JAZZBAAT 24 BANGLA
১৬ নভে ২০২৬, ০৭:৩৮ পিএম
Breaking
Calcutta High Court: ১ ডিসেম্বর পর্যন্ত স্থগিতাদেশ, হাই কোর্টের কড়া প্রশ্নে চাপে রাজ্য Abhijit Gangopadhyay: ছ’মাসে পাঁচ এনকাউন্টার! অপরাধ কমবে, নাকি আইনের শাসন নিয়ে উঠবে প্রশ্ন... Bilkis Bano Case: বিলকিস বানো ধর্ষণ ও খুনের মামলা! ১৭ বছর জেল খাটার পর দুই দোষীকে জামিন দি... SSKM Hospital: মায়ের রক্তচাপ ২২০ পার, তবুও নার্সদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ! ভেন্টিলেশনে... Virat Kohli: ১১ বছরের লজ্জার রেকর্ড! ২০২৭ বিশ্বকাপে কোহলির জায়গা নিয়েই উঠছে বড় প্রশ্ন Suryakumar Yadav: ২৯ বলে ৮২! সূর্যের ব্যাটে ফের ঝড়, গুজরাতকে হারিয়ে জয় মুম্বইয়ের Giacomo Filibeck: রাহুলের পাশে দাঁড়িয়ে ভারতীয় গণতন্ত্র নিয়ে মন্তব্য, তীব্র আপত্তি বিজেপির India UK Relations : মোদীর সঙ্গে বৈঠকে উইলিয়াম-ক্যাথরিন, নজরে রাজকীয় সফর Calcutta High Court: ১ ডিসেম্বর পর্যন্ত স্থগিতাদেশ, হাই কোর্টের কড়া প্রশ্নে চাপে রাজ্য Abhijit Gangopadhyay: ছ’মাসে পাঁচ এনকাউন্টার! অপরাধ কমবে, নাকি আইনের শাসন নিয়ে উঠবে প্রশ্ন... Bilkis Bano Case: বিলকিস বানো ধর্ষণ ও খুনের মামলা! ১৭ বছর জেল খাটার পর দুই দোষীকে জামিন দি... SSKM Hospital: মায়ের রক্তচাপ ২২০ পার, তবুও নার্সদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ! ভেন্টিলেশনে... Virat Kohli: ১১ বছরের লজ্জার রেকর্ড! ২০২৭ বিশ্বকাপে কোহলির জায়গা নিয়েই উঠছে বড় প্রশ্ন Suryakumar Yadav: ২৯ বলে ৮২! সূর্যের ব্যাটে ফের ঝড়, গুজরাতকে হারিয়ে জয় মুম্বইয়ের Giacomo Filibeck: রাহুলের পাশে দাঁড়িয়ে ভারতীয় গণতন্ত্র নিয়ে মন্তব্য, তীব্র আপত্তি বিজেপির India UK Relations : মোদীর সঙ্গে বৈঠকে উইলিয়াম-ক্যাথরিন, নজরে রাজকীয় সফর

Calcutta High Court: ১ ডিসেম্বর পর্যন্ত স্থগিতাদেশ, হাই কোর্টের কড়া প্রশ্নে চাপে রাজ্য

Calcutta High Court: ১ ডিসেম্বর পর্যন্ত স্থগিতাদেশ, হাই কোর্টের কড়া প্রশ্নে চাপে রাজ্য
ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

কলকাতা: ফলতার জেলবন্দি তৃণমূল নেতা জাহাঙ্গির খানের বাড়ি ভাঙা নিয়ে ফের বড় নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। বাড়ি ভাঙার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদ বাড়িয়ে আগামী ১ ডিসেম্বর পর্যন্ত বহাল রাখার নির্দেশ দিল আদালত। সোমবার, ১৬ নভেম্বর বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চ এই নির্দেশ দেয়। পাশাপাশি, বাড়ি ভাঙার প্রশাসনিক পদক্ষেপ নিয়ে রাজ্য সরকারের জমা দেওয়া ছবিতেও সন্তুষ্ট নয় আদালত। ফলে আপাতত বন্ধই থাকছে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার কাজ।

উল্লেখ্য, দক্ষিণ ২৪ পরগনার ফলতার শ্রীরামপুরে জাহাঙ্গির খানের বহুতল বাড়ি বেআইনি নির্মাণের অভিযোগে ভাঙার উদ্যোগ নিয়েছিল প্রশাসন। সরকারি জমি দখল, নির্মাণের নিয়ম লঙ্ঘন এবং অনুমোদিত উচ্চতার চেয়ে বেশি বাড়ি তৈরির অভিযোগ উঠেছিল। স্থানীয় বিজেপি নেতা বিধান পারুইয়ের অভিযোগের ভিত্তিতে বিষয়টি নিয়ে প্রশাসনিক তদন্ত শুরু হয়। এরপর দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের এক্সিকিউটিভ অফিসার বাড়িটি ভাঙার নির্দেশ দেন। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই হাই কোর্টের দ্বারস্থ হন জাহাঙ্গির।

গত শুক্রবার মামলার শুনানিতে বিচারপতি শুভ্রা ঘোষ প্রশাসনের নোটিস দেওয়ার পদ্ধতি নিয়ে একাধিক প্রশ্ন তোলেন। বিশেষ করে, জাহাঙ্গির যখন জেলবন্দি, তখন তাঁকে কীভাবে নোটিস পাঠানো হয়েছিল, তা জানতে চায় আদালত। প্রশাসনের দাবি ছিল, বাড়িতে নোটিস সাঁটানো হয়েছিল এবং সেই প্রক্রিয়ার ভিডিয়ো রেকর্ডিংও করা হয়েছিল। কিন্তু জাহাঙ্গিরের আইনজীবীদের অভিযোগ, জেলে থাকা সত্ত্বেও তাঁকে সংশোধনাগারে কোনও নোটিস পাঠানো হয়নি। ফলে নিজের বক্তব্য জানানোর সুযোগই পাননি তিনি।

সোমবার ফের শুনানিতে রাজ্যের তরফে কিছু স্থিরচিত্র জমা দেওয়া হয়। কিন্তু সেই ছবিতে সন্তুষ্ট হতে পারেনি আদালত। বিচারপতির পর্যবেক্ষণ, নোটিস দিতে যাঁরা গিয়েছিলেন, তাঁরা ছবিতে বাড়িটি যথাযথভাবে চিহ্নিত করতে পারেননি। ছবিতে শুধুমাত্র একটি কলাপসিবল গেট দেখা যাচ্ছে। ফলে ওই ছবির ভিত্তিতে নোটিস সঠিক জায়গায় দেওয়া হয়েছিল কি না, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

এই পরিস্থিতিতে বাড়ি ভাঙার ক্ষেত্রে দু’পক্ষেরই হলফনামা তলব করেছে হাই কোর্ট। আগামী ১ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানি হবে। ততদিন পর্যন্ত জাহাঙ্গির খানের বাড়িতে কোনও ভাঙার কাজ করা যাবে না।

আদালতের এই নির্দেশে আপাতত বড়সড় স্বস্তি পেলেন জাহাঙ্গির। তবে বাড়িটি আদৌ বেআইনি কি না, কিংবা প্রশাসনের ভাঙার নির্দেশ আইনসম্মত কি না, সেই বিষয়ে এখনও চূড়ান্ত রায় দেয়নি আদালত। আগামী শুনানির দিকেই এখন নজর রাজনৈতিক মহলের।

1 Views 0 Likes 0 Comments

Related News

Abhijit Gangopadhyay: ছ’মাসে পাঁচ এনকাউন্টার! অপরাধ কমবে, নাকি আইনের শাসন নিয়ে উঠবে প্রশ্ন? অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে নতুন বিতর্ক
মহানগর

Abhijit Gangopadhyay: ছ’মাসে পাঁচ এনকাউন্টার! অপরাধ কমবে, নাকি আইনের শাসন নিয়ে উঠব...

কলকাতা: রাজ্যে ক্ষমতার পালাবদলের পর পুলিশের ভূমিকা নিয়ে নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। গত ছ’মাসে পশ্চিমবঙ্গে পাঁচটি এনকাউন্টারের ঘটনা সামনে এসেছে। প্রতিটি ঘটনাকে ঘিরেই তৈরি হয়েছে আলোচনা। একদিকে পুলিশের পদক্ষেপকে অপ...

১৬ নভে ২০২৬, ০৭:৩৩ পিএম · 2 মিনিট
SSKM Hospital: মায়ের রক্তচাপ ২২০ পার, তবুও নার্সদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ! ভেন্টিলেশনে পূর্ব মেদিনীপুরের অঞ্জনা
মহানগর

SSKM Hospital: মায়ের রক্তচাপ ২২০ পার, তবুও নার্সদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ! ভেন্...

কলকাতা: মায়ের শারীরিক অবস্থার অবনতি দেখে বারবার নার্সদের জানিয়েছিলেন ছেলে। কিন্তু অভিযোগ, তাতেও মেলেনি প্রয়োজনীয় সাড়া। শেষ পর্যন্ত রক্তচাপ বেড়ে ২২০/৯৫! দ্রুত চিকিৎসা শুরু না হওয়ায় এখন ভেন্টিলেশনে মৃত্যুর সঙ্গে লড়াই কর...

১৬ নভে ২০২৬, ০৭:২৯ পিএম · 2 মিনিট
পুজোয় বইয়ের স্টলে হামলার প্রতিবাদ, এবার ‘ঘরে ঘরে বুকস্টল’ কর্মসূচি সিপিএমের
মহানগর

পুজোয় বইয়ের স্টলে হামলার প্রতিবাদ, এবার ‘ঘরে ঘরে বুকস্টল’ কর্মসূচি সিপিএমের

কলকাতা, নিউজ ডেস্ক: পুজোয় বইয়ের স্টলে হামলার প্রতিবাদে অভিনব উদ্যোগ সিপিএমের। এবার বই নিয়ে পাড়ায় পাড়ায় পৌঁছে গেলেন সিপিএমের নেতা-কর্মীরা। রবিবার থেকে রাজ্যজুড়ে শুরু হয়েছে ‘ঘরে ঘরে বুকস্টল’ কর্মসূচি। সিপিএম সূত্রে খবর,...

১৬ নভে ২০২৬, ০৬:০৪ পিএম · 2 মিনিট
Indranil Khan: ছটপুজোর আয়োজন নিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে কড়া আক্রমণ বিজেপির! ‘কালী-দুর্গা নিয়ে এতদিন কী করেছে তৃণমূল?’ পাল্টা প্রশ্ন
মহানগর

Indranil Khan: ছটপুজোর আয়োজন নিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে কড়া আক্রমণ বিজেপির! ‘কা...

নিউজ ডেস্ক: ছটপুজোকে কেন্দ্র করে বাংলার রাজনীতিতে ফের শুরু হয়েছে নতুন বিতর্ক। হাওড়া স্টেশনে ছটপুজো উপলক্ষে বিশেষ সাজসজ্জা ও আয়োজন নিয়ে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের পরেই রাজনৈতিক তরজা তুঙ্গে। বাঙালির সং...

১৬ নভে ২০২৬, ০৫:২৪ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.