JAZZBAAT 24 BANGLA
১৭ নভে ২০২৬, ০৭:৩২ পিএম
Breaking
AFA Internacional: মেসির দেশের ফুটবল মন্ত্র এবার কলকাতায়! আর্জেন্টিনার সহায়তায় এশিয়ার প্রথ... Bengaluru Road Accident: বেঙ্গালুরুতে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু ২ ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার,... ৫০ পেরোলেই হাড় ভাঙার আশঙ্কা প্রতি ৩ জন ভারতীয় মহিলার ১ জনের! Narendra Modi: মোদী-মার্কোস বৈঠক! কী কী বিষয়ে আলোচনা দু’জনের? Brazil vs Singapore: সিঙ্গাপুরকে ৭-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল, হ্যাটট্রিক ভিনিসিয়াসের অনলাইন প্রতারণা চক্র ভাঙতে আন্তর্জাতিক সহযোগিতায় ভারতের সমর্থন, পাচার হওয়া নাগরিকদের সুরক্... Mahua Moitra: প্রাক্তন সিইও মনোজ আগরওয়ালকে নিশানা মহুয়া মৈত্রের, ভোটার তালিকা সংক্রান্ত... Toto Driver Murder : বন্ধুর সঙ্গে শেষবার মদ্যপান, তারপরই রহস্যমৃত্যু! AFA Internacional: মেসির দেশের ফুটবল মন্ত্র এবার কলকাতায়! আর্জেন্টিনার সহায়তায় এশিয়ার প্রথ... Bengaluru Road Accident: বেঙ্গালুরুতে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু ২ ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার,... ৫০ পেরোলেই হাড় ভাঙার আশঙ্কা প্রতি ৩ জন ভারতীয় মহিলার ১ জনের! Narendra Modi: মোদী-মার্কোস বৈঠক! কী কী বিষয়ে আলোচনা দু’জনের? Brazil vs Singapore: সিঙ্গাপুরকে ৭-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল, হ্যাটট্রিক ভিনিসিয়াসের অনলাইন প্রতারণা চক্র ভাঙতে আন্তর্জাতিক সহযোগিতায় ভারতের সমর্থন, পাচার হওয়া নাগরিকদের সুরক্... Mahua Moitra: প্রাক্তন সিইও মনোজ আগরওয়ালকে নিশানা মহুয়া মৈত্রের, ভোটার তালিকা সংক্রান্ত... Toto Driver Murder : বন্ধুর সঙ্গে শেষবার মদ্যপান, তারপরই রহস্যমৃত্যু!

Bengaluru Road Accident: বেঙ্গালুরুতে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু ২ ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার, জখম ৪

Bengaluru Road Accident: বেঙ্গালুরুতে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু ২ ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার, জখম ৪
ছবি: সংগৃহীত

বেঙ্গালুরু: ভোরের ঘন কুয়াশায় দৃশ্যমানতা প্রায় তলানিতে। সেই পরিস্থিতিতে গন্তব্যের পথে ছুটছিলেন ৬ জন ইঞ্জিনিয়ারিং পড়ুয়া। কিন্তু গন্তব্যে পৌঁছনোর আগেই ভয়াবহ দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছে ধাক্কা মারল তাঁদের গাড়ি। সংঘর্ষের অভিঘাতে ঘটনাস্থলেই মৃত্যু হল ১৯ বছরের দুই তরুণীর। গুরুতর ভাবে ক্ষতিগ্রস্ত গাড়িটির ভিতরে আটকে পড়েন অন্য যাত্রীরাও। আহত অবস্থায় উদ্ধার করে তাঁদের হাসপাতালে পাঠানো হয়েছে। মঙ্গলবার ভোরে বেঙ্গালুরুর গ্রামীণ এলাকায় এই দুর্ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া নেমেছে পড়ুয়া মহলে।

মৃত দুই পড়ুয়ার নাম জানভি ও বৈষ্ণবী। দু’জনেরই বয়স ১৯ বছর। তাঁরা কর্নাটকের তুমাকুরু শহরের বাসিন্দা এবং বেঙ্গালুরুর সপ্তগিরি কলেজ অফ ইঞ্জিনিয়ারিংয়ের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন। তাঁদের সঙ্গে গাড়িতে থাকা আরও চার পড়ুয়া—গগন, জস্বন্ত, হর্ষিণী এস এবং হর্ষিণী জি—আহত হয়েছেন। তাঁদের নেলামঙ্গলা সরকারি হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা শুরু হয়েছে।

https://x.com/CitizenKamran/status/2122636273622130954?a=j-ej6e_T8e9JS7xSKNg&s=20

ভোর ৬টা নাগাদ দুর্ঘটনা, গাছের সঙ্গে ধাক্কা গাড়ির

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার ভোরে বেঙ্গালুরুর গ্রামীণ জেলার নেলামঙ্গলা তালুকের গুদেমারানাহল্লি এলাকায় দুর্ঘটনাটি ঘটে। জাতীয় সড়ক ৭৫-এর কাছাকাছি ওই রাস্তা দিয়ে গাড়িতে চেপে যাচ্ছিলেন ছয় পড়ুয়া। তাঁদের গন্তব্য ছিল কুনিগলের কাছে হুত্রিদুর্গ। কলেজের তরফে আয়োজিত একটি সামাজিক পরিষেবা বা আউটরিচ কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছিলেন তাঁরা।

পুলিশের প্রাথমিক অনুমান, ঘন কুয়াশার কারণে রাস্তার দৃশ্যমানতা কমে যাওয়ায় চালক গাড়ির নিয়ন্ত্রণ হারান। এর পর গাড়িটি রাস্তার পাশের একটি গাছে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের অভিঘাত এতটাই প্রবল ছিল যে গাড়িটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় জানভি ও বৈষ্ণবীর।

দুমড়ে গিয়েছে গাড়ি, সিসিটিভিতে ধরা পড়ল দুর্ঘটনা

দুর্ঘটনার সিসিটিভি ফুটেজে ধাক্কার ভয়াবহতা ধরা পড়েছে। দেখা গিয়েছে, গাড়িটি রাস্তার পাশের গাছে ধাক্কা মারার পর অন্তত দু’বার উল্টে যায়। সংঘর্ষের পর চারপাশ ধুলো ও ধোঁয়ায় ঢেকে যায়। সাদা রঙের ফোর্ড সেডান গাড়িটির সামনের ও পিছনের অংশ ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেঙে গিয়েছে দরজা ও জানলা। গাড়ির চাকা খুলে ছিটকে পড়ে। এমনকি ছাদের অংশও দুমড়ে যায়।
দুর্ঘটনার অভিঘাতে রাস্তার পাশের গাছটিরও বড় বড় ডাল ভেঙে পড়ে। গাড়ির বিভিন্ন অংশ ছড়িয়ে-ছিটিয়ে ছিল রাস্তায়। স্থানীয় বাসিন্দা ও পুলিশকর্মীরা উদ্ধারকাজে হাত লাগান। গাড়ির ভিতরে আটকে পড়া আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

কলেজের কর্মসূচিতে যাচ্ছিলেন পড়ুয়ারা

জানা গিয়েছে, কলেজের দ্বিতীয় বর্ষের পড়ুয়াদের জন্য ব্যাচভিত্তিক সামাজিক পরিষেবা কর্মসূচির আয়োজন করা হয়েছিল। সেই কর্মসূচিতেই যোগ দিতে যাচ্ছিলেন তাঁরা। গাড়িটি জস্বন্তের পরিবারের বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। পাঁচ আসনের গাড়িতে ছ’জন পড়ুয়া ছিলেন। দুর্ঘটনার সময় গাড়িটি কে চালাচ্ছিলেন এবং কী কারণে নিয়ন্ত্রণ হারাল, তা খতিয়ে দেখছে পুলিশ। 

কুডুরু থানায় দুর্ঘটনার ঘটনায় মামলা দায়ের হয়েছে। বেপরোয়া ও গাফিলতিপূর্ণ গাড়ি চালানোর অভিযোগে তদন্ত শুরু করেছে পুলিশ। দুর্ঘটনার সঠিক কারণ এখনও নিশ্চিত নয়। কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়া, গাড়ির গতি এবং চালকের ভূমিকা—সব দিকই খতিয়ে দেখা হচ্ছে।

কুয়াশায় পথ চলা নিয়ে ফের সতর্কবার্তা

শীতের মরসুমে ভোরের দিকে ঘন কুয়াশা দক্ষিণ ভারতের বিভিন্ন এলাকাতেও সড়ক দুর্ঘটনার ঝুঁকি বাড়ায়। দৃশ্যমানতা কমে গেলে চালকের পক্ষে রাস্তার বাঁক, গাছ, অন্য গাড়ি কিংবা পথচারীকে সময়মতো দেখতে পাওয়া কঠিন হয়ে পড়ে। তাই এমন পরিস্থিতিতে গাড়ির গতি কমানো, পর্যাপ্ত দূরত্ব বজায় রাখা এবং প্রয়োজন অনুযায়ী ফগ ল্যাম্প ব্যবহার করা জরুরি।

তবে বেঙ্গালুরুর এই দুর্ঘটনায় কুয়াশাই একমাত্র কারণ কি না, তা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত করে বলা যাচ্ছে না। মাত্র ১৯ বছর বয়সে দুই পড়ুয়ার এমন মর্মান্তিক মৃত্যুতে শোকস্তব্ধ তাঁদের পরিবার ও কলেজের সহপাঠীরা। যে সফর হওয়ার কথা ছিল সামাজিক কাজের অভিজ্ঞতা অর্জনের, তা শেষ হল ভয়াবহ দুর্ঘটনায়।

1 Views 0 Likes 0 Comments

Related News

Udaipur: ‘ওয়ান লিপ কিস প্লিজ!’ লাইভ সম্প্রচারের মাঝেই থাই-ফরাসি ইউটিউবারকে হেনস্থা
দেশ

Udaipur: ‘ওয়ান লিপ কিস প্লিজ!’ লাইভ সম্প্রচারের মাঝেই থাই-ফরাসি ইউটিউবারকে হেনস্থা

উদয়পুর: পর্যটকদের কাছে রাজস্থানের অন্যতম আকর্ষণীয় শহর উদয়পুর। হ্রদের শহর হিসেবে পরিচিত এই পর্যটনকেন্দ্রে ঘুরতে গিয়ে এবার অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়লেন এক বিদেশি ইউটিউবার। শহরের একটি জনবহুল এলাকায় সাংস্কৃতিক অনুষ্ঠানে...

১৭ নভে ২০২৬, ০৫:৩৩ পিএম · 3 মিনিট
Rahul Gandhi: রাজীব-সোনিয়া বিতর্কের মধ্যেই বিজেপিকে নিশানা করে শিব-পার্বতীর ছবি পোস্ট রাহুলের
দেশ

Rahul Gandhi: রাজীব-সোনিয়া বিতর্কের মধ্যেই বিজেপিকে নিশানা করে শিব-পার্বতীর ছবি পো...

নয়াদিল্লি: সোনিয়া গান্ধীর স্মৃতিকথা প্রকাশের অনুষ্ঠানকে কেন্দ্র করে জাতীয় রাজনীতিতে নতুন বিতর্ক। বাবা রাজীব গান্ধী ও মা সোনিয়া গান্ধীর দাম্পত্য সম্পর্কের একান্ত ব্যক্তিগত স্মৃতি প্রকাশ্যে এনে আলোচনার কেন্দ্রে এসেছেন রাহু...

১৭ নভে ২০২৬, ০৫:২৭ পিএম · 4 মিনিট
Lalit Modi: ‘প্রাণনাশের হুমকি ছিল!’ ১৬ বছর পর ভারত ছাড়া নিয়ে বিস্ফোরক ললিত মোদী
দেশ

Lalit Modi: ‘প্রাণনাশের হুমকি ছিল!’ ১৬ বছর পর ভারত ছাড়া নিয়ে বিস্ফোরক ললিত মোদী

স্পোর্টস ডেস্ক: আইনি প্রক্রিয়া এড়াতে নয়, প্রাণনাশের আশঙ্কাতেই ২০১০ সালে ভারত ছেড়েছিলেন তিনি। এমনই দাবি করলেন আইপিএলের প্রাক্তন চেয়ারম্যান ললিত মোদী। তাঁর বক্তব্য, ভারত ছাড়ার তিন দিন আগে কোনও আগাম বিজ্ঞপ্তি ছাড়াই তাঁর...

১৭ নভে ২০২৬, ০৫:২৫ পিএম · 3 মিনিট
Cockroach Janata Party : পাঁচ দিন ধরে নীরব ককরোচ জনতা পার্টি, কীসের অপেক্ষা? বাড়ছে জল্পনা!
দেশ

Cockroach Janata Party : পাঁচ দিন ধরে নীরব ককরোচ জনতা পার্টি, কীসের অপেক্ষা? বাড়ছ...

নিউজ ডেস্ক : একটা সময় তাঁদের প্রতিবাদ ঘিরে উত্তাল হয়ে উঠেছিল রাজধানীর রাজপথ। নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হয়ে একের পর এক কর্মসূচি, বিক্ষোভ এবং আইনের লড়াই- সব মিলিয়ে আলোচনার কেন্দ্রে উঠে এসেছিল একটি সংগঠন। কিন্তু, স...

১৭ নভে ২০২৬, ০৫:১৭ পিএম · 1 মিনিট

Top Comments (0)

No approved comments yet.