JAZZBAAT 24 BANGLA
১৬ নভে ২০২৬, ০৩:৩৭ পিএম
Breaking
Donald Trump: দেশের রাজনৈতিক চাপ সামলে এশিয়া সফরে ট্রাম্প, পরমাণু বৈঠক শি ও পুতিনের সঙ্গে! SAFF Championship 2026: ইতিহাসের সামনে ভারত, পাকিস্তানকে হারালেই টানা তিনবার সাফ চ্যাম্পিয়... ICC: ভারতে চ্যাম্পিয়ন্স ট্রফি, বাংলাদেশকে নিয়ে বিশ্বকাপও! ২০৩৫ পর্যন্ত ক্রিকেটের সূচি ঘোষণ... Kapil Dev: শচীন না কাম্বলি, কোন পথে বৈভব? ১৮ বছর বয়স নিয়ে এখন থেকেই সতর্ক করলেন কপিল Kulgam Encounter : কুলগামে এনকাউন্টার, খতম লস্কর কমান্ডার লতিফ ভাট SUV Hijac : SUV ছিনতাইয়ের পরই হাই অ্যালার্ট! পাঠানকোটে কি তবে জঙ্গি হামলার ছক? Ravi Shastri: গম্ভীরের উদ্বেগে সায় শাস্ত্রীর, বিশ্বকাপের আগে ভারতের ব্যাটিংই সবচেয়ে বড় চি... Virat Kohli: ব্যাট হাতে ব্যর্থ, তবু মাঠে কোহলির আচরণেই মুগ্ধ জাদেজা! কী বললেন প্রাক্তন ক্র... Donald Trump: দেশের রাজনৈতিক চাপ সামলে এশিয়া সফরে ট্রাম্প, পরমাণু বৈঠক শি ও পুতিনের সঙ্গে! SAFF Championship 2026: ইতিহাসের সামনে ভারত, পাকিস্তানকে হারালেই টানা তিনবার সাফ চ্যাম্পিয়... ICC: ভারতে চ্যাম্পিয়ন্স ট্রফি, বাংলাদেশকে নিয়ে বিশ্বকাপও! ২০৩৫ পর্যন্ত ক্রিকেটের সূচি ঘোষণ... Kapil Dev: শচীন না কাম্বলি, কোন পথে বৈভব? ১৮ বছর বয়স নিয়ে এখন থেকেই সতর্ক করলেন কপিল Kulgam Encounter : কুলগামে এনকাউন্টার, খতম লস্কর কমান্ডার লতিফ ভাট SUV Hijac : SUV ছিনতাইয়ের পরই হাই অ্যালার্ট! পাঠানকোটে কি তবে জঙ্গি হামলার ছক? Ravi Shastri: গম্ভীরের উদ্বেগে সায় শাস্ত্রীর, বিশ্বকাপের আগে ভারতের ব্যাটিংই সবচেয়ে বড় চি... Virat Kohli: ব্যাট হাতে ব্যর্থ, তবু মাঠে কোহলির আচরণেই মুগ্ধ জাদেজা! কী বললেন প্রাক্তন ক্র...

Pakistan News : অপারেশন সিঁদুরের আতঙ্ক? নিরাপত্তা বাড়ল পাকিস্তানের দুই জঙ্গি নেতার

Pakistan News : অপারেশন সিঁদুরের আতঙ্ক? নিরাপত্তা বাড়ল পাকিস্তানের দুই জঙ্গি নেতার
পাকিস্তানে নতুন আতঙ্ক ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক: পাকিস্তানের অন্দরে কী নতুন করে তৈরি হচ্ছে অজানা আতঙ্ক? নিরাপত্তার চেনা ছক বদলে ফেলেছেন কয়েকজন প্রভাবশালী ব্যক্তি। প্রকাশ্যে আসা বন্ধ, কমেছে যাতায়াত, এমনকী ঘনিষ্ঠ সহযোগীদের সঙ্গেও যোগাযোগে জারি হয়েছে কড়াকড়ি। কেন হঠাৎ এই সতর্কতা? ভারতের সম্ভাব্য সামরিক পদক্ষেপ ঘিরেই কি বারছে উদ্বেগ? গোয়েন্দা সূত্রের সাম্প্রতিক দাবি সামনে আসতেই নতুন করে চর্চা শুরু হয়েছে আন্তর্জাতিক মহলে।

সূত্রে খবর, ভারতের সম্ভাব্য হামলার আশঙ্কায় পাকিস্তানের দুই কুখ্যাত জঙ্গি নেতা হাফিজ সইদ ও মাসুদ আজহারকে গোপন নিরাপদ আস্তানায় সরিয়ে রাখা হয়েছে। অভিযোগ, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই সরাসরি তাঁদের নিরাপত্তার দায়িত্ব সামলাচ্ছে। যদিও এই দাবি স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

জানা গিয়েছে, লস্কর-ই-তৈবার প্রতিষ্ঠাতা হাফিজ সইদকে লাহোরের জোহর টাউন এর পরিচিত বাসভবন থেকে সরিয়ে রাওয়ালপিন্ডির গ্যারিসন এলাকার একটি সুরক্ষিত জায়গায় রাখা হয়েছে। বিশেষ বিষয় হল এই আস্তানাটি পাকিস্তানের সেনা সদর দফতর জিএইচকিউ এর কাছাকাছি। নিরাপত্তার কারণে সংগঠনের সাধারণ সদস্যদের সঙ্গে সরাসরি সাক্ষাৎও বন্ধ করেছেন তিনি। এখন অডিও বার্তার মাধ্যমে যোগাযোগ রাখছেন বলে দাবি।

অন্যদিকে, জইশ-ই-মহম্মদের প্রধান মাসুদ আজহারকে সিন্ধু প্রদেশের নবাবশাহ এলাকার একটি নিরাপত্তা বেষ্টিত কম্পাউন্ডে রাখা হয়েছে বলে খবর। ২০২৫ সালের মে মাসে ভারতের অপারেশন সিঁদুরে বাহাওয়ালপুরে জইশ এর ঘাঁটি ক্ষতিগ্রস্ত হওয়ার পর থেকেই তাঁর অবস্থান একাধিকবার পরিবর্তন হয়েছে বলে গোয়েন্দা সূত্রের দাবি। বর্তমানে মাত্র কয়েকজন বিশ্বস্ত শীর্ষ কমান্ডারের সঙ্গে যোগাযোগ রাখছেন তিনি।

এই নিরাপত্তা বৃদ্ধির পেছনে দুটি প্রধান কারণ উঠে এসেছে। প্রথমত, অপারেশন সিঁদুরের পর ভারতের সম্ভাব্য পরবর্তী সামরিক অভিযান নিয়ে পাকিস্তানের উদ্বেগ। দ্বিতীয়ত, পাকিস্তানের মাটিতে অজ্ঞাত পরিচয় বন্দুকধারীদের হাতে একাধিক ভারত বিরোধী জঙ্গি নেতার মৃত্যুর ঘটনা। সেই আতঙ্ক থেকে দুই নেতাকে আরও কঠোর নিরাপত্তায় রাখা হয়েছে বলে অনুমান।

এদিকে পাকিস্তান সরকার অতীতে হাফিজ সইদের কারাবাস এবং মাসুদ আজহারের নিখোঁজ থাকার দাবি করেছে। কিন্তু, সাম্প্রতিক গোয়েন্দা তথ্য সেই দাবিকে ঘিরে নতুন প্রশ্ন তুলেছে। ভারতের সম্ভাব্য পদক্ষেপের আশঙ্কায় দুই জঙ্গি নেতার অবস্থান ও নিরাপত্তা নিয়ে পাকিস্তানের অন্দরে কী পরিস্থিতি তৈরি হয়েছে, এখন সেদিকেই নজর আন্তর্জাতিক মহলের।

5 Views 0 Likes 0 Comments

Related News

Donald Trump: দেশের রাজনৈতিক চাপ সামলে এশিয়া সফরে ট্রাম্প, পরমাণু বৈঠক শি ও পুতিনের সঙ্গে!
বিদেশ

Donald Trump: দেশের রাজনৈতিক চাপ সামলে এশিয়া সফরে ট্রাম্প, পরমাণু বৈঠক শি ও পুতিনে...

নিউজ ডেস্ক: দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ এবং মধ্যবর্তী নির্বাচনে দলের বিপর্যয়ের মধ্যেই এশিয়া সফরে যাচ্ছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার তাঁর সফর শুরু হচ্ছে ফিলিপিন্সের রাজধানী ম্যানিলা থেকে। এর পর চিনের প...

১৬ নভে ২০২৬, ০৩:২০ পিএম · 2 মিনিট
London Restaurant Controversy : ‘নন-হালাল’ বোর্ড ঘিরে লন্ডনে তাণ্ডব! রেস্তোরাঁর সামনে শতাধিক বিক্ষোভকারী, নামল পুলিশ!
বিদেশ

London Restaurant Controversy : ‘নন-হালাল’ বোর্ড ঘিরে লন্ডনে তাণ্ডব! রেস্তোরাঁর সা...

পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে, রেস্তোরাঁর সামনে মোতায়েন করতে হয় পুলিশ ও বেসরকারি নিরাপত্তা বাহিনীদের। শুক্রবার রাতে পশ্চিম লন্ডনের হ্যামারস্মিথ এলাকায় এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।

১৬ নভে ২০২৬, ০১:১৯ পিএম · 2 মিনিট
Jensen Huang: পদত্যাগের পরেই জেনসেন হুয়াংকে ফেরানোর তোড়জোড়, তৈরি ‘ওয়ার রুম’!
বিদেশ

Jensen Huang: পদত্যাগের পরেই জেনসেন হুয়াংকে ফেরানোর তোড়জোড়, তৈরি ‘ওয়ার রুম’!

নিউজ ডেস্ক: ব্যক্তিগত বিতর্কের জেরে শীর্ষ পদ ছাড়ার কয়েক দিনের মধ্যেই ফের Nvidia-র CEO পদে ফিরতে পারেন জেনসেন হুয়াং! তাঁকে পুনরায় সংস্থার নেতৃত্বে ফেরানোর জন্য নাকি ইতিমধ্যেই তৎপরতা শুরু করেছেন সিলিকন ভ্যালির একাধিক প্রভ...

১৬ নভে ২০২৬, ১২:৪১ পিএম · 2 মিনিট
Amazon Leo: মহাকাশে পৌঁছনোর 10 মিনিটের মধ্যেই বিপর্যয়! আমাজনের 40টি উপগ্রহ নিয়ে ভেঙে পড়ল মার্কিন রকেট
বিদেশ

Amazon Leo: মহাকাশে পৌঁছনোর 10 মিনিটের মধ্যেই বিপর্যয়! আমাজনের 40টি উপগ্রহ নিয়ে ভে...

ওয়াশিংটন: মহাকাশ অভিযানে বড়সড় বিপর্যয়। উৎক্ষেপণের মাত্র 10 মিনিটের মাথায় যান্ত্রিক গোলযোগের জেরে ব্যর্থ হল আমেরিকার শক্তিশালী ভলকান রকেটের অভিযান। সঙ্গে মহাকাশে পৌঁছনোর আগেই হারিয়ে গেল আমাজনের 40টি কৃত্রিম উপগ্রহ। রবিব...

১৬ নভে ২০২৬, ১১:০২ এএম · 3 মিনিট

Top Comments (0)

No approved comments yet.