স্মৃতি সুগারের চোখরাঙানি নাকি রসগোল্লা, বাঙালির টান কোন দিকে? Siang Dam: চিন সীমান্তে কৌশলগত ঢাল নাকি আদিবাসীদের অস্তিত্বের সংকট? বাঁধের গর্জনে বিপন্ন অ... ছটের শাড়ি বিলি করতে গিয়ে ‘চোর চোর’ স্লোগান! বিজেপি বিধায়ক কৌস্তভকে ঘিরে বিক্ষোভ ব্যারাক... India Pakistan Relations : দিল্লিতে পাকিস্তানের মন্ত্রী,বরফ গলবে দুই দেশের সম্পর্কে?

Empire State Building: বিয়ের প্রস্তাব দিতে উঠে পড়লেন এম্পায়ার স্টেটের মাথায়! প্রেমের রোমাঞ্চের পর জেল-বিতাড়নের আশঙ্কা

Empire State Building: বিয়ের প্রস্তাব দিতে উঠে পড়লেন এম্পায়ার স্টেটের মাথায়! প্রেমের রোমাঞ্চের পর জেল-বিতাড়নের আশঙ্কা
ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

নিউ ইয়র্ক: প্রেমের প্রস্তাব দিতে গিয়ে এমন কাণ্ড ঘটাবেন, তা বোধহয় নিজেরাও ভাবেননি। নিউ ইয়র্কের বিখ্যাত এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের মাথায় উঠে বান্ধবীকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন রাশিয়ার এক যুগল। হাতে ছিল শান্তির বার্তা লেখা পতাকা, চারদিকে বহুতল শহরের আকাশছোঁয়া দৃশ্য। মুহূর্তে সেই ছবি-ভিডিয়ো ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে। কিন্তু রোম্যান্টিক সেই মুহূর্তই এখন তাঁদের জীবনে বড় আইনি বিপদ ডেকে এনেছে। অনুমতি ছাড়া বিপজ্জনক ভাবে বহুতলের অ্যান্টেনায় ওঠার অভিযোগে ফৌজদারি মামলার মুখে পড়েছেন ইভান কুজনেতসভ এবং অ্যাঞ্জেলা নিকোলাউ। এ বার তাঁদের আমেরিকা থেকে বহিষ্কারের আশঙ্কাও তৈরি হয়েছে।

ঘটনার সূত্রপাত ২০২৬ সালের ১ জুলাই। রাশিয়ার মস্কোর বাসিন্দা ৩২ বছরের ইভান কুজনেতসভ এবং ৩৩ বছরের অ্যাঞ্জেলা নিকোলাউ নিউ ইয়র্কের এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের সম্প্রচার অ্যান্টেনার একেবারে শীর্ষে উঠে পড়েন। প্রায় ১,৪৫৪ ফুট উচ্চতার এই স্থাপনায় কোনও নিরাপত্তা দড়ি বা বিশেষ সুরক্ষা সরঞ্জাম ছাড়াই তাঁদের ওঠার দৃশ্য ছড়িয়ে পড়ে। সেখানে পৌঁছে তাঁরা একটি কালো পতাকা মেলে ধরেন। তাতে লেখা ছিল, ‘যখন ক্ষমতার ভালবাসাকে হার মানায় ভালবাসার ক্ষমতা, তখনই বিশ্ব শান্তির বার্তা পায়।’ এর পরেই ইভান হাঁটু মুড়ে অ্যাঞ্জেলাকে বিয়ের প্রস্তাব দেন। সেই মুহূর্তের ছবিও ক্যামেরাবন্দি হয়।

https://x.com/Trecopo1/status/2121369749179269377?a=sIWKbuIHkSyJG2wMzQw&s=20

শান্তির বার্তা দিতে গিয়ে বিপজ্জনক অভিযান!

এই যুগল অবশ্য প্রথম বার এমন ঝুঁকিপূর্ণ কাণ্ড ঘটাননি। তাঁরা দু’জনেই পেশাদার রুফটপার হিসেবে পরিচিত। অর্থাৎ উঁচু বহুতল, টাওয়ার কিংবা আকাশচুম্বী স্থাপনায় উঠে ছবি ও ভিডিয়ো তোলাই তাঁদের পরিচিতির অন্যতম কারণ। তাঁদের এই বিপজ্জনক অভিযানের অভিজ্ঞতা নিয়ে ২০২৪ সালে নেটফ্লিক্সে মুক্তি পেয়েছিল তথ্যচিত্র ‘স্কাইওয়াকার্স: আ লাভ স্টোরি’। ফলে এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের শীর্ষে তাঁদের ওঠার ঘটনা আন্তর্জাতিক সংবাদমাধ্যমের নজর কাড়ে।

তবে এ ক্ষেত্রে বিপদের মাত্রা ছিল অনেক বেশি। অভিযোগ, তাঁরা ভবনের এমন একটি নিষিদ্ধ অংশে প্রবেশ করেছিলেন, যেখানে সাধারণ মানুষের যাওয়ার অনুমতি নেই। নিরাপত্তা ব্যবস্থার একটি দরজার তালা ভাঙার অভিযোগও উঠেছে তাঁদের বিরুদ্ধে। পুলিশ পৌঁছলেও সঙ্গে সঙ্গে তাঁদের কাছে যাওয়া সম্ভব হয়নি। কারণ, ভবনের অ্যান্টেনা থেকে নির্গত উচ্চ কম্পাঙ্কের রেডিয়ো তরঙ্গের কারণে উদ্ধারকারী পুলিশকর্মীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়। অ্যান্টেনার সম্প্রচার ব্যবস্থা বন্ধ করার পর প্রায় ৩০ মিনিট অপেক্ষা করতে হয় পুলিশকে। তার পর বিশেষ বাহিনীর সদস্যরা উপরে উঠে তাঁদের আটক করেন।

জেল ও দেশছাড়ার আশঙ্কা, আদালতে আবেগপ্রবণ অ্যাঞ্জেলা

এই ঘটনায় ইভান ও অ্যাঞ্জেলার বিরুদ্ধে একাধিক গুরুতর ফৌজদারি অভিযোগ আনা হয়েছে। তার মধ্যে রয়েছে বেআইনি ভাবে ভবনে প্রবেশ, বিপজ্জনক পরিস্থিতি তৈরি এবং সম্পত্তির ক্ষতিসাধনের অভিযোগ। বৃহস্পতিবার, ১২ নভেম্বর ম্যানহাটনের ফৌজদারি আদালতে ফের হাজির হন তাঁরা। সেখানেই নতুন করে তাঁদের আইনি ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়।

যুগলের আইনজীবী নোয়াম বিয়ালে দাবি করেছেন, মামলাটি মীমাংসার জন্য সরকারি আইনজীবীদের সঙ্গে একটি সমঝোতার আলোচনা চলছিল। তাঁর বক্তব্য, ইভান ও অ্যাঞ্জেলা অপেক্ষাকৃত কম গুরুতর অভিযোগে দোষ স্বীকার করতে রাজি হয়েছিলেন। বিনিময়ে তাঁদের বিরুদ্ধে আনা গুরুতর অভিযোগের ক্ষেত্রে কিছুটা স্বস্তি পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু আদালতে হাজিরার আগের রাতে সেই সমঝোতার প্রস্তাব প্রত্যাহার করা হয়েছে বলে অভিযোগ আইনজীবীর।

যদিও ম্যানহাটন ডিস্ট্রিক্ট অ্যাটর্নির দফতর আইনজীবীর এই দাবি মানতে চায়নি। তাদের বক্তব্য, আনুষ্ঠানিক ভাবে কোনও সমঝোতার প্রস্তাব দেওয়া হয়নি। ফলে দুই পক্ষের বক্তব্যে তৈরি হয়েছে নতুন বিতর্ক। আপাতত যুগলের বিরুদ্ধে গুরুতর অভিযোগগুলি বহাল রয়েছে।

রাশিয়ায় ফিরলে ইউক্রেন যুদ্ধে পাঠানো হতে পারে ইভানকে?

এই মামলার সবচেয়ে উদ্বেগজনক দিক হল, আমেরিকা থেকে বহিষ্কৃত হওয়ার সম্ভাবনা। আইনজীবীর দাবি, ইভান ও অ্যাঞ্জেলা বর্তমানে আমেরিকায় প্রতিভার ভিত্তিতে পাওয়া ভিসায় রয়েছেন। ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত হলে তাঁদের অভিবাসন সংক্রান্ত জটিলতা তৈরি হতে পারে। এমনকি আমেরিকা ছাড়তেও হতে পারে তাঁদের।

আইনজীবী বিয়ালের আরও দাবি, রাশিয়ায় ফেরত পাঠানো হলে ইভানকে ইউক্রেন যুদ্ধে পাঠানোর ঝুঁকি রয়েছে। অন্য দিকে, অ্যাঞ্জেলার শিল্পীসত্তা ও শৈল্পিক প্রকাশের কারণে রাশিয়ায় তাঁকে কারাবাসের মুখে পড়তে হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। তবে এগুলি আইনজীবীর আশঙ্কা ও দাবি। তাঁদের দেশে ফেরত পাঠানো হলে ঠিক কী পরিণতি হবে, তা এখনও নিশ্চিত নয়।

‘আমরা কাউকে বিপদে ফেলতে চাইনি’, দাবি যুগলের

আদালতের বাইরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ইভান বলেন, তাঁরা কোনও সম্পত্তির ক্ষতি করেননি। কাউকে বিপদের মধ্যে ফেলারও উদ্দেশ্য ছিল না তাঁদের। শুধু ভালবাসার বার্তা পৌঁছে দিতে চেয়েছিলেন। সেই বার্তার জন্য আইনি লড়াই করতেও তাঁরা প্রস্তুত।

অন্য দিকে, কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন অ্যাঞ্জেলা। তাঁর বক্তব্য, পৃথিবীজুড়ে এত যন্ত্রণা ও অশান্তির মধ্যে তাঁরা ভালবাসা ও শান্তির একটি বার্তা মানুষের মনে পৌঁছে দিতে চেয়েছিলেন। সেই মুহূর্তকে একটি শিল্পসম্মত উপস্থাপনা হিসেবে মানুষের স্মৃতিতে ধরে রাখাই ছিল তাঁদের উদ্দেশ্য।

তবে আদালতের বাইরে তাঁদের আবেগঘন বক্তব্য মামলার আইনি পরিস্থিতি বদলাতে পারেনি। আপাতত অভিযোগের নিষ্পত্তি হয়নি, দোষী সাব্যস্তও হননি তাঁরা। আগামী ২৮ জানুয়ারি ২০২৭-এ ফের আদালতে হাজির হওয়ার কথা এই যুগলের। প্রেমের প্রস্তাবকে স্মরণীয় করে রাখতে গিয়ে আকাশছোঁয়া ঝুঁকি নিয়েছিলেন তাঁরা। সেই মুহূর্ত সমাজমাধ্যমে জনপ্রিয়তা এনে দিলেও এখন তার মূল্য দিতে হতে পারে জেল, আইনি লড়াই, এমনকি দেশছাড়ার আশঙ্কা দিয়ে।

5 Views 0 Likes 0 Comments

Related News

Australia: অস্ট্রেলিয়ায় নতুন আইন, সিলের ৩০ মিটারের মধ্যে গেলেই শাস্তি
বিদেশ

Australia: অস্ট্রেলিয়ায় নতুন আইন, সিলের ৩০ মিটারের মধ্যে গেলেই শাস্তি

নিউজ ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় বিপুল জনপ্রিয়তা। কখনও রাস্তার পাশে, কখনও গাড়ির কাছে, আবার কখনও লোকালয়ের মধ্যে দিব্যি ঘুরে বেড়ায় সে। অস্ট্রেলিয়ার তাসমানিয়ার সেই ‘নিল দ্য সিল’-কে দেখতে এখন পর্যটকদের ভিড় সামলানোই বড় চ্যালেঞ...

১৫ নভে ২০২৬, ০৫:০৯ পিএম · 3 মিনিট
Netanyahu Lookalike: নেতানিয়াহুর সঙ্গে চেহারার মিলই কাল! তেহরানের দোকানিকে বয়কটের ডাক, ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় সোশ্যাল মিডিয়া
বিদেশ

Netanyahu Lookalike: নেতানিয়াহুর সঙ্গে চেহারার মিলই কাল! তেহরানের দোকানিকে বয়কটে...

সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, দোকানের ভেতর ওজন মাপার যন্ত্রের পেছনে বসে আছেন ওই ব্যবসায়ী। ভিডিওটি নজরে আসতেই ইরান ও আরব বিশ্বের নেটিজেনদের মধ্যে শোরগোল পড়ে যায়। বিশেষ করে ওই ব্যক্তির মুখের গড়ন, চুলের রেখা এবং তাকানোর ভঙ্গির সঙ্গে নেতানিয়াহুর চেহারার হুবহু মিল খুঁজে পান ব্যবহারকারীরা।

১৫ নভে ২০২৬, ০২:১৮ পিএম · 2 মিনিট
US Iran War: ফের যুদ্ধের উত্তাপ! সাইরেন বাজিয়ে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ
বিদেশ

US Iran War: ফের যুদ্ধের উত্তাপ! সাইরেন বাজিয়ে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নি...

নিউজ ডেস্ক: পশ্চিম এশিয়ায় ফের বাড়ল যুদ্ধের উত্তাপ। বাহরিনে মার্কিন সামরিক ঘাঁটির রাডার ব্যবস্থাকে লক্ষ্য করে ৬টি ড্রোন হামলার দাবি করল ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। রবিবার ভোরে এই দাবির কয়েক ঘণ্টার ...

১৫ নভে ২০২৬, ০১:৩৯ পিএম · 3 মিনিট
Pakistan News : অপারেশন সিঁদুরের আতঙ্ক? নিরাপত্তা বাড়ল পাকিস্তানের দুই জঙ্গি নেতার
বিদেশ

Pakistan News : অপারেশন সিঁদুরের আতঙ্ক? নিরাপত্তা বাড়ল পাকিস্তানের দুই জঙ্গি নেতা...

ভারতের সম্ভাব্য হামলার আশঙ্কায় পাকিস্তানের দুই কুখ্যাত জঙ্গি নেতা হাফিজ সইদ ও মাসুদ আজহারকে গোপন নিরাপদ আস্তানায় সরিয়ে রাখা হয়েছে।

১৫ নভে ২০২৬, ১১:১১ এএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.