JAZZBAAT 24 BANGLA
১৭ নভে ২০২৬, ০৭:৪২ পিএম
Breaking
KKR: ১৮ কোটির তারকাকে ছাঁটাই করে গ্রিনকে রাখল কেকেআর, মহাতারকাদের ছাঁটাইয়ের তালিকায় কারা? Gold Price: রেকর্ড উচ্চতা থেকে মুখ থুবড়ে সোনা-রুপো! কলকাতার বাজারেও কমল দাম, কত হল ২২ ও ২... পর্যটকদের জন্য সুখবর, এবার অনলাইনেই মিলবে বেঙ্গল সাফারির টিকিট Instagram: ইনস্টাগ্রামে এবার অশ্লীলতা ও হিংসার কনটেন্টে কড়া নজর! AI-র নতুন ফিল্টারে বদলে... AFA Internacional: মেসির দেশের ফুটবল মন্ত্র এবার কলকাতায়! আর্জেন্টিনার সহায়তায় এশিয়ার প্রথ... Bengaluru Road Accident: বেঙ্গালুরুতে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু ২ ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার,... ৫০ পেরোলেই হাড় ভাঙার আশঙ্কা প্রতি ৩ জন ভারতীয় মহিলার ১ জনের! Narendra Modi: মোদী-মার্কোস বৈঠক! কী কী বিষয়ে আলোচনা দু’জনের? KKR: ১৮ কোটির তারকাকে ছাঁটাই করে গ্রিনকে রাখল কেকেআর, মহাতারকাদের ছাঁটাইয়ের তালিকায় কারা? Gold Price: রেকর্ড উচ্চতা থেকে মুখ থুবড়ে সোনা-রুপো! কলকাতার বাজারেও কমল দাম, কত হল ২২ ও ২... পর্যটকদের জন্য সুখবর, এবার অনলাইনেই মিলবে বেঙ্গল সাফারির টিকিট Instagram: ইনস্টাগ্রামে এবার অশ্লীলতা ও হিংসার কনটেন্টে কড়া নজর! AI-র নতুন ফিল্টারে বদলে... AFA Internacional: মেসির দেশের ফুটবল মন্ত্র এবার কলকাতায়! আর্জেন্টিনার সহায়তায় এশিয়ার প্রথ... Bengaluru Road Accident: বেঙ্গালুরুতে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু ২ ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার,... ৫০ পেরোলেই হাড় ভাঙার আশঙ্কা প্রতি ৩ জন ভারতীয় মহিলার ১ জনের! Narendra Modi: মোদী-মার্কোস বৈঠক! কী কী বিষয়ে আলোচনা দু’জনের?

KKR: ১৮ কোটির তারকাকে ছাঁটাই করে গ্রিনকে রাখল কেকেআর, মহাতারকাদের ছাঁটাইয়ের তালিকায় কারা?

KKR: ১৮ কোটির তারকাকে ছাঁটাই করে গ্রিনকে রাখল কেকেআর, মহাতারকাদের ছাঁটাইয়ের তালিকায় কারা?
ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: আইপিএল ২০২৭-এর প্রস্তুতিতে বড়সড় রদবদল। বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে ১৭ নভেম্বর প্রকাশ্যে এল দশটি ফ্র্যাঞ্চাইজির খেলোয়াড় ধরে রাখা ও ছেড়ে দেওয়ার তালিকা। আর সেই তালিকাতেই একের পর এক চমক। সবচেয়ে বেশি আলোচনায় কলকাতা নাইট রাইডার্স। ক্যামেরন গ্রিনকে ছেড়ে দেওয়া হতে পারে বলে জল্পনা তৈরি হলেও শেষ পর্যন্ত অস্ট্রেলীয় অলরাউন্ডারকে ধরে রাখার সিদ্ধান্ত নিয়েছে কেকেআর। বরং ১৮ কোটি টাকার মাথিশা পাথিরানা, মুস্তাফিজুর রহমান, রাচিন রবীন্দ্র এবং অজিঙ্ক রাহানেদের ছেড়ে দিয়েছে নাইট শিবির। সব মিলিয়ে ১২ জন ক্রিকেটারকে বিদায় জানিয়েছে তারা। ফলে নিলামের আগে কলকাতার হাতে রয়েছে ৪১.৬৫ কোটি টাকা। আটটি জায়গা পূরণ করতে হবে, যার মধ্যে তিনটি বিদেশি ক্রিকেটারের জন্য।

নাইটদের ছাঁটাইয়ের তালিকায় রয়েছেন মাথিশা পাথিরানা, মুস্তাফিজুর রহমান, তেজস্বী দাহিয়া, রাচিন রবীন্দ্র, অজিঙ্ক রাহানে, আকাশ দীপ, ব্লেসিং মুজারাবানি, নবদীপ সাইনি, রাহুল ত্রিপাঠী, উমরান মালিক, দক্ষ কামরা এবং লুভনিথ সিসোদিয়া। বিশেষ করে ১৮ কোটি টাকার পাথিরানাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত যথেষ্ট তাৎপর্যপূর্ণ। অন্যদিকে ২৫.২০ কোটি টাকায় কেনা ক্যামেরন গ্রিনকে রেখে দেওয়ার সিদ্ধান্তে স্পষ্ট, আগামী মরশুমের পরিকল্পনায় তাঁকে গুরুত্বপূর্ণ ভূমিকা দিতে চাইছে কলকাতা।

তবে শুধু কেকেআর নয়, অন্য দলগুলির সিদ্ধান্তও কম চমকপ্রদ নয়। সানরাইজার্স হায়দরাবাদ ছেড়ে দিয়েছে ট্রাভিস হেডকে। তাঁর দর ছিল ১৪ কোটি টাকা। ট্রেন্ট বোল্টকে ছেড়েছে মুম্বই ইন্ডিয়ান্স। ১২.৫০ কোটি টাকার এই তারকা পেসারের পাশাপাশি দীপক চাহার ও আল্লাহ গজনফরকেও বিদায় জানিয়েছে মুম্বই। দিল্লি ক্যাপিটালসের তালিকায় সবচেয়ে বড় নাম মিচেল স্টার্ক। ১১.৭৫ কোটি টাকার অস্ট্রেলীয় পেসার ছাড়াও নীতীশ রানা, পাথুম নিশঙ্কা এবং বাংলার অভিষেক পোড়েলকে ছেড়ে দিয়েছে দিল্লি।

চেন্নাই সুপার কিংসের ক্ষেত্রেও আবেগঘন অধ্যায় তৈরি হয়েছে। আইপিএল থেকে ক্রিকেটার হিসেবে বিদায় নিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। এবার থেকে তিনি দলের পরামর্শদাতার দায়িত্ব সামলাবেন। ধোনির পাশাপাশি প্রশান্ত বীর, ম্যাট হেনরি এবং স্পেনসার জনসনকেও ছেড়ে দিয়েছে চেন্নাই। আইপিএলে ২৭৮টি ম্যাচ খেলে ৫৪৩৯ রান করা ধোনির বিদায় নিঃসন্দেহে প্রতিযোগিতার অন্যতম বড় ঘটনা। চেন্নাইকে পাঁচটি আইপিএল খেতাব এনে দেওয়া এই কিংবদন্তির নতুন ভূমিকায় থাকা নিয়ে সমর্থকদের মধ্যে ইতিমধ্যেই আগ্রহ তৈরি হয়েছে।

অন্যদিকে, গতবারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ছেড়েছে জ্যাকব বেথেল, মঙ্গেশ যাদব এবং রিচার্ড গ্লিসনকে। পাঞ্জাব কিংসের তালিকায় রয়েছেন নেহাল ওয়াধেরা, মিচেল ওভেন এবং লকি ফার্গুসন। রাজস্থান রয়্যালস ছেড়েছে শিমরন হেটমায়ার, তুষার দেশপাণ্ডে, অ্যাডাম মিলনে এবং ক্বেনা মাফাকাকে। লখনউ সুপার জায়ান্টসের তালিকায় রয়েছেন আবেশ খান, আনরিখ নরকিয়া এবং ওয়ানিন্দু হাসারঙ্গা। গুজরাট টাইটান্সও একাধিক পরিবর্তনের পথে হেঁটেছে।

এদিকে ক্রিকেটার অদলবদলেও নজর কেড়েছে দলগুলি। হার্দিক পান্ডিয়া মুম্বই ছেড়ে পাঞ্জাবে গিয়েছেন, অন্যদিকে অর্শদীপ সিং যোগ দিয়েছেন মুম্বইয়ে। ঋষভ পন্থ লখনউ ছেড়ে ফিরেছেন দিল্লিতে। মহম্মদ শামি লখনউ থেকে রাজস্থান রয়্যালসে যোগ দিয়েছেন ৮ কোটি টাকায়। স্যাম কারান রাজস্থান ছেড়ে গিয়েছেন লখনউয়ে। হর্ষল প্যাটেল সানরাইজার্স ছেড়ে যোগ দিয়েছেন গুজরাট টাইটান্সে।

এবার সব নজর ডিসেম্বরের মিনি নিলামের দিকে। ১৬ ডিসেম্বর গোয়ায় বসবে ক্রিকেটার কেনাবেচার আসর। তার আগে ২৩ নভেম্বর পর্যন্ত চলবে খেলোয়াড়দের নাম নথিভুক্ত করার প্রক্রিয়া। ৩ ডিসেম্বর প্রকাশিত হবে চূড়ান্ত নিলাম তালিকা। ফলে কোন দল কত টাকা নিয়ে নিলামে নামবে এবং কোন তারকার জন্য কতটা লড়াই হবে, তা নিয়ে ইতিমধ্যেই উত্তেজনা তুঙ্গে। বিশেষ করে ৪১.৬৫ কোটি টাকা হাতে নিয়ে কেকেআর কাদের দলে নেয়, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।

2 Views 0 Likes 0 Comments

Related News

AFA Internacional: মেসির দেশের ফুটবল মন্ত্র এবার কলকাতায়! আর্জেন্টিনার সহায়তায় এশিয়ার প্রথম ফুটবল প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন
ময়দান

AFA Internacional: মেসির দেশের ফুটবল মন্ত্র এবার কলকাতায়! আর্জেন্টিনার সহায়তায় এশি...

স্পোর্টস ডেস্ক: লিওনেল মেসির দেশ আর্জেন্টিনার ফুটবল দর্শন এবার সরাসরি শেখার সুযোগ মিলবে কলকাতায়। ভারতীয় ফুটবলের উন্নতিতে নতুন দিগন্ত খুলে শহরে পথচলা শুরু করল এশিয়ার প্রথম আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের আন্তর্জাতিক উৎকর...

১৭ নভে ২০২৬, ০৭:২৯ পিএম · 2 মিনিট
Brazil vs Singapore: সিঙ্গাপুরকে ৭-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল, হ্যাটট্রিক ভিনিসিয়াসের
ময়দান

Brazil vs Singapore: সিঙ্গাপুরকে ৭-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল, হ্যাটট্রিক ভিনিসিয়াস...

স্পোর্টস ডেস্ক: ফুটবলের মঞ্চে আরও একবার নিজেদের শক্তির পরিচয় দিল ব্রাজিল। সিঙ্গাপুরের বিরুদ্ধে দুরন্ত ফুটবল খেলে ৭-০ গোলে জয় তুলে নিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচের সবচেয়ে বড় আকর্ষণ ব্রাজিলের তারকা ফুটবলার ভিনিসিয়...

১৭ নভে ২০২৬, ০৭:১৩ পিএম · 2 মিনিট
MS Dhoni: ধোনির অবসরের সিদ্ধান্তে স্তম্ভিত সিএসকে কর্তারা, নিজেই বললেন
ময়দান

MS Dhoni: ধোনির অবসরের সিদ্ধান্তে স্তম্ভিত সিএসকে কর্তারা, নিজেই বললেন

স্পোর্টস ডেস্ক: আইপিএলে আর হলুদ জার্সিতে দেখা যাবে না মহেন্দ্র সিংহ ধোনিকে। ২০২৭ সালের আইপিএলের আগে ক্রিকেটার হিসাবে অবসর নেওয়ার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন তিনি। তবে ধোনির এই সিদ্ধান্ত যে চেন্নাই সুপার কিংসের কর্তাদের কতটা...

১৭ নভে ২০২৬, ০৬:৩০ পিএম · 2 মিনিট
Germany vs Netherlands: ৫ গোলের ঝড়ে উড়ল নেদারল্যান্ডস, জার্মানির দাপটে কাঁপল ইউরোপ!
ময়দান

Germany vs Netherlands: ৫ গোলের ঝড়ে উড়ল নেদারল্যান্ডস, জার্মানির দাপটে কাঁপল ইউর...

স্পোর্টস ডেস্ক: বার্লিনের মাঠে যেন গোলের উৎসব। প্রতিপক্ষ নেদারল্যান্ডস, অথচ জার্মানির সামনে দাঁড়াতেই পারল না ডাচরা। একের পর এক আক্রমণ, নিখুঁত পাস আর দুরন্ত ফিনিশিংয়ে ৫-০ গোলের বিশাল জয় তুলে নিল জার্মানি। জোড়া গোল করে রাত...

১৭ নভে ২০২৬, ০৫:৪৮ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.