JAZZBAAT 24 BANGLA
১৬ নভে ২০২৬, ১২:৪৪ পিএম
Breaking
Jensen Huang: পদত্যাগের পরেই জেনসেন হুয়াংকে ফেরানোর তোড়জোড়, তৈরি ‘ওয়ার রুম’! Ratan Sheikh: রতনের এনকাউন্টারের পর কান্নায় ভেঙে পড়লেন বৌদি Agnimitra Paul: বীরভূম এনকাউন্টার নিয়ে কড়া বার্তা অগ্নিমিত্রার Kanpur Fire: কানপুরের বহুতলে ভয়াবহ আগুন, প্রাণ গেল দু'জনের Amazon Leo: মহাকাশে পৌঁছনোর 10 মিনিটের মধ্যেই বিপর্যয়! আমাজনের 40টি উপগ্রহ নিয়ে ভেঙে পড়ল... Diljit Dosanjh: ‘কারও বাপের সম্পত্তি নয় হিন্দুস্তান’, ইন্দোরের মঞ্চে রাহাত ইন্দোরির কবিতায়... Phuket Fire: থাইল্যান্ডের ফুকেটে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত্যু ১১ জনের! আহত ১৬ Pakistan Link : প্রেমের টোপে ISI-এর জালে তরুণী! পাকিস্তানি হ্যান্ডলারের নির্দেশে রেললাইনে... Jensen Huang: পদত্যাগের পরেই জেনসেন হুয়াংকে ফেরানোর তোড়জোড়, তৈরি ‘ওয়ার রুম’! Ratan Sheikh: রতনের এনকাউন্টারের পর কান্নায় ভেঙে পড়লেন বৌদি Agnimitra Paul: বীরভূম এনকাউন্টার নিয়ে কড়া বার্তা অগ্নিমিত্রার Kanpur Fire: কানপুরের বহুতলে ভয়াবহ আগুন, প্রাণ গেল দু'জনের Amazon Leo: মহাকাশে পৌঁছনোর 10 মিনিটের মধ্যেই বিপর্যয়! আমাজনের 40টি উপগ্রহ নিয়ে ভেঙে পড়ল... Diljit Dosanjh: ‘কারও বাপের সম্পত্তি নয় হিন্দুস্তান’, ইন্দোরের মঞ্চে রাহাত ইন্দোরির কবিতায়... Phuket Fire: থাইল্যান্ডের ফুকেটে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত্যু ১১ জনের! আহত ১৬ Pakistan Link : প্রেমের টোপে ISI-এর জালে তরুণী! পাকিস্তানি হ্যান্ডলারের নির্দেশে রেললাইনে...

Ratan Sheikh: রতনের এনকাউন্টারের পর কান্নায় ভেঙে পড়লেন বৌদি

Ratan Sheikh: রতনের এনকাউন্টারের পর কান্নায় ভেঙে পড়লেন বৌদি
ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

বীরভূম: পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে নানুরের অভিযুক্ত রতন শেখের। পুলিশকর্মীকে গুলি করে পালানোর অভিযোগে অভিযুক্ত এই ব্যক্তির মৃত্যুর পর এবার মুখ খুললেন তাঁর বৌদি চম্পা বিবি। রতনের বিরুদ্ধে আইন অনুযায়ী শাস্তির দাবি থাকলেও তাঁর মৃত্যু চাননি পরিবারের সদস্যরা। বরং তাঁকে গ্রেফতার করে জেলে আটকে রাখলেই ভালো হত বলে আক্ষেপ পরিবারের। রতনের মৃত্যুর খবর সামনে আসতেই শোকের ছায়া নেমে এসেছে তাঁর গ্রামের বাড়িতে।

নানুরের সাঁওতা গ্রামে রতনের পরিবারের বলতে রয়েছেন তাঁর দাদা সালাম শেখ এবং বৌদি চম্পা বিবি। গত কয়েক বছর ধরে গ্রামে থাকতেন না রতন। পরিবারের সঙ্গে যোগাযোগও ছিল খুব কম। রবিবার সন্ধ্যায় তাঁর মৃত্যুর খবর পৌঁছতেই কার্যত ভেঙে পড়েন দাদা-বৌদি। দেহ শনাক্ত করতে হাসপাতালে যান সালাম শেখ।

রতনের বৌদি চম্পা বিবির কথায়, রতনের এমন পরিণতি তাঁরা কখনও চাননি। তাঁর বিরুদ্ধে অপরাধের অভিযোগ থাকলে আইন অনুযায়ী বিচার হওয়া উচিত ছিল। পুলিশ তাঁকে গ্রেফতার করে জেলে রাখতে পারত। প্রয়োজনে কঠোর শাস্তিও দিতে পারত। কিন্তু এভাবে প্রাণ চলে যাবে, তা তাঁরা ভাবেননি।

আক্ষেপের সুরে চম্পা বলেন, “ওর সাজা হতে পারত। পুলিশ ওকে ধরে জেলে ভরে রেখে দিতে পারত। হাত ভেঙে দিয়ে, পা ভেঙে দিয়ে রেখে দিতে পারত। জীবনটাই তো চলে গেল!” তিনি আরও জানান, রতন জেলেই থাকুক, এমনটাই চেয়েছিলেন তাঁরা। কিন্তু মৃত্যুর খবর মেনে নিতে পারছেন না।

পরিবার সূত্রে জানা গিয়েছে, রতনের বিয়ে হয়েছিল। তাঁর দুই ছেলেও রয়েছে। তবে স্ত্রী সন্তানদের নিয়ে সংসার ছেড়ে চলে যাওয়ার পর থেকেই রতনের আচরণে পরিবর্তন এসেছিল বলে দাবি চম্পার। প্রায় পাঁচ-ছ’বছর ধরে গ্রামে আসতেন না তিনি। জমিজমা বিক্রি করে অন্যত্র চলে গিয়েছিলেন।

কীভাবে মৃত্যু হল রতনের?

পুলিশ সূত্রে খবর, গত ১৩ নভেম্বর শান্তিনিকেতনের লায়েকবাজার এলাকায় রতনকে ধরতে গিয়ে গুলিবিদ্ধ হন কনস্টেবল বিশ্বজিৎ দাস। তাঁর বাঁ পায়ে গুলি লাগে। এরপর থেকেই রতনের খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ। রবিবার তাঁকে গ্রেফতার করা হয়।

পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে অস্ত্রের অবস্থান জানার পর রতনকে নিয়ে একটি ইটভাটায় যায় পুলিশ। সেখানে ফের পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায় পুলিশ। তাতেই গুরুতর জখম হন রতন। পরে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর বিরুদ্ধে বেআইনি অস্ত্র, মাদক পাচার-সহ একাধিক মামলা ছিল বলে পুলিশ সূত্রে খবর।

এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যে এনকাউন্টার নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। একদিকে পুলিশকর্মীর উপর গুলি চালানোর অভিযোগ, অন্যদিকে অভিযুক্তের মৃত্যু নিয়ে পরিবারের আক্ষেপ দুই দিকই সামনে এসেছে। এখন নজর ময়নাতদন্তের রিপোর্ট এবং পুলিশের এনকাউন্টার সংক্রান্ত বিস্তারিত তদন্তের দিকে।

2 Views 0 Likes 0 Comments

Related News

Agnimitra Paul: বীরভূম এনকাউন্টার নিয়ে কড়া বার্তা অগ্নিমিত্রার
রাজ্য

Agnimitra Paul: বীরভূম এনকাউন্টার নিয়ে কড়া বার্তা অগ্নিমিত্রার

নিউজ ডেস্ক: বীরভূমের নানুরে পুলিশ কনস্টেবলকে গুলি করায় অভিযুক্ত যুবক ‘এনকাউন্টারে’ নিহত হয়েছেন। এবার এই ঘটনা নিয়ে মুখ খুললেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। সোমবার আসানসোলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এনকাউন্টার প্রসঙ্গে উ...

১৬ নভে ২০২৬, ১২:০১ পিএম · 2 মিনিট
Ratna Debnath : ‘মনে হচ্ছে বিজেপি না জিতলেই ভালো হত..., বিজেপি কর্মীর মৃত্যুতে বিষ্ফোরক রত্না দেবনাথ
রাজ্য

Ratna Debnath : ‘মনে হচ্ছে বিজেপি না জিতলেই ভালো হত..., বিজেপি কর্মীর মৃত্যুতে বিষ...

এই ঘটনার পরেই বিজেপির অন্তরে গোষ্ঠকোন্দল নিয়ে সরব হয়েছেন বিধায়ক রত্না দেবনাথ।

১৬ নভে ২০২৬, ০৮:২৮ এএম · 2 মিনিট
Hospital Hygiene: হাসপাতালে রোগী কম, ইঁদুরের ‘রাজত্ব’ বেশি! মহিলা ওয়ার্ডে রাত হলেই শুরু ইঁদুরের দাপাদাপি!
রাজ্য

Hospital Hygiene: হাসপাতালে রোগী কম, ইঁদুরের ‘রাজত্ব’ বেশি! মহিলা ওয়ার্ডে রাত হলেই...

সরেজমিনে দেখা গিয়েছে, রাত বাড়তেই ওয়ার্ডজুড়ে রীতিমতো দাপাদাপি শুরু করে ধেড়ে ইঁদুরগুলি। খাবারের সন্ধানে রোগীদের বর্জ্য ফেলার প্লাস্টিকের গামলা উলটে দেওয়া থেকে শুরু করে রোগীদের ব্যাগপত্র কেটে ফেলা নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে

১৫ নভে ২০২৬, ০৮:৩৫ পিএম · 2 মিনিট
৬ মাসে ৫টি এনকাউন্টার! বারুইপুর থেকে বীরভূম, পুলিশের গুলিতে মৃত্যু পাঁচ অভিযুক্তের, বদলের বাংলায় কী বার্তা?
রাজ্য

৬ মাসে ৫টি এনকাউন্টার! বারুইপুর থেকে বীরভূম, পুলিশের গুলিতে মৃত্যু পাঁচ অভিযুক্তের...

নিউজ ডেস্ক: সকালে জমা, বিকেলে খরচ! রাজ্যে পালাবদলের পর এমনই হুঁশিয়ারি দিয়েছিলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বারুইপুর, গাইঘাটা ও সামশেরগঞ্জের, রায়গঞ্জের পর এবার বীরভূম। বিজেপি ক্ষমতায় আসার পর রাজ্যে একের পর এক পুলিশি এন...

১৫ নভে ২০২৬, ০৮:২৬ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.