JAZZBAAT 24 BANGLA
১৭ নভে ২০২৬, ০৮:৩৯ পিএম
Breaking
১৬ বছরের সোনালি অধ্যায়ের সমাপ্তি: আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন রোমেলু লুকাকু Howrah Crime : মদের আসরে সামান্য বচসা, শেষমেশ চলল গুলি, জখম যুবক Aishwarya Raj: মায়াবী চোখ, মিষ্টি হাসি! নেটদুনিয়ায় নতুন ক্রাশ ঐশ্বর্য রাজ, কে এই সুন্দরী? KKR: ১৮ কোটির তারকাকে ছাঁটাই করে গ্রিনকে রাখল কেকেআর, মহাতারকাদের ছাঁটাইয়ের তালিকায় কারা? Gold Price: রেকর্ড উচ্চতা থেকে মুখ থুবড়ে সোনা-রুপো! কলকাতার বাজারেও কমল দাম, কত হল ২২ ও ২... পর্যটকদের জন্য সুখবর, এবার অনলাইনেই মিলবে বেঙ্গল সাফারির টিকিট Instagram: ইনস্টাগ্রামে এবার অশ্লীলতা ও হিংসার কনটেন্টে কড়া নজর! AI-র নতুন ফিল্টারে বদলে... AFA Internacional: মেসির দেশের ফুটবল মন্ত্র এবার কলকাতায়! আর্জেন্টিনার সহায়তায় এশিয়ার প্রথ... ১৬ বছরের সোনালি অধ্যায়ের সমাপ্তি: আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন রোমেলু লুকাকু Howrah Crime : মদের আসরে সামান্য বচসা, শেষমেশ চলল গুলি, জখম যুবক Aishwarya Raj: মায়াবী চোখ, মিষ্টি হাসি! নেটদুনিয়ায় নতুন ক্রাশ ঐশ্বর্য রাজ, কে এই সুন্দরী? KKR: ১৮ কোটির তারকাকে ছাঁটাই করে গ্রিনকে রাখল কেকেআর, মহাতারকাদের ছাঁটাইয়ের তালিকায় কারা? Gold Price: রেকর্ড উচ্চতা থেকে মুখ থুবড়ে সোনা-রুপো! কলকাতার বাজারেও কমল দাম, কত হল ২২ ও ২... পর্যটকদের জন্য সুখবর, এবার অনলাইনেই মিলবে বেঙ্গল সাফারির টিকিট Instagram: ইনস্টাগ্রামে এবার অশ্লীলতা ও হিংসার কনটেন্টে কড়া নজর! AI-র নতুন ফিল্টারে বদলে... AFA Internacional: মেসির দেশের ফুটবল মন্ত্র এবার কলকাতায়! আর্জেন্টিনার সহায়তায় এশিয়ার প্রথ...

১৬ বছরের সোনালি অধ্যায়ের সমাপ্তি: আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন রোমেলু লুকাকু

১৬ বছরের সোনালি অধ্যায়ের সমাপ্তি: আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন রোমেলু লুকাকু
ছবি: সংগৃহীত

ব্রাসেলস, ১৭ নভেম্বর: বেলজিয়ামের ফুটবল ইতিহাসে একটি দীর্ঘ ও বর্ণাঢ্য অধ্যায়ের অবসান ঘটল। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা নিলেন বেলজিয়ামের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা রোমেলু লুকাকু। সোমবার অর্থাৎ ১৬ নভেম্বর, ২০২৬, নিজের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি আবেগঘন পোস্টের মাধ্যমে ৩৩ বছর বয়সী এই তারকা স্ট্রাইকার ১৬ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার কথা জানান। রবিবার উয়েফা নেশনস লিগে ইতালিকে ৪-১ গোলে হারিয়ে বেলজিয়াম কোয়ার্টার ফাইনালে ওঠার ঠিক পরের দিনই এই ঘোষণা দিলেন তিনি। ওই ম্যাচে স্কোয়াডে থাকলেও বেঞ্চেই বসে ছিলেন লুকাকু। এর আগে কোমরের চোটের কারণে তুরস্কের বিপক্ষে ম্যাচেও খেলতে পারেননি তিনি। ফলে গত অক্টোবরে ফ্রান্সের বিপক্ষে ৪-১ গোলে হারা ম্যাচটিই বেলজিয়ামের জার্সিতে তাঁর শেষ ম্যাচ হয়ে থাকল।

নিজের অবসর বার্তায় লুকাকু লেখেন, "গত ১৬ বছর ধরে জাতীয় দলের জন্য আমার সবটুকু উজাড় করে দিয়েছি। এই যাত্রায় সম্ভাব্য সব ধরনের আবেগের মধ্য দিয়ে গিয়েছি। এমন অসাধারণ সব সতীর্থদের সাথে খেলেছি যাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ। আমি তাদের সবাইকে এবং আমাকে বিশ্বাস ও অনুপ্রেরণা দেওয়া প্রতিটি কোচকে ধন্যবাদ জানাই।" বেলজিয়ামের সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি আরও লেখেন, "আমাদের দলকে সমর্থন দেওয়ার জন্য বেলজিয়ামের ভক্তদের ধন্যবাদ। চারটি বিশ্বকাপ এবং তিনটি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে দেশের প্রতিনিধিত্ব করতে পেরে আমি গর্বিত। সেই মুহূর্তগুলো আমি কখনোই ভুলব না। এখানেই থামার সিদ্ধান্ত নিয়ে আমি মানসিকভাবে শান্তিতে আছি। সময়টা ছিল দারুণ ও উপভোগ্য।"


২০১০ সালের মার্চ মাসে ক্রোয়েশিয়ার বিপক্ষে মাত্র ১৬ বছর বয়সে বেলজিয়াম জাতীয় দলে অভিষেক হয়েছিল লুকাকুর। এরপর থেকে 'রেড ডেভিলস'দের আক্রমণভাগের প্রধান ভরসা হয়ে ওঠেন তিনি। দেশের হয়ে ১৩৫টি আন্তর্জাতিক ম্যাচ খেলে ৯৪টি গোল করেছেন লুকাকু, যা বেলজিয়ামের ইতিহাসে সর্বোচ্চ। পুরুষদের আন্তর্জাতিক ফুটবলে সর্বকালের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় তিনি পঞ্চম স্থানে থেকে বিদায় নিলেন। তাঁর ওপরে রয়েছেন কেবল ক্রিশ্চিয়ানো রোনালদো (১৪৬), লিওনেল মেসি (১২৬), আলি দাই (১০৮) এবং ভারতের সুনীল ছেত্রী (৯৫)। লুকাকুর অবসরের পর সক্রিয় ফুটবলারদের মধ্যে সর্বোচ্চ আন্তর্জাতিক গোলের মালিক এখন ইংল্যান্ডের হ্যারি কেইন (৯৩ গোল)। ২০১৪, ২০১৮, ২০২২ এবং ২০২৬—এই চারটি ফিফা বিশ্বকাপে খেলে তিনি মোট ৮টি গোল করেছেন। এর মধ্যে ২০১৮ বিশ্বকাপে বেলজিয়ামের ঐতিহাসিক তৃতীয় স্থান অর্জনে ৪টি গোল এবং ২০২৬ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে ওঠার পথে ৩টি গোল করেন তিনি। এ ছাড়া তিনটি ইউরো চ্যাম্পিয়নশিপে তাঁর গোল সংখ্যা ৬টি। ২০২৩ সালে ইউরো বাছাইপর্বে ৮ ম্যাচে ১৪ গোল করে এক আসরে সর্বোচ্চ গোলের রেকর্ডও গড়েছিলেন তিনি। বেলজিয়ামের তথাকথিত 'সোনালি প্রজন্মের' বা গোল্ডেন জেনারেশনের অন্যতম কাণ্ডারি ছিলেন লুকাকু। তাঁর বিদায়ে দীর্ঘদিনের সতীর্থ কেভিন ডি ব্রুইন ইনস্টাগ্রামে লুকাকুর সাথে একটি ছবি পোস্ট করে লিখেছেন, "তুমি আমার এবং আমাদের দেশের জন্য কী ছিলে, তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়!" গোলরক্ষক থিবো কোর্তোয়া এবং মিডফিল্ডার অ্যাক্সেল উইটসেলও তাঁকে 'কিংবদন্তি' ও 'ভাই' বলে সম্বোধন করে শুভেচ্ছা জানিয়েছেন।

বেলজিয়াম ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে এক বিবৃতিতে প্রাক্তন সতীর্থ ও বর্তমান টেকনিক্যাল ডিরেক্টর সিমোন মিগনোলেট বলেন, "মাঠের অসাধারণ পারফরম্যান্সের পাশাপাশি ড্রেসিংরুমে সে ছিল একজন প্রকৃত নেতা। জাতীয় দলে সে যা এনে দিয়েছে, তার জন্য আমরা গভীরভাবে কৃতজ্ঞ।"  আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেও ক্লাব ফুটবলে খেলা চালিয়ে যাবেন ৩৩ বছর বয়সী এই বেলজিয়ান স্ট্রাইকার। এভারটন, চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেড, ইন্টার মিলান ও নাপোলির হয়ে মাঠ মাতানো লুকাকু গত গ্রীষ্মে তুরস্কের ক্লাব ফেনারবাচে যোগ দিয়েছেন এবং বর্তমানে সেখানেই খেলছেন।

2 Views 0 Likes 0 Comments

Related News

KKR: ১৮ কোটির তারকাকে ছাঁটাই করে গ্রিনকে রাখল কেকেআর, মহাতারকাদের ছাঁটাইয়ের তালিকায় কারা?
ময়দান

KKR: ১৮ কোটির তারকাকে ছাঁটাই করে গ্রিনকে রাখল কেকেআর, মহাতারকাদের ছাঁটাইয়ের তালিকা...

স্পোর্টস ডেস্ক: আইপিএল ২০২৭-এর প্রস্তুতিতে বড়সড় রদবদল। বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে ১৭ নভেম্বর প্রকাশ্যে এল দশটি ফ্র্যাঞ্চাইজির খেলোয়াড় ধরে রাখা ও ছেড়ে দেওয়ার তালিকা। আর সেই তালিকাতেই একের পর এক চমক। সবচেয়ে বেশি আলোচনা...

১৭ নভে ২০২৬, ০৭:৩৯ পিএম · 3 মিনিট
AFA Internacional: মেসির দেশের ফুটবল মন্ত্র এবার কলকাতায়! আর্জেন্টিনার সহায়তায় এশিয়ার প্রথম ফুটবল প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন
ময়দান

AFA Internacional: মেসির দেশের ফুটবল মন্ত্র এবার কলকাতায়! আর্জেন্টিনার সহায়তায় এশি...

স্পোর্টস ডেস্ক: লিওনেল মেসির দেশ আর্জেন্টিনার ফুটবল দর্শন এবার সরাসরি শেখার সুযোগ মিলবে কলকাতায়। ভারতীয় ফুটবলের উন্নতিতে নতুন দিগন্ত খুলে শহরে পথচলা শুরু করল এশিয়ার প্রথম আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের আন্তর্জাতিক উৎকর...

১৭ নভে ২০২৬, ০৭:২৯ পিএম · 2 মিনিট
Brazil vs Singapore: সিঙ্গাপুরকে ৭-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল, হ্যাটট্রিক ভিনিসিয়াসের
ময়দান

Brazil vs Singapore: সিঙ্গাপুরকে ৭-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল, হ্যাটট্রিক ভিনিসিয়াস...

স্পোর্টস ডেস্ক: ফুটবলের মঞ্চে আরও একবার নিজেদের শক্তির পরিচয় দিল ব্রাজিল। সিঙ্গাপুরের বিরুদ্ধে দুরন্ত ফুটবল খেলে ৭-০ গোলে জয় তুলে নিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচের সবচেয়ে বড় আকর্ষণ ব্রাজিলের তারকা ফুটবলার ভিনিসিয়...

১৭ নভে ২০২৬, ০৭:১৩ পিএম · 2 মিনিট
MS Dhoni: ধোনির অবসরের সিদ্ধান্তে স্তম্ভিত সিএসকে কর্তারা, নিজেই বললেন
ময়দান

MS Dhoni: ধোনির অবসরের সিদ্ধান্তে স্তম্ভিত সিএসকে কর্তারা, নিজেই বললেন

স্পোর্টস ডেস্ক: আইপিএলে আর হলুদ জার্সিতে দেখা যাবে না মহেন্দ্র সিংহ ধোনিকে। ২০২৭ সালের আইপিএলের আগে ক্রিকেটার হিসাবে অবসর নেওয়ার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন তিনি। তবে ধোনির এই সিদ্ধান্ত যে চেন্নাই সুপার কিংসের কর্তাদের কতটা...

১৭ নভে ২০২৬, ০৬:৩০ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.