JAZZBAAT 24 BANGLA
১৫ নভে ২০২৬, ০৬:৫৯ পিএম
Breaking
উত্তরপ্রদেশে দলিত-মুসলিম সমীকরণে নতুন চাল Mumbai: মুম্বইয়ে ফুটপাথের বাধা সরিয়ে মাটির নীচে শৌচাগার, উপরে আর্ট গ্যালারি ও ক্যাফে! Spain: ২০২০-র রেকর্ড ভেঙে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে অভিবাসীদের ঢল ‘ছটে মাংসের দোকান বন্ধের নির্দেশিকা নিয়ে বিজেপিকে নিশানা কংগ্রেসের Trinamool Congress: তৃণমূলের নাম ও প্রতীক নিয়ে সংঘাত চরমে! কমিশনে তিন ট্রাক নথি জমা মমতা-শ... প্রেমের ফাঁদে ৭০ জন নাবালিকা! ভুয়ো পরিচয়ে যৌন নিপীড়ন, ভারতীয় ছাত্রের ৩০ বছরের কারাদণ্ড Encounter: ৬ মাসে ৫ নং এনকাউন্টার, রাজ্যে ফের এনকাউন্টার ট্রেডমিলে দৌড়তে গিয়েই বিপত্তি! তিনতলার খোলা জানালা দিয়ে পড়ে মৃত্যু ২২ বছরের তরুণীর, ভা... উত্তরপ্রদেশে দলিত-মুসলিম সমীকরণে নতুন চাল Mumbai: মুম্বইয়ে ফুটপাথের বাধা সরিয়ে মাটির নীচে শৌচাগার, উপরে আর্ট গ্যালারি ও ক্যাফে! Spain: ২০২০-র রেকর্ড ভেঙে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে অভিবাসীদের ঢল ‘ছটে মাংসের দোকান বন্ধের নির্দেশিকা নিয়ে বিজেপিকে নিশানা কংগ্রেসের Trinamool Congress: তৃণমূলের নাম ও প্রতীক নিয়ে সংঘাত চরমে! কমিশনে তিন ট্রাক নথি জমা মমতা-শ... প্রেমের ফাঁদে ৭০ জন নাবালিকা! ভুয়ো পরিচয়ে যৌন নিপীড়ন, ভারতীয় ছাত্রের ৩০ বছরের কারাদণ্ড Encounter: ৬ মাসে ৫ নং এনকাউন্টার, রাজ্যে ফের এনকাউন্টার ট্রেডমিলে দৌড়তে গিয়েই বিপত্তি! তিনতলার খোলা জানালা দিয়ে পড়ে মৃত্যু ২২ বছরের তরুণীর, ভা...

উত্তরপ্রদেশে দলিত-মুসলিম সমীকরণে নতুন চাল

উত্তরপ্রদেশে দলিত-মুসলিম সমীকরণে নতুন চাল
ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক: এক দিকে মুসলিমদের রাজনৈতিক নেতৃত্বের দাবিতে সরব আসাদউদ্দিন ওয়েইসি, অন্য দিকে উত্তরপ্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচনের আগে নিজের জোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে বেছে নিলেন দলিত নেতা চন্দ্রশেখর আজাদকে। এই সিদ্ধান্ত ঘিরেই রাজনৈতিক মহলে প্রশ্ন, তবে কি মুসলিম নেতৃত্বের প্রশ্নে ওয়েইসির অবস্থান বদলাল? নাকি বিজেপির হিন্দু-মুসলিম মেরুকরণের কৌশলকে মোকাবিলা করতে হিসেব কষেই এই পদক্ষেপ? ‘সামাজিক পরিবর্তন মোর্চা’র এই সমীকরণের কেন্দ্রে এখন দলিত-মুসলিম ভোটের সম্ভাব্য ঐক্য।

‘আবদুল শুধু পাংচার সারাবেন কেন, তিনি মুখ্যমন্ত্রীও হতে পারেন’, গত ১২ নভেম্বর সমাজমাধ্যমে এই মন্তব্য করেছিলেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনের (AIMIM) প্রধান আসাদউদ্দিন ওয়েইসি। মুসলিমদের নিয়ে প্রচলিত অবমাননাকর ধারণার বিরুদ্ধে রাজনৈতিক প্রতিনিধিত্বের দাবি তুলতেই এই বক্তব্য। কিন্তু তার মাত্র দু’দিন পরেই উত্তরপ্রদেশের আসন্ন বিধানসভা নির্বাচনে আজাদ সমাজ পার্টি (কাঁশীরাম)-এর সঙ্গে জোট ঘোষণা করে ওয়েইসি জানিয়ে দেন, সেই জোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হবেন নগিনার সাংসদ চন্দ্রশেখর আজাদ। অর্থাৎ, মুসলিমদের রাজনৈতিক নেতৃত্বের কথা বললেও মুখ্যমন্ত্রীর মুখ হিসেবে সামনে আনলেন এক দলিত নেতাকে।

এই জোটের নাম ‘সামাজিক পরিবর্তন মোর্চা’ (SPM)। ওয়েইসির ব্যাখ্যা, সমতা ও ন্যায্য প্রতিনিধিত্বের প্রশ্নেই আজাদকে সামনে আনা হয়েছে। তাঁর কথায়, আজাদকে মুখ্যমন্ত্রীর মুখ করে বিরোধীদের অস্বস্তিতে ফেলা গিয়েছে। কিন্তু এই সিদ্ধান্তের পিছনে শুধু রাজনৈতিক সৌজন্য নয়, রয়েছে উত্তরপ্রদেশের জটিল জাতপাত ও ধর্মীয় ভোটের অঙ্কও।

দলিত-মুসলিম ভোটের অঙ্কই কি মূল লক্ষ্য?

উত্তরপ্রদেশে দলিত ও মুসলিম- দুই সম্প্রদায়ের সম্মিলিত জনসংখ্যা প্রায় ৪০ শতাংশ বলে দাবি জোটের নেতাদের। AIMIM-এর এক নেতার বক্তব্য, দুই সম্প্রদায়ের মধ্যে রাজনৈতিক সমঝোতা তৈরি করা গেলে রাজ্যের নির্বাচনী সমীকরণে বড় পরিবর্তন আনা সম্ভব। তাঁদের স্লোগান, মুসলিমদের আর অন্য দলের রাজনৈতিক সভায় শুধু উপস্থিতি বা সমর্থনের ভূমিকায় আটকে থাকতে হবে না; নিজেদের নেতৃত্বও তৈরি করতে হবে।

ওয়েইসির দল মনে করছে, দলিত ও মুসলিমদের মধ্যে পারস্পরিক রাজনৈতিক গ্রহণযোগ্যতা রয়েছে। সেই জায়গাকে কাজে লাগিয়ে পিছিয়ে পড়া, বঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর বৃহত্তর জোট গড়তে চায় তারা। তবে শুধু এই দুই সম্প্রদায়ের ভোট পেলেই সরকার গঠন সম্ভব নয়। অন্যান্য অনগ্রসর শ্রেণি বা OBC এবং আরও কিছু সামাজিক গোষ্ঠীর সমর্থনও প্রয়োজন হবে।

চন্দ্রশেখর আজাদও তাঁর রাজনৈতিক কৌশলের ব্যাখ্যায় বলেছেন, উত্তরপ্রদেশের একাধিক বিধানসভা কেন্দ্রে দলিত, মুসলিম ও OBC ভোটারদের সম্মিলিত উপস্থিতি ৭০ থেকে ৭৫ শতাংশ, কিছু কেন্দ্রে তা ৮০ শতাংশ পর্যন্ত। সঠিক প্রার্থী বাছাই করতে পারলে এই সামাজিক সমীকরণকে নির্বাচনী শক্তিতে পরিণত করা সম্ভব বলে তাঁর দাবি।

মুসলিম মুখ হলে মেরুকরণের আশঙ্কা?

চন্দ্রশেখর আজাদকে মুখ্যমন্ত্রীর মুখ করার পিছনে আরও একটি রাজনৈতিক যুক্তি তুলে ধরেছেন আজাদ সমাজ পার্টির নেতারা। তাঁদের একাংশের মতে, জোটের মুখ হিসেবে কোনও মুসলিম নেতাকে তুলে ধরা হলে উত্তরপ্রদেশে হিন্দু-মুসলিম মেরুকরণ আরও তীব্র হতে পারত। বিজেপি ও আরএসএসের প্রচারে সেই মেরুকরণের প্রভাব পড়লে দলিত ভোটের একাংশ বিজেপির দিকে চলে যাওয়ার আশঙ্কাও ছিল।

সেই জায়গায় দলিত নেতা আজাদকে সামনে রাখলে রাজনৈতিক প্রতিপক্ষের পক্ষে তাঁকে সরাসরি আক্রমণ করাও তুলনায় কঠিন হতে পারে বলে মনে করছেন জোটের নেতারা। তাঁদের যুক্তি, দলিত আবেগের বিষয়টি মাথায় রেখে বিরোধীরা আক্রমণের ক্ষেত্রে সতর্ক থাকবে। তবে এটি জোটের নেতাদের রাজনৈতিক হিসেব, নির্বাচনে তার বাস্তব প্রভাব কতটা পড়বে, তা এখনও স্পষ্ট নয়।

আজাদ সমাজ পার্টির উত্তরপ্রদেশের এক নেতা আরও জানিয়েছেন, রাজ্যে তাঁদের দলের সাংগঠনিক বিস্তার AIMIM-এর তুলনায় বেশি। বিধানসভা নির্বাচনের প্রস্তুতিতে তাঁরাই এগিয়ে। দলটি ইতিমধ্যেই ৮৭টি আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে। অন্য দিকে AIMIM এখনও পর্যন্ত ৩টি আসনে প্রার্থীর নাম জানিয়েছে। জোটের নেতাদের দাবি, উত্তরপ্রদেশে আজাদের জনপ্রিয়তা এবং দলিত পরিচিতি তাঁকে মুখ্যমন্ত্রীর মুখ হিসেবে এগিয়ে রেখেছে।

অখিলেশের সঙ্গে দূরত্ব, তাই কি নতুন জোট?

ওয়েইসি ও আজাদের এই জোটের পিছনে সমাজবাদী পার্টির সঙ্গে আসন সমঝোতা না হওয়ার বিষয়টিও গুরুত্বপূর্ণ। আজাদের বক্তব্য, বিজেপিকে পরাস্ত করতে বৃহত্তর বিরোধী জোট গড়ার জন্য INDIA-র শরিকদের সঙ্গে আলোচনা হয়েছিল। কিন্তু ছোট দলগুলিকে যথাযথ রাজনৈতিক প্রতিনিধিত্ব দিতে বড় দলগুলি আগ্রহী নয় বলেই তাঁদের মনে হয়েছে।
আজাদের অভিযোগ, ২০২২ ও ২০২৪ সালেও একই ধরনের অভিজ্ঞতা হয়েছে। তাই আলাদা লড়াই করে বিরোধী ভোট ভাগ করার বদলে নিজেদের মধ্যে সমঝোতা করে নির্বাচনে নামার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। তাঁর বক্তব্য, দুই নেতা একসঙ্গে প্রচার করবেন, জনসভা করবেন এবং বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালাবেন।

অন্য দিকে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব নতুন জোটকে স্বাগত জানালেও তাঁর মন্তব্যে ছিল রাজনৈতিক খোঁচা। তাঁর মতে, বিজেপির বিরুদ্ধে প্রকৃত রাজনৈতিক পরিবর্তনের উদ্দেশ্য নিয়ে জোট তৈরি হলে তা গণতন্ত্রের পক্ষে ভালো। কিন্তু কোনও দল যদি অন্য কারও রাজনৈতিক স্বার্থে ব্যবহৃত হয়, তা হলে ভোটাররা তার জবাব দেবেন। একই সঙ্গে তিনি দাবি করেছেন, পিছিয়ে পড়া, দলিত ও সংখ্যালঘুদের নিয়ে সমাজবাদী পার্টির PDA সমীকরণের বিকল্প এখনও নেই।
কংগ্রেসও আপাতত পরিস্থিতির উপর নজর রাখছে। দলের একাংশের মতে, আজাদের জনসভায় ভিড় এবং ওয়েইসির মুসলিম ভোটারদের মধ্যে প্রভাব—দুই মিলিয়ে নতুন জোটকে একেবারে উড়িয়ে দেওয়া যায় না। তবে নির্বাচনী সাফল্য নির্ভর করবে আসন সমঝোতা ও স্থানীয় সামাজিক সমীকরণের উপর।

বিহারের অভিজ্ঞতা কি সতর্কবার্তা?

ওয়েইসি ও আজাদ এর আগে ২০২৫ সালের বিহার বিধানসভা নির্বাচনেও একসঙ্গে জোট করেছিলেন। তাঁদের সঙ্গে ছিলেন OBC নেতা স্বামী প্রসাদ মৌর্যের আপনা জনতা পার্টি। সেই নির্বাচনে AIMIM ২৮টি আসনে লড়ে ৫টিতে জয়ী হয় এবং ১৫.২৪ শতাংশ ভোট পায়। কিন্তু আজাদ সমাজ পার্টি ১৮টি আসনে প্রার্থী দিয়েও কোনও আসনে জিততে পারেনি। সব কটি আসনেই জামানত হারায় দলটি। তাদের প্রাপ্ত ভোটের হার ছিল ২.৬৮ শতাংশ।

আজাদ সমাজ পার্টির এক নেতার ব্যাখ্যা, বিহারে দলের সাংগঠনিক শক্তি দুর্বল ছিল। দুই নেতার যৌথ প্রচারও হয়নি। কিন্তু উত্তরপ্রদেশে পরিস্থিতি আলাদা। এখানে দুই নেতা একসঙ্গে প্রচারে নামবেন এবং আরও শক্তিশালীভাবে লড়াই করবেন বলে তাঁদের দাবি।

২০২২ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনেও AIMIM একটি জোট গড়ে লড়েছিল। ৯৫টি আসনে প্রার্থী দিয়েও কোনও আসনে জিততে পারেনি দলটি। ভোট পেয়েছিল প্রায় ২ শতাংশ। অন্য দিকে আজাদ সমাজ পার্টি ১১০টি আসনে লড়ে মাত্র ০.১৩ শতাংশ ভোট পেয়েছিল। তবে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে নগিনা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থীকে প্রায় ১.৫১ লক্ষ ভোটে হারিয়ে সাংসদ হন চন্দ্রশেখর আজাদ। সেই জয়ই তাঁর রাজনৈতিক গ্রহণযোগ্যতার নতুন ভিত্তি তৈরি করেছে।

২৬ নভেম্বরের সভায় নজর, তারপর আসন সমঝোতা

নতুন মোর্চার রাজনৈতিক শক্তি কতটা, তার প্রথম বড় পরীক্ষা হতে চলেছে ২৬ নভেম্বর লখনউয়ের জনসভা। সেখানে ওয়েইসি ও আজাদ দু’জনেরই উপস্থিত থাকার কথা। ওই সভার পর আসন ভাগাভাগির চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা হতে পারে। স্থানীয় জাতপাত ও সম্প্রদায়ভিত্তিক সমীকরণ বিবেচনা করে দুই দল আসন বিনিময়ও করতে পারে বলে সূত্রের খবর।

জোটের সামনে অবশ্য একাধিক চ্যালেঞ্জ। দলিত ও মুসলিম ভোটকে এক ছাতার তলায় আনা, OBC-সহ অন্য গোষ্ঠীর সমর্থন পাওয়া, বুথস্তরে সংগঠন গড়ে তোলা এবং বিজেপির পাশাপাশি সমাজবাদী পার্টি ও বহুজন সমাজ পার্টির ভোটব্যাঙ্কে প্রভাব বিস্তার, সবই কঠিন কাজ। তার উপর বিরোধী ভোট ভাগ হলে বিজেপি সুবিধা পেতে পারে, এমন আশঙ্কাও রয়েছে।

ওয়েইসির ‘আবদুলও মুখ্যমন্ত্রী হতে পারেন’ মন্তব্যের পর আজাদকে মুখ্যমন্ত্রীর মুখ করা তাই নিছক ব্যক্তিগত পছন্দের সিদ্ধান্ত নয়। এর মধ্যে রয়েছে দলিত নেতৃত্বকে সামনে রেখে মুসলিম প্রতিনিধিত্বের দাবি জোরদার করা এবং বিজেপির মেরুকরণের রাজনীতিকে অন্য সামাজিক সমীকরণে মোকাবিলার চেষ্টা। কিন্তু ভোটের অঙ্কে এই কৌশল কতটা সফল হবে, তার উত্তর মিলবে ২০২৭ সালের নির্বাচনে।

2 Views 0 Likes 0 Comments

Related News

Mumbai: মুম্বইয়ে ফুটপাথের বাধা সরিয়ে মাটির নীচে শৌচাগার, উপরে আর্ট গ্যালারি ও ক্যাফে!
দেশ

Mumbai: মুম্বইয়ে ফুটপাথের বাধা সরিয়ে মাটির নীচে শৌচাগার, উপরে আর্ট গ্যালারি ও ক্যা...

মুম্বই: শহরের ব্যস্ত রাস্তায় ফুটপাথ দখল করে থাকা পরিকাঠামো সরিয়ে পথচারীদের জন্য জায়গা বাড়ানোর পরিকল্পনা নিয়েছে মুম্বইয়ের বৃহন্মুম্বই পুরনিগম (বিএমসি)। দক্ষিণ মুম্বইয়ের ঐতিহ্যবাহী কালা ঘোড়া এলাকার লায়ন গেটের কাছে এ বার...

১৫ নভে ২০২৬, ০৬:৫৫ পিএম · 3 মিনিট
Siang Dam: চিন সীমান্তে কৌশলগত ঢাল নাকি আদিবাসীদের অস্তিত্বের সংকট? বাঁধের গর্জনে বিপন্ন অস্তিত্ব
দেশ

Siang Dam: চিন সীমান্তে কৌশলগত ঢাল নাকি আদিবাসীদের অস্তিত্বের সংকট? বাঁধের গর্জনে...

সিয়াং নদীর বুকে ১১,২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এই মেগা বাঁধ নির্মাণের তোড়জোড় শুরু হতেই আতঙ্কের ছায়া নেমে এসেছে গোটা উপত্যকায়। স্থানীয় আদি জনজাতিগোষ্ঠীর মানুষদের আশঙ্কা, এই প্রকল্প বাস্তবায়িত হলে জলাধারের অতল গর্ভে তলিয়ে যাবে তাঁদের পূর্বপুরুষের ভিটেমাটি, কৃষিজমি এবং শতাব্দীপ্রাচীন সাংস্কৃতিক ঐতিহ্য।

১৫ নভে ২০২৬, ০৪:০৩ পিএম · 2 মিনিট
India Pakistan Relations : দিল্লিতে পাকিস্তানের মন্ত্রী,বরফ গলবে দুই দেশের সম্পর্কে?
দেশ

India Pakistan Relations : দিল্লিতে পাকিস্তানের মন্ত্রী,বরফ গলবে দুই দেশের সম্পর্ক...

আগামী ২০ থেকে ২২ নভেম্বর নয়া দিল্লিতে আয়োজিত হতে চলেছে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (SCO) এর প্রথম সিভিলাইজেশন ডায়ালগ ফোরাম। এই সম্মেলনে পাকিস্তানের প্রতিনিধিত্ব করবেন দেশটির জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সমন্বয় বিষয়ক ফেডারেল মন্ত্রী ডক্টর মুসাদিক মাসুদ মালিক।

১৫ নভে ২০২৬, ০৩:৫৪ পিএম · 2 মিনিট
IndiGo Flight : মাঝ আকাশে থমকাল বিমান, অল্পের জন্য রক্ষা ১৯২ জনের
দেশ

IndiGo Flight : মাঝ আকাশে থমকাল বিমান, অল্পের জন্য রক্ষা ১৯২ জনের

আকাশে উড়ছিল বিমানটি। কিন্তু হঠাৎ করেই মাঝ আকাশে দেখা দিল বিপত্তি। এক মহুর্তেই তৈরি হল আতঙ্কের পরিস্থিতি। ১৯২ জন যাত্রী ও বিমানকর্মীকে নিয়ে জরুরি অবতরণ করতে হল ইন্ডিগোর একটি বিমানকে। রবিবার সকালে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপ...

১৫ নভে ২০২৬, ০৩:৩২ পিএম · 1 মিনিট

Top Comments (0)

No approved comments yet.