JAZZBAAT 24 BANGLA
১৬ নভে ২০২৬, ০৪:৩১ পিএম
Breaking
Rajat Patidar: মুস্তাক আলিতে অসমকে ওড়াল মধ্যপ্রদেশ Weather: বঙ্গোপসাগরে ভয়ংকর রূপ নিচ্ছে ‘আকভান’! কলকাতা সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির তাণ্ডব, জা... মাকে শ্বাসরোধ করে খুন! ১০০ ডায়াল করে নিজেই জানালেন ছেলে Debanshu Bhattacharya: রাজনীতির মঞ্চ থেকে ব্যক্তিগত জীবনের নতুন ইনিংস! বাগদান সারলেন দেবাং... Donald Trump: দেশের রাজনৈতিক চাপ সামলে এশিয়া সফরে ট্রাম্প, পরমাণু বৈঠক শি ও পুতিনের সঙ্গে! SAFF Championship 2026: ইতিহাসের সামনে ভারত, পাকিস্তানকে হারালেই টানা তিনবার সাফ চ্যাম্পিয়... ICC: ভারতে চ্যাম্পিয়ন্স ট্রফি, বাংলাদেশকে নিয়ে বিশ্বকাপও! ২০৩৫ পর্যন্ত ক্রিকেটের সূচি ঘোষণ... Kapil Dev: শচীন না কাম্বলি, কোন পথে বৈভব? ১৮ বছর বয়স নিয়ে এখন থেকেই সতর্ক করলেন কপিল Rajat Patidar: মুস্তাক আলিতে অসমকে ওড়াল মধ্যপ্রদেশ Weather: বঙ্গোপসাগরে ভয়ংকর রূপ নিচ্ছে ‘আকভান’! কলকাতা সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির তাণ্ডব, জা... মাকে শ্বাসরোধ করে খুন! ১০০ ডায়াল করে নিজেই জানালেন ছেলে Debanshu Bhattacharya: রাজনীতির মঞ্চ থেকে ব্যক্তিগত জীবনের নতুন ইনিংস! বাগদান সারলেন দেবাং... Donald Trump: দেশের রাজনৈতিক চাপ সামলে এশিয়া সফরে ট্রাম্প, পরমাণু বৈঠক শি ও পুতিনের সঙ্গে! SAFF Championship 2026: ইতিহাসের সামনে ভারত, পাকিস্তানকে হারালেই টানা তিনবার সাফ চ্যাম্পিয়... ICC: ভারতে চ্যাম্পিয়ন্স ট্রফি, বাংলাদেশকে নিয়ে বিশ্বকাপও! ২০৩৫ পর্যন্ত ক্রিকেটের সূচি ঘোষণ... Kapil Dev: শচীন না কাম্বলি, কোন পথে বৈভব? ১৮ বছর বয়স নিয়ে এখন থেকেই সতর্ক করলেন কপিল

India Pakistan Relations : দিল্লিতে পাকিস্তানের মন্ত্রী,বরফ গলবে দুই দেশের সম্পর্কে?

India Pakistan Relations : দিল্লিতে পাকিস্তানের মন্ত্রী,বরফ গলবে দুই দেশের সম্পর্কে?
ভারতে পাক মন্ত্রী ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

 

নিউজ ডেস্ক: দীর্ঘদিন শীতল সম্পর্কের মধ্যে হঠাৎ করে নতুন করে আলোচনায় ভারত-পাকিস্তান। সীমান্তের উত্তেজনা, কূটনৈতিক দূরত্ব এবং একাধিক ইস্যুতে দুই দেশের টানাপোড়েনের মাঝেই সামনে এলো এক গুরুত্বপূর্ণ খবর। প্রায় সাড়ে তিন বছর পর প্রতিবেশী দেশটির এক মন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা তৈরি হয়েছে। তবে, এই সফর কি দুই দেশের মধ্যে সম্পর্কের বরফ গলানোর ইঙ্গিত? নাকি নিছকই আন্তর্জাতিক মঞ্চের আনুষ্ঠানিকতা? তা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা।

২০২৫ সালের মে মাসে ভারতের অপারেশন সিঁদুরের পর এই প্রথম পাকিস্তানের কোনও মন্ত্রী ভারতে আসতে চলেছেন। আগামী ২০ থেকে ২২ নভেম্বর নয়া দিল্লিতে আয়োজিত হতে চলেছে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (SCO) এর প্রথম সিভিলাইজেশন ডায়ালগ ফোরাম। এই সম্মেলনে পাকিস্তানের প্রতিনিধিত্ব করবেন দেশটির জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সমন্বয় বিষয়ক ফেডারেল মন্ত্রী ডক্টর মুসাদিক মাসুদ মালিক। পাকিস্তানের বিদেশ মন্ত্রক শনিবার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

নয়া দিল্লির ঐতিহাসিক পুরানা কিলায় বসবে এই আন্তর্জাতিক সম্মেলন। প্রথমে পাকিস্তানের জাতীয় ঐতিহ্য ও সংস্কৃতি মন্ত্রী আওরঙ্গজেব খান খিচিকে আমন্ত্রণ জানিয়েছিল ভারত। কিন্তু ইসলামাবাদ শেষ পর্যন্ত তাঁর পরিবর্তে মুসাদিক মালিককে প্রতিনিধি হিসেবে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।

এই সফরের কূটনৈতিক গুরুত্বও যথেষ্ট। ২০২৩ সালের মে মাসে তৎকালীন পাকিস্তান বিদেশ মন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারির ভারত সফরের পর আর কোনও পাকিস্তানি মন্ত্রী এদেশে আসেননি। ফলে প্রায় সাড়ে তিন বছর পর এই উচ্চপর্যায়ের সফর বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
তবে এই সফরকে কেন্দ্র করে ভারত পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতির কোনও ইঙ্গিত দিতে নারাজ নয়া দিল্লি। ভারতীয় কর্তৃপক্ষের বক্তব্য, এটি SCO-এর অধীনে একটি বহুপাক্ষিক আন্তর্জাতিক কর্মসূচি। এর সঙ্গে দুই দেশের সরাসরি আলোচনা বা দিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক হওয়ার কোনও যোগ নেই।

উল্লেখ্য, সন্ত্রাসবাদ ও সীমান্তপারের জঙ্গি কার্যকলাপ নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে বরাবরই কঠোর অবস্থান নিয়েছে ভারত। নয়া দিল্লির স্পষ্ট বার্তা, সন্ত্রাস ও আলোচনা একসঙ্গে চলতে পারে না। তাই মুসাদিক মালিকের আসন্ন সফরের দিকে কূটনৈতিক মহলের নজর থাকলেও, দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে তাৎক্ষণিক কোনও পরিবর্তনের সম্ভাবনা দেখছেন না বিশেষজ্ঞরা।

5 Views 0 Likes 0 Comments

Related News

Kulgam Encounter : কুলগামে এনকাউন্টার, খতম লস্কর কমান্ডার লতিফ ভাট
দেশ

Kulgam Encounter : কুলগামে এনকাউন্টার, খতম লস্কর কমান্ডার লতিফ ভাট

জম্মু-কাশ্মীরের কুলগ্রামে নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে খতম দুই সন্দেহভাজন জঙ্গি। নিহতদের মধ্যে রয়েছে লস্কর-ই-তইবার শীর্ষ কমান্ডার মহম্মদ লতিফ ভাট।

১৬ নভে ২০২৬, ০৩:০৩ পিএম · 1 মিনিট
SUV Hijac : SUV ছিনতাইয়ের পরই হাই অ্যালার্ট! পাঠানকোটে কি তবে জঙ্গি হামলার ছক?
দেশ

SUV Hijac : SUV ছিনতাইয়ের পরই হাই অ্যালার্ট! পাঠানকোটে কি তবে জঙ্গি হামলার ছক?

ঘটনার পরই নিরাপত্তা নিয়ে বাড়তি সতর্কতা জারি হয়েছে পাঞ্জাব ও জম্মু-কাশ্মীরের সীমান্তবর্তী এলাকায়।

১৬ নভে ২০২৬, ০২:৫৩ পিএম · 1 মিনিট
River Pollution: যমুনার বিষাক্ত ফেনাতেই ছটের অর্ঘ্য! দূষণ রুখতে ব্যর্থ সরকার, কাঠগড়ায় বিজেপি?
দেশ

River Pollution: যমুনার বিষাক্ত ফেনাতেই ছটের অর্ঘ্য! দূষণ রুখতে ব্যর্থ সরকার, কাঠগ...

সরকারি পরিসংখ্যান বলছে, বছরের অধিকাংশ সময়ই দিল্লিতে যমুনার জল ভয়াবহ রকমের দূষিত থাকে। কেবল বর্ষাকালে বন্যার জলে বর্জ্য ধুয়ে গেলে সাময়িক স্বস্তি মেলে। দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের (সিপিসিবি) তথ্য অনুযায়ী, গত মে মাসে বর্ষার আগে দিল্লির শেষ প্রান্ত আসগরপুরে যমুনার জলে ‘ফিকাল কলিফর্ম’ বা জীবাণুর মাত্রা স্নানের উপযোগী সীমার চেয়ে ৬৬০ গুণ বেশি ছিল

১৬ নভে ২০২৬, ০২:২৫ পিএম · 2 মিনিট
Prince William: শচীনের সঙ্গে গলি ক্রিকেট খেললেন উইলিয়াম-কেট, মুম্বইয়ে রাজকীয় মেজাজে ব্যাট হাতে ব্রিটিশ দম্পতি!
দেশ

Prince William: শচীনের সঙ্গে গলি ক্রিকেট খেললেন উইলিয়াম-কেট, মুম্বইয়ে রাজকীয় মেজাজ...

স্পোর্টস ডেস্ক: মুম্বইয়ের রাস্তায় ক্রিকেটের মেজাজে মেতে উঠলেন ব্রিটেনের রাজপরিবারের দুই সদস্য। একদিকে ক্রিকেটের কিংবদন্তি শচীন তেন্ডুলকর, অন্যদিকে ব্রিটেনের যুবরাজ প্রিন্স উইলিয়াম ও রাজবধূ কেট মিডলটন। তিনজনকে একসঙ্গে গলি...

১৬ নভে ২০২৬, ০২:২২ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.