JAZZBAAT 24 BANGLA
১৬ নভে ২০২৬, ০৩:৩৩ পিএম
Breaking
Donald Trump: দেশের রাজনৈতিক চাপ সামলে এশিয়া সফরে ট্রাম্প, পরমাণু বৈঠক শি ও পুতিনের সঙ্গে! SAFF Championship 2026: ইতিহাসের সামনে ভারত, পাকিস্তানকে হারালেই টানা তিনবার সাফ চ্যাম্পিয়... ICC: ভারতে চ্যাম্পিয়ন্স ট্রফি, বাংলাদেশকে নিয়ে বিশ্বকাপও! ২০৩৫ পর্যন্ত ক্রিকেটের সূচি ঘোষণ... Kapil Dev: শচীন না কাম্বলি, কোন পথে বৈভব? ১৮ বছর বয়স নিয়ে এখন থেকেই সতর্ক করলেন কপিল Kulgam Encounter : কুলগামে এনকাউন্টার, খতম লস্কর কমান্ডার লতিফ ভাট SUV Hijac : SUV ছিনতাইয়ের পরই হাই অ্যালার্ট! পাঠানকোটে কি তবে জঙ্গি হামলার ছক? Ravi Shastri: গম্ভীরের উদ্বেগে সায় শাস্ত্রীর, বিশ্বকাপের আগে ভারতের ব্যাটিংই সবচেয়ে বড় চি... Virat Kohli: ব্যাট হাতে ব্যর্থ, তবু মাঠে কোহলির আচরণেই মুগ্ধ জাদেজা! কী বললেন প্রাক্তন ক্র... Donald Trump: দেশের রাজনৈতিক চাপ সামলে এশিয়া সফরে ট্রাম্প, পরমাণু বৈঠক শি ও পুতিনের সঙ্গে! SAFF Championship 2026: ইতিহাসের সামনে ভারত, পাকিস্তানকে হারালেই টানা তিনবার সাফ চ্যাম্পিয়... ICC: ভারতে চ্যাম্পিয়ন্স ট্রফি, বাংলাদেশকে নিয়ে বিশ্বকাপও! ২০৩৫ পর্যন্ত ক্রিকেটের সূচি ঘোষণ... Kapil Dev: শচীন না কাম্বলি, কোন পথে বৈভব? ১৮ বছর বয়স নিয়ে এখন থেকেই সতর্ক করলেন কপিল Kulgam Encounter : কুলগামে এনকাউন্টার, খতম লস্কর কমান্ডার লতিফ ভাট SUV Hijac : SUV ছিনতাইয়ের পরই হাই অ্যালার্ট! পাঠানকোটে কি তবে জঙ্গি হামলার ছক? Ravi Shastri: গম্ভীরের উদ্বেগে সায় শাস্ত্রীর, বিশ্বকাপের আগে ভারতের ব্যাটিংই সবচেয়ে বড় চি... Virat Kohli: ব্যাট হাতে ব্যর্থ, তবু মাঠে কোহলির আচরণেই মুগ্ধ জাদেজা! কী বললেন প্রাক্তন ক্র...

Kapil Dev: শচীন না কাম্বলি, কোন পথে বৈভব? ১৮ বছর বয়স নিয়ে এখন থেকেই সতর্ক করলেন কপিল

Kapil Dev: শচীন না কাম্বলি, কোন পথে বৈভব? ১৮ বছর বয়স নিয়ে এখন থেকেই সতর্ক করলেন কপিল
ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: মাত্র ১৫ বছর বয়সেই ভারতীয় ক্রিকেটে আলোচনার কেন্দ্রে বৈভব সূর্যবংশী। ব্যাট হাতে তাঁর বিধ্বংসী পারফরম্যান্সে মুগ্ধ ক্রিকেটপ্রেমীরা। কিন্তু প্রতিভা থাকলেই যে দীর্ঘ দিন আন্তর্জাতিক ক্রিকেটে রাজত্ব করা যায় না, সেই কথাই মনে করিয়ে দিলেন ভারতের ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব। বৈভবের ভবিষ্যৎ নিয়ে তাঁর প্রশ্ন, এই তরুণ ক্রিকেটার কি শচীন তেন্ডুলকারের মতো দীর্ঘ এবং সফল কেরিয়ার গড়বেন, নাকি বিনোদ কাম্বলির মতো প্রতিভা থাকা সত্ত্বেও প্রত্যাশা পূরণ করতে পারবেন না? এখনই অবশ্য কোনও সিদ্ধান্তে পৌঁছতে রাজি নন কপিল।

‘সানডে মিড-ডে’কে দেওয়া সাক্ষাৎকারে কপিল বলেন, ১৫ বছর বয়সে বৈভবের সামনে এখন একটাই লক্ষ্য, ক্রিকেট। কিন্তু বয়স ১৮-১৯ হলে পরিস্থিতি বদলে যেতে পারে। জীবনে আসবে পার্টি, অর্থ, খ্যাতি এবং নানা ধরনের আকর্ষণ। সেই সময় নিজেকে কতটা সামলে রাখতে পারেন বৈভব, সেটাই হবে আসল পরীক্ষা।

কপিল জানিয়েছেন, ‘১৫ বছর বয়সে ওর ভাবার জন্য শুধু ক্রিকেট রয়েছে। কিন্তু ১৮-১৯ বছর বয়সে পৌঁছলে অন্য বিষয় সামনে আসবে। পার্টি এবং অন্যান্য আকর্ষণ থাকবে। ও কি শচীন তেন্ডুলকর হবে, না কি বিনোদ কাম্বলি? এই পর্যায়ে দাঁড়িয়ে সেটা বলা খুব কঠিন।’

বৈভবের প্রতিভা নিয়ে কোনও সংশয় নেই কপিলের। বরং তাঁর মতে, তরুণ ব্যাটারকে আরও বেশি সুযোগ দেওয়া উচিত। জাতীয় দলের অংশ হলেও নিয়মিত খেলার সুযোগ পাচ্ছেন না বৈভব। চার-ছক্কা মারার ক্ষমতা তাঁকে দর্শকদের কাছে জনপ্রিয় করে তুলেছে। তবে শুধু জনপ্রিয়তা নয়, দীর্ঘমেয়াদি সাফল্যের জন্য প্রয়োজন শৃঙ্খলা এবং একাগ্রতা কপিল আরও বলেন, ‘ওর এখনও অনেকটা পথ চলা বাকি। ভারতীয় দলের অংশ হলেও বেশি সুযোগ পাচ্ছে না। ওর প্রতিভার কোনও অভাব নেই। তবে আরও সময় দিতে হবে।’

শচীন এবং কাম্বলির উদাহরণ টেনে কপিল আসলে বৈভবকে সতর্ক করতে চেয়েছেন। স্কুলজীবনের দুই বন্ধু দু’জনেই অসাধারণ প্রতিভাবান ছিলেন। কিন্তু তাঁদের আন্তর্জাতিক কেরিয়ার এক পথে এগোয়নি। শচীন দীর্ঘ দু’দশকেরও বেশি সময় ক্রিকেটে রাজত্ব করেছেন। অন্য দিকে, কাম্বলির কেরিয়ার প্রত্যাশিত উচ্চতায় পৌঁছয়নি। তাই শুরুতেই সাফল্য পেলেও বৈভবকে মাটিতে পা রেখে চলার পরামর্শ দিয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক। তাঁর মতে, অর্থ এবং খ্যাতির পিছনে না ছুটে বৈভবের একমাত্র লক্ষ্য হওয়া উচিত ক্রিকেট।

4 Views 0 Likes 0 Comments

Related News

SAFF Championship 2026: ইতিহাসের সামনে ভারত, পাকিস্তানকে হারালেই টানা তিনবার সাফ চ্যাম্পিয়ন
ময়দান

SAFF Championship 2026: ইতিহাসের সামনে ভারত, পাকিস্তানকে হারালেই টানা তিনবার সাফ চ...

স্পোর্টস ডেস্ক: ভারতীয় ফুটবলের সামনে এবার ইতিহাস গড়ার হাতছানি। পাকিস্তানকে হারাতে পারলেই টানা তৃতীয়বার সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের নজির গড়বে ভারত। শুধু তাই নয়, সব মিলিয়ে দশমবার এই প্রতিযোগিতার খেতাব ঘরে তুলবে নীল জার্সিধারী...

১৬ নভে ২০২৬, ০৩:১৮ পিএম · 2 মিনিট
ICC: ভারতে চ্যাম্পিয়ন্স ট্রফি, বাংলাদেশকে নিয়ে বিশ্বকাপও! ২০৩৫ পর্যন্ত ক্রিকেটের সূচি ঘোষণা আইসিসির
ময়দান

ICC: ভারতে চ্যাম্পিয়ন্স ট্রফি, বাংলাদেশকে নিয়ে বিশ্বকাপও! ২০৩৫ পর্যন্ত ক্রিকেটের স...

স্পোর্টস ডেস্ক: আগামী ন’বছরের আন্তর্জাতিক ক্রিকেটের বড় প্রতিযোগিতাগুলির সূচি প্রকাশ করল আইসিসি। ২০৩৫ সাল পর্যন্ত পুরুষদের এক দিনের বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনা...

১৬ নভে ২০২৬, ০৩:১৫ পিএম · 2 মিনিট
Ravi Shastri: গম্ভীরের উদ্বেগে সায় শাস্ত্রীর, বিশ্বকাপের আগে ভারতের ব্যাটিংই সবচেয়ে বড় চিন্তা
ময়দান

Ravi Shastri: গম্ভীরের উদ্বেগে সায় শাস্ত্রীর, বিশ্বকাপের আগে ভারতের ব্যাটিংই সবচেয়...

স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ জিতলেও ভারতের ব্যাটিং নিয়ে উদ্বেগ কাটছে না। বরং আগামী বছরের একদিনের বিশ্বকাপের আগে দলের ব্যাটিং দুর্বলতা নিয়ে নতুন করে সতর্ক করলেন ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী। ব...

১৬ নভে ২০২৬, ০২:৩০ পিএম · 2 মিনিট
Virat Kohli: ব্যাট হাতে ব্যর্থ, তবু মাঠে কোহলির আচরণেই  মুগ্ধ জাদেজা! কী বললেন প্রাক্তন ক্রিকেটার?
ময়দান

Virat Kohli: ব্যাট হাতে ব্যর্থ, তবু মাঠে কোহলির আচরণেই মুগ্ধ জাদেজা! কী বললেন প্রা...

স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ দুই একদিনের ম্যাচে ব্যাট হাতে একেবারেই ছন্দে ছিলেন না বিরাট কোহলি। চতুর্থ ম্যাচে শূন্য রানে আউট হওয়ার পর সিরিজের শেষ ম্যাচে তাঁর ব্যাট থেকে এসেছে মাত্র পাঁচ রান। একই অবস্থা রোহ...

১৬ নভে ২০২৬, ০২:২৯ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.