JAZZBAAT 24 BANGLA
১৮ নভে ২০২৬, ০১:০৭ পিএম
Breaking
এক শিশুর শরীর থেকে বেরনো লিভার বাঁচাল আর এক শিশুকে! বিরল ‘ডমিনো’ প্রতিস্থাপনে প্রাণ ফিরল চ... International Men's Day 2026: 19 নভেম্বর আন্তর্জাতিক পুরুষ দিবস, 2026-এর থিম ‘দ্য ফিউচার ই... College Street: বইয়ের স্টল ঘিরে কলেজ স্ট্রিটে তুলকালাম! পরপর দু’দিন পুলিশের সঙ্গে ধস্তাধস্... জিটিএ 6-এর নেশায় স্কুল কামাই! পড়ুয়াদের আটকাতে অভিনব টোপ Aparna Sen: সেলুলয়েডের গণ্ডি পেরিয়ে এবার আলোকচিত্রীর ভূমিকায় অপর্ণা সেন। প্রকাশিত হচ্ছে... কালীঘাট মেট্রোর পাশে রেস্তোঁরায় আগুন, আতঙ্ক রাসবিহারী অ্যাভিনিউতে জাভেদ আখতারের মন্তব্যে বিতর্ক, ‘ঘর ওয়াপসি’র পরামর্শ মৌলানা সাজিদের! Nitish Setu: ‘নীতীশ সেতু’ নামকরণ ঘিরে বিহারে রাজনৈতিক তরজা এক শিশুর শরীর থেকে বেরনো লিভার বাঁচাল আর এক শিশুকে! বিরল ‘ডমিনো’ প্রতিস্থাপনে প্রাণ ফিরল চ... International Men's Day 2026: 19 নভেম্বর আন্তর্জাতিক পুরুষ দিবস, 2026-এর থিম ‘দ্য ফিউচার ই... College Street: বইয়ের স্টল ঘিরে কলেজ স্ট্রিটে তুলকালাম! পরপর দু’দিন পুলিশের সঙ্গে ধস্তাধস্... জিটিএ 6-এর নেশায় স্কুল কামাই! পড়ুয়াদের আটকাতে অভিনব টোপ Aparna Sen: সেলুলয়েডের গণ্ডি পেরিয়ে এবার আলোকচিত্রীর ভূমিকায় অপর্ণা সেন। প্রকাশিত হচ্ছে... কালীঘাট মেট্রোর পাশে রেস্তোঁরায় আগুন, আতঙ্ক রাসবিহারী অ্যাভিনিউতে জাভেদ আখতারের মন্তব্যে বিতর্ক, ‘ঘর ওয়াপসি’র পরামর্শ মৌলানা সাজিদের! Nitish Setu: ‘নীতীশ সেতু’ নামকরণ ঘিরে বিহারে রাজনৈতিক তরজা

College Street: বইয়ের স্টল ঘিরে কলেজ স্ট্রিটে তুলকালাম! পরপর দু’দিন পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, বিক্ষোভে উত্তাল মধ্য কলকাতা

College Street: বইয়ের স্টল ঘিরে কলেজ স্ট্রিটে তুলকালাম! পরপর দু’দিন পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, বিক্ষোভে উত্তাল মধ্য কলকাতা
ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক: বইপাড়া বলে পরিচিত কলেজ স্ট্রিট চত্বর কার্যত রণক্ষেত্রের চেহারা নিল বাম ছাত্র সংগঠন এসএফআই-এর বইয়ের স্টলকে কেন্দ্র করে। মঙ্গল ও বুধবার পরপর দু’দিন ধরে চলা পুলিশি বাধা এবং অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ-এর বিক্ষোভের জেরে সকালের ব্যস্ত সময়ে চরম বিশৃঙ্খলা তৈরি হয় মধ্য কলকাতার এই গুরুত্বপূর্ণ এলাকায়। ধস্তাধস্তি, আটক এবং অবরোধের জেরে স্তব্ধ হয়ে যায় যানচলাচল, চরম ভোগান্তিতে পড়েন নিত্যযাত্রীরা।

ঘটনার সূত্রপাত মঙ্গলবার। উৎসবের মরশুমে প্রগতিশীল সাহিত্যের স্টলে হামলার প্রতিবাদে এবং বইয়ের সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে ন্যাশনাল বুক এজেন্সির উদ্যোগে মহাবোধি সোসাইটি হলের সামনে তিন দিনের (১৭ থেকে ১৯ নভেম্বর) এক 'মিনি বইমেলা'র আয়োজন করেছিল সিপিএম ও তাদের ছাত্র সংগঠন এসএফআই। বাম ছাত্র সংগঠনের দাবি, এই কর্মসূচির জন্য প্রশাসনের কাছ থেকে আগাম অনুমতি নেওয়া হয়েছিল। কিন্তু মঙ্গলবার সকালে স্টল সাজাতে গেলেই পুলিশের বাধার মুখে পড়েন তাঁরা। বিষয়টি নিয়ে এসএফআইয়ের রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে দীর্ঘক্ষণ পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বললেও কোনো সুরাহা হয়নি।

পুলিশের তরফে জানানো হয়, রাস্তায় বসে বই বিক্রির কোনো অনুমতি নেই। প্রশাসনের এই পদক্ষেপে ক্ষুব্ধ হয়ে এসএফআই কর্মীরা কলেজ স্ট্রিটের পিচ রাস্তাতেই বই সাজিয়ে বসে পড়েন। দিনের ব্যস্ত সময়ে রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ায় পুলিশ তাঁদের হটাতে গেলে দু’পক্ষের মধ্যে তুমুল বচসা ও ধস্তাধস্তি শুরু হয়। ঘটনায় দেবাঞ্জন দে-সহ বেশ কয়েকজন ছাত্রনেতা ও কর্মীকে আটক করে প্রিজন ভ্যানে তোলে পুলিশ। পরে সামাজিক মাধ্যমে প্রশাসনকে নিশানা করে দেবাঞ্জন লেখেন, "আমাদের হাতিয়ার বই, বই, আরো বই, আরো বই। যুদ্ধে অবতীর্ণ হও সবাই।"

মঙ্গলবারের সেই রেশ কাটতে না কাটতেই বুধবার সকালে নতুন করে উত্তেজনা ছড়ায়। এদিন সকালে এসএফআই-এর বুক স্টলের সামনে রাস্তায় বসে বিক্ষোভ শুরু করেন এবিভিপি সমর্থকরা। একপর্যায়ে তাঁরা স্টলের দিকে তেড়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ ব্যারিকেড দিয়ে পথ আটকায়।

ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করলে পুলিশের সঙ্গে এবিভিপি কর্মীদের ধস্তাধস্তি বেঁধে যায়। পুলিশের বাধার মুখে পড়ে রাস্তাতেই বসে পড়ে স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা।

পরপর দু’দিনের এই তুলকালাম কাণ্ডে কলেজ স্ট্রিট ও সংলগ্ন এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। অফিস টাইমে আটকে পড়ে অসংখ্য গাড়ি ও গণপরিবহণ। পরিস্থিতি সামাল দিতে গোটা এলাকায় বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে।

1 Views 0 Likes 0 Comments

Related News

কালীঘাট মেট্রোর পাশে রেস্তোঁরায় আগুন, আতঙ্ক রাসবিহারী অ্যাভিনিউতে
মহানগর

কালীঘাট মেট্রোর পাশে রেস্তোঁরায় আগুন, আতঙ্ক রাসবিহারী অ্যাভিনিউতে

কালীঘাট মেট্রো স্টেশনের একেবারে গা ঘেঁষে অবস্থিত ওই ধাবাটিতে সকাল আটটা নাগাদ আচমকাই আগুন দেখতে পান স্থানীয় বাসিন্দারা।

১৮ নভে ২০২৬, ১২:৩১ পিএম · 1 মিনিট
Calcutta High Court: আদালতের শোকজে অভিষেক, পাল্টা প্রশ্ন জ্ঞানেশ কুমারকে নিয়ে! নতুন করে উত্তপ্ত রাজ্য রাজনীতি
মহানগর

Calcutta High Court: আদালতের শোকজে অভিষেক, পাল্টা প্রশ্ন জ্ঞানেশ কুমারকে নিয়ে! নত...

এই নির্দেশের পরেই ফের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে নিশানা করেন অভিষেক। তাঁর প্রশ্ন, তাঁকে যদি শোকজ নোটিশ দেওয়া হয়, তাহলে জ্ঞানেশ কুমারকে কেন একইভাবে শোকজ করা হবে না? নির্বাচনী প্রক্রিয়া এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন নিয়ে দীর্ঘদিন ধরে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে সরব তৃণমূলের এই নেতা

১৭ নভে ২০২৬, ০৫:৩২ পিএম · 2 মিনিট
রাতের অন্ধকার অদ্ভুত কাণ্ড কুণাল ঘোষের বাড়িতে, শুরু রাজনৈতিক চর্চা
মহানগর

রাতের অন্ধকার অদ্ভুত কাণ্ড কুণাল ঘোষের বাড়িতে, শুরু রাজনৈতিক চর্চা

নিউজ ডেস্ক: আজ কার্তিক পুজো । তার আগে থেকেই শুরু হয়েছে সবার বাড়ির সামনে গিয়ে কার্তিক ঠাকুর ফেলা। দরজা খুললেই দেখা যাচ্ছে বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছেন কার্তিক ঠাকুর। কার্তিক পুজোকে কেন্দ্র করে এবার নতুন চর্চা শুরু হয়েছে ...

১৭ নভে ২০২৬, ০৫:২০ পিএম · 2 মিনিট
Weather: আজ থেকেই দুর্যোগ শুরু বাংলায়! তুমুল প্রবল বর্ষণের পূর্বাভাস কলকাতা-দক্ষিণবঙ্গে
মহানগর

Weather: আজ থেকেই দুর্যোগ শুরু বাংলায়! তুমুল প্রবল বর্ষণের পূর্বাভাস কলকাতা-দক্ষিণ...

কলকাতা, নিউজ ডেস্ক: বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণিঝড় ‘আকভান’। ক্রমশ শক্তি বাড়িয়ে এই ঘূর্ণিঝড় আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী ১৯ নভেম্বর, বৃহস্পতিবার এই ঘূর্ণিঝড় ক্রমশ উত্তর-পশ্চিম দিকে এগিয়ে অতি প্রবল ঘূর্ণি...

১৭ নভে ২০২৬, ০৫:১৭ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.