JAZZBAAT 24 BANGLA
১৬ নভে ২০২৬, ০১:০১ পিএম
Breaking
Afghanistan Cricket: ফের আফগানিস্তানে তালিবান নিষেধাজ্ঞা! সম্প্রচার করা যাবে না ক্রিকেট ধা... England vs Spain: স্পেনের ৪৩ ম্যাচের অপরাজিত দৌড় থামাল ইংল্যান্ড, জিতল জিদানের ফ্রান্স-বে... Jay Shah: ফের আইসিসির মসনদে জয় শাহ! দ্বিতীয় ইনিংসে কোন বড় চমক অপেক্ষায়? Jensen Huang: পদত্যাগের পরেই জেনসেন হুয়াংকে ফেরানোর তোড়জোড়, তৈরি ‘ওয়ার রুম’! Ratan Sheikh: রতনের এনকাউন্টারের পর কান্নায় ভেঙে পড়লেন বৌদি ASEAN India Summit 2026: ইন্দো-প্যাসিফিকের সমীকরণে বড় বার্তা! ASEAN ও East Asia, পরপর দুই... Indranil Khan: মাঝ গঙ্গায় মৃত্যুর সঙ্গে লড়াই, ছটের ঘাটে মন্ত্রীর মানবিকতায় মুগ্ধ নেটপাড়া Ratna Debnath: ‘বিজেপি ক্ষমতায় না এলেই কি ভালো হত?’ রত্নার মন্তব্যে তোলপাড়, এবার প্রকাশ্য... Afghanistan Cricket: ফের আফগানিস্তানে তালিবান নিষেধাজ্ঞা! সম্প্রচার করা যাবে না ক্রিকেট ধা... England vs Spain: স্পেনের ৪৩ ম্যাচের অপরাজিত দৌড় থামাল ইংল্যান্ড, জিতল জিদানের ফ্রান্স-বে... Jay Shah: ফের আইসিসির মসনদে জয় শাহ! দ্বিতীয় ইনিংসে কোন বড় চমক অপেক্ষায়? Jensen Huang: পদত্যাগের পরেই জেনসেন হুয়াংকে ফেরানোর তোড়জোড়, তৈরি ‘ওয়ার রুম’! Ratan Sheikh: রতনের এনকাউন্টারের পর কান্নায় ভেঙে পড়লেন বৌদি ASEAN India Summit 2026: ইন্দো-প্যাসিফিকের সমীকরণে বড় বার্তা! ASEAN ও East Asia, পরপর দুই... Indranil Khan: মাঝ গঙ্গায় মৃত্যুর সঙ্গে লড়াই, ছটের ঘাটে মন্ত্রীর মানবিকতায় মুগ্ধ নেটপাড়া Ratna Debnath: ‘বিজেপি ক্ষমতায় না এলেই কি ভালো হত?’ রত্নার মন্তব্যে তোলপাড়, এবার প্রকাশ্য...

Afghanistan Cricket: ফের আফগানিস্তানে তালিবান নিষেধাজ্ঞা! সম্প্রচার করা যাবে না ক্রিকেট ধারাভাষ্যও!

Afghanistan Cricket: ফের আফগানিস্তানে তালিবান নিষেধাজ্ঞা!  সম্প্রচার করা যাবে না ক্রিকেট ধারাভাষ্যও!
ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: ক্রিকেট নিয়ে তালিবানের অদ্ভুত ফরমান। আফগানিস্তানের দক্ষিণাঞ্চলের কান্দাহারে রেডিয়োয় ক্রিকেট সংক্রান্ত সমস্ত অনুষ্ঠান সম্প্রচার নিষিদ্ধ করল তালিবান প্রশাসন। শুধু ম্যাচের ধারাভাষ্য নয়, ক্রিকেটের খবর, এমনকী আফগানিস্তানের জয়ের খবরও সম্প্রচার করা যাবে না। রবিবার দুই স্থানীয় সম্প্রচারকর্মী এবং প্রাদেশিক প্রশাসনের এক সূত্র এই নির্দেশের কথা জানিয়েছেন।

আফগানিস্তানে ক্রিকেট ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে। আন্তর্জাতিক ক্রিকেটেও নিজেদের জায়গা শক্ত করেছে রশিদ খানদের দল। এমনকি তালিবান সরকারও এর আগে ক্রিকেটকে সমর্থন জানিয়েছে। গত অগস্টে ক্ষমতা দখলের বার্ষিকী উপলক্ষে ক্রিকেট ম্যাচের আয়োজনও করেছিল তারা। সেই পরিস্থিতিতে আচমকা ক্রিকেট সম্প্রচারে নিষেধাজ্ঞা ঘিরে তৈরি হয়েছে বিস্ময়।

জানা গিয়েছে, শনিবার কান্দাহারের তথ্য ও সংস্কৃতি দফতরের তরফে স্থানীয় রেডিয়ো স্টেশনগুলিকে এই নির্দেশ দেওয়া হয়। দফতরের এক আধিকারিক সংবাদ সংস্থা এএফপিকে জানিয়েছেন, ক্রিকেট সংক্রান্ত কোনও সম্প্রচারই করা যাবে না। তাঁর কথায়, ‘ক্রিকেটের ধারাভাষ্য, খবর সম্প্রচার, এমনকি কোনও দল জিতলে সেই ফলাফল জানানোও নিষিদ্ধ।’

কান্দাহারের একটি স্থানীয় রেডিয়ো স্টেশনের প্রধান জানিয়েছেন, তথ্য ও সংস্কৃতি দফতর থেকে তাঁদের ফোন করে ক্রিকেট সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। অন্য একটি রেডিয়ো স্টেশনের ম্যানেজারও একই কথা জানিয়েছেন। তাঁর দাবি, আপাতত ক্রিকেট সম্পর্কিত যে কোনও বিষয় সম্প্রচার নিষিদ্ধ বলে জানানো হয়েছে। নিরাপত্তার কারণে দু’জনেই নিজেদের নাম প্রকাশ করতে চাননি।

কেন এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, তা অবশ্য স্পষ্ট করেনি তালিবান প্রশাসন। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের কাছেও এই বিষয়ে প্রতিক্রিয়া চাওয়া হয়েছিল। তবে প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত বোর্ডের তরফে কোনও উত্তর পাওয়া যায়নি।

উল্লেখ্য, তালিবান প্রশাসন এর আগেও আফগানিস্তানে বিভিন্ন খেলার উপর বিধিনিষেধ আরোপ করেছে। মিক্সড মার্শাল আর্ট নিষিদ্ধ করা হয়েছে। মহিলাদের খেলাধুলো এবং জিমে যাওয়ার উপরেও রয়েছে কড়া নিষেধাজ্ঞা। তবে পুরুষ ও কিশোরদের ক্রিকেট খেলার অনুমতি রয়েছে। সেই ক্রিকেটের খবর সম্প্রচারের উপরেই এবার নিষেধাজ্ঞা জারি হওয়ায় নতুন করে প্রশ্ন উঠেছে।

আফগানিস্তানের পুরুষ ক্রিকেট দল বর্তমানে সংযুক্ত আরব আমিরশাহির শারজায় জিম্বাবোয়ের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট খেলছে। এমন সময়ে দেশের একটি গুরুত্বপূর্ণ অঞ্চলে ক্রিকেট সম্প্রচার বন্ধের নির্দেশ নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। এই নিয়ে দেশে বিক্ষোভ দানা বাঁধছে।

1 Views 0 Likes 0 Comments

Related News

England vs Spain: স্পেনের ৪৩ ম্যাচের অপরাজিত দৌড় থামাল ইংল্যান্ড, জিতল জিদানের ফ্রান্স-বেলজিয়ামও
ময়দান

England vs Spain: স্পেনের ৪৩ ম্যাচের অপরাজিত দৌড় থামাল ইংল্যান্ড, জিতল জিদানের ফ্...

স্পোর্টস ডেস্ক: বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের দীর্ঘ অপরাজিত থাকার দৌড় থামিয়ে দিল ইংল্যান্ড। মাদ্রিদের মাঠে স্পেনকে ৩-২ গোলে হারিয়ে দিল হ্যারি কেনরা। টানা ৪৩ ম্যাচ অপরাজিত থাকার পর হারতে হল স্পেনকে। অন্য দিকে, উয়েফা নেশনস লিগে...

১৬ নভে ২০২৬, ১২:৫৫ পিএম · 2 মিনিট
Jay Shah: ফের আইসিসির মসনদে জয় শাহ! দ্বিতীয় ইনিংসে কোন বড় চমক অপেক্ষায়?
ময়দান

Jay Shah: ফের আইসিসির মসনদে জয় শাহ! দ্বিতীয় ইনিংসে কোন বড় চমক অপেক্ষায়?

নিউজ ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেটের মসনদে আরও একবার জয় শাহ। কোনও প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই দ্বিতীয়বারের জন্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান পদে পুনর্নির্বাচিত হলেন তিনি। ১৬ নভেম্বর, বালিতে আয়োজিত সংস্থার বোর্ড বৈঠ...

১৬ নভে ২০২৬, ১২:৫৪ পিএম · 2 মিনিট
পাকিস্তানকে হারিয়ে মহাদেবের ধ্যানে মগ্ন ভারতের যুবারা! অভিষেক শর্মার ‘শিব পোজ’-এ এশিয়া কাপ জয়ের অভিনব উদ্‌যাপন
ময়দান

পাকিস্তানকে হারিয়ে মহাদেবের ধ্যানে মগ্ন ভারতের যুবারা! অভিষেক শর্মার ‘শিব পোজ’-এ এ...

পাকিস্তানকে রুদ্ধশ্বাস ফাইনালে ১ উইকেটে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ২০২৬-এর চ্যাম্পিয়ন হওয়ার পর ওমানের আল আমিরাত ক্রিকেট গ্রাউন্ডের পিচেই অভিষেক শর্মার আইকনিক ‘ওম নমঃ শিবায়’ বা ‘শিব পোজ’-এ ধ্যানমগ্ন হয়ে ঐতিহাসিক জয় উদ্‌যাপন করলেন ভারতের তরুণ ক্রিকেটাররা। ফাইনালে পাকিস্তানের দেওয়া ৩৩৮ রানের বিশাল লক্ষ্য শেষ বলে (৩৩৯/৯) তাড়া করে রেকর্ড নবমবারের মতো শিরোপা জিতে নিয়েছে টিম ইন্ডিয়া।

১৫ নভে ২০২৬, ০৮:১৩ পিএম · 2 মিনিট
India vs New Zealand: পেসারদের দাপটে ২২ রানে জিতে একদিনের সিরিজও ভারতের
ময়দান

India vs New Zealand: পেসারদের দাপটে ২২ রানে জিতে একদিনের সিরিজও ভারতের

স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি সিরিজের পর একদিনের সিরিজও ভারতের দখলে। নিউজিল্যান্ডের মাটিতে দুরন্ত বোলিং করে পাঁচ ম্যাচের একদিনের সিরিজ ৩-১ ব্যবধানে জিতে নিল শ্ৰেয়স আইয়ারের ভারত। রবিবার মাউন্ট মাউনগানুইয়ে সিরিজের পঞ্চম তথা ...

১৫ নভে ২০২৬, ০৪:১৯ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.