JAZZBAAT 24 BANGLA
১৮ নভে ২০২৬, ০৮:৪০ পিএম
Breaking
Cyclone Akvan: আকভানের আতঙ্কে বন্ধ জগন্নাথ মন্দির! অন্ধ্র-ওড়িশায় ভয়ংকর দুর্যোগের আশঙ্কা,... MS Dhoni: শেষ ওভারে ১৬ রান, যন্ত্রে অবিশ্বাস্য প্রতিক্রিয়া! ধোনির এমন সব কীর্তি জানলে চমকে... 15 ডিসেম্বর থেকে বদলে যাচ্ছে গাড়ি ও বাইকের বিমার নিয়ম! এক পলিসিতে চার ধরনের সুরক্ষা D Gukesh: দাবার বিশ্বযুদ্ধ আসন্ন, চৌষট্টি খোপে গুকেশ নামার আগে জেনে নিন ফাইনালের কিছু অজান... Bangladesh: ধর্মের সমালোচনা করলেই হামলা? লিহন প্রাইমের পাশে দাঁড়িয়ে উগ্রবাদীদের বিরুদ্ধে গ... আমাজনের বিচ্ছিন্ন আদিবাসী গোষ্ঠীর বিরল দৃশ্য প্রকাশ; অবৈধ অনুপ্রবেশে চরম হুমকির মুখে অস্তি... Quad Summit: চিনকে বার্তা, ইন্দো-প্যাসিফিকে নতুন কৌশল! মোদী-ট্রাম্পের বৈঠকে ছ’টি বড় উদ্যো... College Street : বুক স্টল বসানোকে কেন্দ্র করে SFI-ABVP সংঘর্ষ! ডিম, ইট, চকলেট বোমায় দিনভর... Cyclone Akvan: আকভানের আতঙ্কে বন্ধ জগন্নাথ মন্দির! অন্ধ্র-ওড়িশায় ভয়ংকর দুর্যোগের আশঙ্কা,... MS Dhoni: শেষ ওভারে ১৬ রান, যন্ত্রে অবিশ্বাস্য প্রতিক্রিয়া! ধোনির এমন সব কীর্তি জানলে চমকে... 15 ডিসেম্বর থেকে বদলে যাচ্ছে গাড়ি ও বাইকের বিমার নিয়ম! এক পলিসিতে চার ধরনের সুরক্ষা D Gukesh: দাবার বিশ্বযুদ্ধ আসন্ন, চৌষট্টি খোপে গুকেশ নামার আগে জেনে নিন ফাইনালের কিছু অজান... Bangladesh: ধর্মের সমালোচনা করলেই হামলা? লিহন প্রাইমের পাশে দাঁড়িয়ে উগ্রবাদীদের বিরুদ্ধে গ... আমাজনের বিচ্ছিন্ন আদিবাসী গোষ্ঠীর বিরল দৃশ্য প্রকাশ; অবৈধ অনুপ্রবেশে চরম হুমকির মুখে অস্তি... Quad Summit: চিনকে বার্তা, ইন্দো-প্যাসিফিকে নতুন কৌশল! মোদী-ট্রাম্পের বৈঠকে ছ’টি বড় উদ্যো... College Street : বুক স্টল বসানোকে কেন্দ্র করে SFI-ABVP সংঘর্ষ! ডিম, ইট, চকলেট বোমায় দিনভর...

৫০ পেরোলেই হাড় ভাঙার আশঙ্কা প্রতি ৩ জন ভারতীয় মহিলার ১ জনের!

৫০ পেরোলেই হাড় ভাঙার আশঙ্কা প্রতি ৩ জন ভারতীয় মহিলার ১ জনের!
ছবি: সংগৃহীত

বিশেষ প্রতিবেদন: হাড়ের ক্ষয় নীরবে বাড়ে। বাইরে থেকে শরীরে তার কোনও লক্ষণও অনেক সময় বোঝা যায় না। অথচ সামান্য পড়ে যাওয়া বা আঘাতেই ভেঙে যেতে পারে হাড়। বিশেষ করে ৫০ বছর পেরোনো ভারতীয় মহিলাদের মধ্যে অস্টিয়োপোরোসিস বা হাড়ের ক্ষয়জনিত সমস্যার ঝুঁকি যথেষ্ট বেশি। পরিসংখ্যান বলছে, ৫০ বছরের বেশি বয়সি প্রতি ৩ জন ভারতীয় মহিলার মধ্যে ১ জনের অস্টিয়োপোরোসিসজনিত হাড় ভাঙার আশঙ্কা রয়েছে। এই বিপদ আগেভাগে চিহ্নিত করতে নতুন ‘বোন হেলথ স্কোরকার্ড’ চালু করেছে অস্টিয়োপোরোসিস সোসাইটি অফ ইন্ডিয়া (ওএসআই) এবং সান ফার্মা। চিকিৎসকদের হাতে এই স্কোরকার্ড পৌঁছে দিয়ে ঝুঁকিপূর্ণ রোগীদের দ্রুত শনাক্ত করাই উদ্যোগের লক্ষ্য।

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের হাড়ের ঘনত্ব কমতে থাকে। মহিলাদের ক্ষেত্রে ঋতুবন্ধের পর এই প্রক্রিয়া আরও দ্রুত হতে পারে। কারণ, মেনোপজের সময় শরীরে ইস্ট্রোজেন হরমোনের মাত্রা কমে যায়। এই হরমোন হাড়ের ঘনত্ব বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। ফলে হাড় ক্রমশ দুর্বল ও ভঙ্গুর হয়ে পড়ে। চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় এই অবস্থাকেই বলা হয় অস্টিয়োপোরোসিস।
সমস্যা হল, রোগটি সাধারণত প্রাথমিক পর্যায়ে কোনও স্পষ্ট উপসর্গ তৈরি করে না। অনেকেই বুঝতে পারেন না যে তাঁদের হাড়ের ঘনত্ব কমছে। প্রথম ধাক্কা আসে হঠাৎ কোনও দুর্ঘটনা বা সামান্য পড়ে গিয়ে হাড় ভাঙার পর। সেই কারণেই অস্টিয়োপোরোসিসকে ‘নীরব রোগ’ বলা হয়।

বছরে ১৪ লক্ষের বেশি হাড় ভাঙার ঘটনা

আন্তর্জাতিক অস্টিয়োপোরোসিস ফাউন্ডেশনের ২০২১ সালের পরিসংখ্যান অনুযায়ী, ভারতে মহিলাদের মধ্যে প্রতি বছর প্রায় ১৪ লক্ষ অস্টিয়োপোরোসিসজনিত হাড় ভাঙার ঘটনা ঘটে। অস্টিয়োপোরোসিস সোসাইটি অফ ইন্ডিয়ার হিসাব অনুযায়ী, দেশের মোট প্রাপ্তবয়স্ক জনসংখ্যার প্রায় ২২.৯ শতাংশ এই সমস্যায় আক্রান্ত। সংখ্যার হিসাবে যা প্রায় ৩৩ কোটি মানুষ। এই রোগের আর্থিক বোঝাও কম নয়। 

চিকিৎসা, অস্ত্রোপচার, হাসপাতালে ভর্তি, দীর্ঘদিনের পুনর্বাসন এবং কর্মক্ষমতা হারানোর কারণে অস্টিয়োপোরোসিসজনিত হাড় ভাঙার ঘটনায় বছরে প্রায় ১৪,০০০ থেকে ২০,০০০ কোটি টাকা খরচ হয় বলে অনুমান। বিশেষ করে কোমরের হাড় বা হিপ ফ্র্যাকচার বয়স্কদের ক্ষেত্রে অত্যন্ত বিপজ্জনক। বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্ধৃত পরিসংখ্যান অনুযায়ী, অস্টিয়োপোরোসিসজনিত হিপ ফ্র্যাকচারের পর এক বছরের মধ্যে ২৫-৩০ শতাংশ রোগীর মৃত্যু হতে পারে।

কী এই নতুন বোন হেলথ স্কোরকার্ড?

এই পরিস্থিতিতে ঝুঁকি চিহ্নিত করার জন্য ওএসআই এবং সান ফার্মা যৌথ ভাবে ‘হোয়াই ওয়েট? টিল ইট ব্রেকস’ নামে এক বছরব্যাপী উদ্যোগ শুরু করেছে। তারই অংশ হিসেবে চালু হয়েছে বোন হেলথ স্কোরকার্ড। এটি মূলত একটি ঘূর্ণায়মান কার্ডবোর্ডের চাকা। চিকিৎসকরা রোগীর বয়স, শারীরিক গঠন, পারিবারিক ইতিহাস এবং জীবনযাপনের বিভিন্ন তথ্যের ভিত্তিতে স্কোর নির্ধারণ করতে পারবেন।

স্কোরকার্ডে মোট ৮টি ঝুঁকির বিষয় বিবেচনা করা হয়। সেগুলি হল—
১. বয়স।
২. বডি মাস ইনডেক্স বা বিএমআই।
৩. পরিবারে অস্টিয়োপোরোসিস বা হাড় ভাঙার ইতিহাস।
৪. অন্য কোনও দীর্ঘস্থায়ী শারীরিক অসুস্থতা।
৫. ধূমপানের অভ্যাস।
৬. দীর্ঘদিন সিস্টেমিক স্টেরয়েড ব্যবহার।
৭. ক্যানসারের নির্দিষ্ট চিকিৎসা, বিশেষ করে স্তন ক্যানসারের কিছু হরমোনভিত্তিক চিকিৎসা।
৮. অতীতে হাড় ভাঙার ঘটনা।

প্রতিটি বিষয়ের জন্য নির্দিষ্ট পয়েন্ট রয়েছে। সবকটি যোগ করে রোগীর ঝুঁকির মাত্রা নির্ধারণ করা হবে। যেমন, ধূমপানের অভ্যাস থাকলে ২ পয়েন্ট যোগ হতে পারে। মোট স্কোর ০ থেকে ৩ হলে ঝুঁকি তুলনামূলক কম বলে ধরা হবে। অন্য দিকে, স্কোর ১২-এর বেশি হলে রোগীকে অতি উচ্চ ঝুঁকির তালিকায় রাখা হবে।

তবে একটি বিষয় বিশেষ ভাবে গুরুত্বপূর্ণ। ৪০ বছর বয়সের পর সামান্য আঘাত বা সাধারণ পড়ে যাওয়ার ঘটনায় কারও হাড় ভেঙে থাকলে, মোট স্কোর যা-ই হোক না কেন, তাঁকে অতি উচ্চ ঝুঁকির শ্রেণিতে রাখা হবে। চিকিৎসকদের মতে, এ ধরনের ঘটনাকে হালকা ভাবে নেওয়া উচিত নয়। কারণ, স্বাভাবিক অবস্থায় যে সামান্য আঘাতে সুস্থ মানুষের হাড় ভাঙার কথা নয়, তাতেই হাড় ভেঙে যাওয়া হাড়ের দুর্বলতার ইঙ্গিত হতে পারে।

স্কোর বেশি হলেই কি অস্টিয়োপোরোসিস?

না। এই স্কোরকার্ড কোনও রোগ নির্ণয়ের পরীক্ষা নয়। এটি প্রাথমিক ঝুঁকি যাচাইয়ের একটি মাধ্যম। কারও স্কোর বেশি হলে চিকিৎসক প্রয়োজন অনুযায়ী আরও পরীক্ষা করানোর পরামর্শ দিতে পারেন। আবার স্কোর কম হলেও অস্টিয়োপোরোসিসের সম্ভাবনা সম্পূর্ণ উড়িয়ে দেওয়া যায় না।

হাড়ের ঘনত্ব নির্ণয়ের জন্য চিকিৎসকেরা সাধারণত ডুয়াল এনার্জি এক্স-রে অ্যাবজর্পশিওমেট্রি বা ডিএক্সএ/ডেক্সা স্ক্যানের পরামর্শ দেন। এই পরীক্ষার মাধ্যমে কোমরের মেরুদণ্ড, হিপ এবং শরীরের নির্দিষ্ট অংশের হাড়ের ঘনত্ব মাপা হয়। প্রয়োজনে কোয়ান্টিটেটিভ কম্পিউটেড টোমোগ্রাফি বা কিউসিটি পরীক্ষাও করা হতে পারে। পাশাপাশি রক্তে ক্যালসিয়াম, ভিটামিন ডি এবং প্যারাথাইরয়েড হরমোনের মাত্রা পরীক্ষা করে হাড় দুর্বল হওয়ার অন্য কারণ খোঁজা হয়।

ওএসআইয়ের সভাপতি চিকিৎসক সুশ্রুত বাভুলকরের বক্তব্য, অস্টিয়োপোরোসিসের পাশাপাশি অনেকের শরীরে অস্টিওম্যালেশিয়া এবং সারকোপেনিয়ার মতো সমস্যাও থাকতে পারে। অস্টিওম্যালেশিয়ায় হাড়ের স্বাভাবিক খনিজ গঠনে সমস্যা হয়। অন্য দিকে, সারকোপেনিয়া হল বয়সের সঙ্গে পেশির ভর ও শক্তি কমে যাওয়া। এই সমস্যাগুলি একসঙ্গে থাকলে পড়ে যাওয়ার আশঙ্কা যেমন বাড়ে, তেমনই হাড় ভাঙার পর সুস্থ হয়ে ওঠাও কঠিন হতে পারে।

চিকিৎসকের কাছে পৌঁছবে প্রথমে, পরে সাধারণ মানুষের হাতেও

প্রাথমিক পর্যায়ে চিকিৎসকদের মধ্যে এই স্কোরকার্ডের ব্যবহার বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। সাধারণ চিকিৎসক থেকে শুরু করে অস্থিরোগ বিশেষজ্ঞ, স্ত্রীরোগ বিশেষজ্ঞ, এন্ডোক্রিনোলজিস্ট, রিউমাটোলজিস্ট এবং কিডনি রোগ বিশেষজ্ঞদের কাছে এটি পৌঁছে দেওয়ার লক্ষ্য রয়েছে। প্রথম পর্যায়ে দেশের ৮০০টি জেলায় চিকিৎসকদের কাছে এই পদ্ধতি পৌঁছে দেওয়ার পরিকল্পনার কথা জানানো হয়েছে।

পরবর্তী পর্যায়ে সাধারণ মানুষের জন্যও ডিজিটাল সংস্করণ আনার কথা রয়েছে। সান ফার্মার তরফে জানানো হয়েছে, ২০২৬ সালের ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে চিকিৎসক ও সাধারণ মানুষের ব্যবহারের জন্য বিনামূল্যে ডিজিটাল সংস্করণ প্রকাশের পরিকল্পনা রয়েছে।

হাড়ের স্বাস্থ্য ভাল রাখতে কী করবেন?

চিকিৎসকদের মতে, অস্টিয়োপোরোসিস প্রতিরোধে বয়স বাড়ার অপেক্ষা করা উচিত নয়। বরং মধ্যবয়স থেকেই হাড়ের স্বাস্থ্য নিয়ে সচেতন হওয়া প্রয়োজন। খাদ্যতালিকায় পর্যাপ্ত ক্যালসিয়াম রাখা জরুরি। দুধ ও দুগ্ধজাত খাবার, রাগি, ডাল এবং সবুজ শাকসব্জি ক্যালসিয়ামের গুরুত্বপূর্ণ উৎস। ভিটামিন ডি-র ঘাটতি থাকলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।

নিয়মিত হাঁটা, সিঁড়ি ওঠানামা, ভার বহন করে শরীরচর্চা এবং পেশি শক্তিশালী করার ব্যায়াম হাড়ের স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করতে পারে। পাশাপাশি ধূমপান এড়ানো, পর্যাপ্ত শারীরিক সক্রিয়তা বজায় রাখা এবং দীর্ঘদিন স্টেরয়েড বা ক্যানসারের হরমোনভিত্তিক ওষুধ ব্যবহার করলে চিকিৎসকের সঙ্গে হাড়ের স্বাস্থ্য নিয়ে আলোচনা করাও জরুরি।

সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, সামান্য পড়ে গিয়ে বা সামান্য আঘাতে হাড় ভাঙলে সেটিকে নিছক দুর্ঘটনা বলে এড়িয়ে যাওয়া উচিত নয়। বিশেষত ৪০ বছরের পর এমন ঘটনা ঘটলে হাড়ের ঘনত্ব পরীক্ষা করার প্রয়োজন রয়েছে কি না, তা চিকিৎসকের কাছে জেনে নেওয়া দরকার। কারণ, হাড় ভাঙার পর চিকিৎসা শুরু করার চেয়ে ভাঙার ঝুঁকি আগেভাগে চিহ্নিত করাই অনেক বেশি কার্যকর।

3 Views 0 Likes 0 Comments

Related News

98 শতাংশ নম্বর পেয়েও ব্যর্থ? সাফল্যের সংজ্ঞা কি শুধু মার্কশিটে!
স্বাস্থ্য

98 শতাংশ নম্বর পেয়েও ব্যর্থ? সাফল্যের সংজ্ঞা কি শুধু মার্কশিটে!

বিশেষ প্রতিবেদন: পরীক্ষায় 100-তে 98। তবু মন খারাপ পড়ুয়ার! কারণ, প্রত্যাশা ছিল 100-তে 100 পাওয়ার। কোথাও 95 শতাংশ নম্বর পেয়েও সন্তানের মুখে হাসি নেই, কোথাও আবার সামান্য কম নম্বরের জন্য বাবা-মায়ের কাছে জবাবদিহি করতে হচ্ছে ...

১৮ নভে ২০২৬, ০৬:০১ পিএম · 5 মিনিট
Acne Vaccine: গবেষণায় আশার আলো, চলছে মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগ
স্বাস্থ্য

Acne Vaccine: গবেষণায় আশার আলো, চলছে মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগ

নিউজ ডেস্ক: কৈশোরে ব্রণের সমস্যায় ভোগে প্রায় ৮৫ শতাংশ মানুষ। কারও ক্ষেত্রে তা সাময়িক, আবার কারও জীবনে দীর্ঘদিন ধরে যন্ত্রণাদায়ক প্রদাহ, ত্বকে ক্ষতচিহ্ন এবং আত্মবিশ্বাসের অভাবের কারণ হয়ে দাঁড়ায়। সেই সমস্যার স্থায়ী সমাধানে...

১৮ নভে ২০২৬, ০২:৫৬ পিএম · 3 মিনিট
স্মৃতিভ্রংশে আক্রান্ত দেশের 7.4% প্রবীণ! চিকিৎসার আওতায় আসেন মাত্র 10%
স্বাস্থ্য

স্মৃতিভ্রংশে আক্রান্ত দেশের 7.4% প্রবীণ! চিকিৎসার আওতায় আসেন মাত্র 10%

নয়াদিল্লি: পরিচিত মানুষের নাম মনে করতে পারছেন না, বারবার ভুলে যাচ্ছেন সাম্প্রতিক ঘটনা, কখনও আবার চেনা রাস্তা কিংবা নিজের বাড়ির ঠিকানাও মনে করতে সমস্যা হচ্ছে। বয়স বাড়ার সঙ্গে এমন কিছু লক্ষণকে অনেকেই স্বাভাবিক বলে মনে কর...

১৮ নভে ২০২৬, ১১:০৩ এএম · 5 মিনিট
সুগারের চোখরাঙানি নাকি রসগোল্লা, বাঙালির টান কোন দিকে?
স্বাস্থ্য

সুগারের চোখরাঙানি নাকি রসগোল্লা, বাঙালির টান কোন দিকে?

বাঙালি আর মিষ্টি, এই সম্পর্ক চিরন্তন। রসগোল্লার সঙ্গে মিশে রয়েছে বাঙালির ঐতিহ্য। বিজয়া দশমী থেকে দোল উৎসব বা জন্মদিন থেকে বিয়ে, যে কোনও উৎসবে রসগোল্লা না থাকলে যেন খাওয়া অসম্পূর্ণ থেকে যায়। তবে সাম্প্রতিক সময়ে ঘরে ঘরে ড...

১৫ নভে ২০২৬, ০৪:১১ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.