JAZZBAAT 24 BANGLA
১৮ নভে ২০২৬, ০৩:৩১ পিএম
Breaking
Earthquake :চামোলিতে পরপর কম্পন, মায়ানমার থেকে পাকিস্তানেও ভূমিকম্প ইয়েমেনে হুথিদের ঘাঁটিতে সৌদি জোটের বিমান হামলা, মৃত অন্তত ১৭ কুয়েতে মার্কিন সেনাঘাঁটিতে ইরানের ড্রোন হামলার দাবি, ফের যুদ্ধের দামামা উপসাগরে! Jensen Huang: অবশেষে নীরবতা ভাঙলেন এনভিডিয়ার কর্তা জেনসেন হুয়াং সাইবেরিয়ায় ভেঙে পড়ল রুশ সামরিক বিমান, ১৯ জনের মৃত্যু! অন্যদিকে কুড়ুলের কোপে ৫৩০ কোটির বি... Acne Vaccine: গবেষণায় আশার আলো, চলছে মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগ Sunil Chhetri: ভারতের সাফ জয়ের হ্যাটট্রিকের পর সুনীল ছেত্রীর আবেগঘন বার্তা হেরে ভারত অধিনায়কের উদ্দেশে বর্ণবেদ্বষমূলক অঙ্গভঙ্গি, প্যালেস্টাইন ফুটবলারের বিরুদ্ধে অভিয... Earthquake :চামোলিতে পরপর কম্পন, মায়ানমার থেকে পাকিস্তানেও ভূমিকম্প ইয়েমেনে হুথিদের ঘাঁটিতে সৌদি জোটের বিমান হামলা, মৃত অন্তত ১৭ কুয়েতে মার্কিন সেনাঘাঁটিতে ইরানের ড্রোন হামলার দাবি, ফের যুদ্ধের দামামা উপসাগরে! Jensen Huang: অবশেষে নীরবতা ভাঙলেন এনভিডিয়ার কর্তা জেনসেন হুয়াং সাইবেরিয়ায় ভেঙে পড়ল রুশ সামরিক বিমান, ১৯ জনের মৃত্যু! অন্যদিকে কুড়ুলের কোপে ৫৩০ কোটির বি... Acne Vaccine: গবেষণায় আশার আলো, চলছে মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগ Sunil Chhetri: ভারতের সাফ জয়ের হ্যাটট্রিকের পর সুনীল ছেত্রীর আবেগঘন বার্তা হেরে ভারত অধিনায়কের উদ্দেশে বর্ণবেদ্বষমূলক অঙ্গভঙ্গি, প্যালেস্টাইন ফুটবলারের বিরুদ্ধে অভিয...

Acne Vaccine: গবেষণায় আশার আলো, চলছে মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগ

Acne Vaccine: গবেষণায় আশার আলো, চলছে মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগ
ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক: কৈশোরে ব্রণের সমস্যায় ভোগে প্রায় ৮৫ শতাংশ মানুষ। কারও ক্ষেত্রে তা সাময়িক, আবার কারও জীবনে দীর্ঘদিন ধরে যন্ত্রণাদায়ক প্রদাহ, ত্বকে ক্ষতচিহ্ন এবং আত্মবিশ্বাসের অভাবের কারণ হয়ে দাঁড়ায়। সেই সমস্যার স্থায়ী সমাধানে এ বার টিকা তৈরির পথে বিজ্ঞানীরা। সংক্রামক রোগ প্রতিরোধে টিকার ব্যবহার পরিচিত হলেও, ব্রণের মতো ত্বকের সমস্যার চিকিৎসাতেও টিকা কার্যকর হতে পারে কি না, তা নিয়ে গবেষণা চলছে।

ব্রণ আসলে ত্বকের লোমকূপ এবং তার সঙ্গে যুক্ত তৈলগ্রন্থির প্রদাহজনিত সমস্যা। এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ‘কিউটিব্যাকটেরিয়াম অ্যাকনিস’ নামের একটি ব্যাকটেরিয়ার। সাধারণত সুস্থ ত্বকেও এই ব্যাকটেরিয়া থাকে। তবে এর বিভিন্ন প্রজাতি নানা ধরনের রাসায়নিক প্রোটিন তৈরি করে, যা ত্বকে আলাদা প্রভাব ফেলে।

ত্বকের লোমকূপে মৃত কোষ ও তেল জমে মুখ বন্ধ হয়ে গেলে ভিতরে চাপ তৈরি হয়। হরমোনের প্রভাবে তেল উৎপাদন বেড়ে গেলে পরিস্থিতি আরও জটিল হয়। এই পরিবেশে ব্যাকটেরিয়ার বংশবৃদ্ধি ঘটে। ব্যাকটেরিয়া থেকে তৈরি কিছু পদার্থ লোমকূপে প্রদাহ সৃষ্টি করে। ফলে ত্বক লাল হয়ে ফুলে ওঠে। প্রদাহের কারণে কখনও লোমকূপের দেওয়াল ফেটে গিয়ে ভিতরের উপাদান আশপাশের ত্বকে ছড়িয়ে পড়ে। তখন ব্রণ আরও তীব্র আকার নেয়। হরমোন ও জিনগত বৈশিষ্ট্যও এই সমস্যার পিছনে ভূমিকা রাখে।

সাধারণত মুখে ব্রণ বেশি দেখা গেলেও বুক, কাঁধ ও পিঠের উপরিভাগেও তা হতে পারে। মৃদু থেকে মাঝারি ব্রণের ক্ষেত্রে বেনজয়েল পারঅক্সাইড এবং রেটিনয়েড জাতীয় ওষুধ কার্যকর। সমস্যা বেশি হলে অ্যান্টিবায়োটিক এবং গুরুতর ক্ষেত্রে আইসোট্রেটিনয়েন ব্যবহার করা হয়। তবে এই চিকিৎসাগুলি নিয়মিত চালাতে হয় এবং পার্শ্বপ্রতিক্রিয়ার আশঙ্কাও থাকে। তাই দীর্ঘস্থায়ী সমাধানের লক্ষ্যে টিকা তৈরির চেষ্টা।

২০১৮ সালের একটি গবেষণায় প্রদাহ সৃষ্টিকারী CAMP2 নামের ব্যাকটেরিয়াল প্রোটিনকে নিশানা করা হয়েছিল। ইঁদুর এবং মানবদেহের বাইরে পরীক্ষিত ব্রণ-আক্রান্ত ত্বকের নমুনায় প্রদাহ কমার ইঙ্গিত মিলেছিল। ২০২৩ সালের আর একটি গবেষণায় HylA নামের উৎসেচককে লক্ষ্য করে তৈরি টিকা ইঁদুরের শরীরে ব্রণের মতো প্রদাহ কমাতে সাহায্য করে। তবে এই গবেষণাগুলি মানুষের ক্ষেত্রে টিকার কার্যকারিতা প্রমাণ করেনি।

ওষুধ প্রস্তুতকারী সংস্থা সানোফি বর্তমানে CAMP2-কে লক্ষ্য করে mRNA প্রযুক্তির টিকা নিয়ে গবেষণা করছে। এই প্রযুক্তিতে শরীরের কোষকে সাময়িক নির্দেশ দেওয়া হয়, যাতে তারা নির্দিষ্ট প্রোটিন তৈরি করে। পরে রোগপ্রতিরোধ ব্যবস্থা সেই প্রোটিন চিনে নিয়ে তার বিরুদ্ধে প্রতিক্রিয়া গড়ে তোলে।

মানবদেহে টিকার কার্যকারিতা যাচাই করতে সানোফি ইতিমধ্যেই প্রথম ও দ্বিতীয় পর্যায়ের দুটি পরীক্ষা শুরু করেছে। ১৮ থেকে ৪৫ বছর বয়সি প্রাপ্তবয়স্কদের নিয়ে চলছে এই পরীক্ষা। একটি পরীক্ষায় মাঝারি থেকে গুরুতর ব্রণে আক্রান্ত ৮০০ জনকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। অন্য পরীক্ষায় মৃদু ব্রণে আক্রান্ত ২২৮ জন অংশ নেবেন। টিকার নিরাপত্তা, রোগপ্রতিরোধ ব্যবস্থার প্রতিক্রিয়া এবং ব্রণের উপসর্গ কতটা কমছে, তা খতিয়ে দেখা হবে। অর্থাৎ, আপাতত ব্রণ প্রতিরোধ নয়, আক্রান্তদের চিকিৎসার লক্ষ্যেই এই টিকা পরীক্ষা করা হচ্ছে।

তবে গবেষণার পথে এখনও অনেক বাধা রয়েছে। ব্যাকটেরিয়াকে পুরোপুরি ধ্বংস না করে তার প্রদাহ সৃষ্টিকারী প্রোটিনকে নিশানা করে কতটা সুফল পাওয়া যায়, তা প্রমাণ করতে হবে। পাশাপাশি টিকার দীর্ঘমেয়াদি নিরাপত্তা, কার্যকারিতার স্থায়িত্ব এবং ভবিষ্যতে বুস্টার ডোজের প্রয়োজন হবে কি না, সেটিও জানতে হবে। ত্বকের স্বাভাবিক অণুজীবের ভারসাম্য বজায় থাকছে কি না, তা নিশ্চিত করাও জরুরি। শিশু ও কিশোরদের ক্ষেত্রে টিকা নিরাপদ কি না, কিংবা ব্রণ হওয়ার আগেই তা প্রতিরোধ করতে পারবে কি না, জানতে আরও গবেষণা প্রয়োজন।

সানোফির এক মুখপাত্রের কথায়, ব্রণ শুধু ত্বকের সমস্যাই নয়, তা মানুষের আত্মবিশ্বাস ও মানসিক সুস্থতার উপরও গভীর প্রভাব ফেলে। তবে টিকা বাজারে আসতে এখনও কয়েক বছর সময় লাগতে পারে। তাই ব্রণের সমস্যা থাকলে চিকিৎসা পিছিয়ে না দিয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথাই বলছেন বিশেষজ্ঞরা।

1 Views 0 Likes 0 Comments

Related News

স্মৃতিভ্রংশে আক্রান্ত দেশের 7.4% প্রবীণ! চিকিৎসার আওতায় আসেন মাত্র 10%
স্বাস্থ্য

স্মৃতিভ্রংশে আক্রান্ত দেশের 7.4% প্রবীণ! চিকিৎসার আওতায় আসেন মাত্র 10%

নয়াদিল্লি: পরিচিত মানুষের নাম মনে করতে পারছেন না, বারবার ভুলে যাচ্ছেন সাম্প্রতিক ঘটনা, কখনও আবার চেনা রাস্তা কিংবা নিজের বাড়ির ঠিকানাও মনে করতে সমস্যা হচ্ছে। বয়স বাড়ার সঙ্গে এমন কিছু লক্ষণকে অনেকেই স্বাভাবিক বলে মনে কর...

১৮ নভে ২০২৬, ১১:০৩ এএম · 5 মিনিট
৫০ পেরোলেই হাড় ভাঙার আশঙ্কা প্রতি ৩ জন ভারতীয় মহিলার ১ জনের!
স্বাস্থ্য

৫০ পেরোলেই হাড় ভাঙার আশঙ্কা প্রতি ৩ জন ভারতীয় মহিলার ১ জনের!

বিশেষ প্রতিবেদন: হাড়ের ক্ষয় নীরবে বাড়ে। বাইরে থেকে শরীরে তার কোনও লক্ষণও অনেক সময় বোঝা যায় না। অথচ সামান্য পড়ে যাওয়া বা আঘাতেই ভেঙে যেতে পারে হাড়। বিশেষ করে ৫০ বছর পেরোনো ভারতীয় মহিলাদের মধ্যে অস্টিয়োপোরোসিস বা হাড়ে...

১৭ নভে ২০২৬, ০৭:১৮ পিএম · 5 মিনিট
সুগারের চোখরাঙানি নাকি রসগোল্লা, বাঙালির টান কোন দিকে?
স্বাস্থ্য

সুগারের চোখরাঙানি নাকি রসগোল্লা, বাঙালির টান কোন দিকে?

বাঙালি আর মিষ্টি, এই সম্পর্ক চিরন্তন। রসগোল্লার সঙ্গে মিশে রয়েছে বাঙালির ঐতিহ্য। বিজয়া দশমী থেকে দোল উৎসব বা জন্মদিন থেকে বিয়ে, যে কোনও উৎসবে রসগোল্লা না থাকলে যেন খাওয়া অসম্পূর্ণ থেকে যায়। তবে সাম্প্রতিক সময়ে ঘরে ঘরে ড...

১৫ নভে ২০২৬, ০৪:১১ পিএম · 2 মিনিট
Anupam Kher: ৭১ বছরেও জিমে দাপট অনুপম খেরের! ল্যাট পুলডাউনেই মজবুত পিঠ
স্বাস্থ্য

Anupam Kher: ৭১ বছরেও জিমে দাপট অনুপম খেরের! ল্যাট পুলডাউনেই মজবুত পিঠ

নিউজ ডেস্ক: বয়স ৭১। কিন্তু শরীরচর্চার ক্ষেত্রে বয়সকে যে বাধা হতে দেননি, তা বার বার বুঝিয়ে দিচ্ছেন অভিনেতা অনুপম খের। সম্প্রতি জিমে ল্যাট পুলডাউন করতে দেখা গিয়েছে তাঁকে। পিঠের পেশি মজবুত করার এই ব্যায়াম শুধু পেশির গঠন উন্...

১৫ নভে ২০২৬, ০৩:০৮ পিএম · 4 মিনিট

Top Comments (0)

No approved comments yet.