JAZZBAAT 24 BANGLA
১৬ নভে ২০২৬, ০৩:৪১ পিএম
Breaking
Donald Trump: দেশের রাজনৈতিক চাপ সামলে এশিয়া সফরে ট্রাম্প, পরমাণু বৈঠক শি ও পুতিনের সঙ্গে! SAFF Championship 2026: ইতিহাসের সামনে ভারত, পাকিস্তানকে হারালেই টানা তিনবার সাফ চ্যাম্পিয়... ICC: ভারতে চ্যাম্পিয়ন্স ট্রফি, বাংলাদেশকে নিয়ে বিশ্বকাপও! ২০৩৫ পর্যন্ত ক্রিকেটের সূচি ঘোষণ... Kapil Dev: শচীন না কাম্বলি, কোন পথে বৈভব? ১৮ বছর বয়স নিয়ে এখন থেকেই সতর্ক করলেন কপিল Kulgam Encounter : কুলগামে এনকাউন্টার, খতম লস্কর কমান্ডার লতিফ ভাট SUV Hijac : SUV ছিনতাইয়ের পরই হাই অ্যালার্ট! পাঠানকোটে কি তবে জঙ্গি হামলার ছক? Ravi Shastri: গম্ভীরের উদ্বেগে সায় শাস্ত্রীর, বিশ্বকাপের আগে ভারতের ব্যাটিংই সবচেয়ে বড় চি... Virat Kohli: ব্যাট হাতে ব্যর্থ, তবু মাঠে কোহলির আচরণেই মুগ্ধ জাদেজা! কী বললেন প্রাক্তন ক্র... Donald Trump: দেশের রাজনৈতিক চাপ সামলে এশিয়া সফরে ট্রাম্প, পরমাণু বৈঠক শি ও পুতিনের সঙ্গে! SAFF Championship 2026: ইতিহাসের সামনে ভারত, পাকিস্তানকে হারালেই টানা তিনবার সাফ চ্যাম্পিয়... ICC: ভারতে চ্যাম্পিয়ন্স ট্রফি, বাংলাদেশকে নিয়ে বিশ্বকাপও! ২০৩৫ পর্যন্ত ক্রিকেটের সূচি ঘোষণ... Kapil Dev: শচীন না কাম্বলি, কোন পথে বৈভব? ১৮ বছর বয়স নিয়ে এখন থেকেই সতর্ক করলেন কপিল Kulgam Encounter : কুলগামে এনকাউন্টার, খতম লস্কর কমান্ডার লতিফ ভাট SUV Hijac : SUV ছিনতাইয়ের পরই হাই অ্যালার্ট! পাঠানকোটে কি তবে জঙ্গি হামলার ছক? Ravi Shastri: গম্ভীরের উদ্বেগে সায় শাস্ত্রীর, বিশ্বকাপের আগে ভারতের ব্যাটিংই সবচেয়ে বড় চি... Virat Kohli: ব্যাট হাতে ব্যর্থ, তবু মাঠে কোহলির আচরণেই মুগ্ধ জাদেজা! কী বললেন প্রাক্তন ক্র...

Donald Trump: দেশের রাজনৈতিক চাপ সামলে এশিয়া সফরে ট্রাম্প, পরমাণু বৈঠক শি ও পুতিনের সঙ্গে!

Donald Trump: দেশের রাজনৈতিক চাপ সামলে এশিয়া সফরে ট্রাম্প, পরমাণু বৈঠক শি ও পুতিনের সঙ্গে!
ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

নিউজ ডেস্ক: দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ এবং মধ্যবর্তী নির্বাচনে দলের বিপর্যয়ের মধ্যেই এশিয়া সফরে যাচ্ছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার তাঁর সফর শুরু হচ্ছে ফিলিপিন্সের রাজধানী ম্যানিলা থেকে। এর পর চিনের প্রযুক্তি কেন্দ্র শেনঝেনে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনে যোগ দেবেন তিনি। তবে সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্ব হতে চলেছে চিনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে প্রথম ত্রিপাক্ষিক পরমাণু আলোচনা।

ফিলিপিন্সে দক্ষিণ-পূর্ব এশিয়ার নেতাদের সঙ্গে বৈঠকের পাশাপাশি থাইল্যান্ডের সঙ্গে বাণিজ্য চুক্তি স্বাক্ষর করার কথা ট্রাম্পের। এই অঞ্চলে চিনের প্রভাব ও আগ্রাসন মোকাবিলায় আমেরিকার সহযোগিতা চাইছে একাধিক দেশ।

চিন সফরে ট্রাম্পের সঙ্গে আলোচনায় উঠে আসতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং প্রযুক্তি প্রতিযোগিতার প্রসঙ্গ। বিশেষ করে চিপ নির্মাতা সংস্থা এনভিডিয়াকে ঘিরে বিতর্ক তাঁর সফরে অস্বস্তি তৈরি করতে পারে। সংস্থার প্রধান জেনসেন হুয়াংয়ের বিরুদ্ধে চিনা সরকারি এজেন্টের সঙ্গে সম্পর্কের অভিযোগ উঠেছে। যদিও বেজিং এই ঘটনায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে। ট্রাম্পের সঙ্গে শি-র বৈঠকে বিষয়টি তোলার পরিকল্পনা নেই বলে জানিয়েছে মার্কিন প্রশাসন।

এনভিডিয়ার চিপ রফতানিতে নিষেধাজ্ঞা জারিতে বাণিজ্য দফতরের বিলম্ব নিয়েও প্রশ্ন উঠছে। মার্কিন অর্থসচিব স্কট বেসেন্ট বলেছেন, সংস্থার নিয়ম মেনে চলার সংস্কৃতি ছিল কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন। তাঁর কথায়, ‘জেনসেন হুয়াং অসাধারণ উদ্ভাবক। কিন্তু তাতে নিয়ম মেনে চলার দায়িত্ব থেকে সংস্থা অব্যাহতি পায় না।’

শি ও পুতিনের সঙ্গে বৈঠকে মূল আলোচ্য বিষয় হবে পরমাণু অস্ত্রের ভাণ্ডার। ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনার পরিকল্পনা নেই বলে জানিয়েছে ওয়াশিংটন। ট্রাম্পের এই সফরে তাঁর সঙ্গে থাকছেন ইলন মাস্কও।

8 Views 0 Likes 0 Comments

Related News

London Restaurant Controversy : ‘নন-হালাল’ বোর্ড ঘিরে লন্ডনে তাণ্ডব! রেস্তোরাঁর সামনে শতাধিক বিক্ষোভকারী, নামল পুলিশ!
বিদেশ

London Restaurant Controversy : ‘নন-হালাল’ বোর্ড ঘিরে লন্ডনে তাণ্ডব! রেস্তোরাঁর সা...

পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে, রেস্তোরাঁর সামনে মোতায়েন করতে হয় পুলিশ ও বেসরকারি নিরাপত্তা বাহিনীদের। শুক্রবার রাতে পশ্চিম লন্ডনের হ্যামারস্মিথ এলাকায় এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।

১৬ নভে ২০২৬, ০১:১৯ পিএম · 2 মিনিট
Jensen Huang: পদত্যাগের পরেই জেনসেন হুয়াংকে ফেরানোর তোড়জোড়, তৈরি ‘ওয়ার রুম’!
বিদেশ

Jensen Huang: পদত্যাগের পরেই জেনসেন হুয়াংকে ফেরানোর তোড়জোড়, তৈরি ‘ওয়ার রুম’!

নিউজ ডেস্ক: ব্যক্তিগত বিতর্কের জেরে শীর্ষ পদ ছাড়ার কয়েক দিনের মধ্যেই ফের Nvidia-র CEO পদে ফিরতে পারেন জেনসেন হুয়াং! তাঁকে পুনরায় সংস্থার নেতৃত্বে ফেরানোর জন্য নাকি ইতিমধ্যেই তৎপরতা শুরু করেছেন সিলিকন ভ্যালির একাধিক প্রভ...

১৬ নভে ২০২৬, ১২:৪১ পিএম · 2 মিনিট
Amazon Leo: মহাকাশে পৌঁছনোর 10 মিনিটের মধ্যেই বিপর্যয়! আমাজনের 40টি উপগ্রহ নিয়ে ভেঙে পড়ল মার্কিন রকেট
বিদেশ

Amazon Leo: মহাকাশে পৌঁছনোর 10 মিনিটের মধ্যেই বিপর্যয়! আমাজনের 40টি উপগ্রহ নিয়ে ভে...

ওয়াশিংটন: মহাকাশ অভিযানে বড়সড় বিপর্যয়। উৎক্ষেপণের মাত্র 10 মিনিটের মাথায় যান্ত্রিক গোলযোগের জেরে ব্যর্থ হল আমেরিকার শক্তিশালী ভলকান রকেটের অভিযান। সঙ্গে মহাকাশে পৌঁছনোর আগেই হারিয়ে গেল আমাজনের 40টি কৃত্রিম উপগ্রহ। রবিব...

১৬ নভে ২০২৬, ১১:০২ এএম · 3 মিনিট
Phuket Fire: থাইল্যান্ডের ফুকেটে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত্যু ১১ জনের! আহত ১৬
বিদেশ

Phuket Fire: থাইল্যান্ডের ফুকেটে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত্যু ১১ জনের! আহত ১৬

ব্যাংকক: পর্যটকদের অন্যতম জনপ্রিয় গন্তব্য থাইল্যান্ডের ফুকেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু হল অন্তত ১১ জনের। আহত হয়েছেন আরও ১৬ জন। সোমবার ভোররাতে ফুকেটের পর্যটনকেন্দ্র পাটং এলাকার একটি বাণিজ্যিক ভবনে আগুন লাগে। মুহূর্তের মধ্...

১৬ নভে ২০২৬, ১০:৪২ এএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.