JAZZBAAT 24 BANGLA
১৫ নভে ২০২৬, ০৯:১৪ পিএম
Breaking
প্রথম বিয়ে ভেঙেছিল রশ্মি দেশাইয়ের সঙ্গে, এবার বাঙালি কনের সঙ্গে সাতপাকে নন্দীশ! Hospital Hygiene: হাসপাতালে রোগী কম, ইঁদুরের ‘রাজত্ব’ বেশি! মহিলা ওয়ার্ডে রাত হলেই শুরু ইঁ... ৬ মাসে ৫টি এনকাউন্টার! বারুইপুর থেকে বীরভূম, পুলিশের গুলিতে মৃত্যু পাঁচ অভিযুক্তের, বদলের... রাস্তার গরুর লড়াইয়ের বলি বাইক আরোহী দম্পতি! তিরুনেলভেলিতে ভয়াবহ দুর্ঘটনা, ভাইরাল সিসিটিভি... পাকিস্তানকে হারিয়ে মহাদেবের ধ্যানে মগ্ন ভারতের যুবারা! অভিষেক শর্মার ‘শিব পোজ’-এ এশিয়া কাপ... Suvendu Adhikari: বীরভূমের এনকাউন্টার নিয়ে কড়া বার্তা শুভেন্দুর! দুষ্কৃতীদের হুঁশিয়ারি, ‘প... China Electric Aircraft : জ্বালানির বদলে বিদ্যুতে উড়বে বিমান, সফল চীনের পরীক্ষা Lalit Modi : ১৬ বছর পর ব্রিটিশ নাগরিকত্ব পেলেন ললিত মোদী, বাড়ছে জল্পনা! প্রথম বিয়ে ভেঙেছিল রশ্মি দেশাইয়ের সঙ্গে, এবার বাঙালি কনের সঙ্গে সাতপাকে নন্দীশ! Hospital Hygiene: হাসপাতালে রোগী কম, ইঁদুরের ‘রাজত্ব’ বেশি! মহিলা ওয়ার্ডে রাত হলেই শুরু ইঁ... ৬ মাসে ৫টি এনকাউন্টার! বারুইপুর থেকে বীরভূম, পুলিশের গুলিতে মৃত্যু পাঁচ অভিযুক্তের, বদলের... রাস্তার গরুর লড়াইয়ের বলি বাইক আরোহী দম্পতি! তিরুনেলভেলিতে ভয়াবহ দুর্ঘটনা, ভাইরাল সিসিটিভি... পাকিস্তানকে হারিয়ে মহাদেবের ধ্যানে মগ্ন ভারতের যুবারা! অভিষেক শর্মার ‘শিব পোজ’-এ এশিয়া কাপ... Suvendu Adhikari: বীরভূমের এনকাউন্টার নিয়ে কড়া বার্তা শুভেন্দুর! দুষ্কৃতীদের হুঁশিয়ারি, ‘প... China Electric Aircraft : জ্বালানির বদলে বিদ্যুতে উড়বে বিমান, সফল চীনের পরীক্ষা Lalit Modi : ১৬ বছর পর ব্রিটিশ নাগরিকত্ব পেলেন ললিত মোদী, বাড়ছে জল্পনা!

Hospital Hygiene: হাসপাতালে রোগী কম, ইঁদুরের ‘রাজত্ব’ বেশি! মহিলা ওয়ার্ডে রাত হলেই শুরু ইঁদুরের দাপাদাপি!

Hospital Hygiene: হাসপাতালে রোগী কম, ইঁদুরের ‘রাজত্ব’ বেশি! মহিলা ওয়ার্ডে রাত হলেই শুরু ইঁদুরের দাপাদাপি!
ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক: রাত বাড়লেই ওয়ার্ডজুড়ে শুরু হয় অবাধ দৌরাত্ম্য। খাটের তলা থেকে শুরু করে কফ-থুতু ফেলার পাত্র, এমনকি মেঝেতে শুয়ে থাকা অসহায় বৃদ্ধার মাথার পাশ দিয়েও নির্ভয়ে ঘুরে বেড়াচ্ছে ধেড়ে ইঁদুরের দল!

সুস্থ হওয়ার আশায় সরকারি হাসপাতালে ভর্তি হয়ে উল্টে সংক্রমণের আতঙ্কে দিন কাটাচ্ছেন রোগীরা। উত্তর দিনাজপুরের ইসলামপুর মহকুমা হাসপাতালের মহিলা ওয়ার্ডে বড় বড় ইঁদুরের অবাধ বিচরণের একটি ভিডিয়ো সম্প্রতি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই হাসপাতালের পরিচ্ছন্নতা ও নিরাপত্তা নিয়ে তীব্র প্রশ্ন উঠেছে। খাটের নীচে, কফ-থুতু ফেলার পাত্রে, এমনকি রোগীদের বিছানায় ও মেঝেতে শুয়ে থাকা বৃদ্ধাদের মাথার পাশ দিয়ে নির্ভয়ে ঘুরে বেড়াচ্ছে ইঁদুরের দল।

সরেজমিনে দেখা গিয়েছে, রাত বাড়তেই ওয়ার্ডজুড়ে রীতিমতো দাপাদাপি শুরু করে ধেড়ে ইঁদুরগুলি। খাবারের সন্ধানে রোগীদের বর্জ্য ফেলার প্লাস্টিকের গামলা উলটে দেওয়া থেকে শুরু করে রোগীদের ব্যাগপত্র কেটে ফেলা নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে।

হাসপাতালের এক আয়া ও অস্থায়ী কর্মীর কথায়, সাফাইয়ের চরম অভাবে হাসপাতাল চত্বর এখন ইঁদুরদের নিরাপদ আস্তানায় পরিণত হয়েছে। বর্জ্য ঠিকমতো পরিষ্কার না হওয়ায় এবং চত্বরের একাংশে দীর্ঘদিন ধরে পরিত্যক্ত সামগ্রীর স্তূপ জমে থাকায় এই উপদ্রব আরও বেড়েছে। ইঁদুরের আতঙ্কে হাসপাতাল ছাড়ার মতো ঘটনাও ঘটেছে।

শহরের বাসিন্দা দিলীপ ঘোষ অসুস্থ হয়ে ভর্তি হলেও শয্যা না পেয়ে মেঝেতে ছিলেন। রাতভর ইঁদুরের দাপট দেখে প্রাণভয়ে তিনি হাসপাতাল ছেড়ে বাড়ি ফিরে যান এবং বাইরে চিকিৎসা করান। রোগীর আত্মীয় মহম্মদ নাসির ও নূরুল হুদার অভিযোগ, বারবার কর্তৃপক্ষকে জানিয়েও কোনও সুরাহা হয়নি। বাড়িতে থাকলে রোগীরা এর চেয়ে অনেক বেশি নিরাপদে থাকতেন বলে আক্ষেপ তাঁদের।

শুধু রোগীর পরিজনরাই নন, পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন চিকিৎসকরাও। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের ইসলামপুর ইউনিটের সম্পাদক তথা শিশুরোগ বিশেষজ্ঞ সায়ন্তন কুণ্ডু জানান, ইঁদুরের উপদ্রব মাত্রাছাড়া আকার নিয়েছে, যা রোগীদের নিরাপত্তার পক্ষে অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

বিষয়টি স্বীকার করে নিয়েছেন হাসপাতাল সুপার মহম্মদ নিসার হুসেন শাহ। তিনি জানান, তিনি দায়িত্ব নেওয়ার পর মাত্র আড়াই মাস কেটেছে। সমস্যার কথা মহকুমাশাসককে জানানো হয়েছে এবং দ্রুত হাসপাতাল চত্বর পরিষ্কার করে ব্যবস্থা নেওয়ার চেষ্টা চলছে।

অন্যদিকে, উত্তর দিনাজপুরের মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকান্ত বিশ্বাসও সুপারের সঙ্গে কথা বলে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ করার আশ্বাস দিয়েছেন। তবে প্রশাসনিক আশ্বাসের মাঝে কবে এই অস্বাস্থ্যকর পরিবেশ থেকে মুক্তি মিলবে, এখন সেদিকেই তাকিয়ে ভুক্তভোগীরা।

4 Views 0 Likes 0 Comments

Related News

৬ মাসে ৫টি এনকাউন্টার! বারুইপুর থেকে বীরভূম, পুলিশের গুলিতে মৃত্যু পাঁচ অভিযুক্তের, বদলের বাংলায় কী বার্তা?
রাজ্য

৬ মাসে ৫টি এনকাউন্টার! বারুইপুর থেকে বীরভূম, পুলিশের গুলিতে মৃত্যু পাঁচ অভিযুক্তের...

নিউজ ডেস্ক: সকালে জমা, বিকেলে খরচ! রাজ্যে পালাবদলের পর এমনই হুঁশিয়ারি দিয়েছিলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বারুইপুর, গাইঘাটা ও সামশেরগঞ্জের, রায়গঞ্জের পর এবার বীরভূম। বিজেপি ক্ষমতায় আসার পর রাজ্যে একের পর এক পুলিশি এন...

১৫ নভে ২০২৬, ০৮:২৬ পিএম · 2 মিনিট
Suvendu Adhikari: বীরভূমের এনকাউন্টার নিয়ে কড়া বার্তা শুভেন্দুর! দুষ্কৃতীদের হুঁশিয়ারি, ‘পুলিশকে গুলি করলে বাতাসা খাওয়াবে না’
রাজ্য

Suvendu Adhikari: বীরভূমের এনকাউন্টার নিয়ে কড়া বার্তা শুভেন্দুর! দুষ্কৃতীদের হুঁশি...

পূর্ববর্তী শাসনের সাথে বর্তমান পরিস্থিতির তুলনা টেনে তিনি আরও বলেন, "আগে আমরা দেখেছি যে টেবিলের তলায় পুলিশকে ঢুকে যেতে দেখেছি। পুলিশকে বলি কী এরা... শায়ন গুন্ডা দে, পুলিশকে গুলি করলে পুলস্তর..."। তাঁর বক্তব্যে স্পষ্ট, দুষ্কৃতীরা পুলিশের ওপর হামলা চালালে পুলিশ যে চুপ করে বসে থাকবে না, সেই বার্তাই তিনি দিতে চেয়েছেন।

১৫ নভে ২০২৬, ০৮:০৪ পিএম · 2 মিনিট
‘ছটে মাংসের দোকান বন্ধের নির্দেশিকা নিয়ে বিজেপিকে নিশানা কংগ্রেসের
রাজ্য

‘ছটে মাংসের দোকান বন্ধের নির্দেশিকা নিয়ে বিজেপিকে নিশানা কংগ্রেসের

নিউজ ডেস্ক: ছটপুজো উপলক্ষে রামপুরহাটে মাংসের দোকান বন্ধ রাখার নির্দেশিকা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। এবার রামপুরহাট পুরসভার এই নির্দেশিকার তীব্র বিরোধিতা করল পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস। খাদ্যাভ্যাসের উপর এভাবে নিষেধা...

১৫ নভে ২০২৬, ০৬:৪৭ পিএম · 2 মিনিট
Encounter: ৬ মাসে ৫ নং, শান্তিনিকেতন গুলিকাণ্ডে এনকাউন্টারে খতম মূল অভিযুক্ত
রাজ্য

Encounter: ৬ মাসে ৫ নং, শান্তিনিকেতন গুলিকাণ্ডে এনকাউন্টারে খতম মূল অভিযুক্ত

নিউজ ডেস্ক: রাজ্যে ফের এনকাউন্টার৷ নিহত রতন শেখ৷ এ নিয়ে পাঁচ মাসে রাজ্যে পাঁচটি এনকাউন্টার করল পুলিশ৷ 

১৫ নভে ২০২৬, ০৬:৩১ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.