JAZZBAAT 24 BANGLA
১৭ নভে ২০২৬, ০৭:৫০ পিএম
Breaking
Aishwarya Raj: মায়াবী চোখ, মিষ্টি হাসি! নেটদুনিয়ায় নতুন ক্রাশ ঐশ্বর্য রাজ, কে এই সুন্দরী? KKR: ১৮ কোটির তারকাকে ছাঁটাই করে গ্রিনকে রাখল কেকেআর, মহাতারকাদের ছাঁটাইয়ের তালিকায় কারা? Gold Price: রেকর্ড উচ্চতা থেকে মুখ থুবড়ে সোনা-রুপো! কলকাতার বাজারেও কমল দাম, কত হল ২২ ও ২... পর্যটকদের জন্য সুখবর, এবার অনলাইনেই মিলবে বেঙ্গল সাফারির টিকিট Instagram: ইনস্টাগ্রামে এবার অশ্লীলতা ও হিংসার কনটেন্টে কড়া নজর! AI-র নতুন ফিল্টারে বদলে... AFA Internacional: মেসির দেশের ফুটবল মন্ত্র এবার কলকাতায়! আর্জেন্টিনার সহায়তায় এশিয়ার প্রথ... Bengaluru Road Accident: বেঙ্গালুরুতে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু ২ ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার,... ৫০ পেরোলেই হাড় ভাঙার আশঙ্কা প্রতি ৩ জন ভারতীয় মহিলার ১ জনের! Aishwarya Raj: মায়াবী চোখ, মিষ্টি হাসি! নেটদুনিয়ায় নতুন ক্রাশ ঐশ্বর্য রাজ, কে এই সুন্দরী? KKR: ১৮ কোটির তারকাকে ছাঁটাই করে গ্রিনকে রাখল কেকেআর, মহাতারকাদের ছাঁটাইয়ের তালিকায় কারা? Gold Price: রেকর্ড উচ্চতা থেকে মুখ থুবড়ে সোনা-রুপো! কলকাতার বাজারেও কমল দাম, কত হল ২২ ও ২... পর্যটকদের জন্য সুখবর, এবার অনলাইনেই মিলবে বেঙ্গল সাফারির টিকিট Instagram: ইনস্টাগ্রামে এবার অশ্লীলতা ও হিংসার কনটেন্টে কড়া নজর! AI-র নতুন ফিল্টারে বদলে... AFA Internacional: মেসির দেশের ফুটবল মন্ত্র এবার কলকাতায়! আর্জেন্টিনার সহায়তায় এশিয়ার প্রথ... Bengaluru Road Accident: বেঙ্গালুরুতে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু ২ ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার,... ৫০ পেরোলেই হাড় ভাঙার আশঙ্কা প্রতি ৩ জন ভারতীয় মহিলার ১ জনের!

Aishwarya Raj: মায়াবী চোখ, মিষ্টি হাসি! নেটদুনিয়ায় নতুন ক্রাশ ঐশ্বর্য রাজ, কে এই সুন্দরী?

Aishwarya Raj: মায়াবী চোখ, মিষ্টি হাসি! নেটদুনিয়ায় নতুন ক্রাশ ঐশ্বর্য রাজ, কে এই সুন্দরী?
ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক: সোশ‍্যাল মিডিয়ার যুগে  কখন যে কে রাতারাতি জনপ্রিয় হয়ে উঠবেন, তা সত‍্যিই কেউ জানে না। কখনও সোশ‍্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ভিডিও, কখনও আবার কোনও মিষ্টি হাসি কিংবা মায়াবী চোখের চাউনি— মুহূর্তের মধ্যেই নজর কেড়ে নেয় নেটিজেনদের। এবার তেমনই আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন দক্ষিণী বিনোদন জগতের উঠতি অভিনেত্রী ঐশ্বর্য রাজ। তাঁর এক ফালি হাসি আর আকর্ষণীয় চোখের চাহনিতে মুগ্ধ নেটপাড়া। সোশ্যাল মিডিয়ায় তাঁকে ঘিরে বাড়ছে কৌতূহল। অনুরাগীদের মনে এখন একটাই প্রশ্ন, কে এই ঐশ্বর্য রাজ?

https://www.instagram.com/reel/DfufeN6x2Xb/?utm_source=ig_web_copy_link&psln=NTc4MTIwNjQ2YQ==

মালয়ালম সিনেমায় নিজের পরিচিতি তৈরি করছেন এই অভিনেত্রী। দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র জগতে,  মডেলিংয়ের দুনিয়া থেকে অভিনয়ে পা রাখা ঐশ্বর্য অল্প সময়ের মধ্যেই নিজের উপস্থিতি জানান দিয়েছেন। ক্যামেরার সামনে সাবলীল অভিব্যক্তি, স্বাভাবিক অভিনয় এবং পর্দায় তাঁর স্বতঃস্ফূর্ত উপস্থিতি নজর কেড়েছে দর্শকদের।

এখন কয়েকটি উল্লেখযোগ্য প্রজেক্টের সঙ্গে যুক্ত হয়েছেন ঐশ্বর্য। ২০২৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘অফিসার অন ডিউটি’ (Officer on Duty), ২০২৬ সালের ‘হাফ’ (Half) এবং ‘ব্রো ক্লাব’ (Bro Club)-এর মতো প্রজেক্টে তাঁর উপস্থিতি তাঁকে মালয়ালম বিনোদন জগতের পরিচিত মুখ হিসেবে তুলে ধরছে। বিভিন্ন ধরনের চরিত্রে কাজের সুযোগের মাধ্যমে নিজের অভিনয় দক্ষতা আরও ঝালিয়ে নেওয়ার চেষ্টা করছেন তিনি।

সমাজ মাধ‍্যমেও বেশ নজরকাড়া ঐশ্বর্য। ইনস্টাগ্রামে তাঁর ছবি ও রিলস ঘিরে অনুরাগীদের আগ্রহ চোখে পড়ার মতো। কখনও সাধারণ সাজে, কখনও আবার স্টাইলিশ ফ্যাশন লুকে ধরা দেন অভিনেত্রী। তবে সবকিছুকে ছাপিয়ে যায় তাঁর মিষ্টি হাসি এবং বিশেষ আকর্ষণীয় চোখের চাহনি। আর সেই কারণেই নেটিজেনদের একাংশের কাছে তিনি হয়ে উঠেছেন নতুন ক্রাশ।

আগামী দিনে ঐশ্বর্য আরও বড় পরিসরে কাজ করার সুযোগ পান কি না, এখন সেটাই দেখার। আপাতত অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় নিজের জনপ্রিয়তার গ্রাফও বাড়ছে ঐশ্বর্য রাজের।

2 Views 0 Likes 0 Comments

Related News

ইতালিতে এক টেবিলে অনিল কাপুর, সঞ্জয় কাপুর, চাঙ্কি পাণ্ডে ও ললিত মোদী!
বিনোদন

ইতালিতে এক টেবিলে অনিল কাপুর, সঞ্জয় কাপুর, চাঙ্কি পাণ্ডে ও ললিত মোদী!

নিউজ ডেস্ক: বরাবরই অনুরাগীদের চর্চায় থাকেন বলিউডের তারকারা। তাঁদের ব্যক্তিগত জীবন নিয়েও অনুরাগীদের কৌতূহল থাকে তুঙ্গে। পর্দার বাইরেও তাঁদের বন্ধুত্ব, আড্ডা কিংবা একসঙ্গে সময় কাটানোর মুহূর্ত নজর কাড়ে অনুরাগীদের। এ বার সু...

১৭ নভে ২০২৬, ০৬:২৮ পিএম · 2 মিনিট
Mouni Roy: ছট পুজোয় পাটনার দিঘা ঘাটে মৌনী রায়! সোনালি শাড়িতে সাবেকি সাজে সূর্যদেবের আরাধনা
বিনোদন

Mouni Roy: ছট পুজোয় পাটনার দিঘা ঘাটে মৌনী রায়! সোনালি শাড়িতে সাবেকি সাজে সূর্যদেব...

নিউজ ডেস্ক: ছট পুজোয়  বিহারে উৎসবের আমেজ। ভোরের সূর্যকে অর্ঘ্য নিবেদন থেকে শুরু করে সন্ধ্যায় অস্তগামী সূর্যের আরাধনা—চার দিন ধরে নানা আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয় এই বিশেষ লোকউৎসব। আর সেই উৎসবের আবহেই পাটনার দ...

১৭ নভে ২০২৬, ০৫:৪৩ পিএম · 2 মিনিট
গ্যাংটকে 'মিশন মির্চি'-র শুটিং চলাকালীন ভয়াবহ গাড়ি দুর্ঘটনা, প্রাণ হারালেন কলকাতার লাইটবয় পিন্টু মণ্ডল
বিনোদন

গ্যাংটকে 'মিশন মির্চি'-র শুটিং চলাকালীন ভয়াবহ গাড়ি দুর্ঘটনা, প্রাণ হারালেন কলকাতার...

আবার মৃত্যু সংবাদ টলিপাড়ায়। সিকিমের গ্যাংটকে একটি হিন্দি ছবির আউটডোর শুটিং চলাকালীন মর্মান্তিক পথদুর্ঘটনায় প্রাণ হারালেন কলকাতার অভিজ্ঞ লাইট বিভাগের কর্মী পিন্টু মণ্ডল। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৪৬ বছর। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন বাবর আলি মোল্লা (৩৬) নামে আরও একজন।

১৭ নভে ২০২৬, ০৪:০৪ পিএম · 2 মিনিট
‘রামায়ণ’-এ জটায়ু হয়ে উঠতে ২০০ বার টেক দিতে হয়েছে: অনুপম খের
বিনোদন

‘রামায়ণ’-এ জটায়ু হয়ে উঠতে ২০০ বার টেক দিতে হয়েছে: অনুপম খের

নীতীশ তিওয়ারি পরিচালিত বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘রামায়ণ’-এ এক অনন্য অভিজ্ঞতার সাক্ষী হলেন বর্ষীয়ান অভিনেতা অনুপম খের। এই মহাকাব্যিক সিনেমায় পর্দায় একবারও সশরীরে উপস্থিত না হয়েও কেবল নিজের কণ্ঠস্বরের জাদুতে পৌরাণিক চরিত্র ‘জটায়ু’-কে জীবন্ত করে তুলেছেন তিনি। আর এই চরিত্রের সূক্ষ্ম আবেগ ও যন্ত্রণা ফুটিয়ে তুলতে তাঁকে দিতে হয়েছে চরম পরীক্ষা যা অনেকটা জ্বলন্ত আগুনে হাঁটার মতোই।

১৭ নভে ২০২৬, ০৩:৪১ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.