JAZZBAAT 24 BANGLA
১৬ নভে ২০২৬, ০২:২৯ পিএম
Breaking
Jay Shah: জয় শাহের দ্বিতীয় মেয়াদে উচ্ছ্বসিত গম্ভীর, সমাজমাধ্যমে জানালেন শুভেচ্ছা River Pollution: যমুনার বিষাক্ত ফেনাতেই ছটের অর্ঘ্য! দূষণ রুখতে ব্যর্থ সরকার, কাঠগড়ায় বিজ... Prince William: শচীনের সঙ্গে গলি ক্রিকেট খেললেন উইলিয়াম-কেট, মুম্বইয়ে রাজকীয় মেজাজে ব্যাট... Ritabrata Banerjee: প্রতীক বিতর্কের মাঝেই সাসপেন্ড ঋতব্রত শিবিরের এক্স অ্যাকাউন্ট London Restaurant Controversy : ‘নন-হালাল’ বোর্ড ঘিরে লন্ডনে তাণ্ডব! রেস্তোরাঁর সামনে শতাধ... Fire Accident: ছটপুজোর সকালেই পুলিশ সুপারের দফতরে আগুন! ছাদে রাখা নথিপত্র পুড়ে ছাই আদালত অবমাননা মামলায় স্বস্তি কুণালের, হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের Shreyas Iyer: ঠিক পথেই বিশ্বকাপের প্রস্তুতি Jay Shah: জয় শাহের দ্বিতীয় মেয়াদে উচ্ছ্বসিত গম্ভীর, সমাজমাধ্যমে জানালেন শুভেচ্ছা River Pollution: যমুনার বিষাক্ত ফেনাতেই ছটের অর্ঘ্য! দূষণ রুখতে ব্যর্থ সরকার, কাঠগড়ায় বিজ... Prince William: শচীনের সঙ্গে গলি ক্রিকেট খেললেন উইলিয়াম-কেট, মুম্বইয়ে রাজকীয় মেজাজে ব্যাট... Ritabrata Banerjee: প্রতীক বিতর্কের মাঝেই সাসপেন্ড ঋতব্রত শিবিরের এক্স অ্যাকাউন্ট London Restaurant Controversy : ‘নন-হালাল’ বোর্ড ঘিরে লন্ডনে তাণ্ডব! রেস্তোরাঁর সামনে শতাধ... Fire Accident: ছটপুজোর সকালেই পুলিশ সুপারের দফতরে আগুন! ছাদে রাখা নথিপত্র পুড়ে ছাই আদালত অবমাননা মামলায় স্বস্তি কুণালের, হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের Shreyas Iyer: ঠিক পথেই বিশ্বকাপের প্রস্তুতি

River Pollution: যমুনার বিষাক্ত ফেনাতেই ছটের অর্ঘ্য! দূষণ রুখতে ব্যর্থ সরকার, কাঠগড়ায় বিজেপি?

River Pollution: যমুনার বিষাক্ত ফেনাতেই ছটের অর্ঘ্য! দূষণ রুখতে ব্যর্থ সরকার, কাঠগড়ায় বিজেপি?
ছবি: এ আই ও গ্রাফিক্স দ্বারা নির্মিত

নিউজ ডেস্ক: নদীর জলে ভাসছে সাদা বিষাক্ত ফেনা, তবুও আটকায়নি ভক্তদের আবেগ। রবিবার উত্তরপ্রদেশের নয়ডা থেকে শুরু করে দক্ষিণ দিল্লির কালিন্দী কুঞ্জ সর্বত্রই দূষিত যমুনার হাঁটুজলে দাঁড়িয়ে অস্তগামী সূর্যকে অর্ঘ্য নিবেদন করলেন হাজার হাজার পুণ্যার্থী। পূর্বাঞ্চলবাসী মানুষের কাছে ছট পুজো অত্যন্ত আবেগের উৎসব, আর দিল্লির রাজনীতিতে এঁরাই বড়সড় ভোটব্যাঙ্ক। ফলে পুজোর মরশুমে যমুনার এই বেহাল দশা নিয়ে প্রতিবারের মতো এবারও শুরু হয়েছে জোর রাজনৈতিক চাপানউতোর।

সরকারি পরিসংখ্যান বলছে, বছরের অধিকাংশ সময়ই দিল্লিতে যমুনার জল ভয়াবহ রকমের দূষিত থাকে। কেবল বর্ষাকালে বন্যার জলে বর্জ্য ধুয়ে গেলে সাময়িক স্বস্তি মেলে। দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের (সিপিসিবি) তথ্য অনুযায়ী, গত মে মাসে বর্ষার আগে দিল্লির শেষ প্রান্ত আসগরপুরে যমুনার জলে ‘ফিকাল কলিফর্ম’ বা জীবাণুর মাত্রা স্নানের উপযোগী সীমার চেয়ে ৬৬০ গুণ বেশি ছিল। সেপ্টেম্বর মাসে বর্ষার প্রভাবে জলের মান কিছুটা উন্নত হলেও অক্টোবরের রিপোর্ট এখনও প্রকাশ করেনি দিল্লি সরকার।

https://x.com/IndianTechGuide/status/2122177899918671990?a=vPXXqZM59LFcrBlha6U&s=08

২০২৫ সালের ফেব্রুয়ারিতে দিল্লিতে বিজেপি ক্ষমতায় আসার পর যমুনা পরিষ্কার করতে গঙ্গার জল ঘুরিয়ে আনার একটি উচ্চাভিলাষী পরিকল্পনার কথা শোনা গিয়েছিল। কিন্তু বাস্তবে তার কোনও প্রতিফলন এখনও চোখে পড়েনি। গত বছর এপ্রিলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে এই বৃহত্তর পরিকল্পনার খসড়া পেশ করা হয়েছিল। তাঁর সবুজ সংকেত পাওয়ার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিষয়টি নিয়ে দফায় দফায় পর্যালোচনা বৈঠকও করেছেন।

নতুন পরিকল্পনা অনুযায়ী, পশ্চিম উত্তরপ্রদেশের ‘আপার গঙ্গা ক্যানাল’ থেকে প্রায় ৫০০ কিউসেক গঙ্গার জল ওয়াজিরাবাদ দিয়ে দিল্লির যমুনায় ফেলার কথা ভাবা হয়েছে। এর আগেও এমন একটি প্রস্তাব আনা হয়েছিল, কিন্তু উত্তরপ্রদেশ সরকারের আপত্তিতে তা বাতিল হয়ে যায়। তবে এই প্রকল্প আদৌ কবে বাস্তবায়িত হবে, তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক সরকারি আধিকারিক জানিয়েছেন, প্রকল্পের বিস্তারিত রিপোর্ট জমা পড়লেও চূড়ান্ত অনুমোদনের পর দিল্লিতে গঙ্গার জল পৌঁছাতে অন্তত দুই থেকে তিন বছর সময় লেগে যাবে। ফলে এখনই কোনও নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া সম্ভব নয়।

পরিবেশবিদদের মতে, কেবল জলপ্রবাহ বাড়ালেই হবে না, নদীতে বর্জ্য মেশাও বন্ধ করতে হবে। সেই লক্ষ্যেই গত জুলাইয়ে অমিত শাহ ২০২৮ সালের মধ্যে দিল্লির নিকাশি জল শোধনের ক্ষমতা প্রায় দ্বিগুণ বাড়িয়ে ১,৫০০ এমজিডি করার নির্দেশ দিয়েছেন। দিল্লি জল বোর্ড সূত্রে খবর, ইতিমধ্যেই ২৯টি বিকেন্দ্রীভূত নিকাশি জল শোধন কেন্দ্র তৈরির বরাত দেওয়া হয়েছে। ২০২৮ সালের জানুয়ারির মধ্যে কেন্দ্রগুলি এবং জুনের মধ্যে নিকাশি নালা তৈরির কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। তবে সেই সব প্রকল্প শেষ হয়ে যমুনা কবে সত্যিই নির্মল হবে, আপাতত সেই অপেক্ষাতেই দিন গুনছেন সাধারণ মানুষ।

2 Views 0 Likes 0 Comments

Related News

Prince William: শচীনের সঙ্গে গলি ক্রিকেট খেললেন উইলিয়াম-কেট, মুম্বইয়ে রাজকীয় মেজাজে ব্যাট হাতে ব্রিটিশ দম্পতি!
দেশ

Prince William: শচীনের সঙ্গে গলি ক্রিকেট খেললেন উইলিয়াম-কেট, মুম্বইয়ে রাজকীয় মেজাজ...

স্পোর্টস ডেস্ক: মুম্বইয়ের রাস্তায় ক্রিকেটের মেজাজে মেতে উঠলেন ব্রিটেনের রাজপরিবারের দুই সদস্য। একদিকে ক্রিকেটের কিংবদন্তি শচীন তেন্ডুলকর, অন্যদিকে ব্রিটেনের যুবরাজ প্রিন্স উইলিয়াম ও রাজবধূ কেট মিডলটন। তিনজনকে একসঙ্গে গলি...

১৬ নভে ২০২৬, ০২:২২ পিএম · 2 মিনিট
ASEAN India Summit 2026: ইন্দো-প্যাসিফিকের সমীকরণে বড় বার্তা! ASEAN ও East Asia, পরপর দুই সম্মেলনে যোগ দিতে ম্যানিলায় মোদী, নজরে চিনও?
দেশ

ASEAN India Summit 2026: ইন্দো-প্যাসিফিকের সমীকরণে বড় বার্তা! ASEAN ও East Asia,...

নয়াদিল্লি: আন্তর্জাতিক কূটনীতির গুরুত্বপূর্ণ মঞ্চে ভারতের অবস্থান আরও মজবুত করতে দু’দিনের সফরে ফিলিপিন্সের রাজধানী ম্যানিলায় যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার, ১৬ নভেম্বর থেকে শুরু হচ্ছে তাঁর এই সফর। সেখানে ২৩ত...

১৬ নভে ২০২৬, ১২:৩৮ পিএম · 2 মিনিট
দীপাবলির আনন্দের মাঝেই ভয়াবহ পরিণতি! জঙ্গলে রক্তাক্ত অবস্থায় উদ্ধার ইন্ডিগো কর্মীর দেহ
দেশ

দীপাবলির আনন্দের মাঝেই ভয়াবহ পরিণতি! জঙ্গলে রক্তাক্ত অবস্থায় উদ্ধার ইন্ডিগো কর্মীর...

গোন্দিয়া: দীপাবলির উৎসব কাটাতে মেয়েকে নিয়ে গিয়েছিলেন বাপের বাড়ি। কিন্তু উৎসবের আনন্দ শেষ পর্যন্ত পরিণত হল মর্মান্তিক ঘটনায়। মহারাষ্ট্রের গোন্দিয়া জেলার জঙ্গল থেকে উদ্ধার হল ৩৫ বছরের এক মহিলার রক্তাক্ত দেহ। মৃতার নাম বর্...

১৬ নভে ২০২৬, ১২:২৮ পিএম · 2 মিনিট
Kanpur Fire: কানপুরের বহুতলে ভয়াবহ আগুন, প্রাণ গেল দু'জনের
দেশ

Kanpur Fire: কানপুরের বহুতলে ভয়াবহ আগুন, প্রাণ গেল দু'জনের

নিউজ ডেস্ক: উত্তরপ্রদেশের কানপুরে ভোররাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। বহুতল আবাসনে আগুন লেগে মৃত্যু হল এক মহিলা ও এক নাবালকের। ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় দমকল ও পুলিশ ব...

১৬ নভে ২০২৬, ১১:২২ এএম · 1 মিনিট

Top Comments (0)

No approved comments yet.