JAZZBAAT 24 BANGLA
১৭ নভে ২০২৬, ১০:৪৪ পিএম
Breaking
Heeraben Modi : হীরাবেন মোদীর স্মৃতিতে মন্দির, শুরু নির্মাণের উদ্যোগ পাকিস্তানকে হারিয়ে ফের শ্রেষ্ঠত্বের মুকুট, দশম বার সাফ চ্যাম্পিয়ন ভারত! Elephant Attack : হাতি তাড়াতে গিয়ে গ্রামবাসীদের সঙ্গে সংঘর্ষ, গ্রেফতার ৮ মুক্তির ৩০ দিন আগেই বক্স অফিসে মার্ভেল ঝড়, ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’-র অগ্রিম বুকিংয়ে বিক্র... ১৬ বছরের সোনালি অধ্যায়ের সমাপ্তি: আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন রোমেলু লুকাকু Howrah Crime : মদের আসরে সামান্য বচসা, শেষমেশ চলল গুলি, জখম যুবক Aishwarya Raj: মায়াবী চোখ, মিষ্টি হাসি! নেটদুনিয়ায় নতুন ক্রাশ ঐশ্বর্য রাজ, কে এই সুন্দরী? KKR: ১৮ কোটির তারকাকে ছাঁটাই করে গ্রিনকে রাখল কেকেআর, মহাতারকাদের ছাঁটাইয়ের তালিকায় কারা? Heeraben Modi : হীরাবেন মোদীর স্মৃতিতে মন্দির, শুরু নির্মাণের উদ্যোগ পাকিস্তানকে হারিয়ে ফের শ্রেষ্ঠত্বের মুকুট, দশম বার সাফ চ্যাম্পিয়ন ভারত! Elephant Attack : হাতি তাড়াতে গিয়ে গ্রামবাসীদের সঙ্গে সংঘর্ষ, গ্রেফতার ৮ মুক্তির ৩০ দিন আগেই বক্স অফিসে মার্ভেল ঝড়, ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’-র অগ্রিম বুকিংয়ে বিক্র... ১৬ বছরের সোনালি অধ্যায়ের সমাপ্তি: আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন রোমেলু লুকাকু Howrah Crime : মদের আসরে সামান্য বচসা, শেষমেশ চলল গুলি, জখম যুবক Aishwarya Raj: মায়াবী চোখ, মিষ্টি হাসি! নেটদুনিয়ায় নতুন ক্রাশ ঐশ্বর্য রাজ, কে এই সুন্দরী? KKR: ১৮ কোটির তারকাকে ছাঁটাই করে গ্রিনকে রাখল কেকেআর, মহাতারকাদের ছাঁটাইয়ের তালিকায় কারা?

পাকিস্তানকে হারিয়ে ফের শ্রেষ্ঠত্বের মুকুট, দশম বার সাফ চ্যাম্পিয়ন ভারত!

পাকিস্তানকে হারিয়ে ফের শ্রেষ্ঠত্বের মুকুট, দশম বার সাফ চ্যাম্পিয়ন ভারত!

 

পাকিস্তান মানেই ভারতের দাপট! সে যুদ্ধের ময়দান হোক কিংবা খেলার মাঠ, প্রতিবেশীকে বারবার নিজের শ্রেষ্ঠত্ব বুঝিয়ে দিতে অভ্যস্ত ভারত। মঙ্গলবার ঢাকার জাতীয় স্টেডিয়ামেও তার অন্যথা হল না। সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে পাকিস্তানকে ২-১ গোলে হারিয়ে দশমবারের জন্য দক্ষিণ এশিয়ার ফুটবলের সেরা হওয়ার শিরোপা ঘরে তুলল ভারত। তবে জয়টা একেবারেই সহজ ছিল না। একসময় পিছিয়ে পড়ে, প্রতিপক্ষের লাল কার্ডের সুযোগ কাজে লাগিয়ে শেষ মুহূর্তে বাজিমাত করল নৌশাদ মুসার ছেলেরা। জয়ের নায়ক সন্দীপ মান্ডি। তাঁর ৮৮ মিনিটের গোলে পাকিস্তানের যাবতীয় স্বপ্ন চুরমার হয়ে গেল। একই সঙ্গে সাফের খেতাবও ধরে রাখল ভারত।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিল পাকিস্তান। ভারতের রক্ষণকে ব্যস্ত রেখে একের পর এক আক্রমণ তুলে আনছিল তারা। ১৭ মিনিটে আলি খানের উঁচু করে বাড়ানো বল ভারতীয় গোলরক্ষক অর্শ শেখকে বক্সের বাইরে বেরিয়ে এসে হেড করে বিপদমুক্ত করতে হয়। ১৮ মিনিটে ম্যাককিল আবদুল্লার দুরন্ত অ্যাক্রোবেটিক প্রচেষ্টা অর্শ আটকে দেন। ২২ মিনিটে ভারতীয় রক্ষণ থেকে গোললাইন সাফ করতে হয়। অন্যদিকে ৩৪ মিনিটে বক্সের বাইরে থেকে অভিষেক সূর্যবংশীর দুরন্ত ভলি পাকিস্তানের গোলরক্ষক ইউসুফ বাট অসাধারণ দক্ষতায় বাঁচান।

প্রথমার্ধের সংযুক্ত সময়ে এগিয়ে যায় পাকিস্তান। ৪৫ মিনিটের পর জুয়াইদ শাহের নিচু ক্রস খাইমিনথাং লুংডিমের গায়ে লেগে দিক পরিবর্তন করে। বল পেয়ে আলমগির ঘাজি একবার পা ছুঁইয়ে দূরের পোস্টের কোণ দিয়ে জালে পাঠান। বিরতিতে ১-০ গোলে পিছিয়ে ভারত।

দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নামেন ম্যাকার্টন নিকসন। ৫১ মিনিটে তাঁর বাড়ানো বল ধরে বিষ্ণুর শট পোস্টে লেগে ফিরে আসে। এরপর ৫৯ মিনিটে ব্রাইসন ফার্নান্ডেজের পায়ে স্ট্যাম্প করায় সরাসরি লাল কার্ড দেখেন পাকিস্তানের জুনেইদ শাহ। দশজনের পাকিস্তানের বিরুদ্ধে চাপ বাড়ায় ভারত। ৬০ মিনিটেই সমতা ফেরান সুহেল ভাট। ডান দিক থেকে লুংডিমের ক্রস ধরে ম্যাকার্টনের শট ঠিকমতো না লাগলেও বল পেয়ে প্রথম স্পর্শেই জালে পাঠান সুহেল।

এরপর জয়ের জন্য মরিয়া হয়ে ওঠে ভারত। ৮৮ মিনিটে আবদুল রবির কর্নার থেকে হেড করেন সন্দীপ মান্ডি। বল মাটিতে পড়ে বাউন্স খেয়ে পাকিস্তানের গোলের ডান দিকের উপরের কোণে ঢুকে যায়। উচ্ছ্বাসে জার্সি খুলে ছুটে যান গোলদাতা। শেষ মুহূর্তে পাকিস্তানের গোলরক্ষকও কর্নারে উঠে এসেছিলেন। ৯০ মিনিটের পর লুংডিমের সামনে ফাঁকা গোলে ব্যবধান বাড়ানোর সুযোগ এসেছিল, কিন্তু পাকিস্তানের এক ফুটবলারের দুরন্ত ব্লকে তা আটকে যায়। শেষ পর্যন্ত ২-১ গোলেই জয় ভারতের। দশম সাফ খেতাব বুঝিয়ে দিল, প্রতিবেশীর বিরুদ্ধে ফুটবলের ময়দানেও দাদাগিরি অব্যাহত ভারতের।

1 Views 0 Likes 0 Comments

Related News

১৬ বছরের সোনালি অধ্যায়ের সমাপ্তি: আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন রোমেলু লুকাকু
ময়দান

১৬ বছরের সোনালি অধ্যায়ের সমাপ্তি: আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন রোমেলু লুকাক...

বেলজিয়ামের ফুটবল ইতিহাসে একটি দীর্ঘ ও বর্ণাঢ্য অধ্যায়ের অবসান ঘটল। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা নিলেন বেলজিয়ামের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা রোমেলু লুকাকু। সোমবার অর্থাৎ ১৬ নভেম্বর, ২০২৬, নিজের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি আবেগঘন পোস্টের মাধ্যমে ৩৩ বছর বয়সী এই তারকা স্ট্রাইকার ১৬ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার কথা জানান। রবিবার উয়েফা নেশনস লিগে ইতালিকে ৪-১ গোলে হারিয়ে বেলজিয়াম কোয়ার্টার ফাইনালে ওঠার ঠিক পরের দিনই এই ঘোষণা দিলেন তিনি। ওই ম্যাচে স্কোয়াডে থাকলেও বেঞ্চেই বসে ছিলেন লুকাকু। এর আগে কোমরের চোটের কারণে তুরস্কের বিপক্ষে ম্যাচেও খেলতে পারেননি তিনি। ফলে গত অক্টোবরে ফ্রান্সের বিপক্ষে ৪-১ গোলে হারা ম্যাচটিই বেলজিয়ামের জার্সিতে তাঁর শেষ ম্যাচ হয়ে থাকল।

১৭ নভে ২০২৬, ০৮:৩৫ পিএম · 3 মিনিট
KKR: ১৮ কোটির তারকাকে ছাঁটাই করে গ্রিনকে রাখল কেকেআর, মহাতারকাদের ছাঁটাইয়ের তালিকায় কারা?
ময়দান

KKR: ১৮ কোটির তারকাকে ছাঁটাই করে গ্রিনকে রাখল কেকেআর, মহাতারকাদের ছাঁটাইয়ের তালিকা...

স্পোর্টস ডেস্ক: আইপিএল ২০২৭-এর প্রস্তুতিতে বড়সড় রদবদল। বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে ১৭ নভেম্বর প্রকাশ্যে এল দশটি ফ্র্যাঞ্চাইজির খেলোয়াড় ধরে রাখা ও ছেড়ে দেওয়ার তালিকা। আর সেই তালিকাতেই একের পর এক চমক। সবচেয়ে বেশি আলোচনা...

১৭ নভে ২০২৬, ০৭:৩৯ পিএম · 3 মিনিট
AFA Internacional: মেসির দেশের ফুটবল মন্ত্র এবার কলকাতায়! আর্জেন্টিনার সহায়তায় এশিয়ার প্রথম ফুটবল প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন
ময়দান

AFA Internacional: মেসির দেশের ফুটবল মন্ত্র এবার কলকাতায়! আর্জেন্টিনার সহায়তায় এশি...

স্পোর্টস ডেস্ক: লিওনেল মেসির দেশ আর্জেন্টিনার ফুটবল দর্শন এবার সরাসরি শেখার সুযোগ মিলবে কলকাতায়। ভারতীয় ফুটবলের উন্নতিতে নতুন দিগন্ত খুলে শহরে পথচলা শুরু করল এশিয়ার প্রথম আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের আন্তর্জাতিক উৎকর...

১৭ নভে ২০২৬, ০৭:২৯ পিএম · 2 মিনিট
Brazil vs Singapore: সিঙ্গাপুরকে ৭-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল, হ্যাটট্রিক ভিনিসিয়াসের
ময়দান

Brazil vs Singapore: সিঙ্গাপুরকে ৭-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল, হ্যাটট্রিক ভিনিসিয়াস...

স্পোর্টস ডেস্ক: ফুটবলের মঞ্চে আরও একবার নিজেদের শক্তির পরিচয় দিল ব্রাজিল। সিঙ্গাপুরের বিরুদ্ধে দুরন্ত ফুটবল খেলে ৭-০ গোলে জয় তুলে নিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচের সবচেয়ে বড় আকর্ষণ ব্রাজিলের তারকা ফুটবলার ভিনিসিয়...

১৭ নভে ২০২৬, ০৭:১৩ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.