JAZZBAAT 24 BANGLA
১৬ নভে ২০২৬, ০৫:৩৩ পিএম
Breaking
Mohan Bhagwat: ভারতকে দুর্বল করতে বিভাজনের ছক! ব্রিটিশদের ‘ডিভাইড অ্যান্ড রুল’ নীতির প্রসঙ... Indranil Khan: ছটপুজোর আয়োজন নিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে কড়া আক্রমণ বিজেপির! ‘কালী-দুর্গ... SIR: এসআইআর নিয়ে নির্বাচন কমিশনকে ৪৮টি প্রশ্ন বিরোধীদের, জবাবদিহির দাবিতে সুপ্রিম কোর্টে ই... AI প্রযুক্তি সুরক্ষায় এবার ওয়াশিংটনের পাশে ভারত, কী প্রভাব পড়বে? Amitabh Bachchan: ‘বুলেটপ্রুফ কাচেও রক্ষা হবে না!’ অমিতাভ ও অভিষেককে খুনের হুমকি গ্যাংস্টা... Canning East : ৫ লক্ষ টাকা দাবি! ভাইরাল ফোনালাপে বিজেপি নেতার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, থা... Rajat Patidar: মুস্তাক আলিতে অসমকে ওড়াল মধ্যপ্রদেশ Weather: বঙ্গোপসাগরে ভয়ংকর রূপ নিচ্ছে ‘আকভান’! কলকাতা সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির তাণ্ডব, জা... Mohan Bhagwat: ভারতকে দুর্বল করতে বিভাজনের ছক! ব্রিটিশদের ‘ডিভাইড অ্যান্ড রুল’ নীতির প্রসঙ... Indranil Khan: ছটপুজোর আয়োজন নিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে কড়া আক্রমণ বিজেপির! ‘কালী-দুর্গ... SIR: এসআইআর নিয়ে নির্বাচন কমিশনকে ৪৮টি প্রশ্ন বিরোধীদের, জবাবদিহির দাবিতে সুপ্রিম কোর্টে ই... AI প্রযুক্তি সুরক্ষায় এবার ওয়াশিংটনের পাশে ভারত, কী প্রভাব পড়বে? Amitabh Bachchan: ‘বুলেটপ্রুফ কাচেও রক্ষা হবে না!’ অমিতাভ ও অভিষেককে খুনের হুমকি গ্যাংস্টা... Canning East : ৫ লক্ষ টাকা দাবি! ভাইরাল ফোনালাপে বিজেপি নেতার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, থা... Rajat Patidar: মুস্তাক আলিতে অসমকে ওড়াল মধ্যপ্রদেশ Weather: বঙ্গোপসাগরে ভয়ংকর রূপ নিচ্ছে ‘আকভান’! কলকাতা সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির তাণ্ডব, জা...

Indranil Khan: ছটপুজোর আয়োজন নিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে কড়া আক্রমণ বিজেপির! ‘কালী-দুর্গা নিয়ে এতদিন কী করেছে তৃণমূল?’ পাল্টা প্রশ্ন

Indranil Khan: ছটপুজোর আয়োজন নিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে কড়া আক্রমণ বিজেপির! ‘কালী-দুর্গা নিয়ে এতদিন কী করেছে তৃণমূল?’ পাল্টা প্রশ্ন
ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

নিউজ ডেস্ক: ছটপুজোকে কেন্দ্র করে বাংলার রাজনীতিতে ফের শুরু হয়েছে নতুন বিতর্ক। হাওড়া স্টেশনে ছটপুজো উপলক্ষে বিশেষ সাজসজ্জা ও আয়োজন নিয়ে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের পরেই রাজনৈতিক তরজা তুঙ্গে। বাঙালির সংস্কৃতি ও অস্তিত্বের প্রশ্ন তুলে বিজেপিকে আক্রমণ করেছিলেন কল্যাণ। এবার তাঁর বক্তব্যের পাল্টা জবাব দিতে গিয়ে তৃণমূলের ১৫ বছরের শাসনকাল নিয়েই একের পর এক প্রশ্ন তুললেন বিজেপি নেতা তথা মন্ত্রী ইন্দ্রনীল খান।

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ ছিল, ছটপুজোর জন্য হাওড়া স্টেশনে যেভাবে জাঁকজমকপূর্ণ আয়োজন করা হয়েছে, দুর্গাপুজোর সময় কেন একই ধরনের ব্যবস্থা দেখা যায় না? তাঁর দাবি, বাংলায় বাঙালিরাই ক্রমশ দ্বিতীয় শ্রেণির নাগরিকে পরিণত হচ্ছেন। বিজেপি সরকার বিহারের মানুষকে গুরুত্ব দিতে গিয়ে বাঙালি সমাজের পরিচয় ও সংস্কৃতিকে উপেক্ষা করছে বলেও অভিযোগ করেন তিনি। এই পরিস্থিতি চলতে থাকলে বাংলার নিজস্ব পরিচয় বিপন্ন হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তৃণমূল সাংসদ।

এরপরই পাল্টা আক্রমণ শানান ইন্দ্রনীল খান। তাঁর প্রশ্ন, ১৫ বছর ক্ষমতায় থাকার সময় বাঙালির সংস্কৃতি রক্ষায় কী করেছে তৃণমূল? অতীতের একাধিক ঘটনার প্রসঙ্গ তুলে তিনি বলেন, মা কালীর মূর্তি কি কখনও প্রিজন ভ্যানে নিয়ে যাওয়া বাঙালির সংস্কৃতি? মহরমের জন্য দুর্গাপ্রতিমার বিসর্জন আটকে দেওয়া কি বাংলার ঐতিহ্য? উত্তর দিনাজপুরের দাড়িভিটে বাংলা ভাষার শিক্ষকের দাবিতে আন্দোলনরত পড়ুয়াদের উপর গুলি চালানোর ঘটনাও তুলে ধরেন তিনি।

উল্লেখ্য, ২০১৮ সালে উত্তর দিনাজপুরের দাড়িভিট হাইস্কুলে শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছিল পরিস্থিতি। সংঘর্ষে প্রাণ হারান দুই প্রাক্তন ছাত্র। সেই ঘটনার প্রসঙ্গ টেনেই তৃণমূলের পাশাপাশি আগের বামফ্রন্ট সরকারকেও বাঙালির স্বার্থরক্ষায় ব্যর্থ বলে নিশানা করেন ইন্দ্রনীল।

ছটপুজোর আয়োজনের পক্ষেও জোরালো সওয়াল করেন বিজেপি নেতা। তাঁর বক্তব্য, প্রত্যেক সম্প্রদায়ের মানুষ যাতে নিজেদের ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব নির্বিঘ্নে পালন করতে পারেন, তা নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব। কোনও একটি উৎসবকে কেন্দ্র করে অন্য সম্প্রদায়ের সংস্কৃতিকে ছোট করে দেখা উচিত নয়। ‘এক ভারত শ্রেষ্ঠ ভারত’-এর ভাবনার কথাও তুলে ধরেন তিনি।

এর আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও বিরোধীদের সমালোচনাকে ভোটব্যাঙ্কের রাজনীতি বলে কটাক্ষ করেছিলেন। তাঁর বক্তব্য, ছটপুজো, গণেশ পুজো কিংবা রামনবমীর মতো উৎসবও ভারতের বৃহত্তর সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ।

সব মিলিয়ে ছটপুজোর আয়োজনকে কেন্দ্র করে বাংলায় ফের সামনে এসেছে বাঙালি অস্মিতা বনাম ধর্মীয় ও সাংস্কৃতিক বৈচিত্র্যের বিতর্ক। ভোটের আগে এই ইস্যুতে তৃণমূল ও বিজেপির রাজনৈতিক সংঘাত কোন দিকে মোড় নেয়, এখন সেটাই দেখার।

1 Views 0 Likes 0 Comments

Related News

Weather: বঙ্গোপসাগরে ভয়ংকর রূপ নিচ্ছে ‘আকভান’! কলকাতা সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির তাণ্ডব, জারি হলুদ সতর্কতা
মহানগর

Weather: বঙ্গোপসাগরে ভয়ংকর রূপ নিচ্ছে ‘আকভান’! কলকাতা সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির তা...

কলকাতা, নিউজ ডেস্ক: বঙ্গোপসাগরে ক্রমশ শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড়। যা নিয়ে নতুন করে উদ্বেগ বাড়ছে বঙ্গোপসাগর উপকূলে। অর্ণব, মুরাসু-র পর এবার চোখ রাঙাচ্ছে আরও একটি ঘূর্ণিঝড়। সোমবার সন্ধ্যায় এটি ঘূর্ণিঝড় ‘আকভান’-এ পরিণত হ...

১৬ নভে ২০২৬, ০৩:৫৯ পিএম · 2 মিনিট
মাকে শ্বাসরোধ করে খুন! ১০০ ডায়াল করে নিজেই জানালেন ছেলে
মহানগর

মাকে শ্বাসরোধ করে খুন! ১০০ ডায়াল করে নিজেই জানালেন ছেলে

নিউজ ডেস্ক: বৃদ্ধা মাকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। গলায় দড়ি পেঁচিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে হরিদেবপুর থানার হাফিজ মহম্মদ ইসহাক রোডে। ঘটনার পর অভিযুক্ত ছেলে নিজেই লালবাজারে ফোন করে খুন...

১৬ নভে ২০২৬, ০৩:৫৭ পিএম · 1 মিনিট
Ritabrata Banerjee: প্রতীক বিতর্কের মাঝেই সাসপেন্ড ঋতব্রত শিবিরের এক্স অ্যাকাউন্ট
মহানগর

Ritabrata Banerjee: প্রতীক বিতর্কের মাঝেই সাসপেন্ড ঋতব্রত শিবিরের এক্স অ্যাকাউন্ট

নিউজ ডেস্ক: এবার সাসপেন্ড হয়ে গেল ঋতব্রত তৃণমূল শিবিরের এক্স হ্যান্ডল। সোমবার সকাল থেকেই মাইক্রোব্লগিং সাইট এক্সে আর খুঁজে পাওয়া যাচ্ছে না 'গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস’-এর অফিশিয়াল অ্যাকাউন্টটি। সংশ্লিষ্ট হ্যান্ডলের পাতায়...

১৬ নভে ২০২৬, ০১:২৭ পিএম · 2 মিনিট
আদালত অবমাননা মামলায় স্বস্তি কুণালের, হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের
মহানগর

আদালত অবমাননা মামলায় স্বস্তি কুণালের, হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

নিউজ ডেস্ক: এবার আদালত অবমাননার মামলায় বিরাট স্বস্তি পেলেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। কলকাতা হাইকোর্টে আদালত অবমাননার মামলায় তিন বিচারপতির বেঞ্চ কুণাল ঘোষের বিরুদ্ধে দোষী সাব্যস্তের যে রায় দিয়েছিল, সোমবার শীর্ষ আদালত ত...

১৬ নভে ২০২৬, ০১:০০ পিএম · 1 মিনিট

Top Comments (0)

No approved comments yet.