JAZZBAAT 24 BANGLA
১৮ নভে ২০২৬, ০১:৩৪ পিএম
Breaking
ধোনির বিদায়ে আবেগের বিস্ফোরণ! রোহিত, বুমরাহর বার্তার পাশাপাশি নজর কাড়লেন বৈভবও Kulgam Encounter: কাশ্মীর থেকে স্থানীয় জঙ্গিদের মূলোৎপাটন? অমিত শাহের বড় ঘোষণা! MS Dhoni: ড্রোনের আলোয় ভাসল চেন্নাই, ধোনিকে বিদায় জানাতে ‘থালা ফরএভার’ সিএসকের Argentina vs Costa Rica: কোস্টারিকাকে সাত গোল আর্জেন্টিনার এক শিশুর শরীর থেকে বেরনো লিভার বাঁচাল আর এক শিশুকে! বিরল ‘ডমিনো’ প্রতিস্থাপনে প্রাণ ফিরল চ... International Men's Day 2026: 19 নভেম্বর আন্তর্জাতিক পুরুষ দিবস, 2026-এর থিম ‘দ্য ফিউচার ই... College Street: বইয়ের স্টল ঘিরে কলেজ স্ট্রিটে তুলকালাম! পরপর দু’দিন পুলিশের সঙ্গে ধস্তাধস্... জিটিএ 6-এর নেশায় স্কুল কামাই! পড়ুয়াদের আটকাতে অভিনব টোপ ধোনির বিদায়ে আবেগের বিস্ফোরণ! রোহিত, বুমরাহর বার্তার পাশাপাশি নজর কাড়লেন বৈভবও Kulgam Encounter: কাশ্মীর থেকে স্থানীয় জঙ্গিদের মূলোৎপাটন? অমিত শাহের বড় ঘোষণা! MS Dhoni: ড্রোনের আলোয় ভাসল চেন্নাই, ধোনিকে বিদায় জানাতে ‘থালা ফরএভার’ সিএসকের Argentina vs Costa Rica: কোস্টারিকাকে সাত গোল আর্জেন্টিনার এক শিশুর শরীর থেকে বেরনো লিভার বাঁচাল আর এক শিশুকে! বিরল ‘ডমিনো’ প্রতিস্থাপনে প্রাণ ফিরল চ... International Men's Day 2026: 19 নভেম্বর আন্তর্জাতিক পুরুষ দিবস, 2026-এর থিম ‘দ্য ফিউচার ই... College Street: বইয়ের স্টল ঘিরে কলেজ স্ট্রিটে তুলকালাম! পরপর দু’দিন পুলিশের সঙ্গে ধস্তাধস্... জিটিএ 6-এর নেশায় স্কুল কামাই! পড়ুয়াদের আটকাতে অভিনব টোপ

ধোনির বিদায়ে আবেগের বিস্ফোরণ! রোহিত, বুমরাহর বার্তার পাশাপাশি নজর কাড়লেন বৈভবও

ধোনির বিদায়ে আবেগের বিস্ফোরণ! রোহিত, বুমরাহর বার্তার পাশাপাশি নজর কাড়লেন বৈভবও
ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: শেষ হল আইপিএলের মঞ্চে মহেন্দ্র সিং ধোনির খেলোয়াড়জীবনের এক বর্ণময় অধ্যায়। দীর্ঘ ১৮ বছরের সম্পর্কের পর এবার ব্যাট-প্যাড তুলে রেখে নতুন দায়িত্বে দেখা যাবে তাঁকে। চেন্নাই সুপার কিংসের হয়ে আর মাঠে নামবেন না ধোনি। তবে ফ্র্যাঞ্চাইজির সঙ্গে সম্পর্ক ছিন্ন হচ্ছে না তাঁর। ২০২৭ সালের আইপিএল মরসুমের আগে দলের মেন্টর হিসেবে নতুন ইনিংস শুরু করতে চলেছেন তিনি। মঙ্গলবার চেন্নাইয়ের তরফে এই ঘোষণা সামনে আসতেই ক্রিকেটমহলে শুরু হয়েছে আবেগঘন প্রতিক্রিয়ার ঢল। প্রিয় ধোনিকে বিদায় জানাতে এগিয়ে এসেছেন রোহিত শর্মা, জসপ্রীত বুমরাহ, রাজীব শুক্লা এবং তরুণ ক্রিকেটার বৈভব সূর্যবংশী।

ধোনির দীর্ঘ আইপিএল কেরিয়ারকে অভিনন্দন জানিয়েছেন রোহিত শর্মা। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেললেও ধোনির সঙ্গে তাঁর সম্পর্ক বরাবরই পারস্পরিক শ্রদ্ধার। আইপিএলের ইতিহাসে দুই দলের লড়াই যেমন উত্তেজনার পারদ চড়িয়েছে, তেমনই মাঠের বাইরেও তৈরি হয়েছে বহু স্মৃতি। রোহিত সমাজমাধ্যমে লিখেছেন, ধোনি ভাইয়ের অসাধারণ আইপিএল কেরিয়ারের জন্য অভিনন্দন। এত বছর একসঙ্গে মাঠ ভাগ করে নেওয়া এবং অসংখ্য স্মৃতি তৈরি করার অভিজ্ঞতা দারুণ। তাঁর প্রতি অগাধ শ্রদ্ধাও জানিয়েছেন রোহিত।

অন্যদিকে, বুমরাহর বার্তায় ধরা পড়েছে আরও ব্যক্তিগত আবেগ। আন্তর্জাতিক ক্রিকেটে ধোনির অধিনায়কত্বেই অভিষেক হয়েছিল এই পেসারের। তাই ধোনিকে শুধু একজন কিংবদন্তি ক্রিকেটার নয়, নিজের সবচেয়ে প্রিয় খেলোয়াড় এবং অনুপ্রেরণা হিসেবেও দেখেন তিনি। ধোনির সঙ্গে কাটানো স্মৃতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে আগামী দিনের জন্য শুভেচ্ছা জানিয়েছেন বুমরাহ।
তবে তারকাদের ভিড়ে বিশেষভাবে নজর কেড়েছে বৈভব সূর্যবংশীর শ্রদ্ধার্ঘ্য। 

ধোনির সঙ্গে নিজের একটি ছবি সমাজমাধ্যমে ভাগ করে নিয়ে তাঁর প্রতি সম্মান জানিয়েছেন এই কিশোর প্রতিভা। বয়সে অনেক ছোট হলেও ধোনির প্রভাব যে নতুন প্রজন্মের ক্রিকেটারদের মধ্যেও কতটা গভীর, বৈভবের এই বার্তাতেই তা স্পষ্ট। বিসিসিআইয়ের সহ-সভাপতি রাজীব শুক্লার মতে, আইপিএলের জনপ্রিয়তা ও সাফল্যের পিছনে ধোনির অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর নেতৃত্ব অসংখ্য তরুণ ক্রিকেটারকে অনুপ্রাণিত করেছে।

২০০৮ সালে আইপিএলের প্রথম মরসুম থেকেই এই প্রতিযোগিতার অন্যতম আকর্ষণ ধোনি। চেন্নাইয়ের হয়ে ১৬টি মরসুম খেলেছেন তিনি। মাঝে ২০১৬ ও ২০১৭ সালে দল নির্বাসিত থাকায় রাইজিং পুনে সুপারজায়ান্টের প্রতিনিধিত্ব করেন। ২০১৮ সালে চেন্নাইয়ে ফিরেই দলকে খেতাব এনে দেন। ২০২৪ সালে রুঋতুরাজ গায়কোয়াডের হাতে অধিনায়কত্ব তুলে দিলেও খেলোয়াড় হিসেবে দলের সঙ্গে ছিলেন।

আইপিএলে ২৭৮টি ম্যাচে ৫৪৩৯ রান, ২৪টি অর্ধশতরান এবং ২৬৪টি ছক্কা— পরিসংখ্যানেই স্পষ্ট ধোনির প্রভাব। ২০২৫ সালে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ছিল তাঁর শেষ ম্যাচ। ২০২৬ সালের মরসুমে চোটের কারণে মাঠে নামতে পারেননি। এবার ক্রিকেটার হিসেবে অধ্যায় শেষ হলেও চেন্নাইয়ের ড্রেসিংরুমে তাঁর উপস্থিতি থাকছে। অর্থাৎ, ধোনির বিদায় ঘটছে ঠিকই, কিন্তু চেন্নাইয়ের সঙ্গে তাঁর গল্প এখনও শেষ হয়নি।

3 Views 0 Likes 0 Comments

Related News

MS Dhoni: ড্রোনের আলোয় ভাসল চেন্নাই, ধোনিকে বিদায় জানাতে ‘থালা ফরএভার’ সিএসকের
ময়দান

MS Dhoni: ড্রোনের আলোয় ভাসল চেন্নাই, ধোনিকে বিদায় জানাতে ‘থালা ফরএভার’ সিএসকের

স্পোর্টস ডেস্ক: একটা যুগের অবসান। আইপিএলে ক্রিকেটার হিসাবে মহেন্দ্র সিংহ ধোনির যাত্রা শেষ হওয়ার খবর প্রকাশ্যে আসতেই আবেগে ভাসল চেন্নাই সুপার কিংস (সিএসকে)। প্রিয় অধিনায়ককে সম্মান জানাতে অভিনব আয়োজন করল পাঁচ বারের আইপিএল ...

১৮ নভে ২০২৬, ০১:০৯ পিএম · 1 মিনিট
Argentina vs Costa Rica: কোস্টারিকাকে সাত গোল আর্জেন্টিনার
ময়দান

Argentina vs Costa Rica: কোস্টারিকাকে সাত গোল আর্জেন্টিনার

স্পোর্টস ডেস্ক: মেসিহীন আর্জেন্টিনার প্রথম ম্যাচে হার। উরুগুয়ের কাছে ১-২ গোলে পরাজয়ের ধাক্কা সামলে এ বার দুরন্ত প্রত্যাবর্তন বিশ্বচ্যাম্পিয়নদের। কোস্টারিকাকে ৭-০ গোলে উড়িয়ে আন্তর্জাতিক ফুটবলে লিওনেল মেসির অবসরের পর প্রথ...

১৮ নভে ২০২৬, ০১:০৭ পিএম · 1 মিনিট
পাকিস্তানকে হারিয়ে ফের শ্রেষ্ঠত্বের মুকুট, দশম বার সাফ চ্যাম্পিয়ন ভারত!
ময়দান

পাকিস্তানকে হারিয়ে ফের শ্রেষ্ঠত্বের মুকুট, দশম বার সাফ চ্যাম্পিয়ন ভারত!

 পাকিস্তান মানেই ভারতের দাপট! সে যুদ্ধের ময়দান হোক কিংবা খেলার মাঠ, প্রতিবেশীকে বারবার নিজের শ্রেষ্ঠত্ব বুঝিয়ে দিতে অভ্যস্ত ভারত। মঙ্গলবার ঢাকার জাতীয় স্টেডিয়ামেও তার অন্যথা হল না। সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে পাকিস্...

১৭ নভে ২০২৬, ১০:২৭ পিএম · 2 মিনিট
১৬ বছরের সোনালি অধ্যায়ের সমাপ্তি: আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন রোমেলু লুকাকু
ময়দান

১৬ বছরের সোনালি অধ্যায়ের সমাপ্তি: আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন রোমেলু লুকাক...

বেলজিয়ামের ফুটবল ইতিহাসে একটি দীর্ঘ ও বর্ণাঢ্য অধ্যায়ের অবসান ঘটল। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা নিলেন বেলজিয়ামের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা রোমেলু লুকাকু। সোমবার অর্থাৎ ১৬ নভেম্বর, ২০২৬, নিজের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি আবেগঘন পোস্টের মাধ্যমে ৩৩ বছর বয়সী এই তারকা স্ট্রাইকার ১৬ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার কথা জানান। রবিবার উয়েফা নেশনস লিগে ইতালিকে ৪-১ গোলে হারিয়ে বেলজিয়াম কোয়ার্টার ফাইনালে ওঠার ঠিক পরের দিনই এই ঘোষণা দিলেন তিনি। ওই ম্যাচে স্কোয়াডে থাকলেও বেঞ্চেই বসে ছিলেন লুকাকু। এর আগে কোমরের চোটের কারণে তুরস্কের বিপক্ষে ম্যাচেও খেলতে পারেননি তিনি। ফলে গত অক্টোবরে ফ্রান্সের বিপক্ষে ৪-১ গোলে হারা ম্যাচটিই বেলজিয়ামের জার্সিতে তাঁর শেষ ম্যাচ হয়ে থাকল।

১৭ নভে ২০২৬, ০৮:৩৫ পিএম · 3 মিনিট

Top Comments (0)

No approved comments yet.