JAZZBAAT 24 BANGLA
১৮ নভে ২০২৬, ০৩:০১ পিএম
Breaking
Sunil Chhetri: ভারতের সাফ জয়ের হ্যাটট্রিকের পর সুনীল ছেত্রীর আবেগঘন বার্তা হেরে ভারত অধিনায়কের উদ্দেশে বর্ণবেদ্বষমূলক অঙ্গভঙ্গি, প্যালেস্টাইন ফুটবলারের বিরুদ্ধে অভিয... Tom Latham: দল নিয়ে বড় ঘোষণা নিউজিল্যান্ড অধিনায়কের Naseer Khan Maroofkhil: ইডেনের ৬১ বছরের কীর্তির পুনরাবৃত্তি আফগান তরুণের Illegal Gas Business : বাড়ির ভিতরেই গ্যাসের মারণ কারবার! সারসুনায় হানা দিয়ে ৩২ সিলিন্ডার... Raj Shamani: ১০ হাজার টাকা ধার থেকে বিশ্বজয়! জো রোগানকে হারানো ভারতীয় তরুণের অবিশ্বাস্য কা... ধোনির বিদায়ে আবেগের বিস্ফোরণ! রোহিত, বুমরাহর বার্তার পাশাপাশি নজর কাড়লেন বৈভবও Kulgam Encounter: কাশ্মীর থেকে স্থানীয় জঙ্গিদের মূলোৎপাটন? অমিত শাহের বড় ঘোষণা! Sunil Chhetri: ভারতের সাফ জয়ের হ্যাটট্রিকের পর সুনীল ছেত্রীর আবেগঘন বার্তা হেরে ভারত অধিনায়কের উদ্দেশে বর্ণবেদ্বষমূলক অঙ্গভঙ্গি, প্যালেস্টাইন ফুটবলারের বিরুদ্ধে অভিয... Tom Latham: দল নিয়ে বড় ঘোষণা নিউজিল্যান্ড অধিনায়কের Naseer Khan Maroofkhil: ইডেনের ৬১ বছরের কীর্তির পুনরাবৃত্তি আফগান তরুণের Illegal Gas Business : বাড়ির ভিতরেই গ্যাসের মারণ কারবার! সারসুনায় হানা দিয়ে ৩২ সিলিন্ডার... Raj Shamani: ১০ হাজার টাকা ধার থেকে বিশ্বজয়! জো রোগানকে হারানো ভারতীয় তরুণের অবিশ্বাস্য কা... ধোনির বিদায়ে আবেগের বিস্ফোরণ! রোহিত, বুমরাহর বার্তার পাশাপাশি নজর কাড়লেন বৈভবও Kulgam Encounter: কাশ্মীর থেকে স্থানীয় জঙ্গিদের মূলোৎপাটন? অমিত শাহের বড় ঘোষণা!

Sunil Chhetri: ভারতের সাফ জয়ের হ্যাটট্রিকের পর সুনীল ছেত্রীর আবেগঘন বার্তা

Sunil Chhetri: ভারতের সাফ জয়ের হ্যাটট্রিকের পর সুনীল ছেত্রীর আবেগঘন বার্তা
ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: পাকিস্তানকে হারিয়ে দক্ষিণ এশিয়ার ফুটবলে ফের নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করল ভারত। মঙ্গলবার সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ২-১ গোলে পাকিস্তানকে হারিয়ে দশমবারের মতো খেতাব জিতে নিল ভারতীয় ফুটবল দল। শুধু তাই নয়, টানা তিনবার এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার নজিরও গড়ল তারা। আর দেশের এই সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করলেন ভারতের প্রাক্তন অধিনায়ক সুনীল ছেত্রী। সমাজমাধ্যমে তাঁর আবেগঘন বার্তা ইতিমধ্যেই নজর কেড়েছে ফুটবলপ্রেমীদের।

https://x.com/chetrisunil11/status/2122726793765617850?a=V7-H9G1BL2wtQcRMJpI&s=20

ফাইনালে শুরুটা অবশ্য ভারতের পক্ষে খুব একটা ভাল হয়নি। প্রথমার্ধে আক্রমণের ঝড় তুলে ভারতকে চাপে ফেলে পাকিস্তান। ভারতীয় গোলরক্ষক অর্শ আনোয়ার শেখকে একাধিকবার কঠিন পরীক্ষার মুখে পড়তে হয়। ১৭ মিনিটে গোলের বাইরে এগিয়ে এসে বিপদ সামলাতে হয় তাঁকে। এরপর মুহাম্মদ আলি খানের শটও ভারতীয় রক্ষণকে ব্যস্ত রাখে। 

প্রথমার্ধের অতিরিক্ত সময়ে জুনেইদ শাহের ক্রস থেকে বল পেয়ে দুরন্ত শটে গোল করেন আলমগির গাজি। ফলে বিরতির সময় ১-০ গোলে এগিয়ে যায় পাকিস্তান। দ্বিতীয়ার্ধে অবশ্য ঘুরে দাঁড়ায় ভারত। কোচ নওশাদ মুসা বিরতির সময় ম্যাকার্টন নিকসনকে মাঠে নামিয়ে আক্রমণে গতি বাড়ানোর চেষ্টা করেন। ৫১ মিনিটে বিষ্ণু পিভি-র শট পোস্টে লেগে ফিরে আসে। এরপর ৫৯ মিনিটে ব্রাইসন ফার্নান্ডেজকে লক্ষ্য করে বিপজ্জনক ফাউল করেন পাকিস্তানের জুনেইদ শাহ। 

ভিডিও সহায়তায় পর্যালোচনার পর তাঁকে লাল কার্ড দেখান রেফারি। ফলে দশজনের দলে পরিণত হয় পাকিস্তান। এই সুযোগ কাজে লাগিয়ে পরের মিনিটেই সমতা ফেরান সুহেল আহমেদ ভাট। এরপর একের পর এক আক্রমণ চালায় ভারত। নির্ধারিত সময় শেষ হওয়ার ঠিক আগে, ৮৮ মিনিটে আবদুল রবিহের কর্নার থেকে হেডে জয়সূচক গোল করেন সন্দীপ মান্ডি। ২-১ ব্যবধানে জয় নিশ্চিত হয় ভারতের।

এই সাফল্যের পরেই সুনীল ছেত্রী লেখেন, ‘একজন সমর্থক হিসেবে আমার এই জয়টা খুব প্রয়োজন ছিল। মুসা ভাই এবং গোটা দলকে অভিনন্দন। তোমরা যা অর্জন করেছ, তা নিয়ে গর্বিত হতে পারো।’ কোচ নওশাদ মুসা এবং ফুটবলারদের উদ্দেশে তাঁর এই প্রশংসাবার্তা সমর্থকদের মন ছুঁয়েছে।

উল্লেখ্য, এই জয়ের ফলে দশমবার সাফ চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি টানা তিনটি সংস্করণে খেতাব জয়ের নজির গড়ল ভারত। পাকিস্তানের বিরুদ্ধে নাটকীয় প্রত্যাবর্তন আর শেষ মুহূর্তের গোলে পাওয়া এই জয় তাই ভারতীয় ফুটবলের স্মরণীয় সাফল্য হিসেবেই থেকে যাবে।

4 Views 0 Likes 0 Comments

Related News

হেরে ভারত অধিনায়কের উদ্দেশে বর্ণবেদ্বষমূলক অঙ্গভঙ্গি, প্যালেস্টাইন ফুটবলারের বিরুদ্ধে অভিযোগ ফেডারেশনের
ময়দান

হেরে ভারত অধিনায়কের উদ্দেশে বর্ণবেদ্বষমূলক অঙ্গভঙ্গি, প্যালেস্টাইন ফুটবলারের বিরুদ...

স্পোর্টস ডেস্ক: মাঠে গোলের বন্যা, আর মাঠের বাইরের বিতর্কে তোলপাড় ফুটবল মহল! প্যালেস্টাইনকে ৪-১ গোলে হারিয়ে অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে নিজেদের অপরাজিত দৌড় অব্যাহত রাখল ভারত। কিন্তু এই ম্যাচের ফলাফলের প...

১৮ নভে ২০২৬, ০২:৩৫ পিএম · 2 মিনিট
Tom Latham: দল নিয়ে বড় ঘোষণা নিউজিল্যান্ড অধিনায়কের
ময়দান

Tom Latham: দল নিয়ে বড় ঘোষণা নিউজিল্যান্ড অধিনায়কের

নিউজ ডেস্ক: ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টের আগে নিজেদের পরিকল্পনা স্পষ্ট করে দিল নিউজিল্যান্ড। দুই ম্যাচের টেস্ট সিরিজে তিনজন পেসার এবং একজন বোলিং অলরাউন্ডার নিয়ে মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছে কিউয়িরা। বুধবার প্রথম টেস্ট শুর...

১৮ নভে ২০২৬, ০২:৩২ পিএম · 2 মিনিট
Naseer Khan Maroofkhil: ইডেনের ৬১ বছরের কীর্তির পুনরাবৃত্তি আফগান তরুণের
ময়দান

Naseer Khan Maroofkhil: ইডেনের ৬১ বছরের কীর্তির পুনরাবৃত্তি আফগান তরুণের

স্পোর্টস ডেস্ক: টেস্ট অভিষেকেই ইতিহাসের পাতায় নাম তুলে ফেললেন আফগানিস্তানের ২০ বছরের অলরাউন্ডার নাসির খান মারুফখিল। ব্যাট হাতে শতরান, বল হাতে পাঁচ উইকেটের বেশি—টেস্ট ক্রিকেটে অভিষেক ম্যাচে এমন নজির গড়লেন তিনি, যা শেষ বা...

১৮ নভে ২০২৬, ০২:২৮ পিএম · 2 মিনিট
ধোনির বিদায়ে আবেগের বিস্ফোরণ! রোহিত, বুমরাহর বার্তার পাশাপাশি নজর কাড়লেন বৈভবও
ময়দান

ধোনির বিদায়ে আবেগের বিস্ফোরণ! রোহিত, বুমরাহর বার্তার পাশাপাশি নজর কাড়লেন বৈভবও

স্পোর্টস ডেস্ক: শেষ হল আইপিএলের মঞ্চে মহেন্দ্র সিং ধোনির খেলোয়াড়জীবনের এক বর্ণময় অধ্যায়। দীর্ঘ ১৮ বছরের সম্পর্কের পর এবার ব্যাট-প্যাড তুলে রেখে নতুন দায়িত্বে দেখা যাবে তাঁকে। চেন্নাই সুপার কিংসের হয়ে আর মাঠে নামবেন না ধ...

১৮ নভে ২০২৬, ০১:১৫ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.