JAZZBAAT 24 BANGLA
১৬ নভে ২০২৬, ০৪:১১ পিএম
Breaking
Weather: বঙ্গোপসাগরে ভয়ংকর রূপ নিচ্ছে ‘আকভান’! কলকাতা সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির তাণ্ডব, জা... মাকে শ্বাসরোধ করে খুন! ১০০ ডায়াল করে নিজেই জানালেন ছেলে Donald Trump: দেশের রাজনৈতিক চাপ সামলে এশিয়া সফরে ট্রাম্প, পরমাণু বৈঠক শি ও পুতিনের সঙ্গে! SAFF Championship 2026: ইতিহাসের সামনে ভারত, পাকিস্তানকে হারালেই টানা তিনবার সাফ চ্যাম্পিয়... ICC: ভারতে চ্যাম্পিয়ন্স ট্রফি, বাংলাদেশকে নিয়ে বিশ্বকাপও! ২০৩৫ পর্যন্ত ক্রিকেটের সূচি ঘোষণ... Kapil Dev: শচীন না কাম্বলি, কোন পথে বৈভব? ১৮ বছর বয়স নিয়ে এখন থেকেই সতর্ক করলেন কপিল Kulgam Encounter : কুলগামে এনকাউন্টার, খতম লস্কর কমান্ডার লতিফ ভাট SUV Hijac : SUV ছিনতাইয়ের পরই হাই অ্যালার্ট! পাঠানকোটে কি তবে জঙ্গি হামলার ছক? Weather: বঙ্গোপসাগরে ভয়ংকর রূপ নিচ্ছে ‘আকভান’! কলকাতা সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির তাণ্ডব, জা... মাকে শ্বাসরোধ করে খুন! ১০০ ডায়াল করে নিজেই জানালেন ছেলে Donald Trump: দেশের রাজনৈতিক চাপ সামলে এশিয়া সফরে ট্রাম্প, পরমাণু বৈঠক শি ও পুতিনের সঙ্গে! SAFF Championship 2026: ইতিহাসের সামনে ভারত, পাকিস্তানকে হারালেই টানা তিনবার সাফ চ্যাম্পিয়... ICC: ভারতে চ্যাম্পিয়ন্স ট্রফি, বাংলাদেশকে নিয়ে বিশ্বকাপও! ২০৩৫ পর্যন্ত ক্রিকেটের সূচি ঘোষণ... Kapil Dev: শচীন না কাম্বলি, কোন পথে বৈভব? ১৮ বছর বয়স নিয়ে এখন থেকেই সতর্ক করলেন কপিল Kulgam Encounter : কুলগামে এনকাউন্টার, খতম লস্কর কমান্ডার লতিফ ভাট SUV Hijac : SUV ছিনতাইয়ের পরই হাই অ্যালার্ট! পাঠানকোটে কি তবে জঙ্গি হামলার ছক?

Weather: বঙ্গোপসাগরে ভয়ংকর রূপ নিচ্ছে ‘আকভান’! কলকাতা সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির তাণ্ডব, জারি হলুদ সতর্কতা

Weather: বঙ্গোপসাগরে ভয়ংকর রূপ নিচ্ছে ‘আকভান’! কলকাতা সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির তাণ্ডব, জারি হলুদ সতর্কতা
ছবি: সংগৃহীত

কলকাতা, নিউজ ডেস্ক: বঙ্গোপসাগরে ক্রমশ শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড়। যা নিয়ে নতুন করে উদ্বেগ বাড়ছে বঙ্গোপসাগর উপকূলে। অর্ণব, মুরাসু-র পর এবার চোখ রাঙাচ্ছে আরও একটি ঘূর্ণিঝড়। সোমবার সন্ধ্যায় এটি ঘূর্ণিঝড় ‘আকভান’-এ পরিণত হবে। যার জেরে সতর্কতা জারি করা হয়েছে বঙ্গোপসাগর ও আন্দামান সাগর এলাকায়।

ভারতীয় আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ-পূর্ব ও সংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপটি আরও শক্তি বাড়িয়ে এদিন সন্ধ্যার মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। মঙ্গলবার সন্ধ্যার মধ্যে সেটি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর উত্তর-পশ্চিম দিকে এগিয়ে ১৯ নভেম্বর, বৃহস্পতিবার রাতের দিকে অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে পৌঁছতে পারে ঘূর্ণিঝড়টি। পরবর্তী সময়ে এর শক্তি আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।

ঘূর্ণিঝড়ের প্রত্যক্ষ প্রভাব বাংলায় কতটা পড়বে, তা নিয়ে এখনও নজর রাখছেন আবহাওয়াবিদরা। তবে এর প্রভাবে ১৮ ও ১৯ নভেম্বর দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে হলুদ সতর্কতাও জারি করা হয়েছে। আবহাওয়া দফতর সূত্রে খবর, ১৮ নভেম্বর, বুধবার কলকাতা সহ হাওড়া, হুগলি, নদিয়া, পূর্ব বর্ধমান, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১৯ নভেম্বর দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আগামী ২০ নভেম্বরও কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও সতর্ক করা হয়েছে।

আইএমডি-র পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড়টি অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে এগিয়ে যাওয়ার সময় অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। ১৯ নভেম্বর রাতের দিকে অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে পৌঁছনোর সম্ভাবনা রয়েছে। তখন ঝড়ের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১২০ থেকে ১৩০ কিলোমিটার হতে পারে। দমকা হাওয়ার গতিবেগ ঘণ্টায় ১৪৫ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। সপ্তাহজুড়ে মূলত মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। তবে শহরে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে কম। আকভান ঘূর্ণিঝড়ের প্রভাবে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু এবং ওড়িশায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গে আপাতত তেমন কোনও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদহ এবং দুই দিনাজপুরে আগামী কয়েক দিন মূলত শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা।

2 Views 0 Likes 0 Comments

Related News

মাকে শ্বাসরোধ করে খুন! ১০০ ডায়াল করে নিজেই জানালেন ছেলে
মহানগর

মাকে শ্বাসরোধ করে খুন! ১০০ ডায়াল করে নিজেই জানালেন ছেলে

নিউজ ডেস্ক: বৃদ্ধা মাকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। গলায় দড়ি পেঁচিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে হরিদেবপুর থানার হাফিজ মহম্মদ ইসহাক রোডে। ঘটনার পর অভিযুক্ত ছেলে নিজেই লালবাজারে ফোন করে খুন...

১৬ নভে ২০২৬, ০৩:৫৭ পিএম · 1 মিনিট
Ritabrata Banerjee: প্রতীক বিতর্কের মাঝেই সাসপেন্ড ঋতব্রত শিবিরের এক্স অ্যাকাউন্ট
মহানগর

Ritabrata Banerjee: প্রতীক বিতর্কের মাঝেই সাসপেন্ড ঋতব্রত শিবিরের এক্স অ্যাকাউন্ট

নিউজ ডেস্ক: এবার সাসপেন্ড হয়ে গেল ঋতব্রত তৃণমূল শিবিরের এক্স হ্যান্ডল। সোমবার সকাল থেকেই মাইক্রোব্লগিং সাইট এক্সে আর খুঁজে পাওয়া যাচ্ছে না 'গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস’-এর অফিশিয়াল অ্যাকাউন্টটি। সংশ্লিষ্ট হ্যান্ডলের পাতায়...

১৬ নভে ২০২৬, ০১:২৭ পিএম · 2 মিনিট
আদালত অবমাননা মামলায় স্বস্তি কুণালের, হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের
মহানগর

আদালত অবমাননা মামলায় স্বস্তি কুণালের, হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

নিউজ ডেস্ক: এবার আদালত অবমাননার মামলায় বিরাট স্বস্তি পেলেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। কলকাতা হাইকোর্টে আদালত অবমাননার মামলায় তিন বিচারপতির বেঞ্চ কুণাল ঘোষের বিরুদ্ধে দোষী সাব্যস্তের যে রায় দিয়েছিল, সোমবার শীর্ষ আদালত ত...

১৬ নভে ২০২৬, ০১:০০ পিএম · 1 মিনিট
Indranil Khan: মাঝ গঙ্গায় মৃত্যুর সঙ্গে লড়াই, ছটের ঘাটে মন্ত্রীর মানবিকতায় মুগ্ধ নেটপাড়া
মহানগর

Indranil Khan: মাঝ গঙ্গায় মৃত্যুর সঙ্গে লড়াই, ছটের ঘাটে মন্ত্রীর মানবিকতায় মুগ্ধ...

কলকাতা: উৎসবের ভিড়, গঙ্গার ঘাটে পুণ্যার্থীদের আনাগোনা। ছটপুজো উপলক্ষে নিরাপত্তা ও প্রশাসনিক ব্যবস্থাপনা খতিয়ে দেখতে বাবুঘাটে উপস্থিত হয়েছিলেন রাজ্যের ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রী ইন্দ্রনীল খাঁ। কিন্তু ঘাট পরিদর্শনের মাঝে...

১৬ নভে ২০২৬, ১২:৩৭ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.