JAZZBAAT 24 BANGLA
১৬ নভে ২০২৬, ০৮:২৬ পিএম
Breaking
Syed Mushtaq Ali Trophy 2026: মহারাষ্ট্রের ধাক্কা সামলে চণ্ডীগড়কে ৮৫ রানে উড়িয়ে বাংলার দ... গেরুয়া শাড়ি পরে স্কুলে আসায় নিষেধাজ্ঞা! মিশনারি স্কুলকে কড়া বার্তা শমীকের ওয়ার্ড পুনর্বিন্যাস সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল অভিষেকের Jagadhatri Puja: কাঁথির শান্তিকুঞ্জে জগদ্ধাত্রী পুজোর আমেজ, সপ্তমীতে পুষ্পাঞ্জলি ও আরতিতে... BJP Leader Arrested : মুখ্যমন্ত্রীর নাম ভাঙিয়ে ৬ কোটি টাকা প্রতারণার অভিযোগ, গ্রেফতার বিজে... Calcutta High Court: ১ ডিসেম্বর পর্যন্ত স্থগিতাদেশ, হাই কোর্টের কড়া প্রশ্নে চাপে রাজ্য Abhijit Gangopadhyay: ছ’মাসে পাঁচ এনকাউন্টার! অপরাধ কমবে, নাকি আইনের শাসন নিয়ে উঠবে প্রশ্ন... Bilkis Bano Case: বিলকিস বানো ধর্ষণ ও খুনের মামলা! ১৭ বছর জেল খাটার পর দুই দোষীকে জামিন দি... Syed Mushtaq Ali Trophy 2026: মহারাষ্ট্রের ধাক্কা সামলে চণ্ডীগড়কে ৮৫ রানে উড়িয়ে বাংলার দ... গেরুয়া শাড়ি পরে স্কুলে আসায় নিষেধাজ্ঞা! মিশনারি স্কুলকে কড়া বার্তা শমীকের ওয়ার্ড পুনর্বিন্যাস সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল অভিষেকের Jagadhatri Puja: কাঁথির শান্তিকুঞ্জে জগদ্ধাত্রী পুজোর আমেজ, সপ্তমীতে পুষ্পাঞ্জলি ও আরতিতে... BJP Leader Arrested : মুখ্যমন্ত্রীর নাম ভাঙিয়ে ৬ কোটি টাকা প্রতারণার অভিযোগ, গ্রেফতার বিজে... Calcutta High Court: ১ ডিসেম্বর পর্যন্ত স্থগিতাদেশ, হাই কোর্টের কড়া প্রশ্নে চাপে রাজ্য Abhijit Gangopadhyay: ছ’মাসে পাঁচ এনকাউন্টার! অপরাধ কমবে, নাকি আইনের শাসন নিয়ে উঠবে প্রশ্ন... Bilkis Bano Case: বিলকিস বানো ধর্ষণ ও খুনের মামলা! ১৭ বছর জেল খাটার পর দুই দোষীকে জামিন দি...

ওয়ার্ড পুনর্বিন্যাস সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল অভিষেকের

ওয়ার্ড পুনর্বিন্যাস সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল অভিষেকের
ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক: কলকাতা পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস মামলায় নয়া মোড়। এবার এই মামলায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে পৃথকভাবে শীর্ষ আদালতে আবেদন জানিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসও। মামলার শুনানিতে তাদের বক্তব্যও যাতে শোনা হয়, সেই আর্জি জানানো হয়েছে।

কলকাতা পুরসভার ওয়ার্ড সংখ্যা ১৪৪ থেকে বাড়িয়ে ২০৯ করার সিদ্ধান্ত ঘিরেই বিতর্কের সূত্রপাত। এই পুনর্বিন্যাসের বিরুদ্ধে কলকাতা হাই কোর্টে মামলা করেন সিপিএম নেতা দীপু দাস। তাঁর অভিযোগ, জনসংখ্যার পরিবর্তে ভোটার তালিকাকে গুরুত্ব দিয়ে ওয়ার্ডের সীমানা পুনর্নির্ধারণ করা হয়েছে। এর ফলে বিজেপি রাজনৈতিক সুবিধা পেতে পারে বলেও অভিযোগ ওঠে। অন্যদিকে, ওয়ার্ড পুনর্বিন্যাসের প্রক্রিয়া আইন মেনে হয়নি বলে দাবি মামলাকারীর।

গত ৬ নভেম্বর কলকাতা হাই কোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য এবং বিচারপতি অর্জুন রায় মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, ওয়ার্ড পুনর্বিন্যাস সংক্রান্ত মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কলকাতা পুরসভার ভোটের দিনক্ষণ ঘোষণা করা যাবে না। এই নির্দেশকে চ্যালেঞ্জ করে ১৩ নভেম্বর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার। পুর ও নগরোন্নয়ন দফতরের অতিরিক্ত মুখ্যসচিবের তরফে মামলা দায়ের করা হয়েছে।

এবার সেই মামলাতেই নিজেদের বক্তব্য জানানোর সুযোগ চেয়ে সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূলও পৃথক আবেদন জানিয়েছে। অর্থাৎ, কলকাতা পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টে শুনানি হলে অভিষেক এবং মমতা-নেতৃত্বাধীন তৃণমূল—উভয় পক্ষের বক্তব্য শোনার আর্জি জানানো হয়েছে। তাদের দাবি, হাই কোর্টের অন্তর্বর্তী নির্দেশ আপাতত বহাল রাখা হোক। কোনও পক্ষের বক্তব্য না শুনে শীর্ষ আদালত যেন একতরফা কোনও নির্দেশ না দেয়। এদিকে, হাই কোর্টে বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের সিঙ্গল বেঞ্চে মূল মামলাটি বিচারাধীন। সেখানে তিন সপ্তাহের মধ্যে রাজ্য ও সংশ্লিষ্ট পক্ষগুলির কাছে হলফনামা চাওয়া হয়েছে। এই মাসের ৩০ তারিখের নাগাদ মামলার শুনানির সম্ভাবনা। ফলে কলকাতা পুরসভার ভোট কবে হবে, তা নিয়ে অনিশ্চয়তা আরও বাড়ল।

4 Views 0 Likes 0 Comments

Related News

Calcutta High Court: ১ ডিসেম্বর পর্যন্ত স্থগিতাদেশ, হাই কোর্টের কড়া প্রশ্নে চাপে রাজ্য
মহানগর

Calcutta High Court: ১ ডিসেম্বর পর্যন্ত স্থগিতাদেশ, হাই কোর্টের কড়া প্রশ্নে চাপে...

কলকাতা: ফলতার জেলবন্দি তৃণমূল নেতা জাহাঙ্গির খানের বাড়ি ভাঙা নিয়ে ফের বড় নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। বাড়ি ভাঙার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদ বাড়িয়ে আগামী ১ ডিসেম্বর পর্যন্ত বহাল রাখার নির্দেশ দিল আদালত। সো...

১৬ নভে ২০২৬, ০৭:৩৬ পিএম · 2 মিনিট
Abhijit Gangopadhyay: ছ’মাসে পাঁচ এনকাউন্টার! অপরাধ কমবে, নাকি আইনের শাসন নিয়ে উঠবে প্রশ্ন? অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে নতুন বিতর্ক
মহানগর

Abhijit Gangopadhyay: ছ’মাসে পাঁচ এনকাউন্টার! অপরাধ কমবে, নাকি আইনের শাসন নিয়ে উঠব...

কলকাতা: রাজ্যে ক্ষমতার পালাবদলের পর পুলিশের ভূমিকা নিয়ে নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। গত ছ’মাসে পশ্চিমবঙ্গে পাঁচটি এনকাউন্টারের ঘটনা সামনে এসেছে। প্রতিটি ঘটনাকে ঘিরেই তৈরি হয়েছে আলোচনা। একদিকে পুলিশের পদক্ষেপকে অপ...

১৬ নভে ২০২৬, ০৭:৩৩ পিএম · 2 মিনিট
SSKM Hospital: মায়ের রক্তচাপ ২২০ পার, তবুও নার্সদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ! ভেন্টিলেশনে পূর্ব মেদিনীপুরের অঞ্জনা
মহানগর

SSKM Hospital: মায়ের রক্তচাপ ২২০ পার, তবুও নার্সদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ! ভেন্...

কলকাতা: মায়ের শারীরিক অবস্থার অবনতি দেখে বারবার নার্সদের জানিয়েছিলেন ছেলে। কিন্তু অভিযোগ, তাতেও মেলেনি প্রয়োজনীয় সাড়া। শেষ পর্যন্ত রক্তচাপ বেড়ে ২২০/৯৫! দ্রুত চিকিৎসা শুরু না হওয়ায় এখন ভেন্টিলেশনে মৃত্যুর সঙ্গে লড়াই কর...

১৬ নভে ২০২৬, ০৭:২৯ পিএম · 2 মিনিট
পুজোয় বইয়ের স্টলে হামলার প্রতিবাদ, এবার ‘ঘরে ঘরে বুকস্টল’ কর্মসূচি সিপিএমের
মহানগর

পুজোয় বইয়ের স্টলে হামলার প্রতিবাদ, এবার ‘ঘরে ঘরে বুকস্টল’ কর্মসূচি সিপিএমের

কলকাতা, নিউজ ডেস্ক: পুজোয় বইয়ের স্টলে হামলার প্রতিবাদে অভিনব উদ্যোগ সিপিএমের। এবার বই নিয়ে পাড়ায় পাড়ায় পৌঁছে গেলেন সিপিএমের নেতা-কর্মীরা। রবিবার থেকে রাজ্যজুড়ে শুরু হয়েছে ‘ঘরে ঘরে বুকস্টল’ কর্মসূচি। সিপিএম সূত্রে খবর,...

১৬ নভে ২০২৬, ০৬:০৪ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.