JAZZBAAT 24 BANGLA
১৬ নভে ২০২৬, ০২:৩৩ পিএম
Breaking
Ravi Shastri: গম্ভীরের উদ্বেগে সায় শাস্ত্রীর, বিশ্বকাপের আগে ভারতের ব্যাটিংই সবচেয়ে বড় চি... Virat Kohli: ব্যাট হাতে ব্যর্থ, তবু মাঠে কোহলির আচরণেই মুগ্ধ জাদেজা! কী বললেন প্রাক্তন ক্র... Jay Shah: জয় শাহের দ্বিতীয় মেয়াদে উচ্ছ্বসিত গম্ভীর, সমাজমাধ্যমে জানালেন শুভেচ্ছা River Pollution: যমুনার বিষাক্ত ফেনাতেই ছটের অর্ঘ্য! দূষণ রুখতে ব্যর্থ সরকার, কাঠগড়ায় বিজ... Prince William: শচীনের সঙ্গে গলি ক্রিকেট খেললেন উইলিয়াম-কেট, মুম্বইয়ে রাজকীয় মেজাজে ব্যাট... Ritabrata Banerjee: প্রতীক বিতর্কের মাঝেই সাসপেন্ড ঋতব্রত শিবিরের এক্স অ্যাকাউন্ট London Restaurant Controversy : ‘নন-হালাল’ বোর্ড ঘিরে লন্ডনে তাণ্ডব! রেস্তোরাঁর সামনে শতাধ... Fire Accident: ছটপুজোর সকালেই পুলিশ সুপারের দফতরে আগুন! ছাদে রাখা নথিপত্র পুড়ে ছাই Ravi Shastri: গম্ভীরের উদ্বেগে সায় শাস্ত্রীর, বিশ্বকাপের আগে ভারতের ব্যাটিংই সবচেয়ে বড় চি... Virat Kohli: ব্যাট হাতে ব্যর্থ, তবু মাঠে কোহলির আচরণেই মুগ্ধ জাদেজা! কী বললেন প্রাক্তন ক্র... Jay Shah: জয় শাহের দ্বিতীয় মেয়াদে উচ্ছ্বসিত গম্ভীর, সমাজমাধ্যমে জানালেন শুভেচ্ছা River Pollution: যমুনার বিষাক্ত ফেনাতেই ছটের অর্ঘ্য! দূষণ রুখতে ব্যর্থ সরকার, কাঠগড়ায় বিজ... Prince William: শচীনের সঙ্গে গলি ক্রিকেট খেললেন উইলিয়াম-কেট, মুম্বইয়ে রাজকীয় মেজাজে ব্যাট... Ritabrata Banerjee: প্রতীক বিতর্কের মাঝেই সাসপেন্ড ঋতব্রত শিবিরের এক্স অ্যাকাউন্ট London Restaurant Controversy : ‘নন-হালাল’ বোর্ড ঘিরে লন্ডনে তাণ্ডব! রেস্তোরাঁর সামনে শতাধ... Fire Accident: ছটপুজোর সকালেই পুলিশ সুপারের দফতরে আগুন! ছাদে রাখা নথিপত্র পুড়ে ছাই

Prince William: শচীনের সঙ্গে গলি ক্রিকেট খেললেন উইলিয়াম-কেট, মুম্বইয়ে রাজকীয় মেজাজে ব্যাট হাতে ব্রিটিশ দম্পতি!

Prince William: শচীনের সঙ্গে গলি ক্রিকেট খেললেন উইলিয়াম-কেট, মুম্বইয়ে রাজকীয় মেজাজে ব্যাট হাতে ব্রিটিশ দম্পতি!
ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: মুম্বইয়ের রাস্তায় ক্রিকেটের মেজাজে মেতে উঠলেন ব্রিটেনের রাজপরিবারের দুই সদস্য। একদিকে ক্রিকেটের কিংবদন্তি শচীন তেন্ডুলকর, অন্যদিকে ব্রিটেনের যুবরাজ প্রিন্স উইলিয়াম ও রাজবধূ কেট মিডলটন। তিনজনকে একসঙ্গে গলি ক্রিকেট খেলতে দেখা গেল মুম্বইয়ের বলার্ড এস্টেটে। স্কুলপড়ুয়াদের সঙ্গে আয়োজিত এই বিশেষ ক্রিকেট অনুষ্ঠানে ব্যাট হাতে নামলেন উইলিয়াম ও কেট। তাঁদের সঙ্গে ক্রিকেটের নানা বিষয় নিয়ে আলোচনা করতেও দেখা গেল সচিনকে। ইতিমধ্যেই সেই মুহূর্তের ছবি ও ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

সোমবার মুম্বইয়ের বলার্ড এস্টেটে সচিনের সঙ্গে দেখা করেন প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটন। সেখানে তাঁদের জন্য বিশেষভাবে গলি ক্রিকেটের আয়োজন করা হয়েছিল। স্কুলের পড়ুয়াদের সঙ্গে এই খেলায় অংশ নেন ব্রিটিশ রাজদম্পতি। খেলা শুরুর আগে যুবরাজকে ক্রিকেটের নানা খুঁটিনাটি বোঝাতে দেখা যায় শচীনকে। হাতের ইশারায় ব্যাটিংয়ের কৌশল বুঝিয়ে দিচ্ছিলেন তিনি। মন দিয়ে সেই কথা শুনছিলেন উইলিয়াম। পাশে দাঁড়িয়ে হাসিমুখে গোটা বিষয়টি উপভোগ করেন কেট।

https://x.com/KateMansey/status/2122200729054068915?a=M2l0O4cID82N-duijYY&s=20

এর পর ব্যাট হাতে পালা করে খেলতে নামেন শচীন, উইলিয়াম ও কেট। খুবই হালকা মেজাজে ক্রিকেট উপভোগ করেন তাঁরা। মাঠের ধারে দাঁড়িয়ে কেটের উচ্ছ্বাসও নজর কেড়েছে। ক্রিকেট নিয়ে সচিনের সঙ্গে তাঁদের কথোপকথনেও ছিল আন্তরিকতার ছাপ। ক্রিকেটের বিভিন্ন মুহূর্ত অভিনয় করে বোঝানোর ভঙ্গিতে কথোপকথনকে আরও প্রাণবন্ত করে তোলেন মাস্টার ব্লাস্টার।

এই অনুষ্ঠানে উইলিয়ামের পোশাকেও ছিল ভারতীয় ছোঁয়া। সাদা জামার সঙ্গে নীল রঙের নেহরু জ্যাকেট এবং গাঢ় রঙের ট্রাউজার্স পরেছিলেন তিনি। অন্যদিকে, হালকা সবুজ রঙের ব্লেজার ও সাদা পোশাকে নজর কাড়েন কেট। শচীনের পরনে ছিল নীল জামা ও গাঢ় রঙের ডেনিম।

শুধু ক্রিকেট নয়, মুম্বই সফরে পরিবেশ সংরক্ষণ নিয়েও বার্তা দিয়েছেন ব্রিটিশ রাজদম্পতি। সকালে তাঁদের সরকারি সমাজমাধ্যমের পাতায় ভারতের পরিবেশবান্ধব উদ্ভাবন ও স্থায়িত্বের উদ্যোগের প্রশংসা করা হয়। বার্ষিক পরিবেশ পুরস্কার প্রদান অনুষ্ঠান আর্থশট পুরস্কারে যোগ দিতে ভারতে আসতে পেরে তাঁরা আনন্দিত বলেও জানান।

সব মিলিয়ে শচীনের সঙ্গে উইলিয়াম ও কেটের গলি ক্রিকেটের মুহূর্ত হয়ে উঠেছে মুম্বই সফরের অন্যতম আকর্ষণ। রাজকীয় ব্যস্ততার বাইরে ব্যাট-বলের এই আনন্দঘন ছবিই এখন আলোচনায়।

1 Views 0 Likes 0 Comments

Related News

River Pollution: যমুনার বিষাক্ত ফেনাতেই ছটের অর্ঘ্য! দূষণ রুখতে ব্যর্থ সরকার, কাঠগড়ায় বিজেপি?
দেশ

River Pollution: যমুনার বিষাক্ত ফেনাতেই ছটের অর্ঘ্য! দূষণ রুখতে ব্যর্থ সরকার, কাঠগ...

সরকারি পরিসংখ্যান বলছে, বছরের অধিকাংশ সময়ই দিল্লিতে যমুনার জল ভয়াবহ রকমের দূষিত থাকে। কেবল বর্ষাকালে বন্যার জলে বর্জ্য ধুয়ে গেলে সাময়িক স্বস্তি মেলে। দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের (সিপিসিবি) তথ্য অনুযায়ী, গত মে মাসে বর্ষার আগে দিল্লির শেষ প্রান্ত আসগরপুরে যমুনার জলে ‘ফিকাল কলিফর্ম’ বা জীবাণুর মাত্রা স্নানের উপযোগী সীমার চেয়ে ৬৬০ গুণ বেশি ছিল

১৬ নভে ২০২৬, ০২:২৫ পিএম · 2 মিনিট
ASEAN India Summit 2026: ইন্দো-প্যাসিফিকের সমীকরণে বড় বার্তা! ASEAN ও East Asia, পরপর দুই সম্মেলনে যোগ দিতে ম্যানিলায় মোদী, নজরে চিনও?
দেশ

ASEAN India Summit 2026: ইন্দো-প্যাসিফিকের সমীকরণে বড় বার্তা! ASEAN ও East Asia,...

নয়াদিল্লি: আন্তর্জাতিক কূটনীতির গুরুত্বপূর্ণ মঞ্চে ভারতের অবস্থান আরও মজবুত করতে দু’দিনের সফরে ফিলিপিন্সের রাজধানী ম্যানিলায় যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার, ১৬ নভেম্বর থেকে শুরু হচ্ছে তাঁর এই সফর। সেখানে ২৩ত...

১৬ নভে ২০২৬, ১২:৩৮ পিএম · 2 মিনিট
দীপাবলির আনন্দের মাঝেই ভয়াবহ পরিণতি! জঙ্গলে রক্তাক্ত অবস্থায় উদ্ধার ইন্ডিগো কর্মীর দেহ
দেশ

দীপাবলির আনন্দের মাঝেই ভয়াবহ পরিণতি! জঙ্গলে রক্তাক্ত অবস্থায় উদ্ধার ইন্ডিগো কর্মীর...

গোন্দিয়া: দীপাবলির উৎসব কাটাতে মেয়েকে নিয়ে গিয়েছিলেন বাপের বাড়ি। কিন্তু উৎসবের আনন্দ শেষ পর্যন্ত পরিণত হল মর্মান্তিক ঘটনায়। মহারাষ্ট্রের গোন্দিয়া জেলার জঙ্গল থেকে উদ্ধার হল ৩৫ বছরের এক মহিলার রক্তাক্ত দেহ। মৃতার নাম বর্...

১৬ নভে ২০২৬, ১২:২৮ পিএম · 2 মিনিট
Kanpur Fire: কানপুরের বহুতলে ভয়াবহ আগুন, প্রাণ গেল দু'জনের
দেশ

Kanpur Fire: কানপুরের বহুতলে ভয়াবহ আগুন, প্রাণ গেল দু'জনের

নিউজ ডেস্ক: উত্তরপ্রদেশের কানপুরে ভোররাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। বহুতল আবাসনে আগুন লেগে মৃত্যু হল এক মহিলা ও এক নাবালকের। ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় দমকল ও পুলিশ ব...

১৬ নভে ২০২৬, ১১:২২ এএম · 1 মিনিট

Top Comments (0)

No approved comments yet.